| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাসরিন সুলতানা
আমি একজন শিক্ষক।
১.
নীরব নিশি ,
গাঢ় অন্ধকার ;
একলা আমি।
২.
শিরিষ ফুলে
শ্যামল শামিয়ানা
হল মধুর।
৩.
শিউলি ঝরা
শারদীয় সকাল
চলে গিয়েছে।
৪.
শিশির জমে
লাউয়ের ডগায়
যেন মুক্তো।
৫.
নরম ঘাসে
অনাবৃত চরন ;
সুখের ছোঁয়া।
৬.
বেলি ফুলের
মোহনীয় গন্ধ
ডাকে গোপনে।
৭.
সফেদ মেঘ ,
কাশ আর শিউলী
দেখি শরতে।
৮.
বেগুনী ফুল
ফুটেছে শীম গাছে ;
চমৎকার।
৯.
সারাটা দিন
অবিরাম বরষা ,
মন পাগল।
১০.
রাত্রি শেষে
চোখের জলে ভাসে
বিরহী প্রিয়া।
২|
২১ শে জুন, ২০১৪ সকাল ১১:২০
নাসরিন সুলতানা বলেছেন: হাইকু হচ্ছে সবচেয়ে ছোট কবিতা যা ৩ লাইনে ৫-৭-৫ মাত্রায় লেখা হয়। এটা প্রথম শুরু হয় জাপানে। আমার নাম নাসিরন দেখাচ্ছে। এটাকে কীভাবে নাসরিন করা যায় ?
৩|
২১ শে জুন, ২০১৪ সকাল ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: হাইকো ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৪ রাত ১০:২৫
আমি দিহান বলেছেন: হাইকু মানে কি?