| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামহীনযোদ্ধা
পড়ালেখার প্রতি বিতৃষ্ণ, যতটা সময় পারি মুভি দেখি, ফুটবল ভক্ত, প্রতিদিন প্রায় ১০ ঘণ্টা ঘুমাই।।।
এম এ জলিল অনন্ত কে নিয়ে হাসতে খুব মজা, কেননা সে ইংরেজি উচ্চারন করে হাস্যকর ভাবে, হো হো হো। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে বাংলার নায়ক রাজ রাজ্জাক যখন ছবির মানের অভাবে ওপার বাংলায় গিয়ে আশ্রয় নিলেন আমরা কিছু বললাম না, ফেরদৌস যখন নিয়মিত ভাবে কলকাতায় মুভি করল আমরা পাত্তাই দিলাম না, একের পর এক যখন সিনেমা হল বন্ধ হচ্ছে তখন আমাদের গায়েই লাগলো না, কেন বা বলব, পাত্তা দিব অথবা গায়ে লাগাব কারন হাসি তামাশা
করতে তো কিছু জানতে হয় না,
আর মুভি তো হল এ দেখতে হয় না, আমার কম্পিউটারে আমি যখন ইচ্ছে তখন, বিরতি দিয়ে, শুয়ে বসে, টেনে টেনে দেখতে পারি, তাই না,
বন্ধুদের আড্ডায় ইংলিশ মুভির নাম বলতে পারলে ভাব, হিন্দি মুভির সমালোচনা করলে ভাব, তামিল মুভির হোয়াইটঅয়াশ করলে মজা, আর কলকাতার ছবি? আমি শুধু আর্ট ফিল্ম দেখি!!! পিসি সার্চ করে দেখেন তামিল ছাড়া কোন মুভিই নাই।
শাকিব খান পুরো রাজত্ব করলো ঢালিউড, কিন্তু এই ইন্ডাস্ট্রিকে কি দিলো? প্রযোজক দের অভাব, ভাল শিল্পিদের অভাব আর মধ্যবিত্ত দর্শক দের অভাব।
এখন রিকশাওয়ালারা হয়ত জলিল সাহেবের মুভি দেখছে না কারন মুটকি শিল্পিদের অভাব, কিন্তু একটু একটু করে ছাত্র ছাত্রি, মধ্যবিত্ত দর্শক রা আসছেন, কারন আপাত এই নিঃস্বার্থ লোকটিই এই ইন্ডাস্ট্রিকে ভালবেসে লাভ লসের কথা চিন্তা না করে একের পর এক মুভি করছেন আর টেনে নিয়ে আসছেন সেই সব হারিয়ে যাওয়া তুমুল জনপ্রিয় মুখগুলোকে যারা অভিনয় করতে চান কিন্তু এতদিন কুৎসিত চলচ্চিত্রের ভিড়ে হারিয়ে গিয়েছিলেন। শাকিব খানের একশ মুভির বাজেট দিয়ে একতা মুভি করলে টাকা উঠে আসার সম্ভাবনা খুব কম, তাও তিনি তা করছেন এই ইন্ডাস্ট্রির প্রতি তার ভালবাসা আর মোহের কারনেই। যদি খুব স্বার্থপর ভাবেও চিন্তা করেন তাহলেও দেখবেন যে এই দেশের ই লাভ হচ্ছে এইসব মুভির কারনে, যদি কেউ না বুঝে তাহলে তাকে বলব গোঁড়া থেকে আবার পড়ুন।
আজ আমি মোস্ট ওয়ান্টেড দেখলাম, খুবই ভাল লাগলো, কারন এই মুভির অ্যাকশন বাজেট মনে হয় দুচারটা হিন্দি মুভির চেয়েও বেশি, আর তার এই লগ্নির কারনেই যদি সময় সুযোগ হয় আমি আবার দেখতে যাব।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০২
নামহীনযোদ্ধা বলেছেন: অবশ্যই, আর আজ এই মুভি দেখে আমার প্রতিশ্রুত এই যে, আমি আজীবন অনন্তের মুভি হল এ গিয়ে দেখব।
২|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৯
লেখাজোকা শামীম বলেছেন: এই লোকটার মতো ৫টা প্রযোজক পেলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মাথা তুলে দাঁড়াবে। তবে এই ৫ জনের প্রথম জন হিসেবে অনন্ত জলিলকে স্যালুট জানাই। তার সিনেমা হলে গিয়ে দেখে তার এই জয়যাত্রায় আমাদেরও সামিল হওয়া দরকার যাতে করে অন্য ৪ জন এগিয়ে আসে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৫
নামহীনযোদ্ধা বলেছেন: সহমত,
বড় প্রয়োজন আজ এই ধরনের প্রযোজক দের, একজন সিনেমা প্রেমি হিসেবে বড় অসহায় লাগে নিজ দেশের মুভি ইন্ডাস্ট্রি এর দিকে তাকালে।
৩|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৩
ৎায়ইাবুর বলেছেন: আমি এই কথাটাই বোঝাবার চেষ্টা করছি। কেউ অভিনয় না জানুক বা কম জানুক সেটা তার দোষ হতে পারে কিন্তু তার চেষ্টার তো কোন দোষ নেই! স্টিভেন স্পীলবার্গ ও একদিনে স্টিভেন স্পীলবার্গ হননি। আমরা বাঙ্গালীরা সাহায্য করতে পারিনা। পারি শুধু কাউকে ইনসাল্ট করতে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৯
নামহীনযোদ্ধা বলেছেন: সহমত,
বাঙালি নেগেটিভ কথা দ্রুত বোঝে এমনকি প্রচারও করে, পসিতিভ ব্যাপারকেও নেগেটিভ করতে পারে,
শুধু পারেনা ভাল কাজে উৎসাহ দিতে।
৪|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৮
মেহেদী হাসান মানিক বলেছেন: অনন্ত লাভ লসের কথা চিন্তা না করে আমাদের চলচিত্রে নতুন ধারা আনতে চেস্টা করছেন। আমাদের উচিত তাকে সাধুবাদ জানানো।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৭
নামহীনযোদ্ধা বলেছেন: এই সাধুবাদ আমরা তাকে জানাতে পারি হলে গিয়ে মুভি দেখে,
আসুন নিজে যাই এবং অন্যকে যেতে উতসাহিত করি।
ধন্যবাদ।
৫|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩৬
স্বপনবাজ বলেছেন: জলিল সাহেব কে টাকা ডালতে না করসে কে !! কিন্তু অভিনয় করার জন্য অভিনেতা খুজুক ! ভালো অভিনয় করতে পারে এমন ছেলে কি আমাদের দেশে নাই ! ফেস বুক নোটে দেখলাম কে জানি রজনিকান্ত, জ্যাকি চ্যান এর কমেডির সাথে অনন্ত তুলনা করছে ! আরে ভাই ওরা ওতা কমেডি ই করে ! এরা সিরিয়াস করলেও কমেডি মনে হয় ! মানুষ হাসবেনা কেন ?? হাসানোর জন্য কমেডি মুভি বানা অভিনয় কলার বলাতকার করার কি দরকার ?? আর এতই যদি অভিনেতা বা নাইয়ক হবার ইচ্ছে থাকে আর এই সব করে যদি দেশ সেবার মন মানসিকতা থাকে তবে আগে শিখে আয় ! লেখক রাগ করবেন না !! ওকে বলেন প্রজোযোনা করতে , ভালো অভিনয় দিয়েও একশ্যান মুভি বানানো যায় ! বাংলা ছবির দিকে দর্শক এর বিমুখিতার কারন নিম্ম মানের অভিনয় ছাড়া কিছু নয় ! অভিনয়ের মান টা ঠিক করার দিকে মন দিলেই ভালো হয় ! এডি করলে যেন কমেডি হয় , আর সিরিয়াস কিছু বলতে চাইলে সেটা ও যাতে কমেডী না মনে হয় , দেখবেন হলে জায়গা থাকবেনা ! বাংলা দেশের মানুষ বাংলা ছবি দেখা শখ করে ছাড়ে নাই !!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১৮
নামহীনযোদ্ধা বলেছেন: আপনার ক্ষোভের কারন সঠিক, কিন্তু সমস্যা হোল প্রত্যেক মানুষের কাজের উদ্দেশ্য এবং প্রণোদনা থাকে, আমার যা মনে হয় অনন্ত সাহেবের উদ্দেশ্য এখানে টাকা বানানও নয় বরং নায়ক হওয়া আর যেহেতু তাকে কেউ নায়ক বানাবেনা তাই সে নিজেই প্রযোজনা করছে, এতদুর পর্যন্ত আপনি নিশ্চয় একমত, তাই না।
এবার ভাবুন তো আপনি যা হতে চান তা করার ক্ষমতা আপনার আছে, তাত সৎ বা হাস্যকর সাহসও আছে, তাহলে আপনি কি তা করবেন না? আমরা তাকে প্রযোজক হিসেবে পেলেই খুশি, নায়ক হিসেবে নয়, আবার তিনি নায়ক হলেই খুশি, প্রযোজক হিসেবে নয়। আমাদের যা দেখতে হবে তা হোল আমরা কি লাভবান? আমি বলব হ্যাঁ, অবশ্যই, মোস্ট ওয়েলকাম মুভিতে ছিলেন রাজ্জাক, বাপ্পারাজ, সোহেল রানা, আমজাদ শরিফ এবং অন্যান্য পরিচিত মুখ, কিন্তু আপনি কি জানেন যে ইদানিং কালে ইনারা মোটেই নিয়মিত ছিলেন না বাংলাদেশের মুভিতে, তাহলে বলা যায় সে একজন ছাড়া বাকিরা তো মানসম্পন্ন, জবাবে বলতে পারেন "এক বালতি দুধে এক ফোঁটা চনাই যথেষ্ট" তাহলে আমি বলব যে "উত্তম নিশিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে"
শুধু এখান থেকেই বলা যায় যে কেন অনন্তকে ভাল বলা যাবে।
জ্যাকি চান এর কথা বলি, সে এখনও থিক ভাবে ইংরেজি বলতে পারে না।
ভাল অভিনেতার কথা বলেছেন বলেই বলছি, আপনি নিশ্চয় জানেন যে ছোট পরদার শিল্পি দিয়ে বড় পরদার অভিনয় এর মান পাওয়া যায় না, আর ইদানিং কালে নতুন কোন নায়ক এর খোঁজ পাওয়া গেছে? হয়ত বলবেন মান নেই তাই, হ্যাঁ আমিও তাই বলি, কিন্তু আমি একটু বেশি বলছি এটুকু যে তাহলে কে আসবে এই ইন্ডাস্ট্রিকে আগিয়ে নিতে, কেউ আর নেই বলেই লোকটির এত প্রশংসা করছি।
আর আমি ব্যক্তিগত ভাবে বলছি এই মুভিটা দেখে আসতে পারেন, আগের চেয়ে অনেক অনেক ভাল।
আশা করি আপনার ক্ষোভ কমাতে পেরেছি, দ্বিমত থাকলে জানাবেন।
৬|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৪৩
স্বপনবাজ বলেছেন: আমরা কি ছবি দেখবনা? আমারা কি দেখিনি?
"থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার" দেখে কি আমরা হাসিনি?
" মনপুরা" দেখে কি বিমোহিত হয়নি?
"আমার বন্ধু রাশেদ" দেখে কি চোখের কোণে জল আসেনি?
জয়যাত্রা, গেরিলা, মাটির ময়না, রানওয়ে, , , , , এগুলা কি ছবি ছিলনা
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২৬
নামহীনযোদ্ধা বলেছেন: আর, বক্স অফিস ইনকাম মানে নিশ্চয় জানেন যে হল থেকে পাওয়া ইনকাম, এগুলোর মধ্যে মনপুরা ছাড়া বাকিগুলা বক্স অফিস হিট সম্ভবত নয়,
আর মনপুরা ছাড়া কোনটাই বানিজ্যক ছবি নয়, না আমি নাচগান থাকার বিষয় টি বলছি না, অন্যান্য মুভিগুল বেশিরভাগ ই কোন নির্দিষ্ট গণ্ডিতে আটকে আছে, মুক্তিযুদ্ধ, সাম্প্রদায়িক্তা, নারিসমাজ। এগুলো আমরা বেশিরভাগই দেখেছি কিন্তু পিসিতে।
অশ্লিলতামুক্ত বানিজ্যিক ছবি তো হচ্ছে না, একজন চেসটা করছে তার অনেক বড় ব্যক্তিগত উদ্যেশ্য আছে, কিন্তু লাভবান আমরাও।
৭|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১০
এসকে বলেছেন: ভালো হোক আর খারাপ হোক. সবচেয়ে বড় কথা হল যে জলিল সাহেব এর সিরিয়াস ভঙ্গির কমেডি অথবা কমেডি ভঙ্গির সিরিয়াস একটিং দেখতেই সব শ্রেনীর মানুষ এখন হল এ যাচ্ছে. উনি মুভি ব্যবসা বেশ ভালো এ বুঝেন কোনো সন্দেহ নাই.উনাকে নিয়ে আমার নিরপেক্ষ বিশ্লেষণ
উনার দুর্বলতা
১. সব ছবিতে নিজেকে ছাড়া উনি অন্য কাউকে কল্পনা করতে পারেন না .উনার ধারণা বাংলাদেশ এ উনার কোনো বিকল্পই নাই.এই টাইপ চিন্তা অনেকটা হাস্যকর.
২.অভিনয়ে অপরিপক্কতা.বাংলা এবং ইংলিশ এর উচ্চারণ.ইংলিশ তা মাফ করা যায় কিন্তু বাংলা উচ্চারণ এর ভুল গুলা মাফ এর অযোগ্য.যদিও মানুষ ঐসব দেখার জন্য হাসাহাসি করতে হল এ যায়.তাই মুভি টাকা এমনিতেই উঠে আসবে যারা উনার কমেডি দেখার জন্য হল এ যাবে ওদের দিয়ে.
৩.একই কাহিনী, বাংলা সিনেমার টিপিকাল গল্প যেইখানে সততা/অসততা. ব্যক্তিগত জীবনে উনি ব্যবসায়ী.ছবির গল্পগুলো উনেকটা সেইরকম . যে উনি সৎ বাকিরা সবাই দুর্নীতিবাজ এই টাইপ কাহিনী রিপিট হয়.
উনার ভালো দিক যেইগুলা খারাপ গুলাকে হার মানে
১. উন্নত প্রযুক্তির ব্যবহার.ভালো cinemetrography , ভালো লোকেশন, গান সবকিছুতে ভরপুর.এক কথায় বাংলা সিনেমাকে নতুন পোশাক পরানো.
২.এফেক্টস এর ব্যবহার করার চেষ্টা করা.হয়ত সামনের মুভিগুলাতে কাজ আরো উন্নত হবে.বাংলা সিনেমায় এরকম চেষ্টা কেউ করেনি.উনি এ প্রথম.
৩.মুভি ব্যবসাটা বুঝতে পারা.বিগ বাজেট এর মুভি বানিয়ে কিভাবে পয়সা উসুল করে নিতে হয় মোস্ট ওয়েলকাম একটা প্রমান.সামনে আশা করি অনেক নির্মাতাই এখন বড় বাজেট এর মুভি বানাতে আগ্রহী হবে.
৪.উনি এখন ব্যক্তিগত ভাবে ঢাকার বাইরে কিছু সিনেপ্লেক্স করার চিন্তা করছেন. একটা অসাধারণ সিদ্ধান্ত.এর মানে দেশে সিনেমায় দর্শক হলমুখী হচ্ছে.
৫. উনার জন্য হয়ত আমরা ভবিস্যতে সিনেমা নির্মাতাদের মধ্যে আরো ভালো সিনেমা নির্মান করার আগ্রহ দেখতে পারব.
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৩০
নামহীনযোদ্ধা বলেছেন: ভাই আপনাকে আর কিছু বলার নেই, ধন্যবাদ দেয়া ছাড়া আপনার সুন্দর বিশ্লেষণ এর জন্য।
শুধু বলব, যে ৫টি ভাল দিক বললেন, এর একটাও এখন পর্যন্ত কেউ চেষ্টা করেনি, তাই এত সাধুবাদ।
৮|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১৮
ওবায়েদুল আকবর বলেছেন: জলিল নিজের ছবিতে নিজে অভিনয় করুক, ভূলভাল ইংরেজী বলুক তাতে আমার কিছু যায় আসেনা। আমার একটাই প্রার্থনা জলিল অন্তত ৫ বছর কন্টিনিউ করুক।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৩১
নামহীনযোদ্ধা বলেছেন: আমিও আপনার প্রার্থনায় সামিল।
৯|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৩৯
syful বলেছেন: কারন এই মুভির অ্যাকশন বাজেট মনে হয় দুচারটা হিন্দি মুভির চেয়েও বেশি,.. kotha ta thik na... ata khub big budjet er chobi na . ononto nijer bola koth
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৭
নামহীনযোদ্ধা বলেছেন: কালকে টাটকা দেখেছি তো, তাই এমন মনে হয়েছে, আর আমি আসলে বুঝাতে চেয়েছিলাম হিন্দি মুভির অ্যাকশন বাজেট আর চেয়ে বেশি।
ধন্যবাদ অনেক।
১০|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:২০
১৪ বলেছেন: +
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৭
নামহীনযোদ্ধা বলেছেন:
১১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৩
আলো চাই বলেছেন: ভালো লাগলো। ব্লগ আর ফেসবুকে কিছু বোকা-অবুঝ পোলাপান আছে, পারে শুধু তামাশা করতে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৯
নামহীনযোদ্ধা বলেছেন: সবাই একটু বুঝলেই হয়, আর আমি আশাবাদীদের দলে আছি,
ভাবি, একদিন ওরাও
১২|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫১
স্বপনবাজ বলেছেন: ক্ষোভ কি ভাই সাধে ?? জলিল সাহেবের "খোজ" দেখেছি ! এর আগেও আগে পরে বাংলা ছবি দেখেছি ! খোজ নিয়ে ও অনেক মাতা মাতি শুনেছি,অনেক টাকা খরছ করেছে , ইত্যাদি ! কিন্তু একি নায়ক দেখি কথাই বলতে পারেনা ! ইংরেজী দূরে থাক ! টাকা দিয়ে কি ভাই সব হয় , হয় না !!! অনেক বিদেশী চলচিত্র আছে অনেক কম বাজেট এ দুরন্ত হিট ! অভিনয় দেখে বুঝার উপায় নাই যে এগুলো কাল্পনিক চরিত্র ! এই সব তো আমাদের স্বপ্ন নাকি ! টাকা খরছ করে একশ্যান দৃশ্য বানাচ্ছে , পিস্তল থেকে বের হওয়া বুলেট এর সাইজ এটম বোমাকেও হার মানায় !
জ্যাকি চ্যান ইংরেজী বলতে পারেনা কিন্তু অভিনয় টা খুব ভালো পারে ! টাকা দিয়ে অভিনয় নামক শিল্প টার ১২ টা না বাজিয়ে ওই টাকা খরছ করে কি করে ভালো অভিনেতা দের চলচিত্র মুখী করা যায় তা ভাব লেই ভালো ! সুদিন আসতে দেরী হবেনা ! তখন দেখেবন একশ্যান সিন দেখলে আসলেই মনে হবে একশ্যান দেখছেন , নায়ক হাসাতে চাইলে এম্নিতেই হাসবেন (শালা ছাগল) বলা ছাড়া ই ! কাদাতে চাইলে কাদবেন ! এই কিন্তু ভাই টাকা দিয়ে হয় না ! খালি ধ্যন ধারনাটা বদলে দিতে পারলেই হয় ! আমিও চাই জলিল সাহেব কন্টিনিঊ করুক , কিন্তু অভিনয় টা থেকে দূরে থাকুক ! ভাষা শিখুক (বাংলা)! উনার তো অনেক টাকা , কোথাও গিয়ে সৃজনশীল কোন বিষয় নিয়ে পড়াশুনা করুক, অভিনয় টা শিখুক ! না হয় সেও শাকিপ খান ই থেকে যাবে ! আর উন্নতির নামে বাংলা ছবির বলাতকার হতেই থাকবে ! আর আমরা ব্লগে লিখতে থাকবো !
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০১
নামহীনযোদ্ধা বলেছেন: আপনার মত আমারও এই ক্ষোভ আছে, কিন্তু আমি যে পরিবর্তন দেখছি তার মাত্র চতুর্থ মুভিতে, তাতে বেশ আশাবাদি হয়ে উঠছি। ভাই জাতে বাঙালি তো, তাই একটু আশা পেলেই কল্পনার ফানুস উড়াই, আমার এত কিছু লেখার বা বলার উদ্দেশ্য একটাই,
আশায় বুক বাঁধা।
আর একজন মানুষ তার সীমাবদ্ধতার মাঝেও কিছু করার চেষ্টা করছে যা আমার দৃষ্টিতে অনেক মহান, তাই আমি সমালোচনা গুলো একপাশে রেখে তার ভাল দিকগুলোতেই শুধু দৃষ্টি দিতে চাই। এমন নয় যে সে ফেরেশ্তা, তার ভাল দিক ছাপিয়ে যদি কখনও খারাপ দিক ভেশে উঠে তখন না হয় সমালোচনা করব।
১৩|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: কালকে আমি "দা স্পীড" দেখেছি। আমারতো মুভিটা ভাল লাগলো। ভাল লেসন আছে, কাহিনী সাধারণ ভালবাসা নিয়ে বাবা মার সাথে যুদ্ধ না। নতুন কাহিনী, গান গুলো সুন্দর। শাকিব খানের ভালবাসা নিয়ে চিৎকার চেচামেচি মুভির চেয়ে এই মুভি আমার ভাল লেগেছে
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১১
নামহীনযোদ্ধা বলেছেন: ভাল চেষ্টা করলেই, ভাল ফল আসে,
আমার বিশ্বাস অনন্ত সাহেব ভাল চেষ্টা করছেন, তাই তার সপক্ষে এত কিছু বলছি, আর কিছু না পারি সাপোর্ট তো দিতে পারি।
মুভিটি দেখার জন্য ধন্যবাদ।
১৪|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৪
তামিম ইবনে আমান বলেছেন:
অনন্ত অন্তত ট্রেইলার টা ভালো বানায়
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৬
নামহীনযোদ্ধা বলেছেন:
![]()
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫২
তাশফী বলেছেন: আমরা সকল বিদেশি মুভি দেখুম ডাউনলোড কইরা।
কিন্তু দেশী ফিলিম দেখুম হলে গিয়া।
এই হোক অঙ্গিকার।