নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানত যদি হাসন রাজা বাঁচব কতদিন..

Miles to go before I sleep.....

নরাধম

"Recite! in the name of thy Lord; Who created Created man out of a clot of congealed blood Recite! and thy Lord is Most Bountiful, He Who taught (the use of) the Pen Taught man that which he knew not"

নরাধম › বিস্তারিত পোস্টঃ

যারা আইবিএ-তে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য উপদেশনামা!!

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৫০



সম্পর্কিত কুম্ভকর্ণ নিকে দেওয়া পোস্ট:

১।জিম্যাট।

২। জিআরই।





আইবিএ-র এমবিএ যারা দেশে থাকতে চান তাদের জন্য সবচেয়ে ভাল অপশন। দেশে চাকরি করার জন্য আইবিএ-র এমবিএ করার থেকে ভাল কোন অপশান নেই। কুম্ভকর্ণ নিকের জিম্যাট, জিআরই পোস্টের সূত্র ধরেই এই পোস্ট। পোস্টটা দিতে চাইছিলাম অনেক আগে। কিন্তু আলসেমী করে করে আর হয়নি। মাঝখানে আবার গাজায় গণহত্যার জন্য মন খারাপ ছিল অনেকদিন। তো শুরু হয়ে যাক।



কাদের জন্য: আসলে হওয়া উচিৎ কাদের জন্য নয়?? আপনি যেকোন ব্যাকগ্রাউন্ডেরও হোন কোন সমস্যা নেই। বাংলা পড়ুন বা ইতিহাস পড়ুন, বিজনেস পড়ুন বা ইন্জিনিয়ারিং পড়ুন, জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ুন বা বুয়েটে পড়ুন আপনার ব্যাচেলর ডিগ্রী থাকলেই পরীক্ষা দিতে পারবেন। একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে যেটা সবাই মিট করে।



কেন আইবিএ-র এমবিএ: আপনি যদি দেশে সরকারী চাকরিতে গিয়ে ঘুষ খাইতে না চান বা আপনার কোন মামা-চাচা আপনাকে চাকরি দেওয়ার মত এরকম কেউ নাই আর বিজনেস করারও ইচ্ছে বা ক্যাপিট্যাল না থাকে, তাহলে দেশে থেকেই ভাল চাকরি করে মিডলক্লাস বা আপার-মিডলক্লাস লাইফ লিড করার জন্য আইবিএ-র এমবিএ-র কোন বিকল্প নেই। আইবিএ-র এমবিএ করে আপনি মোটামোটি ভাল প্লেসমেন্টের নিশ্চয়তা পাবেন। এখানে দুধরণের এমবিএ আছে। রেগুলার আর এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ এমবিএ-তে তিনবছরের চাকরির অভিজ্ঞতা লাগে। তবে এক্সিকিউটিভের এডমিশান টেস্ট একটু ইজি হয়। কোন ম্যাথ পার্ট থাকেনা। চাকরির অভিজ্ঞতা থাকলে এক্সিকিউটিভে যাওয়াই ভাল। নাহয় রেগুলারটাতে যাবেন। এক্সিকিউটিভে অবশ্য (মনে হয়) টাকাও অনেক বেশি লাগে। রেগুলারে টাকা তেমন খরচ হয়না।



এডমিশান টেস্ট: যুক্তরাষ্ট্রে এমবিএ-তে ভর্তি হতে গেলে অনেক ঝামেলা। জিম্যাট দাও, টোফেল দাও, স্কোর পাঠাও, এডমিশান রচনা লিখ, ইন্টারভিউ দাও। কত যে ঝামেলা, যারা এটার ভিতর দিয়ে গিয়েছেন তারা জানবেন। আইবিএ-তে একটা ভর্তি পরীক্ষা আর একটা ইন্টারভিউ, এ দুটাই যথেষ্ঠ। ঝামেলাবিহীন বলা যায়। ইন্টারভিউটাও একদম ইজি। তাই সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে এডমিশান টেস্টের দিকে। আপনি এডমিশান টেস্টে ভাল করলেই মোটামোটি নিশ্চিত চান্স পাওয়া। তবে মনে রাখা দরকার দেশের একমাত্র মানসম্মত এমবিএ হওয়ার জন্য এখানে প্রচুর কম্পিটিশান। যদিও এই "মানসম্মত" বলতে আমি বাংলাদেশের স্ট্যান্ডার্ডে মানসম্মতকেই বুঝাচ্ছি। অবশ্য আইবিএ-তে প্রচুর আউল-ফাউল শিক্ষক আছেন। সেটা না ধরাই বেটার। এডমিশান টেস্টে কি কি থাকে সেটা নিয়ে কথা বলছি প্রথমে।



ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশান: এরকম ফ্যান্সি নাম থাকলেও আসলে এটা হচ্ছে ভারবাল/ইংলিশ সেকশান। এখানে কয়েকধরনের প্রশ্ন থাকে:

১। ভোকাবুলারি-বেসড প্রশ্ন: এখানে সিননিমস(সমার্থক শব্দ), এন্টনিমস(বিপরীত শব্দ) আর এনালজি এই তিনটা ক্যাটাগরির প্রশ্ন থাকতে পারে। কোন কোন বছর এই ক্যাটাগরি থেকে কোন প্রশ্নই আসেনা। তবে এখানে ভাল দখল থাকলে সেটা ইংলিশ সেকশানের অন্যসব প্রশ্নের জন্যও ভাল উপকারে আসে। প্রত্যেকটা প্রশ্নের জন্য পাঁচটা চয়েস থাকে। এনালজি প্রশ্নগুলো একটু ভিন্ন। এখানে এক জোড়া শব্দ থাকে প্রশ্ন হিসেবে আর এ দুটা শব্দের মধ্যকার সম্পর্ক যেরকম একই সম্পর্কের আরেক জোড়া শব্দ আনসার চয়েস থেকে বেছে নিতে হয়।

২। রিডিং কম্প্রিহেনশান: রিডিং কম্প্রিহেনশানে সাধারণত একটা পেসেজ থাকে যেখান থেকে ৪/৫টা প্রশ্নের উত্তর দিতে হয়। অনেক সময় ছোট ছোট দুটা পেসেজ থাকে, প্রত্যেকটা পেসেজের জন্য ২/৩টা প্রশ্ন থাকে। এই রিডিং কম্প্রিহেনশানগুলো সারাজীবন যে ধরণের রিডিং কম্প্রিহেনশান পন্ঞম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করেছেন সেগুলার মতই। তবে সময় কম থাকে বলে এটার জন্য ট্যাকটিকস একটু ভিন্ন। আপনার যদি ভাল রিডিং হ্যাবিট থাকে তাহলে এটা ইজি হয়ে যাবে।

৩। সেন্টেন্স কমপ্লেশান: এটা সবসময় থাকেনা। কোন কোন বছর থাকে। এখানে একটা লম্বা সেন্টেন্স থাকে যার একটা বা দুটা শুন্যস্থান থাকে। শুন্যস্থান পূরণই বলা যায়। সেন্টেন্সটার মিনিং বুঝা জরূরী আর ভাল ভোকাবুলারী থাকা দরকার এখানে ভাল করার জন্য।

৪। গ্রামার: গ্রামার শব্দটা দেখে ভয় পাওয়ার কারন নেই। এখানে আপনাকে টেন্স, ভয়েস, নেরেশান এসব করতে হবেনা। এখানে সাধারণত সেন্টেন্স কারেকশান, পিনপয়েন্টিং এররস এই দুইটা আইটেমের প্রশ্ন থাকতে পারে। পিনপয়েন্টিং এররসে একটা লম্বা সেন্টেন্স থাকে যার পাঁচটা/চারটা পার্ট আন্ডারলাইনড থাকে। এখানে একটা ভুল থাকে যেটা খুঁজে বের করতে হয়। এটা সবচেয়ে সহজ সেকশান। টোফেল সিবিট-র বইয়ে এধরনের প্রচুর এক্সারসাইজ থাকে। সেন্টেন্স কারেকশানে একটা সেন্টেন্স থাকে যার কিছু অংশ বা পুরোটাই আন্ডারলাইন থাকে। আন্ডারলাইনকৃত অংশে কোন একটা ভুল থাকে, সেটা আনসার চয়েস দেখে ঠিক করতে হয়।এটা জিম্যাট থেকে আসে।



কোয়ান্টিটেটিভ: এডমিশান টেস্টের ২য় অংশটা হল ম্যাথ বা কোয়ান্টিটেটিভ। এখানে হাইস্কুল লেভেলের এরিথমেটিক, জিয়মেট্রি, এলজেব্রা আর ওয়ার্ড প্রবলেম আসে। এটা মোটামোটি স্ট্রেইট ফরওয়ার্ড, তাই তেমন আলোচনায় যাচ্ছিনা। এক্সিকিউটিভে এটা থাকেনা।



এনালিটিকাল এবিলিটি:

এনালিটিকাল এবিলিটিতে দুধরণের প্রশ্ন থাকতে পারে। পাজল আর ক্রিটিকাল রিজনিং। পাজলে একটা লম্বা পেসেজের মত থাকে যেখানে বিভিন্ন তথ্য দেওয়া থাকবে। যেমন ক খ গ ঘ চারজন একটা গোলটেবিলে বসবে। ক, খ-র পাশে বসতে চাই, খ আবার গ-য়ের পাশে বসবেনা। ক ঘ-য়ের পাশ বসলে গ ক-য়ের পাশে বসবেনা। এ রকমই হয়। ক্রিটিকাল রিজনিং-এ একটা ৪/৫ লাইনের প্যসেজ থাকে, সেটার উপর বেইস করে আনসার চয়েজ থেকে কনক্লুশানকে উইকেন/স্ট্রেংথেন বা কনক্লুশান ড্র করা, সিমিলার এক্সাম্পল দেয়া এসব করতে হয়। এ দুটা ছাড়াও আরো দুটা সেকশান থাকতে পারে। ডাটা সাফিসিয়েন্সি আর ডাটা ইন্টারপ্রেটেশান। এ দুটা আসলে ম্যাথের পার্ট হওয়া উচিৎ কিন্তু আইবিএ-তে বেশিরভাগই এগুলা এনালিটিকালের পার্ট হিসেবে আসে। কয়েকবার অবশ্য ম্যাথের পার্ট হিসেবেও এসেছে। ডাটা সাফিসিয়েন্সি একটু কঠিন যা জিম্যাট থেকে আসে আর ডাটা ইন্টারপ্রেটেশান আসে জিআরই থেকে। ইন্টারপ্রেটেশানে পাইচার্ট, বারডায়াগ্রাম এসব থেকে উত্তর দিতে হয় এবং এটা সবার জন্যই সহজ। সাফিসিয়েন্সিতে দুটা স্টেইটমেন্ট থেকে প্রশ্নটা উত্তর করা যাবে কিনা এটাই ডিসাইড করতে হয়।



রাইটিং পার্ট:

রাইটিং পার্টে দু ধরণের প্রশ্ন থাকে সাধারণত। একটাতে ফ্রি-রেসপন্স প্রশ্ন অন্যটাতে থিমেটিক রাইটিং বা এধরণের কিছু থাকে। এখানে ১৫% থেকে ২০% গ্রেড থাকে। কম সময়ের মধ্যে গ্রামাটিকেল ভুল ছাড়া মিনিংফুল লিখার প্র‌্যাকটিস করতে হবে।



এখন আসা যাক কিভাবে প্রস্তুতি নিবেন সে প্রশ্নে: আইবিএ-র এমবিএ-র প্রিপারেশান নিতে গেলে সুবিধা হচ্ছে আপনি একই প্রিপারেশানে ঢাবি-র ইভনিং এমবিএ, বিআইবিএম-র এমবিএম, এমআইএসটি-র এমবিএ, প্রাইভেটের এমবিএ এমনকি বিসিএসের অনেকাংশেই প্রিপারেশান হয়ে যাবে। প্রিপারেশানের জন্য দুই ধরণের পরীক্ষার্থীর জন্য দুধরণের টাইমস্কেল। যদি আপনার ইংরেজী ভাল/মোটামোটি ভাল জানা থাকে তাহলে ২/৩ মাস যথেষ্ঠ। যদি তা না থাকে তাহলে আগে আপনাকে ৫/৬ মাস সময় ইংরেজী ভাল জানার জন্য ব্যয় করতে হবে। তারপর এমবিএ ভর্তির জন্য প্রিপারেশান নিতে হবে। আর যারা জিআরই/জিম্যাট দিয়েছেন বা প্রিপারেশান নিয়েছেন এবং জিম্যাটে ৬০০ আর জিআরই-তে ম্যাথে ৭৭০+ এবং ভারবালে ৫০০+ পেয়েছেন বা পাওয়ার মত যোগ্যতা আছে তাদের জন্য ১সপ্তাহের প্রিপারেশান যথেষ্ঠ।



ইংলিশ ভাল না থাকলে ভাল করার জন্য কুম্ভকর্ণ নিকের জিম্যাট পোস্ট থেকে কপি করছি।ইংলিশে ইমপ্রোভ করার এটা সাধারণ গাইডলাইন। কারো যদি ডিটেলস দরকার হয় তাহলে কমেন্টে জবাব দেওয়া যাবে।



"আপনাকে আগে জানতে হবে আপনার ইংলিশ স্কিলস কেমন। যদি ভাল না হয় তাহলে জিমেটে ভাল করা সম্ভব না। যদি ইংলিশ স্কিলস ভাল না হয় তাহলে ৬ মাস প্রথমে ইংলিশ স্কিলস ভাল করতে হবে। এজন্য আপনি ওয়ার্ড পাওয়ার মেইড ইজি বা ওয়ার্ড স্মার্ট বইগুলো পড়ে ভাল ভোকাবুলারি আয়ত্বে আনতে হবে। সাথে সাথে ইংলিশ ফিকশান, নিউজপেপার, ম্যাগাজিন, জার্নাল এসব পড়তে হবে। যেকেউ যদি ৪-৬ মাস এভাবে সিস্টেমেটিক্যালি চেষ্টা করে তাহলে খুব ভাল ইংলিশ স্কিলস আয়ত্বে আনতে পারবে। ইংলিশ তো আরবীর মতই একটা ভাষা। বাংলাদেশের অশিক্ষিত লোকজন কোনদিন আরবী না জেনে মিডল ইস্টে গিয়ে ছয় মাসেই আরবী শিখে ফেলতেছে! তাহলে ইংলিশ না পারার কোন কারন নেই।"



"ইংলিশ ভাল না খারাপ সেটা বুঝার জন্য যেকোন ইংলিশ ডেইলির এডিটরিয়াল পেজে কলামগুলো পড়ে দেখুন। যদি আপনি ভাল বুঝতে পারেন আর খুব কম সংখ্যাক শব্দই আপনার অজানা থাকে তাহলে এমবিএ-র জন্য আপনাকে মাথা ঘামাতে হবেনা। এটুকু ইংলিশ দিয়েই আপনি ভাল করবেন।"



প্রিপারেশান প্ল্যান:

আপনার ইংলিশ উপরের লেভেলে আছে এটা ধরে নিয়ে এগুচ্ছি। প্রেপের জন্য আপনার ২/৩ মাস সময় লাগবে। প্রথমেই ভোকাবুলারির কথাই আসি। সাইফুর'স এমবিএ বইয়ে ভোকাবুলারি যেগুলো দেওয়া আছে সেগুলোই যথেষ্ঠ। অথবা ওয়ার্ডস্মার্ট ১ আর ২ পড়তে পারেন। ভোকাবুলারির জন্য ফ্ল্যাশকার্ড বানাতে পারেন। আপনার যদি অলরেডী মোটামোটি লেভেলের ইংলিশ জানা থাকে তাহলে সাইফুর'সের ৮০% শব্দই আপনার জানা থাকবে। বইটার এন্টনিমস পড়ার দরকার নেই, সিননিমস পড়লেই এন্টনিমস জানবেন। তবে ওয়ার্ড শিখার সাথে সাথে আপনাকেকোন ইংলিশ ম্যাগাজিন, ডেইলী, উইকলি এরকম কিছু নিয়মিত পড়তে হবে। নাহয় শিখা ওয়ার্ডগুলো কোনদিন মনে থাকবেনা। তাছাড়া এটা আপনাকে রিডিং কম্প্রিহেনশান, সেন্টেন্স কম্প্লেশান বা অন্যান্য অংশেও ব্যাপক সাহায্য করবে। সাইফুর'সের গ্রামার পরশনে যা আছে তাও নিয়মিত পড়ুন এবং বুঝুন। সাথে সাথে রাইটিং প্র‌্যাকটিস করুন। ফ্রি-হ্যান্ড লিখে ইংরেজী জানা কাউকে আপনার লেখা দেখান, তিনি যাতে ভুলগুলো বের করে দিতে পারেন। ম্যাথের জন্য সাইফুর'সেরই বইয়ের ম্যাথ পার্টটা ভালমতে প্র্যাকটিস করুন। ম্যাথে যদি সমস্যা হয় তাহলে কাপলান জিআরই/জিম্যাট ম্যাথ ওয়ার্কবুকটা ইন-ডেপথ প্র্যাকটিস করতে পারেন। ওখানে কিছু শর্টকাট দেওয়া আছে সেগুলো দেখুন। এনালিটিকাল এবিলিটি-র জন্য প্রিন্সটন রিভিউ ক্র্যাকিং দ্যা জিআরই থেকে পাজলের ট্যাকটিকসগুলো শিখে নিন। ওখানে ভালভাবে এক্সপ্লেইন করা আছে। ক্রিটিকাল রিজনিং-এর জন্য প্রিন্সটন রিভিউ ক্র্যাকিং দ্যা জিম্যাট দেখতে পারেন। ডাটা ইন্টারপ্রেটেশানের জন্যও প্রিন্সটন রিভিউ জিআরই আর সাফিসিয়েন্সির জন্য সেইম প্রিন্সটন রিভিউ ক্র্যাকিং দ্যা জিম্যাট থেকে পড়ুন। সেখানে শর্টকাটগুলো ভালমতে প্র্যাকটিস করুন।



প্র্যাকটিস করুন প্রচুর:

আইবিএ-র ভর্তি পরীক্ষায় সময় খুব কম, তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রচুর প্র্যাকটিস করুন। নাহয় সেখানে গিয়ে জানা প্রশ্নও ভুল করবেন। প্র্যাকটিসের জন্য সবচেয়ে ভাল হচ্ছে আইবিএ-র এমবিএ-র আগের বছরের প্রশ্নপত্র। সেগুলো সময় ধরে ম্যাথের জন্য ৩০/৩৫ মিনিট, ভারবালের জন্য ৩০/৩৫ মিনিট, এনালিটিকালের জন্য ১৫/২০ মিনিট, রাইটিংয়ের জন্য ২৫/৩০ মিনিট এভাবে সময় দিয়ে ঘড়ি হাতে অনুশীলন করুন। এটা যাস্ট একটা সাধারণ গাইডলাইন। আপনি সময়টাকে একটু এদিক ওদিক করে দেখতে পারেন। প্রথম প্রথম অনেক বেশি সময় লাগবে, তবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকলে সময় কমে আসবে অনেক। যারা এগুলো প্র্যাকটিস করে ফেলেছেন অথচ হাতে এখনও প্রচুর সময় আছে তারা অফিসিয়াল জিম্যাট, অফিসিয়াল জিআরই, ব্যারন্‌স জিম্যাট/জিআরই থেকে প্র্যাকটিস করতে পারেন। তবে সাইফুর'সের এমবিএ বইয়ের অনুশীলনীগুলো করতে ভুলবেননা যেন।



পরীক্ষা:

এমবিএ পরীক্ষা সাধারণত ডিসেম্বরে হয়। এক্সিকিউটিভটা বোধ হয় মার্চের দিকে হয়। পরীক্ষা ২ ঘন্টার হয়। বেশিরভাগ সময়ই ১০০ মার্কের হলেও আগে অনেক সময় ৯০, ৯৫ বা ১০৫/১১০ এরকমও হয়েছে। ম্যাথে থাকে ৩০%, ভারবালে ৩০% এনালিটিকালে ১৫/২০% আর রাইটিং-এ ২০/২৫%। এখন মনে হয় রাইটিং-কে আলাদাভাবে পরীক্ষার শুরুতে ৩০ মিনিট সময়ে শেষ করতে হয়, তারপর অন্যপার্টগুলোর জন্য ১.৫ ঘন্টা সময় থাকে। (কেউ জানলে একটু আওয়াজ দিয়েন।) পরীক্ষায় গিয়ে সময় যাতে ভালভাবে ব্যবহার করতে পারেন সেজন্য বাসায় পরিক্ষার কন্ডিশানকে সিমুলেট করে প্রচুর প্র্যাকটিস করেন, সময় কিরকম লাগতেছে, ভুল কিরকম হচ্ছে সেগুলো খেয়াল করে উন্নতি করার চেষ্টা করনে। পরীক্ষার যথেষ্ঠ আগেই সেন্টারে যাবেন কারন সিটিং এরেন্জমেন্টে মাঝে মাঝে ঝামেলা হয়, যদিও খুব কম। পরীক্ষা সাধারণত শুক্রবারে হয়, তাই ট্রাফিক জ্যাম থাকেনা। ফরম যেকোন সময় নিলেও জমা দিবেন ডেডলাইনের ২/৩ দিন আগে। তাহলে আপনার সিট বিজনেস ফ্যাকাল্টি বা আইবিএ-তেই পড়বে যেখানে সিটিং এরেন্জমেন্ট আর পরীক্ষার পরিবেশ ভাল। পরীক্ষায় কিছুতেই নার্ভাস হবেননা, কারন কঠিন প্রশ্ন হলে সবার জন্যই কঠিন। আপনি এভাবে প্রেপ নিলে ভাল না করার কোন উপায় নেই। তাছাড়া ভাল না করলেও আপনি যতবার ইচ্ছে ততবার পরীক্ষা দিতে পারবেন। এটা মনে রাখলে আর নার্ভাসনেস ফিল করবেননা। আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে আইবিএ-র এমবিএ আর বিবিএ ভর্তি পরিক্ষা মোটামোটি একই। যদিও এমবিএ-র প্রশ্নপত্র একটু কঠিন হয় বিবিএ থেকে, তবে প্যাটার্ণ একই থাকে। বিবিএ-র পরীক্ষাটা হয় এমবিএ-র এক-দেড়মাস আগে। যেকেউ, যেকোন বয়সে সেখানে পরীক্ষা দিতে পারে। আপনি একটা ফরম নিয়ে বিবিএ পরীক্ষাটা দিয়ে ফেলেন। আপনার এমবিএ ভর্তি পরীক্ষার জন্য একদম আসল পরিক্ষা হলে পরীক্ষা দেওয়ার প্রস্তু্তি হয়ে যাবে! পরে এমবিএ পরীক্ষার সময় ফ্যামিলিয়ারিটির জন্য ভাল করবেন।



ইন্টারভিউ:

রিটেনে সাধারণত ২৫০-৩০০ জনকে সিলেক্ট করে। এদএর মধ্য থেকে ইন্টারভিউর মাধ্যমে ১৩০-১৫০ জনকে ফাইনালি এডমিশান অফার দেয়। ইন্টারভিউতে আইবিএ-র ৫/৬ জন শিক্ষক থাকেন। তবে প্রশ্ন করে ২/৩ জন। ইন্টারভিউর জন্য এক্সিকিউটিভ ড্রেস পড়ে যাবেন। প্রশ্নগুলো স্ট্রেইটফরোয়ার্ড। আপনি কেন এমবিএ করছেন, আপনার ব্যাকগ্রাউন্ড এসব জিজ্ঞেস করবে। আর আপনার গ্র্যাড/আন্ডারগ্র্যাডের একই ডিসিপ্লিনের কোন শিক্ষক থাকলে তিনি সে বিষয়ে ব্যাসিক প্রশ্ন করবেন। সমসাময়িক পত্রপত্রিকায় হট কোন ইস্যু নিয়ে (রাজনৈতিক না, বিজনেস রিলেটেড) প্রশ্ন করতে পারেন। না জানলে, দুঃখিত আমি জানিনা বলবেন, ভরং করবেন না অথবা কথা ঘুরাবেন না। ইন্টারভিউর ম্যাক্সিমাম টাইম সাধারণত ১৫ মিনিট। আপনার লিখিত ভাল হলে ইন্টারভিউতে কম পেলেও আপনি চান্স পেয়ে যাবেন। যাবার আগে বাসায় কিছুটা প্র্যাকটিস করতে পারেন।





শর্টকাট:

যারা এত সিরিয়াসলি প্রেপ নিতে চাননা বা নিজের কনফিডেন্স নিয়ে চিন্তিত তাদের জন্য বলছি। আইবিএ-র প্রশ্নগুলো আসে অফিসিয়াল জিম্যাট গাইড, জিআরই বিগবুক, ব্যারন্‌স জিআরই আর জিম্যাট থেকে। মুখস্তবিদ্যা ভাল থাকলে এখানকার সবপ্রশ্ন মুখস্থ করে ফেলেন। একদম উত্তরসহ মুখস্থ। সাথে আগের বছরের প্রশ্নগুলো ভালমতে প্র্যাকটিস করেন। ৮০% প্রশ্ন কমন পড়ার ৯৫% গ্যারান্টি!! তবে কমন না পাইলে আমাকে মারতে আইসেননা। আমি এই পদ্ধতি সাপোর্ট করিনা। উপরের ডিটেলস পদ্ধতিটাই কাজে লাগান, ভবিষ্যতে অনেক কাজে দিবে।







ডিসক্লেইমার:

আমি কোনদিন আইবিএ-তে পড়িনি। ঢাবি'তে আন্ডারগ্র্যাড পড়ার সময় সাইফুরসে জিম্যাট পড়াতাম। আর মাঝে মাঝে শখে দুয়েকটা এমবিএ প্রেপের ক্লাশ নিতাম। তাছাড়া সেটাও ২ বছর হয়ে যাচ্ছে। এর ভিতর কোন পরিবর্তন হয়েছে কিনা জানিনা। তাই আমার পোস্ট পড়ে কোন সমস্যা হলে আমি দায়ী না!!



কারো কোন ইনফরমেশান থাকলে আপডেট করা হবে। তো শুরু হয়ে যাক এমবিএ মিশন। শুভ কামনা। ইনশাআল্লাহ ভাল করবেন। ভাল না করলেও ক্ষতি নেই, আরো ভাল অপশন আপনার জন্য অপেক্ষা করতেছে।

মন্তব্য ১৬০ টি রেটিং +২০৬/-১

মন্তব্য (১৬০) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৫৪

বিষাক্ত মানুষ বলেছেন: ব্যপক খাটাখাটনি দিছো দেখি !!!!
নেও পেলাচ নেও .. যদিও পোস্ট আমার কোন কামে আইবো না

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৫৮

নরাধম বলেছেন: হাহাহহাহা........হ্যাঁ, এটা মাথার উপর বোঝা আকারে ছিল। কয়েকমাস আগে পোস্ট দিব বলেছিলাম। এখন হালকা লাগতেছে। আরেকটা যুদ্ধাপরাধী বিষয়ে পোস্ট দেওয়ার ইচ্ছে আছে। তারপরে ফুটব কিছুদেনের জন্য।

নাও, ধন্যবাদ নাও একটা।

২| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০০

. . . এখনো খুঁজি বলেছেন: তোফাহ! +

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২০

নরাধম বলেছেন: ধন্যবাদ।

৩| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০০

আরিফুল হোসেন তুহিন বলেছেন: ইকোনমিক্স এবং বিজনেস জাতীয় জিনিসে সজোড়ে না বলি;)

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২১

নরাধম বলেছেন: কি কন! ইকনমিক্স তো ব্যাপক মজার জিনিস। আমি ভালা পাই।

৪| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০৮

রন্টি চৌধুরী বলেছেন: ব্যবসা প্রতিষ্টান খুলতে কি লাগে সেই রকম একটা পোষ্ট দাও বাপু।
দেশে বিলিওনিয়ার নাই। আমি সেই অভাব পুরন করতে চাই।


পোষ্ট দুর্দান্ত বরাবরের মত।

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২২

নরাধম বলেছেন: ব্যবসা প্রতিষ্ঠানের জন্যও তো এম্বিএ করতে হইব। অনট্রেপ্রেনিউরশিপ মেজরে!!

৫| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১৫

শফিউল আলম ইমন বলেছেন: ব্যবসা প্রতিষ্টান খুলতে কি লাগে সেই রকম একটা পোষ্ট দাও বাপু।
দেশে বিলিওনিয়ার নাই। আমি সেই অভাব পুরন করতে চাই।

রন্টিরে জাঁঝা(বানানটা কি এমনি লিখে?:))
মাহফুজের পোষ্টে প্লাস যদিও বিমার লাহান আমারও কাজে আসবে না।:)

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৩

নরাধম বলেছেন: ঝাজা!! বানান এরকমই মনে হয়!
তোমারে ধন্যাপাতা।

৬| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১৯

রন্টি চৌধুরী বলেছেন: এই বানানটা নিয়ে আমার কনফিউশন আছে :)
তবে সত্যিকার অর্থেই আমাদের দেশে একজন হলেও বিলিয়নিয়ার দরকার। দেশটার চেহারাই পাল্টে যেতে পারে তাতে। সেটা আমি হলেই ভালো ;)

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৪

নরাধম বলেছেন: ঠিকাছে দোয়া করে দিচ্ছি। হে আল্লাহ, রন্টিরে বিলিয়নেয়ার আর আমাকে ট্রিলিয়নেয়ার বানাইয়া দাও।

৭| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২০

অমাবশ্যার চাঁদ বলেছেন: ++++++++

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৬

নরাধম বলেছেন: ধন্যবাদ।

৮| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২১

রাশেদ বলেছেন: পেলাচ দিলাম। তয় পুস্ট পড়ি নাই।

এম্বিয়ে করতে মুনে চায়! :(

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৬

নরাধম বলেছেন: মুনে আরো কতকিছু চায় তোমা. বালিকার লহে ইটিশপিটিশ করতেও মনে চায়!! (আমারও চায়!!)

৯| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৪

নাজিম উদদীন বলেছেন: গুড জব, আমি অনেকরে এটার রেফারেন্স দিসি।

বন্ধুর কাছ থেকে ধার করা কুম্ভকর্ণ নিক কি ফেরত দিছেন। সে এখন আর লেখে না কেন?

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৫

নরাধম বলেছেন: না, সে অইটা আর নেয়না। তাকে ধরে বেঁধে ব্লগিং করানোর জন্য এনেছিলাম। তার কোন আগ্রহই নেই!! নিকটা আমারই আছে, তবে আমি ব্যবহার করিনা। এটাতেই আছি। এটা ব্যান খেলে কাজে লাগবে।

১০| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৭

আরিফুল হোসেন তুহিন বলেছেন: আমাগো যে কয়টা হিউম কোর্স জোর কইরা দিয়া দেয়(কি জানি একটা নীতিমালা আছে যে কমপক্ষে ১২ ক্রেডিট হিউম সব প্রকৌশলীকেই নিতে হয়) সবগুলাতেই ব্যাপক বাশ খাইছি। ইকোনোমিক্সে তো মান সম্মান গেছে গা পুরা,ধুর মাইনষের মাথা খারাপ,পড়ে ক্যামনে?;)

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৮

নরাধম বলেছেন: হাহাহহাহা.....মনে হয় ইনস্ট্রাকটর ভাল ছিলনা। নাহয় ইকনমিক্স পছন্দ করেনা পড়ার পর এরকম লোক খুব কম আছে।

১১| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৭

রাশেদ বলেছেন: বালিকা! :(

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৯

নরাধম বলেছেন: আহা, বালিকা!

১২| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৮

রাশেদ বলেছেন: @ তুহিন... আমার এক ফ্রেন্ড গভার্নমেন্টে ফেইল করছে, তারপর চেঞ্জ করে আরেকটা নিয়ে (সম্ভবত) সেইটাতেও ফেইল করছে। তারপর ৩য় বারে পাশ করছে। :)

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৯

নরাধম বলেছেন: হাহাহহাহাহহা.......কেন সমস্যাটা কি??

১৩| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩২

রাশেদ বলেছেন: ওর মাথা দিয়া ওই জিনিস ঢুকে না। :)

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৩

নরাধম বলেছেন: কি কও। ম্যাথ পারলে তো আমার মনে হয় দুনিয়ার আর কোন সাবজেক্ট কঠিন লাগেনা!

১৪| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৪

আরিফুল হোসেন তুহিন বলেছেন: আরে নারু ভাই কন কি? স্যারের চেহারাই তো দেখি নাই, ৪২ টা লেকচারে ৭টা তে প্রেজেন্ট ছিলাম, ক্লাস টেস্ট দেয়ার জন্যে।ক্লাস টেস্টে ৬০ এ ছিল ১৩। পড়ার পর ভালো লাগতে পারে হয়ত,কিন্তু আমি তো পড়িই নাই;)

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৬

নরাধম বলেছেন: তাইলে ভাল করছেন। ইকনমিক্স পড়ে আপনার ডিসিপ্লিনে কোন কাজে লাগবেনা!! হাহহাহাহ...........।

১৫| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৬

ভাইরাস! বলেছেন: @ রাশেদ

গভার্নমেন্ট আমাদের পড়াতো এক অল্পবয়স্কা সুন্দরী ম্যাডাম, আমরা সবাই তার কথা শুনা বাদ দিয়া তার দিকে চায়া থাক্তাম, পরীক্ষায় গনহারে বাশ দিছিলো ম্যডাম, ম্যাক্সিমামের ডি পাওয়া নিয়া টানাটানি পড়ে গেছিলো

১৬| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৪০

রাশেদ বলেছেন: @ ভাইরাস... সোশিওলজির না এক সুন্দর মেডাম আছিলো। আর ইংলিশের এক ম্যাডাম ছিলো (ফোনেটিক বেইইইবি ম্যাডাম না), তার দিকে হা কইরা চাইয়া থাকতাম। যেমন সুন্দর তেমন তার গলা। নাকি অ্যাকাউন্টিং এ ছিলো! ভুলে গেছি।এক সিনিয়র পোলা ওই মেডামের প্রেমে পড়ছিলো। ম্যাডামকে যেয়ে বলছিলোও! মেলা আগের কাহিনী। :)

তার ক্লাসে অন্য ডেপ্ট এর পোলাপাইনও আইসা বইসা থাকতো।

১৭| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৪২

আশরাফ মাহমুদ বলেছেন: আমার কাজে আসবে না। :( তবু-ও +

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৬

নরাধম বলেছেন: থ্যান্কস!

১৮| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৪

ভাইরাস! বলেছেন: একাউন্টিং এই ছিলো মনে হয় সেই ক্রেজ সৃস্টিকারী ম্যডাম, ঐ পুলার কাহিনীও শুনেছি মনে হচ্ছে, তয় আমাগো একাউটন্টিং ক্লাস নিতো এক খাটাস বুইড়া বেটা, মেলা দিন আগের কাহিনি

১৯| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৫

রাশেদ বলেছেন: হু, অ্যাকাউন্টিং এ ছিলো, ম্যাডাম পরে স্কার্ফ পড়া শুরু করছিলো ঐ পোলার কাহিনীর পর। ম্যাডামের গলা শোনার লাইগা আমি তার ক্লাস একটাও মিস দেই নাই।

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৭

নরাধম বলেছেন: ছিঃ ছিঃ ছিঃ, তুমি এত খারাপ!

২০| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৮

ভাইরাস! বলেছেন: জিআরই জিম্যাট ছাড়া আম্রিকা পড়তে যাওয়ার কুনো উপায় থাকলে কইয়েন নরাধম ভাই

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৫২

নরাধম বলেছেন: আপনি কানাডার ইউনি অফ আলবার্টায় ট্রাই করতে পারেন। সেখানে বুয়েটের পোলাপাইনের শুধু টোফেল লাগে। অবশ্য মনে হয় কেমিক্যাল-এ। যুক্তরাষ্ট্রেও কম পরিচিত অনেক ইউনি-তে আপনার রিসার্স আর্টিকল পাবলিশড থাকলে জিআরই ছাড়াই যাওয়া যায় মনে হয়। তবে জিআরই ছাড়া গুলোতে না আসাই ভাল।

২১| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৯

আরিফুল হোসেন তুহিন বলেছেন: বড়ভাইদের সাথে কিছু চলতি ঘটনা ডিসকাস করতাম,কিন্তু অনেক স্যারেরাও ব্লগে আছে বলে শুনছি,পড়ে মাথা কাটা যাইব;)

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৫২

নরাধম বলেছেন: হাহাহহাহা.........সেজন্যই আমার মত "নরাধম" টাইপ কোন নিক নেন!

২২| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৫২

রাশেদ বলেছেন: হে হে!

আমাগো ব্যাচের যে কাহিনী আছে কিছু! ভিসি পোলা মাইয়া সিভিল বিল্ডিং থাইকা বাইর হইয়া আসতে দেখছে, ভুর রাইতে।

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

নরাধম বলেছেন: তোমারে ব্লক করলাম, তুমি পোংটা পোলা তাই!

২৩| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৫৫

ভাইরাস! বলেছেন: রাশেদ বলেছেন: হে হে!

আমাগো ব্যাচের যে কাহিনী আছে কিছু! ভিসি পোলা মাইয়া সিভিল বিল্ডিং থাইকা বাইর হইয়া আসতে দেখছে, ভুর রাইতে।

****************

সিভিল বিল্ডিং না ওএবি ব্লিডিং! সব ভুইলা গেছি

২৪| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:০০

আরিফুল হোসেন তুহিন বলেছেন: আমি শুনছিলাম লাইব্রেরীর বাথরুমে;)


আর নিজের চোখে দেখছি ইএমই র ছয়তালায়, স্যারের সাথে দেখা করতে গেছিলাম, রুম খুইজা পাই না,পরে আমি আর একজন মেকানিক্যালের দিকটায় খুজতে গেলাম,একক্লাসরুমে তখন অধর সুধা পান করা হচ্ছিল,আপু ভাইয়াদের ব্যাপার তাই না দেখার ভান কইরা চইলা আসছি।

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

নরাধম বলেছেন: না দেইখা??!!

২৫| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:০৬

রাশেদ বলেছেন: @ ভাইরাস... সিভিল বিল্ডিং এ যতদূর মনে পোড়ে।


@ তুহিন... হা হা! মজার জিনিস তো দেখেনই নাই তাইলে। অডিটোরিয়াম এ কলাপ্সিবল গেট লাগানোর এক কারন ছিলো দোতলায় যাইয়া প্রেম করা ঠেকানো। বাথরুম (ক্যাফেরটা) এও এক পোলা মেয়ে ধরা খাইছিলো। দুইটারেই চিনতাম। :(

২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৬

নরাধম বলেছেন: তোমরা আমার পোস্টের বারটা বাজাইয়া দিলা!!! আস্টাগফিরুল্লাহ্‌! ইসব খারাপ কথা আমি কোনদিন মনেও আনিনি!! আর তোমরা??!!

২৬| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৭

মুক্ত বয়ান বলেছেন: (bangla type hochchhe na :( )

rashed vy.. dure giya moren :P
eisob ghotona eikhane na boila asen.. r 1ta blog likhi.. eigulay vorti ;)
amr priyo post-e dhuika jabe :P

noradhom vy-re +

২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৬

নরাধম বলেছেন: ধন্যবাদ।

২৭| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৫

জ্বিনের বাদশা বলেছেন: কাজের পোস্ট +++++

২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৭

নরাধম বলেছেন: ধন্যবাদ জ্বিনের বাদশাভাই।

২৮| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৮

জেরী বলেছেন: দরকারী পোস্ট.....+++....।

(অফটপিক:বড়ভাইকে দেখলাম গতবছর আইবিএর জন্য দিন রাত এক করে প্রিপারেশন নিতে .....টিকে নাই।ওকে দেখে আমি প্রিপারেশন নিতে ও ভয় পাচ্ছি:()

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

নরাধম বলেছেন: ভয়কে জয় করুন! ধন্যবাদ।

২৯| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১৮

পারভেজ বলেছেন: +++++

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

নরাধম বলেছেন: +++++++++++++++

৩০| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২০

ইসানুর বলেছেন: কাজের পোস্ট। নেন একটা পিলাস নেন :)

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৮

নরাধম বলেছেন: নেন, ধন্যবাদ নেন। লইজ্জা কইরেন না! নেন যা লাগে!

৩১| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৭

বক্ররেখা বলেছেন: ভাল পোষ্ট ++। আচ্ছা বাউবি-র CEMBA এর মান কেমন?

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

নরাধম বলেছেন: ওটা সম্পর্কে জানিনা ভ্রাত।

ধন্যবাদ।

৩২| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১০

েশখসাদী বলেছেন:

দরকারী পোস্ট.....+++....।

(অফটপিক:বড়ভাইকে দেখলাম গতবছর আইবিএর জন্য দিন রাত এক করে প্রিপারেশন নিতে .....টিকে নাই।ওকে দেখে আমি প্রিপারেশন নিতে ও ভয় পাচ্ছি

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

নরাধম বলেছেন: হাহাহহাহা.........জেরী আর আপনে একই লোক নাকি??!!

৩৩| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৬

রঙধনূ বলেছেন:
Vaijan,
Ami 13 Feb Ex-MBA exam ta dite chacchi. kintu porasuna korar moto somoy nai. Aamiki sei khetre apnar kono help pete pari. (shortcut kono method janathakle pls ektu janan.

boroi upkrito hobo.

Bangla asteche na.
ar poste +++++++++++

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১১

নরাধম বলেছেন: আপনার ইংলিশ আর হাইস্কুল ম্যাথের ব্যাকগ্রাউন্ড ভাল থাকলে না পড়েই চান্স পাবেন। কিন্তু ভাল না থাকলে না পড়ে চান্স পাওয়ার চান্স নাই!!


আপনি আগের বছরের প্রশ্নগুলো সলভ করতে পারেন, ম্যাথ ছাড়া। আর গত কয়েকবছরের এক্স-এমবিএ-র প্রশ্নও দেখতে পারেন।

৩৪| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩১

গণিত পাগল বলেছেন: চমৎকার পোস্ট! আনেক ধন্যবাদ।
কিন্তু আমার এইটা লাগার সম্ভাবনা নাই বলে মনে হচ্ছে।
আচ্ছা...SAT(I,II) নিয়ে একটা লেখা লিখেন। আমার মত বাচ্চা পোলাপানের অনেক উপকারে আসবে। :)

SAT এর সবচেয়ে বড় সমস্যা হল ইংরেজী :(
তানাহলে ম্যাথ ফিজিক্স এইগুলাতে পুরো স্কোর করা তেমন ব্যাপার না...:)

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

নরাধম বলেছেন: http://www.urch.com/forums/sat/ এইখানে দেখতে পারেন।
এসএটি সম্পর্কে তেমন ধারণা নেই আমার। দুঃখিত।

৩৫| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩২

মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: কাজের পোস্ট....সংগ্রহে রাখলাম।

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

নরাধম বলেছেন: ধন্যবাদ।

৩৬| ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৩

বৃত্তবন্দী বলেছেন: থ্যাংকস...

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৫

নরাধম বলেছেন: আপনাকেও।

৩৭| ২২ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০০

এখনই সময় বলেছেন: যারা ঘুমকে হারম করে, দিন-রাত এক করে, নাওয়া-খাওয়া এক করে, ছোটা-বড় বাথরুম বন্ধ করে, বন্ধু-বান্ধব আত্বীয়-স্বজন বন্ধ করে, টিভি-সিনেমা বন্ধকরে, ইহ জগৎ-পরজগৎ ভূলে গিয়ে, বই-খাতা কাগজ-কলম এক করে, ৩৬৫ দিন পড়াশুনা করে আই.বি.এ তে এডমিশন দিতে চান তারা দয়া করে ওই রকম ভাবে আইবিএ তে ডোকার চিন্তা না করাই ভাল।

কারন এর মানে হলে আপনার সেই পরিমান মেধা নেই, আর সেই মানের মেধা না থাকার ফরে ১ বছর সবকিছু বাদ দিয়ে পড়ার ফলে চান্স পাওয়া যেতে পারে কিন্তু ইনকোর্স/ক্লাস টেষ্ট পরিক্ষার জন্য তো ১ বছর টাইম পাবেন না।
সুতরাং ধরাটা সেখানেই খেতে হবে। অথচ বেশীর ভাগ ছেলে মেয়েই অত্যন্ত মেধাবী যারা ২/৩ মাসের বেশী না পড়েই চান্স পায়। অল্প মেধা নিয়ে অধিক মেধাবীদের সাথে লড়তে যাওয়া ঠিক না। ফেল মানেই বের করে দেওয়া, বিকল্প কোনো সুযোগ নেই।

বহু ছাত্র দেখেছি ১বছরের ঘুম হারাম করে চান্স পেয়ে পরে আর কোর্স শেষ করতে পারে না। তখন সত্যিই খারাপ লাগে, আর তার মত হতাশ অন্য কাউকে হতে দেখি নি।

বহু বছর ধরে আমার নিজের দেখা পরবর্তীতে কোর্স থেকে বাদ পড়া ছেলেদের পরিসংখ্যানের উপর ভিত্তি করে পরামর্শটা দিলাম।

যারা চেষ্টা করছেন সবার জন্য আর্শিবাদ রইল। চান্স পেলে দেখা হবে।

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

নরাধম বলেছেন: আপনাকে ধন্যবাদ। আপনার এই কথাটা প্রয়োজনীয়।

৩৮| ২২ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৫

সমুদ্রের তীরে বলেছেন: আপনি ব্যাপক খাটনি করে এটি লেখছেন।
এবার আরেকটু কষ্ট করেন।

আমাদের ধোলাই খালের সম্ভাবনা এবং প্রতিদিন যে সব দক্ষ শ্রমিক বিদেশ থেকে দেশে ফেরৎ তাদের নিয়ে একটু লেখেন।

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৮

নরাধম বলেছেন: ওটা আমার এক্সপার্টিজ না। আপনি লিখতে পারেন।

৩৯| ২২ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৮

বাফড়া বলেছেন: দিল্লী দুর অস্ত... একবার দিয়া চান্স পাই নাই... খিক খিক খিক...

কিন্তু আমার মজা লাগে কয়েকজনের কাজ কারবার... আইবিএ এমবিএ'র জামান ভাই রউফ ভাই এরা পরীক্ষা দিলেই চান্স পায়া যায়.. তারপর ড্রপ করে... রউফ ভাই শুনছি এই বেলা শেষ কইরা ফেলসে... জামান ভাইয়ের কথা জানিনা... সে এই পর্যন্ত মনে হয় তিনবার চান্স পাইছে এর মাঝে দুইবার ই ড্রপ করছে

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

নরাধম বলেছেন: জামান ভাই আর রওফ ভাই দুজনেই সারাদিন সাইফুরসে ক্লাশ নেই, তাই ফেইল মারে।

৪০| ২২ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮

তায়েফ আহমাদ বলেছেন: "দেশে সুখ নাইরে পাগল!"
এতো পইড়া কী হইবো!?

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

নরাধম বলেছেন: হ!

৪১| ২৩ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:১৬

রেজওয়ান শুভ বলেছেন: . . . এখনো খুঁজি বলেছেন: তোফাহ! +

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২০

নরাধম বলেছেন: হ!

৪২| ২৩ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৪১

মোটামিয়া বলেছেন: আমি এইবিএর বিবিএর জন্য পরীক্ষা দিয়েছিলাম কিন্তু ইন্টারভিউতে বাদ পড়েছি।

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২০

নরাধম বলেছেন: মোটা দেখে আপনারে নেয়নি মনে হয়!

৪৩| ২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২০

রাশেদ বলেছেন: poRi naikka!

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২১

নরাধম বলেছেন: খেক খেক!! তুমারে ব্লক করছি। আমার এই পোস্টে আইসা অপ্রাসংগিক আলোচনা করছ সেজন্য! ;)

৪৪| ২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২২

বাফড়া বলেছেন: জামান ভাই তো বিয়া কইরা ফেলসে প্রায় বছর দুয়েক হয়... আর রউফ ভাই রহিম-আফরোজ ব্যাটারী তে ইন্টার্ন করতাছে এমবিএ শেষ কইরা.. জামান ভাই এখনো বাদাইম্যা (!!) ই থাইকা গেল.। খিকজ

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৩

নরাধম বলেছেন: হাহাহাহা.........তবে জামানভাই অসম্ভব ভাল মানুষ। তাঁর স্ত্রীও ভাল মানুষ। রওফভাইও ভাল।

৪৫| ২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

রাশেদ বলেছেন: জেনারেলদের ব্লক করা যায় না! :P

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৯

নরাধম বলেছেন: ;);) গেলাম, কয়েকসপ্তাহ আসুমনা ব্লগে। ভাল থাইক।

৪৬| ২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩২

রাশেদ বলেছেন: আমি এই বছরেই তেমন আসুম না। :(

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৫

নরাধম বলেছেন: ওক্কে!!

৪৭| ২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৭

একরামুল হক শামীম বলেছেন: বড়ই কাজের পোস্ট। প্রিয়তে রাখলাম। আইবিএতে ভর্তি হৈতে পার্লে মিষ্টি খাওয়াইমু। ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৬

নরাধম বলেছেন: ওকে, মিষ্টি খাওয়ার জন্য অপেক্ষা করলাম শামীম!

৪৮| ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১৯

বাফড়া বলেছেন: আমিতো ভাবছিলাম জামান ভাই বিয়া করার অনেক আগেই তুমি আমরিকা চইলা গেছ!!!
হ, জামান ভাই রউফ ভাই দুইটা মানুষ ই মাটির মানুষ... খুব মায়া লাগে ... রউফ ভাইরে নাকি উনার বাড়ীওয়ালা তার মেয়ের জন্য সেটিং দিতে চাইছিল... এই ভয়ে রউফ ভাই মনে হয় বাসাই চেন্জ কইরা ফেলছিল.. খিক খিক খিক

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৭

নরাধম বলেছেন: হাহাহা....না জামান ভাইয়ের বিয়ার পর আমি এইখানে আসছি।

৪৯| ২৫ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৯

পজিটিভ২৯ বলেছেন: ইংরেজীতে কোরআনের আল্লামা ইউসুফের তরজমাটা কোথও ফ্রি পাচ্ছিনা। কোন ওয়েব লিংক দিলে উপকৃত হতাম। ধন্যবাদ পোষ্টগুলোর জন্য।

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৮

নরাধম বলেছেন: http://al-quran.info/

এইখানে অনেক ট্রান্সলেশানই পাওয়া যায়।

৫০| ২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৮

শিবলী বলেছেন: ভাল পোস্ট।
তবে এত খাটনির সময় কৈ??;)

চান্স পেতে এত খাটনি লাগে না। মেধা একটু খাটালেই চলে...:)

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৯

নরাধম বলেছেন: মেধাই খাটান তাহলে।

৫১| ২৬ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৩

মুহিব বলেছেন: সেভ করে রাখলাম। আমার কাজে না আসলেও অন্যদের নিশ্চয়ই আসবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৯

নরাধম বলেছেন: ধন্যবাদ।

৫২| ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪২

হাল্ক বলেছেন: প্রিয়তে না নিলে হচ্ছে না।

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৯

নরাধম বলেছেন: ধন্যবাদ।

৫৩| ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৬

ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ!

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২০

নরাধম বলেছেন: আপনাকেও।

৫৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০২

ইয়াহু নিয়াজ বলেছেন: এটাতো মনে হচ্ছে জীবনের সবচেয়ে দরকারী পোষ্ট। ১০০ + দিলাম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৩২

নরাধম বলেছেন: ধন্যবাদ।

৫৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৯

পাপী বলেছেন: আবার সেইরকম পোস্ট! ধন্যবাদ!!

২৭ শে মে, ২০০৯ বিকাল ৪:৫৪

নরাধম বলেছেন: আপনাকেও ধন্যবাদ, নরকের পাপী।

৫৬| ২৬ শে মে, ২০০৯ রাত ১১:৩১

শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: ভালোলাগা জানাঈ। কামের পোস্ট। শুভকামনা। +

২৭ শে মে, ২০০৯ বিকাল ৪:৫৫

নরাধম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৫৭| ২৪ শে জুন, ২০০৯ বিকাল ৫:০২

সাগর ঢাকা বলেছেন: প্রিয়তে না নিলে হচ্ছে না

১৩ ই আগস্ট, ২০০৯ রাত ২:২৫

নরাধম বলেছেন: ধন্যবাদ।

৫৮| ০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৭

অন্ধ দাঁড়কাক বলেছেন: একের পর এক মডেল টেস্ট দিতে থাকেন। এটাই সবচেয়ে বেশী কাজে আসবো।

৫৯| ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৭

তাহসিন আহমেদ বলেছেন: হুম।

৬০| ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২৮

খাইট্যা খাই বলেছেন: কামের জিনিস। ভালা লাগছে...........

৬১| ২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৭

নাজমুস বলেছেন: আই.বি.এ. বিবিএ ভর্তি হতে কি করব সেইটা বলেন।

৬২| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৩

কুয়াশায় ডাকা বলেছেন: ভালো পোস্ট , ধন্যবাদ ।

৬৩| ১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৭

ইপক বলেছেন: সব + আপনাকে দিলাম

৬৪| ১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৮

মার্বেল বলেছেন: ভাই, এক সপ্তাহে পরে ( ৯ দিন) পর GMAT exam -এ বসতে যাচ্ছি। এই কয়দিনে কিভাবে পড়লে কমপক্ষে 550 পেতে পারি, তার একটা course plan সাজেস্ট করতে পারেন ? GMAT নিয়ে অনেকদিন ধরেই নাড়াচাড়া করছি, তাই সবগুলি Part -ই মোটামুটি জানি । কিন্তু seriously পড়তে পারিনি। এখন ভাল একটা plan নিয়ে আগাতে পারলে এ কয়দিনে ওই score তুলতে পারা হয়ত সম্ভব । একটু Help
করবেন ?

৬৫| ০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫৫

শাফ্‌ক্বাত বলেছেন: অবশ্য আইবিএ-তে প্রচুর আউল-ফাউল শিক্ষক আছেন।[/si

তা আর বলতে!! তিনবার চান্স পাইসি, এমবিএ তে, দুইবার ভর্তি হয়ে ছেড়েও দিসি এই আউল ফাউল দের নখরামির জ্বালায়। আইবিএ রে ভালা পাই। তয় ভালা শিক্ষকরা অহন কেউ নাই। নিজ গুণেই ভালো করো, আমরা pAiN ছাড়া কিসু দিমুনা, এইই হলো আইবিএ র শিক্ষক।

৬৬| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৭

জসীম দ্য গ্রেট বলেছেন: খুবই কাজের একটা পোস্ট। খুব ভালো লাগলো।

তবে একটা তথ্য দিতে চাই। তা হল, Executive MBA-তে আগে কিছুটা ম্যাথ দেয়া হত অ্যানালাইটিকাল-এর পার্ট হিসাবে। কিন্তু এইবার (ডিসেম্বর, ২০০৯) ম্যাথ পুরোপুরি আলাদা একটা পার্ট হিসাবে দিয়েছে। এবং MCQ-র Weight কমিয়ে Written-এর Weight বাড়ানো হয়েছে।

৬৭| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৮

জসীম দ্য গ্রেট বলেছেন: খুবই কাজের একটা পোস্ট। খুব ভালো লাগলো।

তবে একটা তথ্য দিতে চাই। তা হল, Executive MBA-তে আগে কিছুটা ম্যাথ দেয়া হত অ্যানালাইটিকাল-এর পার্ট হিসাবে। কিন্তু এইবার (ডিসেম্বর, ২০০৯) ম্যাথ পুরোপুরি আলাদা একটা পার্ট হিসাবে দিয়েছে। এবং MCQ-র Weight কমিয়ে Written-এর Weight বাড়ানো হয়েছে।

পোস্টে +++++++++++ ।

৬৮| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৫

ধ্রুব তারা বলেছেন: ৪ বছর আগে দিয়েছিলাম বি.বি.এ-তে। ভাইভা থেকে আউট :(( :((

৬৯| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০১

যীশূ বলেছেন: কামের পোস্ট +

৭০| ২৩ শে মার্চ, ২০১০ বিকাল ৩:২৪

মেহেদি২৪ বলেছেন: খুবই কাজের একটা পোস্ট। খুব ভালো লাগলো।

৭১| ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১:২৭

মুহসিন বলেছেন: আমি শুধু মেন্টরস ৩দিন পড়ে পরীক্ষা দিয়েছি। ভালোই হয়েছিল আল্লাহর রহমতে।

৭২| ২১ শে জুন, ২০১০ রাত ১:৪৯

বল্টু মিয়া বলেছেন: দেশে চাকরি করার জন্য আইবিএ-র এমবিএ করার থেকে ভাল কোন অপশান নেই।

তাই :P

৭৩| ০৮ ই আগস্ট, ২০১০ রাত ১০:৫৭

বিজ্ঞান বলেছেন: "কার্লোস স্লিম " হইবার মুন্চায়......... =p~ =p~ =p~

৭৪| ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৩

নিসংগ বৃক্ষ বলেছেন: নেক্সট 20th Aug আমার EMBA Exam, but আগের বছরের Question কোথাও খুজে পেলাম না

৭৫| ১৭ ই আগস্ট, ২০১০ রাত ৮:৪১

রিজেল বলেছেন: এইবার না পইড়া টেরাই করতাছি...

দেখি কি হয়........ :D :D :D :D :D :D :D :D :D :D হা হা হা

++++++++++++++

৭৬| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ১২:০৪

আরিফ আহমেদ বলেছেন: লেখককে অনেক অনেক ধন্যবাদ...একটা কাজের কাজ করেছেন

৭৭| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৩৪

কাউসার রুশো বলেছেন: অনেক ধন্যবাদ :)
প্রিয়তে

৭৮| ২৩ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৩৭

ছোটমির্জা বলেছেন:
+ দিয়ে গেলাম

৭৯| ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১২

তাপস১৩৬১ বলেছেন: খুব ই দরকারি। আমার জন্ন্য... +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

৮০| ২০ শে জানুয়ারি, ২০১১ রাত ১:০৩

ৈজয় বলেছেন: চমৎকার পোস্ট! আনেক ধন্যবাদ।

৮১| ২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:১৩

রেজওয়ান তানিম বলেছেন: sundor post, kaje lagbe, amar mone hoy ami ei blog e post bohirvuto comment koray bikkhato hoye utci, ebaro batikrom korbo na.

Click This Link

৮২| ৩০ শে মার্চ, ২০১১ সকাল ৭:৩১

উ লে লে...ছোতো বাবুতা বলেছেন: bhalo hoise

৮৩| ০৭ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:৩৬

শায়েরী বলেছেন: ++

৮৪| ১৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:০৫

অবলা পুরুষ বলেছেন: বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন এই সাইটে..........http://www.sromobazar.com/overseaseeducation.html

৮৫| ২৩ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৮

সংবাদ বলেছেন: দরকারী পোষ্ট

৮৬| ০৩ রা মে, ২০১১ সন্ধ্যা ৭:২৩

বনজ্যোৎস্না বলেছেন: দরকারী পোস্ট। কাজে লাগানোর চেষ্টা করবো।তবে চেষ্টায় সফল হবো কি না সেইটা একটা প্রশ্ন..!!!

৮৭| ১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:৩০

মারভিন বলেছেন: খুব ভালো লাগলো। আমি এবার পরীক্ষা দিবো। দোয়া করবেন।

৮৮| ২৬ শে জুন, ২০১১ বিকাল ৩:২৮

shapnobilash_cu বলেছেন: ভাই, ঢাবিরি এমবিএ'তে আমাকে চান্স পেতেই হবে। প্রিপারেশান নিচ্ছি। আপনার ইমেইল আইডি টা যদি দিতেন পার্সোনালি মাঝে মাঝে একটু বিরক্ত করতাম। খুব উপকৃত হবো ই-মেইল বা ফেসবুক আইডি টা দিলে। অনেক ধন্যবাদ চমতকার একটি পোস্ট দেয়ার জন্য। দোয়া করবেন।

৮৯| ২৬ শে জুন, ২০১১ বিকাল ৩:৩৮

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: ++ :) :)

৯০| ০৬ ই জুলাই, ২০১১ বিকাল ৩:২৩

সোজা সাপটা বলেছেন: আপনি যদি দেশে সরকারী চাকরিতে গিয়ে ঘুষ খাইতে না চান বা আপনার কোন মামা-চাচা আপনাকে চাকরি দেওয়ার মত এরকম কেউ নাই আর বিজনেস করারও ইচ্ছে বা ক্যাপিট্যাল না থাকে, তাহলে দেশে থেকেই ভাল চাকরি করে মিডলক্লাস বা আপার-মিডলক্লাস লাইফ লিড করার জন্য আইবিএ-র এমবিএ-র কোন বিকল্প নেই




++++++++++++++++++

৯১| ১০ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৩৪

চিন্তামুনি বলেছেন: ভাল লাগলো......++++++++++

৯২| ১০ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৩৫

চিন্তামুনি বলেছেন: ভাল লাগলো......++++++++++

৯৩| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ১২:৫০

?জকির! বলেছেন: পেলাস.

৯৪| ১৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:১৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: অসাধারন :D

৯৫| ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৫

সুদীপ0718 বলেছেন: ভালো গাইড।

৯৬| ১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫৩

ফারিন বিনতে আলম (অমি) বলেছেন:
ভালো লাগলো পড়ে...রেখে দিলাম প্রিয়তে পরে কাজে লাগতে পারে আপনার উপদেশনামা।

৯৭| ২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৬

ফাহাদ_িপলু বলেছেন: দলে দলে GMAT-practices পেজটিতে যোগ দিয়ে ভারচুয়ালি GMAT practice করতে থাকুন.... ইচছা করলে আপনিও প্রশ্ন পোস্ট করুন... একে অন্যকে সাহায্য করতে থাকুন।

৯৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:১৬

নরাধম বলেছেন: সবাইকে অনেক ধন্যবাদ এবং সবার সাফল্য কামনা করছি।

৯৯| ২০ শে মার্চ, ২০১২ রাত ৩:৫৬

িজৎ বলেছেন: মন এ বল পাইলাম। আশা আছে পরীক্ষা দেয়ার। বুজলাম আবার একটা যুদ্ধ করতে হবে চান্স পেতে হলে। ভাল ই হল বিস্তারিত জানতে পেরে।

জীম্যাট ও জীআরই এর কথা শুনে ব্যাপক ভয় পাইলাম কিন্তু ভয় ডর এ পিছু হটে না বীর।

চান্স মোকে পাইতেই হবে মনু বুজলা।
আপনেরা আমার লাইগা দোয়া করতে ভুলবেন না যেন।

১০০| ২৯ শে মার্চ, ২০১২ দুপুর ১:০২

অ্যানালগ বলেছেন: আপনার লেখা কপি-পেস্ট হয়ে গেছে.

Click This Link

১০১| ০৮ ই জুন, ২০১২ দুপুর ১২:৪০

যাযাবরমন বলেছেন: হালে পানি পাচ্ছি না।
তাই এমবিএ-র চিন্তা করছি।
আইবিএ-তে হয়তো পারব না, বাইরেই করতে হবে(মনেহচ্ছে)

১০২| ০৮ ই জুন, ২০১২ বিকাল ৩:২৮

আরিফসুমন বলেছেন: কাজের পোষ্ট :) :)

১০৩| ১২ ই জুলাই, ২০১২ ভোর ৪:২৩

জেনারেশন সুপারস্টার বলেছেন: বস!!আমারটাকেমন হইসে জানাইয়েন।

১০৪| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:৫২

ব্লু ক্রো বলেছেন: হুমমমম কয়দিন পর কামে দিব ৷ প্রিয়তে নিলাম

১০৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৮

মোঃ হেলাল উদ্দিন বলেছেন: Banladesh and bangla related websites directory.
http://a2zbdlinks.co.cc

১০৬| ৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৮

হিমেল৪৮ বলেছেন: ভাই, বিআইবিএম-র এমবিএম টা কখন হয়? কয় সেমিসটার? খরচ কেমন পরে?

১০৭| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

১০৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

মুহাম্‌মদ সাদ্‌দম হোসেন বলেছেন: ম্যাথ দেখিলি ভয় পাই! আবার এমবিএ গরিত পারতাম ন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.