নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেসে খেলে জীবনটা যদি চলে যায়..♫ ♪

এতোদিন পত্রিকায় লিখলাম এবার ব্লগে লিখব

এন আই মানিক

বাঁচতে হলে হাসতে হবে কারণ: হাসি স্ব্যাস্থের জন্য উপকারী

এন আই মানিক › বিস্তারিত পোস্টঃ

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারের পাশে ‍'হাত বাড়াবো বন্ধু'

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

তরুণ কিছু লেখকের সমন্বয়ে গড়া একটি ফেসবুক গ্রুপের নাম হাত বাড়াবো বন্ধু। মূলত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এই গ্রুপের যাত্রা শুরু হয়। সবাই সবার পকেট খরচের টাকা বাঁচিয়ে তার বিনিময়ে অসহায় মানুষগুলোর মুখে এক ঝলক হাসি দেখার প্রত্যাশায় থাকি।







২০ রমজান থেকে শুরু হয়েছে হাত বাড়াবো বন্ধুর আয়োজনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও ফেনীতে অসহায়দের সেমাই-চিনি বিতরণ। চলবে ঈদের আগের দিন পর্যন্ত। লক্ষ্য একটাই, ঈদে যাদের সেমাই-চিনি কিনে খাবার ক্ষমতা নেই তাদের হাতে সেমাই-চিনি তুলে দেয়া।

তাই বিভিন্ন জেলার অসংখ্য তরুণ একযোগে কাজ করছে অসহায়দের মুখে হাসি ফোটাতে।



ঈদ উপলক্ষে হাত বাড়াবো বন্ধুর সদস্যরা একটি বিশেষ আয়োজন সম্পন্ন করেছে ইতিমধ্যে। বিশেষ আযোজনটি ছিল বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারকে ঘিরে।



বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে চায়ের দোকানের পানি টেনে জীবন কাটাচ্ছে। পত্রিকায় এমন নিউজ দেখে আমরা সইতে পারিনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে । ঈদে অন্তত এই পরিবারটির মুখে হাসি ফোটাবো। সিদ্ধান্ত অনুয়ায়ী আমাদের নোয়াখালীর বন্ধুদের জানিয়ে দেয়া হয় যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের বাড়িতে যাবার জন্য।



হ্যাঁ বন্ধুরা, আমাদের ঈদের বিশেষ আয়োজনটি এই পরিবারটিকে নিয়েই। আমরা আমাদের সাধ্য ৃঅনুযায়ী তাদের সবার জন্য ঈদের পোষাক ও সেমাই-চিনি কিনে পাঠিয়েছি তাদের বাড়িতে। বাড়িতে গিয়ে হাত বাড়াবো বন্ধুর সদস্যরা বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে শওকত আলীকে পাননি।



দুই ঘন্ট অপেক্ষ করেও তার দেখা পাওয়া যায়নি। তাই তার স্ত্রী ও শিশুকন্যা বৃষ্টির হাতেই সবার ঈদের জামা ও সেমাই-চিনি তুলে দেয় আমাদের ৬ সদস্যের টিম।



জোবায়ের রাজু, রিয়াজুল হাসান সহ ৬ জনের সবাইকে ধন্যবাদ, এই পরিবারটির পাশে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় দাঁড়াতে পেরেছি বলে গর্বিত ই মনে হচ্ছে। আমাদের এই বিশেষ আযোজনের খবরটি আশাকরি সকলের মন জয় করবে।



আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে চাইলে এই লিংকে ক্লিক করুন।হাত বাড়াবো বন্ধু

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ডিসকো বান্দর বলেছেন: valo laglo. thanks ....

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

এন আই মানিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

বংশী নদীর পাড়ে বলেছেন: অসাধারন উদ্যোগ। ইচ্ছে হয় আমিও গিয়ে আপনাদের পাশে দাড়াই।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১০

এন আই মানিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে, আপনি আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। আপনাদের উৎসাহ আমাদের চলার পথ কে আরো বেগবান করবে।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২১

গিবস বলেছেন: চরম দু:সময়ে আপনারা বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারের সদস্যদের ঈদের জামা ও সেমাই-চিনি তুলে দিয়েছেন। আপনাদের এই উদ্যেগের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের গ্রুপের সবাইকে।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২২

এন আই মানিক বলেছেন: thanks..

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

ডিসকো বান্দর বলেছেন: torun ra cesta korle je onek kicu korte pare tar proman deacan apnara.

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

এন আই মানিক বলেছেন: cesta korle asole onek kicu e sombob hoya jai. sudu moner tan thakle e hoy.

৬| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

সালাম রইল আপনাদের প্রতি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.