নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

তীরন্দাজ

গান ভালোবাসি, সাহিত্য ভলোবাসি, রাজনৈতিক দায় ও দলবদ্ধতা থেকে মুক্ত থাকতে চাই। সবার উপরে মানুষ, তারপর বাকী যা কিছু।

তীরন্দাজ › বিস্তারিত পোস্টঃ

স্পষ্টকথন: এই গনতন্ত্র চাইনা

৩০ শে অক্টোবর, ২০০৬ সকাল ৯:২৪

চাইনা আওয়ামী লীগ, চাইনা বিএনপি, চাইনা জামাত। মুক্তির পথ গনতন্ত্র হলেও, চাইনা বাংলাদেশের এই গনতন্ত্র। বাংলাদেশের এই গনতন্ত্র এখন ধাপ্পাবাজীর গনতন্ত্র। এই গনতন্ত্র শোসনের গনতন্ত্র। এই গনতন্ত্র এই অসৎ গনতন্ত্র । এই গনতন্ত্র ক্ষমতার হাত ধরে সাধারণ মানুষকে শোষনের পথকে আরো বেশী সুগম করে দেয়। এই গনতন্ত্র কিছু রক্তচোষা পরিবারের সম্পদবৃদ্ধির সহায়ক, যাদের হাতে এখন সারা দেশ কব্জাবন্দী। এই গনতন্ত্র সন্ত্রাসী গনতন্ত্র। পাকিন্তানী আমলে ছিল বাইশ পরিবারের শোষন ও সন্ত্রাস, এখন সে শোসক ও সন্ত্রাসীর সংখ্যা আরো কয়েকগুন বেশী। এ জন্যে স্বাধীন হয়নি দেশ, এ জন্যে ঝরেনি তিরিশ ল শহীদের রক্ত।



খালেদা-ইয়াজ চাইনা, চাইনা হাসিনা-জলিল, চাইনা নীজামী। হাসিনা, খালেদা সব সমান পাপী, এরা সবাই শোষক। কিছুই আসে যায়না, ভোটে খালেদা জিতল, না হাসিনা জিতল, কে কার সাথে জোট করল। নীজামী জোটে এল কি না এল, তাতে সাধারণ মানুষের কোন চাওয়ার প্রতিফলন নেই। এরশাদ কোন জোটে গেল, এতে কারো পেটে একবেলা বেশী ভাত জুটবে না। এ হলো শোষকদের, অসৎদের, খুনীদের রাজনৈতিক দাবার চাল। কার ভাগে কতো বেশী পড়বে, এ চালে তার হিসেব নিকেশ হয়, সাধারণ মানুষের ভাগ আগের মতোই অপরিবর্তিত শুন্য। এই দাবার চালে শত শত মানুষ মরে, মায়েদের, বাবাদের, শিশুদের কান্নায় আকাশ ফাটে, আমরা হাহুতাশ করি, কিন্তু এতে এই ভুয়া রাজনীতিবিদদের কিছুই যায় আসে না। কখনো বিএনপি পিস্তলের গুলিতে মানুষ হত্যা করে, আওয়ামী লীগ করে পিটিয়ে, জামাত কারো গলার রগ কেটে। এরা সবাই হত্যাকারী, এরা সবাই শোষক, প্রতারক ও সন্ত্রাসী।



হয়তো ইয়াজুদ্দিন আপাত: শান্ত করবেন দেশ। এমনও হতে পারে, হাসিনা তার হরতাল, অবরোধ আন্দোলনে আবার গদীতে বসার পথ বের করে নেবেন। এমনও হতে পারে, ইয়াজুদ্দিনএর সাহায্যে আবার খালেদা তথা বিএনপিই গদী জাপটে ধরায় সফল হবেন। এমনও হতে পারে যে সেনাবাহিনী দখল করবে শাসনভার। কিন্তু ফলাফল সেই একই রয়ে যাবে। আবারো আরো কিছু শোসক পরিবারের পত্তন ঘটবে, আরো কিছু সাধারন মানুষ প্রান দেবে, আরো কিছু পবিবার হারাবে তাদের সর্বস্ব। এই গনতান্ত্রিক পরিবর্তন সেই পরিবর্তন নয়, যাতে সাধারণ মানুষের আশা আকাঙ্খার সামান্যতম প্রতিফলও এতে দেখা যেতে পারে।



সাধারণ মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন তখনই ঘটবে, যেদিন দলমতনির্বিশেষে মানুষের ঢল নামবে জনপদে। জনস্রোতের ধারায় ভেসে যাবে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ও তাদের তোষামোদকারী পাতি রাজনৈতিক অস্তিত্বগুলো। জনস্রোতের আগুনে পুড়বে শোসকদের দালানকোঠা ও চোরাই কোষাগার। নতুন কোন গনতান্ত্রিক শপথে আবারো মুক্ত হবে দেশ। আত্ম, সমাজ ও রাজনৈতিক শুদ্বিতে শুদ্ধ হবে মাটি, সমাজ ও শহর বন্দর। সেখানে অসৎ রাজনীতি, বাজনীতিবিদ ও তোষামোদকারীদের কোন স্থান থাকবে না; তাদের ঝেটিয়ে পাঠানো হবে ইতিহাসের আস্তাকুড়ে। সে সময় হয়তো এখনো আসেনি, কিন্তু আসবে কোন আগুনঝরা দিনে। আসুন আমরা তারই অপেক্ষায় থাকি ও তারই সন্ধান ও গঠনে আমাদের শিক্ষা, মনন, চিন্তাশৈলী ও বোধকে প্রসারিত করি।

মন্তব্য ৪১ টি রেটিং +১/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০০৬ দুপুর ২:২৬

সুর বাংলা বলেছেন: সহমত

২| ৩০ শে অক্টোবর, ২০০৬ দুপুর ২:২৬

সুর বাংলা বলেছেন: তয় লাভ নাই
হেষমেষ যে লাই হেই কদু

৩| ৩০ শে অক্টোবর, ২০০৬ দুপুর ২:২৭

অতিথি বলেছেন: ঠিক।
বাংলাদেশের মিডিয়া দিন দিন শক্তিশালী হচ্ছে। শুধু মিডিয়া আর পুলিশ... এই দুইটা ঠিক হলে মনে হয় গণতন্ত্রের পথে অনেকটুকু এগুতে পারতাম আমরা।

৪| ৩০ শে অক্টোবর, ২০০৬ দুপুর ২:৩২

অতিথি বলেছেন: dhur mia theory dia hoibo chul.santir ma kobe morce.conventional santi khuiza lav nai....

৫| ৩০ শে অক্টোবর, ২০০৬ দুপুর ২:৩৫

সুর বাংলা বলেছেন: ওই মিয়া
কি ভাইরাস ছড়াইতাচো এহানে।
চাইয়া দেহো পুরা পাতায় হুদা তোমার কতাই বাংলিশে @ হেমায়েতপুরী

৬| ৩০ শে অক্টোবর, ২০০৬ দুপুর ২:৩৮

সাইফ ভুইয়া বলেছেন: তীরন্দাজ
গনতন্ত্র কোন তন্ত্র নয় । জগাখিচুরি তন্ত্র । এখানে ইসলামী শাসন কায়েমের জন্য আন্দোলন বৈধ। এখানে কমিউনিজমের জন্য আন্দোলন বৈধ। এখা ন পুজিবাদ বৈধ । গনতন্ত্র কারোরই ধার ধারে না। সবার জন্যই এখানে নিস্বাস ফেলার অবারিত সুযোগ আছে। গনতন্ত্র যেহেতুনিজে কোন ইজম বা মতবাদ নয় তাই দেশে দেশে তা ফিরে এসেছে বার বার। একে সঠিক প্রয়োগের দিকেই মনোযোগী হওয়া ই হবে কাজের কাজ।

৭| ৩০ শে অক্টোবর, ২০০৬ দুপুর ২:৪৩

অতিথি বলেছেন: vua bhai khub janen mone hoitace.kotha mondo bolen nai.

bangla bhai ami bangla type-e kinchit durbol,keyboard khujte hoy..khomasundor chokhe jodi dekhen....

৮| ৩০ শে অক্টোবর, ২০০৬ দুপুর ২:৫১

সাইফ ভুইয়া বলেছেন: vua??????

৯| ৩০ শে অক্টোবর, ২০০৬ দুপুর ২:৫২

অতিথি বলেছেন: সাইয় ভুইয়া,
গনতন্ত্রের সঠিক, সুক্ষাতিসুক্ষ প্রয়োগের কথা তখনই আসে, যখন সততার কোন চিহ্ন এর প্রয়োগে দেখা যায়। আমাদের কোন রাজনৈতিক দলের মাঝে এর লেশ মাত্রও নেই। তাই বর্তমান ভিত্তির বিনাশ ও নতুন ভিত্তি ঢেলে সাজানো ছাড়া কোন পথ নেই। এর বাস্তবায়নের পথ সময়ই বলবে।
আপনাদেরকে ধন্যবাদ..।

১০| ৩০ শে অক্টোবর, ২০০৬ দুপুর ২:৫২

সুর বাংলা বলেছেন: ওই মিয়া, হেমায়েতপুর থেইকা কবে ছাড়া পাইলা! নাকি এহনো আটকা। বাংলা ভাই তো র্যাবের খপপরে@হেমায়েতপুরী।

১১| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:০৫

অতিথি বলেছেন: sobai jokhon eto janen toy amio 1tu vab marai....
amder moto choturtho bisser ei deshe sothik gonotontrer chorcha somvov jokhon sakkhorota noy susikkhito manuser songkha barbe r amra chetonae,bodhe,chintae gonotontro monosko hote parbo.j deshe ekhono nirbachoni protik mukkho,j deshe dhan khai tai dhaner sishe vote dimu ba musolman tai daripalla ba khaleda hasina meye tai langgol ba mujiber meye tai nouka ei concept mul bibechcho sei deshe gonotontro!!!

bangla bhai,1 bagla rab-er kole.....hazar bangla......

১২| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:০৮

অতিথি বলেছেন: তাহলে, আমায় ভোট দেন, আমি
বহুতন্ত্র বানিয়ে দিব, ডাইরেক্ট ''অস্ট্রিয়া '' স্টাইল ।
অনেকটা কমুনিষ্ট স্টাইলে, কিছু গণতন্ত্রের মত আর কিছু এক নায়ক তন্ত্রেরও আকার আছে ।
যাই হোক, শুধু ভোট দেন । তাহলেই বুঝবেন ।

১৩| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:১০

অতিথি বলেছেন: কিন্তু বর্তমান অবস্থা যে কোনভাবেই গ্রহনযোগ্য নয়, এটা সবার আগে বোঝা দরকার হেমায়েত পুরী ভাই। তাই একে মুল সহ তুলে ফেলা দরকার...।

১৪| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:১২

অতিথি বলেছেন: আপনি J

১৫| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:১৪

সুর বাংলা বলেছেন: মোগো দেশে গনতন্ত্র ডা এইরহম-
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাইতে কে কত বড় গরু খাওয়াইলো আর কে কত শাড়ী লুঙ্গী বিলাইলো হেয়া দেইখা লোকে ভুট দেয়।

স্বাক্ষরতা আর সমপদহীন জনগোষ্টীর কাচে এটাই গনতন্তের মৌলিক রুপ।

১৬| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:১৫

অতিথি বলেছেন: kak tulben,kotha theke tulben,apni namben rastae,ami nambo?amra theory vazte pari,kazer kaz anda.asole amra sobai kapurush.somadhan den ami aci apnar sathe.

১৭| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:২৩

অতিথি বলেছেন: একদিন সবাই নামবে রাস্তায়। আপনার, আমার মতো কাপরুষদের বাদ দিয়েই...হয়তো অনেক দুরে সে দিন...। কিন্তু একদিন আসবে, বর্তমান গনতন্ত্রের প্রতি ক্রমবর্ধমান অবিশ্বাসের পথ ধরইে হয়তো...

১৮| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:২৫

অতিথি বলেছেন: যে যাহাই বলুন বাংলাদেশের প্রচলিত গনতন্ত্র ব্যবস্থায় কারো ভরসা নেই । এই মুহূর্তে আমরা এমন একজন সৎ নেতা চাই যিনি জিয়াউররহমান কিংবা মাহাতির মোহাম্মদের মত নিজের স্বকীয় বৈশিষ্ট্য প্রদর্শন করতে সক্ষম হবেন । রাজনৈতিক ধারায় কিছু নতুনত্বের সৃষ্টি করবেন । সমাজের অর্থনৈতিক দূরাবস্থা দূরীকরণের জন্য উপযুক্ত পরিকল্পনা গ্রহনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবেন ।

১৯| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:২৮

অতিথি বলেছেন: আপনার কথা হয়তো ঠিক বদরুল ভাই, তবে তার আগে প্রচলিত রাজনৈতিক ধারার ও তার বাহকদের বিনাশ দরকার..।

২০| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:২৯

অতিথি বলেছেন: apni optimistic.sopnota 1din sopner jorayu cire bastober adole samne asbe....hoyto...hoyto na.ami jodi na thaki r apni thaken mone korben amak,osanto,osthir atta amar jodi 1tu santi pae....

২১| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:২৯

সাইফ ভুইয়া বলেছেন: ((((((((((((((জিয়া))))))))))))

২২| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:৩১

অতিথি বলেছেন:

২৩| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:৩৩

অতিথি বলেছেন: bodrul bhai mahathir chachar sathe zia grandpar tulona...bhai ja bolcen jotil ebong kutil....

২৪| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:৩৪

সাইফ ভুইয়া বলেছেন: না জিয়ার নাম শুইন্যা মাথায় একটা বাড়ি পড়ছিল। আমারে মাফ কইরা দিয়েন।

২৫| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:৪২

অতিথি বলেছেন: সাইফ ভাই,
জিয়ার নাম বলেছি বলে হোঁচট খেলেন মনে হয় ?
জীয়ার মৃত্যু সংবাদে বাংলাদেশের গ্রাম গঞ্জের অশিক্ষিত মানুষরা সহ দেশের চৌদ্দ কোটি জনতা কেঁদেছিল কেন তা তো নিশ্চয়ই জানেন ?

(খালেদাকে সাপোর্ট করে বলছিনা)

২৬| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:৪৫

সাইফ ভুইয়া বলেছেন: আমারে মাফ কইরা দিয়েন।

২৭| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:৪৭

অতিথি বলেছেন: তখনও দেশে 14 কোটি মানুষ ছিল??

২৮| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:৪৮

অতিথি বলেছেন: bhai bod tokhon deshe 14 koti manush cilo???

২৯| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:৫১

অতিথি বলেছেন: nijere chorom o porom ahammok mone hoitece deshe j tokhon 14 koti loke cilo jantamna,vota bhaio janten na.koto picone aci!!!

৩০| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৪:০০

অতিথি বলেছেন: এত অংক কষে বলে লাভ নেই । আমার উদ্যেশ্য সংখ্যা তত্ত দেয়া নয় । বলেছিলাম যে আপামর জনসাধারণ জিয়াকে খুব ভালবাসতো । পঁ্যাচ না লাগিয়ে সোজা ভাবেই দেখুন ।

৩১| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৪:১৩

অতিথি বলেছেন: bod, soza chinta kora ki eto sohoz.information diben vul,eita ki kono kotha hoilo?apnito ahammok na ki bolen??

৩২| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৪:২৬

অতিথি বলেছেন: হেমায়েতপুরী ভাই, আমি কিন্তু নিজেও কম্পিউটারে বাংলা লিখতে জানতাম না। আপনিও একটু চেষ্টা করলে পেরে যাবেন। আপনার মুল্যবান মন্তব্য তাহলে ভাল করে পড়া যেত !
বদরুল ভাই,
জিয়ার হাত অনেক নির্দোষ মানুষের, সেনাবাহিনীর সদস্যের রক্তে রঞ্জিত ছিল। যে পথে তিনি তার ক্ষমতার খুটিকে শক্তিশালী করেছিলেন, পরিনামে সে পথেই তার বিদায় নিতে হয়েছিল।

৩৩| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৪:৪৮

ঝরা পাতা বলেছেন: সেই সময় আসতে আর কতো লাশ আর রক্তের বন্যা বইয়ে যাবে সেটা কি জানেন? আর আমার মনে হয় এসবই হাইপোথ্যাটিক্যাল কথাবার্তা, সাহসী হয়ে নিজেরা মাঠে না নামলে সে সময় কখনোই আসবে না।

৩৪| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৪:৫০

অতিথি বলেছেন: দু'হাত হারিয়ে আজ ডানাকাটা পরী যে শিশু
শুনতে কি পাও তার চিৎকার হে বধীর যীশু!!!!!!!!!!!!

৩৫| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৪:৫১

অতিথি বলেছেন: দু'হাত হারিয়ে ডানাকাটা পরী আজ যে শিশু
শুনতে কি পাও তার চিৎকার হে বধীর যীশু!!!!!!!!!!!!

৩৬| ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৫:০১

অতিথি বলেছেন: teerondaz,so kind of u,thanks.i'll try my best.
zia daduk niye montobbo apnar sposto kothon sironamer bastobota proman kore.
zhorapata,ami kintu boleci asen,bolen ki kora jae....ami thakbo tir,zhora apnader sathe.

৩৭| ৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:০৭

অতিথি বলেছেন: সবাইকে ধন্যবাদ !

৩৮| ৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:১০

অতিথি বলেছেন: লেখাটি অফলাইনে পড়েছিলাম।
সহমত পোষণ করি।

৩৯| ৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:১৫

অতিথি বলেছেন: হে হে, সাইফ ভাই, চমৎকার এক্সপ্রেশন।
ভেতো ভাই, বদুমিয়ার মত ভুদাইরে ওই অঙ্ক জিগাইয়া লাভ নাই।

তীরুদা, লিখার সাথে সহমত। সময় কাউকে ক্ষমা করবে না। ইতিহাস ঝাটা হাতে আসবেই।

৪০| ৩০ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:১৮

অতিথি বলেছেন: চমৎকার লেখাটি পড়লাম। গণতন্ত্র কিন্তু অনুশীলনের বিষয়, একে প্যাকেজ হিসেবে কখনই পুরোপুরি পাওয়া যায় না। এর বিকাশও একদিনে হয় না।

তীরন্দাজ, আপনার আশাবাদের সাথে 100% একাত্ম। ভবিষ্যত বলবে এই আশাবাদ কতটুকু সফল ?

৪১| ৩১ শে অক্টোবর, ২০০৬ রাত ১০:৫১

অতিথি বলেছেন: আশায়.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.