নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার, আমি বাংলার

লিখতে ভালবাসি, তার চেয়ে বেশি পড়তে

নাঈমুল করীম নাঈম নাঈমুল

লিখতে ভালবাসি, তার চেয়ে পড়তে

নাঈমুল করীম নাঈম নাঈমুল › বিস্তারিত পোস্টঃ

এমন নৃশংসতা আর চাই না

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

মাত্র সাত বছর বয়সী শিশুর সামনে মা তাসলিমা আক্তার ওরফে জেসমিনকে (৩৮) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বুধবার গভীর রাতে রাজধানীর রায়েরবাজারে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। খুন করার পরে তাসলিমার বাসা থেকে নগদ দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাজারীবাগ থানার পুলিশ ওই বাসার খাটের ওপর থেকে কাপড় দিয়ে দুই হাত-পা বাঁধা অবস্থায় তাসলিমার লাশ উদ্ধার করে।

তাসলিমার মুখে কাপড় গুঁজে দেওয়ার পর দুই হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে খুনিরা ওই বাসা থেকে নগদ দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। বাড়িটির নিচতলার কলাপসিবল ফটকে তালা লাগানো থাকায় খুনিরা দ্বিতীয় তলার সিঁড়িঘরের গ্রিল ভেঙে বের হয় এবং বাড়িটির দ্বিতীয় তলার টিনের চালার ওপর ওঠে। পরে তাঁরা সেখান থেকে পালিয়ে গেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.