নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি আমার পেশা নয় আমার নেশা

নালু

নালু › বিস্তারিত পোস্টঃ

দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং D-Day

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৬

মানব ইতিহাসের সবচেয়ে নৃশংসতম ও ভয়াবহতম যুদ্ধ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পরেছিল বিশ্বের প্রায় ৩০টি দেশ এবং ১০ কোটিরও বেশি সামরিক ও বেসামরিক সদস্য। যুদ্ধের ভয়াবহতা এতই বিস্তৃত ছিল যে, প্রায় ৫ থেকে ৮ কোটি সামরিক ও বেসামরিক লোকের জীবন অবসান হয়। যার মধ্যে শুধুমাত্র ইহুদি মারা গিয়েছিল প্রায় ৮০ লাখ। ১৯৩৯ সালে বিশ্বের পরাশক্তি দেশগুলোর সাথে অন্যান্য দেশগুলো যুদ্ধে জড়িয়ে পরে ফলশ্রুতিতে সৃষ্টি হয় দুইটি বিপরীত সামরিক জোটের। যাদের একটি মিত্রশক্তি অপরটি অক্ষশক্তি। পৃথিবীর ইতিহাসে পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যবহার দ্বিতীয় বিশ্বযুদ্ধেই হয় যা জাপানের হিরোসিমা আর নাগাসাকিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। হিটলার ক্রমে হয়ে উঠে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সমস্ত পৃথিবীর অর্ধেকের বেশি ক্ষমতা তার হাতের মুঠোয় চলে আসে। ক্ষমতার নেশায় উন্মত্ত হয়ে পৃথিবীর ইতিহাসের কালো অধ্যায় রচনা শুরু করে। একসময় হিটলার পুরো বিশ্বকে শাসন করতে চেয়েছিল। তার একান্ত নিজস্ব ধ্যন-ধারণা ও আদর্শমত নতুন এক পৃথিবী গঠনে উদ্বুদ্ধ হয়। নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে এবং ভুলে গিয়েছিল সে মানুষ। মানুষ মাত্রই ভুল। হিটলারও ভুল করেছিল। ইতিহাস কাউকে ক্ষমা করেনা, হিটলারকেও করেনি।
যখন সামরিক আক্রমণের সঠিক দিন এবং সময় আগে থেকে নিশ্চিত হওয়া যায়না তখন এই D-Day টার্মটি ব্যবহার করা হয়। নরম্যান্ডি আক্রমনের ক্ষেত্রেও তা-ই হয়েছে। প্রথমে দিনক্ষণ ১৯৪৪ সালের ৫ জুন নির্দিষ্ট থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা ৬ জুন পরিকল্পনা করা হয়। কিন্তু আক্রমণের পরিকল্পনার কিছুই পরিবর্তন করা হয়নি শুধুমাত্র তারিখটিই পেছানো হয়েছে। যদিও সামরিক বাহিনী এই টার্মকে H-Hour ও বলে থাকে।
দেয়ালে শেষ পেরেক ঠুকেছিল D-Day আক্রমণের মাধ্যমে। D-Day দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। ১৯৪৪ সালের ৬ জুন যে আক্রমনের মাধ্যমে জার্মানিকে পিছু হটায়। ফ্রান্সের নরম্যান্ডি মিত্রবাহিনীর দখলে আসে। D-Day এর ইংরেজি D-এর মানে বাঁ অর্থ নিয়ে অনেক ধরনের মতামত রয়েছে। অনেকে অনেকভাবে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তবে বর্তমানে সবচেয়ে গ্রহনযোগ্য ও প্রচলিত D-এর মানে হলো Day. আর D-Day বলতে ঐদিনকে বুঝায় যেদিন সামরিক বাহিনীর আক্রমণ শুরু হয়। যদিও D-Day শব্দটি আগে বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে তা সাধারণত ১৯৪৪ সালের ৬ জুন ফ্রান্সের নরম্যান্ডিতে মিত্রবাহিনীর আক্রমণকে বুঝায়। বিষয়টিকে অনেকটা এন্টাইটেল বা স্বত্ত্ব করে নেওয়ার মতো।
দীর্ঘ ৬ বছরের যুদ্ধে হাজার হাজার পদক্ষেপ নেওয়া হয়েছিল। শত শত পরিকল্পনা বিফলে গিয়েছে আবার অনেক পরিকল্পনা সফলতার মুখও দেখেছে। সফল পদক্ষেপগুলোই ইতিহাসে জায়গা করে নেয় এবং নিয়েছেও। সফল আর ব্যর্থ উভয় পরিকল্পনাতেই জীবন হারাতে হয়েছে অসংখ্য সামরিক বেসামরিক মানুষের। যুদ্ধ মানেই রক্ত। সেদিন ফ্রান্সের নরম্যান্ডি বীচে ইংলিশ চ্যনেলের ঢেউ সাদা রঙ পরিবর্তন করে লাল বর্ণ ধারণ করেছিল। যেখানে ১,৫৬,০০০ আমেরিকান, ব্রিটিশ ও কানাডিয়ান সৈন্য নরম্যান্ডি বীচের প্রায় ৫০ মাইল এলাকা জুড়ে বিস্তৃত হয়ে একসঙ্গে আক্রমণ করেছিল। জার্মানদের ভুল পথে পরিচালনার উদ্দেশ্যে ডি-ডের পূর্বে জোটের দেশগুলি বেশ বড় আকারের চাতুর্যতাপূর্ণ প্রচারের পরিকল্পনা করে। নরম্যন্ডি অবতরণ ইউরোপে যুদ্ধ শেষের শুরুটা হয়।
জার্মানরা আসলে বুঝে উঠতে পারেনি জোটশক্তি ঠিক কোন জায়গায় আক্রমণ করবে এবং কিভাবে। D-Day-এর সপ্তাখানেক পূর্বে জার্মানরা ভেবেছিল ব্রিটেন এবং ফ্রান্সের অপ্রশস্ত পয়েন্টিই হলো আক্রমণের জায়গা। পাশাপাশি ১৯৪৪ সালের ৬ জুন শেষ রাতের দিকে ফ্রান্সের আকাশ ছেয়ে গিয়েছিল প্যারাশুটে। জার্মানদের বোকা বানিয়ে সেদিন ব্রিটিশ, এমেরিকান, ফ্রান্সের সৈন্যরা আকাশ ঢেকে দিয়েছিল প্যারাশুটে। চিল-শকুনের মতই নিচে শিকার খুঁজে খুঁজে নেমে এসেছিল। সাথে সাথে তারা শত্রু বাহিনীর ব্রীজ এবং বের হবার রাস্তাগুলো নিজেদের দখলে নিয়ে নেয়। প্রথমে জার্মানদের বিভ্রান্ত করার জন্য phantom নামানো হয়েছিল। যা ছিল পুরোপুরি ফেইক। স্বল্প সময়ের মধ্যেই জার্মানদের বুদ্ধি লোপ পেল এবং তারা আরো বেশী অগোছালো হয়ে গেল। সেদিনের সেই আক্রমণ জল এবং আকাশ উভয় পথে শুরু হয়েছিল সকাল ৬ঃ৩০ মিনিটে। কিছু পরিসংখ্যানে দেখা যায়, ৪,০০০-এর বেশি সৈন্য সেদিন তাদের প্রাণ দিয়েছিল এবং হাজারেরও উপরে আহত ও হারিয়ে গিয়েছিল।
নরম্যান্ডি আক্রমণ জার্মানির নাৎজি পার্টির জন্য চপেটাঘাত ছিল এবং আস্তে আস্তে তারা পিছু হটতে থাকে।

D-Day-এর উপর পরবর্তিতে অনেকগুলো মুভি/সিনেমা তৈরী করা হয়েছে। যার মধ্যে টি সিনেমা অবশ্যই দেখা উচিৎ যাদের এই বিষয়ে আগ্রহ আছে। ২টি সিনেমার প্লট একই ঘটনাকে কেন্দ্র করে হলেও ভিন্নমাত্রিক আমেজ বিদ্যমান।


Saving Private Ryan-(1998)
IMDb Rate: 8.6/10
Rotten Tomatoes: 92%
Category: Drama Film/Action
Duration: 02 Hours 50 Minutes

The Longest Day-(1962)
IMDb Rate: 7.8/10
Rotten Tomatoes: 91%
Category: Drama Film/Action
Duration: 03 Hours

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.