নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাশদিদ

আমার পরিচয় সম্পর্কে না হয় লেখার মাধ্যমেই বলার চেষ্টা করবো। লিখতে ভাল লাগে, টুকটাক চেষ্টা করি আরকি!

নাশদিদ › বিস্তারিত পোস্টঃ

যাচ্ছে চলে জীবন, বেচে তহ আছি, এই কি বেশি না?

১৮ ই জুলাই, ২০২১ সকাল ১১:৪৯



আহ আর মাত্র এক ঘন্টা বাকি। টেনশন এ আশরাফ মাথা ঘামায়, শীতকাল আর গরমকাল বলে কোন কথা না। প্রথমবার তিথির সাথে কনকনে শীতের মাঝেও কথা বলতে একই অবস্থা। যাই হোক সিগারেট এ টান দিতে দিতে আগামী তিন মাসের কথা ভাবতে থাকে আশরাফ- বাজার করা লাগবে, বাসায় টাকা পাঠানো লাগবে, আরো কত কিছু। হটাত করে আশরাফ এর মোবাইল বেজে উঠে, কই তুমি? রওনা দিসো? আর তোহ দুই ঘণ্টা বাকি। এইতো বের হচ্ছি বলে ফোন টা রাখে আশরাফ। বাসায় আসতেই তিথি লিস্ট মিলানো শুরু করে। নাহ এইবার সব ঠিক মত নিয়ে আসছো বলেই সুন্দর একটা হাসি দেয় তিথি, যে হাসির মধ্যে লুকানো আগামী তিন মাস কিভাবে পার করবো সেই দুশ্চিন্তা।

কিছু বুঝে উঠার আগেই ভো একটা দৌড় দেয় আশরাফ, একটু আসতেসি দাড়াও। ঘড়িতে আর ৩০ মিনিট বাকি কিন্তু আসল জিনিসটাই নিয়ে আসতে ভুলে গেছে আশরাফ। পাঁচ মিনিট দৌড়ানোর পর সিগারেট চাচা কে পাওয়া গেলো। আরে স্যার আমি তহ বিকাল থেকে আপনার প্যাকেট রেডি কইরা বইসা আছি। পুলিশ দুইবার ধমক ও দিসে, নেন আপনার প্যাকেট নেন।
আরেকটা সিগারেট ধরায় আশরাফ তারপর তিন মাসের লক ডাউন পালন করতে হাঁটতে থাকে বাসার দিকে। আজকে পাঁচ বছর হলো এই অদ্ভুত জীবনের।

তারিখ : ১ ডিসেম্বর ২০২৬
ব্রি দ্র: করোনা মিউটেশন করে এখন শুধু তিন মাস থাকে- প্রতি বছর ডিসেম্বর থেকে জানুয়ারি। কিন্তু এই মিউটেশন এতই ভয়াবহ যে বাইরের বের হলেই ৯০% চান্স পজিটিভ হওয়ার আর পজিটিভ হলে ১০০% মৃত্যু। পৃথিবীর সব খানে সবাই এই তিন মাস বাসায় বন্দী থাকে। যাচ্ছে চলে জীবন, বেচে তহ আছি, এই কি বেশি না ?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪১

হাবিব বলেছেন: বেঁচে আছি এইতো শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.