| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

দুই লেয়ার মাস্ক আর শিল্ড পরে এক সপ্তাহ আগে বাজারে গেলাম। এমনি যেতাম না। গা জ্বলুনি এমন খোটা দিল অর্ধাঙ্গিনী.. এক বছর ধরে নাকি ইলিশ খায় না! বিশাল কথা! তাও আবার ময়মনসিং এর পোলারে বরিশাইল্লা মাইয়া দ্বারা ইলিশ মাছ নিয়ে খোটা! মাছের বাজারে গিয়ে দেখি দুই একজন ভি আই পি মানুষজন গুটি কয়েক মাছ নিয়ে বসে আছে। সামনে গিয়া দারালেও জিজ্ঞেস করে না স্যার "অমুক" মাছ নেন ভালো হবে (মাছ খুব একটা চিনি না, এইভাবে বললে সুবিধা হয়!!) যাই হোক একজনের কাছেই ইলিশ ছিল, ইঙ্গিত করতেই বলে স্যার কয় হালি দিবো?
স্যার এর টুট টুট। রাগ করলেই দামাদামি নামক প্রাগৈতিহাসিক প্রসেস টায় আপনি হেরে যাবেন। খুব ইলিশ চিনি (ইলিশ মাছ তহ চেনার কিছু নাই) ভাব নিয়ে বললাম "ঐটা" উঠাও..."আরেহ স্যার আপনি তহ ভালো মাছ চিনেন"! মনে মনে ভাবলাম দিবো নাকি বাংলালিংক ৪জি দিয়ে বরিশাইল্লা রে একটা ভিডিও কল। মামারে দিয়ে আবার বলাইতাম কথাটা।
পর্ব ২: অতি যত্নের সহিত বরিশাইল্লা মাছ রান্না করলেন। খাইতে বসলাম দুইজন! জীবনে প্রথম বারের মত ইলিশ মাছ থেকে কার্প মাছের টেস্ট আসলো! ভাবলাম করোনা হইসে মনে হয়, টেস্ট নাই! ঘটনা যা বুঝার ততক্ষনে বুঝে গেছি আমি, মনে মনে দুআ - হে আল্লাহ এই মাইয়্যা যাতে না বুঝে!! বিধিবাম! " এইটা কি মাছ নিয়ে আসছো? তোমাকে তহ সার্ডিন (নকল ইলিশ) দিসে!
ব্রি:দ্রঃ বাসার দুই বিলাই বাবাও এই মাছ রিজেক্ট করেছেন!
YouTube এ নকল ইলিশ চেনার ভিডিও বুকমার্ক করে রাখুন।
২|
১১ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২২
হাবিব বলেছেন: সুন্দর পোস্ট। ব্লগে আপনাকে স্বাগতম। ব্লগীয় পথচলা শুভ হোক
১২ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৩
নাশদিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য, চেষ্টা চালিয়ে যাব। সাথেই থাকবেন!
৩|
১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪০
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর পোষ্ট।
নতুন কিছু জানা হলো
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৯
Imrul Hossain Anik বলেছেন: Brilliant writing skill bhai ❤️❤️❤️