নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের কাছ থেকে পাওয়া সবচেয়ে মূল্যবান সম্পদের নাম ভালোবাসা।

Always with beauty.

নাসরিন সুলতানা

আমি একজন শিক্ষক।

নাসরিন সুলতানা › বিস্তারিত পোস্টঃ

শুভেচ্ছা

১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০২

আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কথা হয় না।

যখন ছোট ছিলাম কেউ মারা গেলে তাদের বাড়িতে আমি যেতাম না। আমি অত্যন্ত আবেগপ্রবণ মানুষ। মানুষের কান্না আমি সহ্য করতে পারি না। সেই আমার সামনেই মারা গেলেন আমার প্রিয় তিনজন মানুষ। শেষেরজন আমার খালু। তারিখটা ৯/১১/২০১৪। তার মৃত্যুর পরে আমি থেমে গিয়েছিলাম। এখন দেখছি আমার ইয়াহু, স্কাইপি বা ব্লগের পাসওয়ার্ড কিছুই মনে নেই। এখন ব্লগে নতুন পাসওয়ার্ড দিলাম। এর পরে অন্যগুলোও দেব। আমার ট্যাবে ফেইসবুক আর ইয়াহু লগইন করাই থাকে। তাই ট্যাব থেকে ঢুকতে কোনো অসুবিধে হয় না। পাসওয়ার্ড দরকার হবে ল্যাপটপ থেকে ঢোকার জন্য।

ফেইসবুকের চেয়ে ব্লগ আমার কাছে বেশি ভালো লাগে। কারণ এখানকার সবাই লেখক। কয়েকজন ব্লগার খুব ভদ্র। আমি তাদের সাথে যোগাযোগ রাখতে চাই। আমি বরিশালে থাকি। লেখকদের সাথে আমার তেমন পরিচয় নেই। আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন।

সবাই ভালো থাকুন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৪

নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল-
আপনি কেমন আছেন?

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০

নুরএমডিচৌধূরী বলেছেন: আবার জেগে উঠায়
সবাগতম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.