নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছু চলে যাবে নস্টদের হাতে

হতেও পারে

কল্পবিলাসী স্বপ্ন

আমি সম্পূর্ন একটি কাল্পনিক চরিত্র,আমার জীবনে ঘটে যাওয়া সবকিছু কাল্পনিক,বাস্তব জীবনে কারো সাথে কিছু মিলে সেটা শুধু কাকতাল মাত্র,এজন্য আমি দায়ী থাকবোনা

কল্পবিলাসী স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর ইতিহাস বদলে দেয়া কিছু বিপ্লব (৩য় পর্ব)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৩

১ম পর্ব

২য় পর্ব



অধিকার আদায়ের জন্য বিপ্লবের কোন বিকপ্ল নেই , ইতিহাস আমাদের বার বার এই শিক্ষাই দিয়ে আসছে । মানুষের অধিকার আদায়ের জন্য যেসব বৈপ্লবিক ঘটনা ইতিহাসের পাতায় ঠাই পেয়েছে , সেইরকম কিছু বিপ্লবের গল্প আপনাদের সাথে শেয়ার করবো । এর আগের দুটি পর্বে বেশ কিছু বিপ্লবের কথা শেয়ার করেছিলাম , আজ আপনাদের সাথে অক্টোবর বিপ্লব এবং তুর্কী বিপ্লবের কথা শেয়ার করবো





অক্টোবর বিপ্লবঃ




পৃথিবীর ইতিহাসে অক্টোবর বিপ্লব এক ঐতিহাসিক স্থান দখল , এই বিপ্লবটি ছিলো এক নতুন দর্শনের সূচনা । যুগে যুগে বঞ্চিত ,শোষিত শ্রমিক শ্রেনীর পুঞ্জীভূত ক্ষোভের উত্থান সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে , প্রতিটি মানুষের সম অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখায় এই অক্টোবর বা বলশেভিক বিপ্লব।

এই মহান বিপ্লবের নেতৃত্বে ছিলেন কমরেড লেনিন,ট্রটস্কি প্রমুখ মহারথীরা। এই অক্টোবর বিপ্লব ছিলো মূলত রাশিয়ান বিপ্লবের ২য় ধাপ । (১ম ধাপ যেটা কিনা ইতিহাসে ফেব্রুয়ারী বিপ্লব নামে পরিচিত)।

এই বিপ্লবটি মূলত ১৯১৭ নভেম্বর মাসের ৭ তারিখে সংঘঠিত হলেও ,তৎকালীন রাশিয়ান পুরাতন জুলিয়ান ক্যালেন্ডার প্রচলিত থাকার কারনে বিপ্লবের সময়কাল হয় অক্টোবরের ২৫ তারিখ।

এই বিপ্লবের পিছনে অনেকগুলো কারন চিহ্নিত করা যায়

১। প্রথম কারন হিসেবে ধরা যায় রাশিয়ার সামগ্রিক অর্থনীতি বেহাল দশা , ১৯১৭ সালের দিকে রাশিয়ার মোট উৎপাদন প্রায় ৩৫-৪০ শতাংশ কমে যায়।

২। দেশে বেকারত্বের হার বৃদ্ধি।

৩। ১৯১৩ সালের তুলনায় ১৯১৭ সালে এসে শ্রমিকদের বেতন প্রায় ৫০ শতাংশ কমে যায়।

৪। রাশিয়ার মোট দেনার পরিমান দাঁড়ায় প্রায় ৫০ বিলিয়ন রুবল।



৫। শ্রমিক এবং কৃষকদের দৈন্য চরম অবস্থায় পৌছায় , অধিকাংশ প্রান্তিক কৃষক ভূমির মালিকদের দ্বারা নির্যাতিত হন।

উপরের কারনগুলোর কারনেই মূলত মানুষ বিশেষত শ্রমিক শ্রেনীর মধ্যে বিপ্লবের দানা বাধতে শুরু করে।



ট্রটস্কি এবং লেনিন একসাথে

ঘটনাপ্রবাহঃ

১০ ই অক্টোবর লেনিনের নেতৃত্বাধীন বলশেভিকদের কেন্দ্রীয় কমিটি , অস্থায়ী সরকারের বিরুদ্ধে একটি সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা গৃহীত হয়।

২৩শে অক্টোবর বলশেভিক নেতা জ্যান আনভেল্টের নেতৃত্বে বামপন্থী বিপ্লবীরা এস্তোনিয়ার রাজধানীতে বিক্ষোভ শুরু করে , তার দুই দিন পরে ২৫ শে অক্টোবর লেনিনের নেতৃত্বে বিপ্লবী রেড গার্ডস পেত্রোগার্দ (বর্তমান সেন্ট পিটার্সবার্গে) বিক্ষোভ শুরু করে , ঠিক ৯:৪৫ এ যুদ্ধ জাহাজ অরোরা থেকে একটা ফাকা শেল নিক্ষেপের মধ্য দিয়ে বিপ্লবের শুরু হয়





(বিপ্লবের নিদর্শন হিসেবে যুদ্ধ জাহাজ অরোরা আজও সেই স্থানে দাঁড়িয়ে আছে)

অল্প কিছুক্ষনের মাধ্যমে তারা পেত্রোগার্দের গুরুত্বপূর্ন অফিস স্থাপনার দখল নিয়ে ফেলে , এবং উইন্টার প্যালেসের (অস্থায়ী সরকার প্রধানের বাসভবন) দিকে অগ্রসর হয় । এবং খুব অল্প সময়ের মধ্যেই পতন হয় উইন্টার প্যালেসের। জয় হয় বিপ্লবীদের। প্রতিষ্ঠিত হয় শ্রমিকদের শাসন।প্রতিষ্ঠিত হয় সমতা। এরপর এগিয়ে যেতে থাকে সোভিয়েত রাশিয়া , ক্রমেই হয়ে ওঠা বিশ্বের পরাশক্তি আমাদের স্বাধীনতা যুদ্ধেও এই পরাশক্তির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ন । বিপ্লব সর্বশেষে সফল কিনা তা অনেক বিতর্ক আছে , কিন্তু বিপ্লব যে স্বপ্ন তা দেখিয়েছে তা বেচে থাকবে চিরকাল।তাই আজও নিপীরিত মানুষ স্বপ্ন দেখে এই বিপ্লবের কথা মনে করে আর গর্জে উঠে "দুনিয়ার মজদুর এক হয়"।





তরুন তুর্কী বিপ্লবঃ





জনগনের নিজস্ব ইচ্ছা ,চিন্তা চেতনার প্রতিফলনের জন্য গনতন্ত্রের কোন বিকল্প নেই । কিন্তু যুগে যুগে এই গনতন্ত্র ভুলন্ঠিত হয়েছে কিছু স্বৈরাচারী শাসকের দ্বারা , আবার সেই গনতন্ত্র পুনরূদ্ধার হয় কিছু সাহসী মানুষের সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে, অথবা হাজারো মানুষের রক্তের বিনিময়ে।

ঠিক এইরকম একটি সাহসী পদক্ষেপের মধ্য দিয়ে , তুরস্কে গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিলো ,ইতিহাসের পাতায় যার নাম তরুন তুর্কী বিপ্লব।

এই বিপ্লবের মাধ্যমে ১৯০৮ সালে তুরস্কে নতুন করে সাংবিধানিক যুগ শুরু হয় , এবং সংসদের কার্যক্রম শুরু হয় , যা কিনা ১৮৭৮ সালে সুলতান আব্দুল হামিদ ২য় দ্বারা স্থগিত হয়েছিলো।

এই বিপ্লবের কারন হিসেবে অনেকগুলো ঘটনাকে চিহ্নিত করা যায়

১। সুলতান আব্দুল হামিদ ২য় এর শাসন আমলে তার প্রনীত সংবিধান প্রতিক্রিয়াশীলদের দ্বারা অনেক সমালোচিত হয় ,যা পরবর্তীতে দেশ জুড়ে নৈরাজ্য এবং সহিংসতার সৃস্টি করে।

২। ইউরোপের বড় শক্তিগুলো আব্দুল হামিদকে পছন্দ করতোনা।

৩। তার শাসন আমলে রুমানিয়া ,বুলগেরিয়া ,সার্বিয়া তুর্কী সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

৪। সুলতান আব্দুল হামিদের সেচ্ছাচারীতা এবং তার প্রশাসনিক ব্যবস্থার ভুলের কারনে জনমনে বিপ্লবের দানা বাধতে শুরু করে।

তুরস্কে গনতন্ত্র ফিরিয়ে আনার আন্দলোনের পিছনে তরুন তুর্কী (Young Turk ) নামে একটি সংগঠনের ভূমিকা সবথেকে বেশী গুরুত্বপূর্ন । এই তরুন তুর্কীরা তাদের রাস্ট্রের এই অধপতন কোন ক্রমেই মেনে নিতে পারছিলোনা। তারা চেয়েছিলো সবকিছুর শান্তিপূর্ন সমাধান ,কিন্তু সুলতানের সেচ্চাচারীতার কারনে তা আর সম্ভব হয়নি । তাই তারা ভিন্নপথে এগোতে বাধ্য হয় ।

এই তরুন তুর্কীদের নেতা ছিলো কামাল পাশা ।



কামাল পাশার নেতৃত্বে তারা একটি বিপ্লবের প্রস্তুতি নেয় ,তার সাথে ছিলো । কিন্তু তারা কিছুতেই প্রকাশ্যে এগোতে পারছিলোনা, সুলতানের দমন নীতির সামনে তারা অসহায় হয়ে পড়ছিলো। অবশেষে তারা বিপ্লবের জন্য তুরস্কের ৩য় আর্মীকে নির্বাচিত করে। অবশেষে জুলাইয়ের ৩ তারিখ ৩য় আর্মীর সৈন্যরা মেসিডোনিয়া থেকে বিদ্রোহ ঘোষনা করে , বিদ্রোহী সেনাদের নেতৃত্বে ছিলেন মেজর আহমেদ নিয়াজী ।

যদিও সুলতান এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চেস্টা করেছিলো কিন্তু এই বিদ্রোহের জনপ্রিয়তার কারনে তা সম্ভব হয়নি।



অবশেষে সুলতান আহমেদ আত্মসমর্পনে বাধ্য হয় এবং ২৪ শে জুলাই সংসদ পুর্নবহাল হয় । কামাল পাশা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

এই কামাল পাশা কে নিয়ে আমাদের জাতীয় কবি এবং আমার প্রিয় কবি একটি কবিতাও লিখেছিলেন

ঐ ক্ষেপেছে পাগলী মায়ের দামাল ছেলে কামাল ভাই

অসুর –পুরে শোর উঠেছে জোরসে সামাল সামাল তাই

কামাল তুনে কামাল,কিয়া ভাই




এমনকি এই কামাল পাশার নামে আমাদের দেশে একটি সড়কও আছে । অনেক বছর আগে তুর্কী রাস্ট্রদূত বলেছিলেন নজরুলের নামেও তুরস্কে একটি সড়কের নামকরন করা হবে , জানিনা সে তার কথা রেখেছে কি না?



রেফারেন্সঃ



Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link



আরও অনেক





আজ আমি বিপ্লবের কথা লিখছি , হয়তো ভবিষ্যতে আরও অনেকেই লিখবে , তাদের লেখায় হয়তো এক পার্শ্ববর্তী রাস্ট্রের অন্যায় আচরনের বিরুদ্ধে এক কী বোর্ড বিপ্লবের কথাও লেখা থাকবে

মন্তব্য ৪৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৩১

বাদ দেন বলেছেন: +++++++++++++++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪২

সাকিব বাপি বলেছেন: আজ আমি বিপ্লবের কথা লিখছি , হয়তো ভবিষ্যতে আরও অনেকেই লিখবে , তাদের লেখায় হয়তো এক পার্শ্ববর্তী রাস্ট্রের অন্যায় আচরনের বিরুদ্ধে এক কী বোর্ড বিপ্লবের কথাও লেখা থাকবে

কঠিনভাবে সহমত। পোস্টে প্লাস। সরাসরি প্রিয়তে। :) :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪৭

মিটুলঅনুসন্ধানি বলেছেন: আপতত প্রিয়তে নিলাম...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: পড়ে কেমন লাগলো জানাবেন কিন্তু

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪৮

একজন বাউন্ডুলে বলেছেন: প্রিয়তে +++++++++++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৫৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৫৪

মনপবন বলেছেন: খুব ভাল পোস্ট।আরো চাই...।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৪৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ,
আমি চেস্টা করবো আরও লিখতে , এই তিনটা পর্বে যেই বিপ্লবের কথা লিখেছি সেগুলো সম্পর্কে কমবেশী জানতাম । আরও কিছু বিপ্লবের শুধু মাত্র নাম জানি, সেগুলো নিয়ে লিখতে গেলে একটু পড়াশুনা করতে হবে । সময় পেলেই সেগুলো নিয়ে কিছু লেখার চেস্টা করবো

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:১৪

রাইসুল জুহালা বলেছেন: ভাল লেগেছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৫৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২৯

এ হেলাল খান বলেছেন: আজ আমি বিপ্লবের কথা লিখছি , হয়তো ভবিষ্যতে আরও অনেকেই লিখবে , তাদের লেখায় হয়তো এক পার্শ্ববর্তী রাস্ট্রের অন্যায় আচরনের বিরুদ্ধে এক কী বোর্ড বিপ্লবের কথাও লেখা থাকবে

সুপার।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৫০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:১২

মামুন বিদ্রোহী বলেছেন: keep it up+

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:০৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
আমি চেস্টা করবো

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:১৪

নাফিজ মুনতাসির বলেছেন: আপাতত প্রিয়তে নিয়ে রাখলাম...পরে পড়ে মতামত জানাচ্ছি.....

বুঝেনই তো...এখন একটু রক্ত গরম হয়ে আছে....

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৩৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: রক্ত গরম বলেই তো বিপ্লবের কথা লিখলাম।
পড়ে কেমন লাগলো , জানাবেন কিন্ত

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:০৭

ফারজুল আরেফিন বলেছেন: তাদের লেখায় হয়তো এক পার্শ্ববর্তী রাস্ট্রের অন্যায় আচরনের বিরুদ্ধে এক কী বোর্ড বিপ্লবের কথাও লেখা থাকবে

++++++++++++++++++++++++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৪৯

শাহনেওয়াজ লতিফ বলেছেন: আগে ++++

পরে পড়ব । অফিসে তো .।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৫৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ

পড়ে কেমন লাগলো জানাবেন কিন্তু

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১৬

ডেভিড বলেছেন: বিপ্লবের ইতিহাসই জানতে হচ্ছে। এরশাদের বিরোধী আন্দোলনে নিতান্তই বাচ্চা ছিলাম তাই প্রত্যক্ষ ছিটাফোটা ছাড়া ভাল জানতে পারেনি। এরশাদ বিরোধী আন্দোলনও দলমত নির্বিশেষে মানুষের মুক্তির আন্দোলন বলা যায়। যদিও পরবর্তীতে আশার গুড়ে বালিই জুটেছে। পোষ্ট ভাল লাগলো। এইবার পেছনের দুই পর্বে ঘুইরা আসি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমাদের দেশে যত আন্দোলন হয়েছে , সবগুলোই আমার কাছে সাময়িকভাবে সফল মনে হয়। যে উদ্দেশ্যে আন্দোলন গুলো হয়েছিলো ,তার কোন উদ্দেশ্যই সফল হয় নাই।

ধন্যবাদ

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০১

নাফিজ মুনতাসির বলেছেন: এইসব ঐতিহাসিক লেখা পড়তে আমার দারুণ লাগে.....কিছু বিপ্লবের কথা হালকা করে জানতাম আর কিছুর কথা একেবারেই জানতাম না.....এখন বেশ ভালো ধারণা পেলাম আপনার পোষ্ট পড়ে..........

অসাধারণ এবং অন্যরকম একটি সিরিজ.......চালিয়ে যান.....+++++++++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনি এই সিরিজের সাথে আছেন দেখে ভালো লাগছে । আমি চেস্টা করবো এই সিরিজের আরও কয়েকটি পর্ব লেখার ।

ধন্যবাদ

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৯

বেঈমান আমি বলেছেন: ভালো লাগলো।পরের পর্বের অপেক্ষায় থাকলাম।+++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ,আমি চেস্টা করবো পরের পর্ব আরও ভালো করে লিখতে

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৩

মাহমুদা সোনিয়া বলেছেন: সুপার একখান প্লাস দিয়া গেলাম!!!!!!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ :D

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৮

দূর্যোধন বলেছেন: এবার যে একটু ছোট হয়ে গেল ???

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: :(
সরি পরবর্তী পর্বটা আরও একটি বড় করে লেখার চেস্টা করবো।

ধন্যবাদ পড়ার জন্য

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:১১

মামুন হতভাগা বলেছেন: সুপার একখান প্লাস দিয়া গেলাম!!!!!!!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: সুপার একখান ধইন্যা

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৩

মিরাজ is বলেছেন: আমাদের দেশেও একটা বিপ্লবের স্বপ্ন দেখি। যদিও বেশিরভাগ বিপ্লব যে কারনে শুরু হয় তার ফল সেরকম খুবি কম হয়। তারপরো বিপ্লব স্বপ্ন দেখায়, এটাই বা কম কি।

ভালো লাগা রইলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: বিপ্লব স্বপ্ন দেখায় , বিপ্লব বাচতে শেখায় ।
একদিন আমাদের স্বপ্ন সত্যি হবে , আর আমরা বাচার মত করে বাচবো

শুভকামনা রইলো

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১২

রেজোওয়ানা বলেছেন: দারুন একটা সিরিজ শুরু করেছেন তো!

কয়েকটা পর্ব মনে হয় মিস করে ফেলেছি !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩২

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ আপু , আগের পর্বগুলোও পড়বেন আশা করি

২০| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১:১৩

জিসান শা ইকরাম বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ

শুভকামনা .......

১৯ শে মার্চ, ২০১২ রাত ২:১৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

২১| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১:২৩

স্বাধীকার বলেছেন:
প্রিয়তে। কিন্তু এই ৩টি পোস্টই আমি মিস করলাম, কিভাবে বুঝতে পারছিনা।

লেখককে আন্তরিক ধন্যবাদ।

১৯ শে মার্চ, ২০১২ রাত ২:৩৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২২| ২৩ শে জুন, ২০১২ রাত ৮:৩৭

কাজী রাসেল বলেছেন: কামাল পাশা তো ইসলামের অনেক বর দুশমন। খেলাফতের শেষ চিনহ টুকুও সে দুনিয়া থেকে মুছে দেয়। এই সেই মুনাফেক যে তুরস্কের শত বছরের ইসলামের ঐতিয্য কে একেবারে ধ্বংস করে দেয়। এই মুনাফেক কে অন্তরের সবটুকু ঘৃণা জানাই। আর যারা তার গুণগান গায় তাকে নেতা বানায় তাদের প্রতিও সমান ঘৃণা। আল্লাহ আমাদের কে এই সব ইয়াজিদ এর উত্তরসুরী দের থেকে হেফাজত করুক। সুতরাং সাবধান। মনে রাখবেন ইসলামের সবচেয়ে বর ক্ষতি হয়েছে এদের দ্বারাই।

২৩ শে জুন, ২০১২ রাত ৯:৫৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: থার্ড ক্লাস ছাগলের বাচ্চাদের কাছ থেকে ইসলাম না শিখলেও চলবে

২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০০

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক ভালো লাগলো ভাইয়া। এক টানে তিনটা পর্বই পড়ে ফেললাম। হাইতির বিপ্লবের কথা জানতামই না :(

পোস্টে প্লাস। ফেব্রুয়ারি বিপ্লব নিয়ে কিছু আশা করতে পারি কি ??

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ফেব্রুয়ারির বিপ্লব নিয়ে একটা পৃথক পোস্ট দেয়ার ইচ্ছা আছে ।

ধন্যবাদ
শুভকামনা রইলো

২৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৭

অথৈ সাগর বলেছেন: সব গুলো পর্ব নিয়ে গেলাম ধন্যবাদ সহকারে । +++++++++

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: সবগুলো পর্ব মূল্যায়নের জন্য আপনাকেও ধন্যবাদ

২৫| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৬

কসমিক- ট্রাভেলার বলেছেন:




++++++++++++++++






আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.