নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন দেশের স্বাধীন নাগরিক

মানুষ মানুষের জন্য

নাসরিন সুলতানা ইতি

একটি সুশীল সমাজ দেখতে চাই , তাই বলে এটিকে কেউ লেকচার বলবেন না, খোলা মনে নিজের মতামতের প্রকাশ করতে চাই , তাই বলে এটিকে ভনিতা মনে করবেন না, আমার মেইল ঠিকানা: : : [email protected] ভালোবাসি বন্ধুত্বকে তবে প্রতারণাকে ঘৃণা করি।

নাসরিন সুলতানা ইতি › বিস্তারিত পোস্টঃ

বিয়েটা কি পারিবারিক বন্ধন নয় ? আমাদের সমাজে এখন এ সম্পর্কটা যেন তিক্ততায় রুপ নিয়েছে !!!

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

সেদিন আমার এক আত্মীয়র বাসায় গেলাম কিন্তু সেখানে সুখ দেখতে পেলামনা । শাশুড়ি বউয়ের মধুর (অতি তিক্ত) বিগ্রহ প্রতি মুহুর্তে লেগেই আছে । মাঝে মাঝে ভাবি আমরা কেন এত অধৈর্য !! কেউ কাউকে কেন ছাড় দিতে পারিনা । পরিবার সমাজের একটি অন্যতম স্তম্ভ তাতেই যদি এরকম ঘুন ধরে থাকে তবে সমাজ চলবে কেমন করে ।আমাদের ভালোভাবে ভেবে দেখতে হবে । এক কুফলের সৃষ্টি কোথায় । যদি অজ্ঞতাই হয় তবে শিক্ষিত পরিবারে কেন হর হামেশাই এরকম বিগ্রহ লেগে থাকে ? আমাদের সমাজের পরিবারের জায়ারা বেশীরভাগ কোলকাতা বা হিন্দী সিরিয়ালের পাঢ় ভক্ত । সিরিয়াল গুলো দেখলে এমনিতেই মনে কুবুদ্ধি চলে আসে । আমাদের এর থেকে সতর্ক হতে হবে । কোন জিনিষ গ্রহন করব আর কোন জিনিষ বর্জন করব তা আমাদের বুঝতে হবে । আমাদের দেশ মুসলিম প্রধান এবং ইসলামী রেওযাজ সংস্কৃতি প্রচলিত আছে সমাজে ।ইসলামী আকিদা জীবন যাপন আমাদের পরিবারকে একক বন্ধনে জুড়ার ক্ষেত্রে অতুলনীয় অবদান রয়েছে । মুলত ইসলাম মানুষকে সভ্য সমাজে বসবাসের মূলনীতি দিয়ে থাকে । আমাদের ভেবে দেখতে হবে ইসলামী রেওয়াজের চর্চা করলে কতখানি উপকৃত হতে পাড়ি ।

পরিশেষে আসুন ইসলামকে আঁকড়ে ধরে আমরা সুন্দর পরিবার সর্বপরি সুন্দর সমাজ গঠন করি ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

মেঘকন্যা বলেছেন: +++

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭

শিক্ষানবিস বলেছেন: বিয়ে হল একটি ধর্মীয় অনুশাসন। এটা রাষ্ট্র বা সমাজের কোন বিষয় নয়। কিন্তু আজ বিয়েটাকে ভাবা হয় একটি বাণিজ্য হিসাবে। পবিত্র ধর্মীয় বা পারিবারিক বন্ধন হিসাবে দেখা হয় না।
বিয়ে করতে গেলে প্রথম প্রশ্ন, ছেলে কি চাকুরী করে? দ্বিতীয় প্রশ্ন, বেতন কত? আবার প্রশ্ন, পাত্রীর জব আছে কিনা? কথা-বার্তা শুনে মনে হয়, পাত্র/পাত্রী একটি পণ্য। ভালো কিছু চিন্তা করার সুযোগ এখানে নেই। এভাবেই আমরা ভোগবাদি নীতি অনুসরণ করছি বিয়ের মত পবিত্র স্থানেও। বিয়েতে ধর্মীয় বিধি মানা হচ্ছে না। লক্ষ্য উদ্দেশ্য একশ ভাগ বাণিজ্যিক। ভালোবাসার বন্ধনের চিন্তা-ভাবনা থাকে অনেক দুরে। এ কারণে আজ আমাদের বিয়ে ও সংসারের এই দশা।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬

নীলতিমি বলেছেন: ভালো বলেছেন - আমরা আসলেই ধৈর্য্য হারিয়ে ফেলছি। সবকিছুতেই তাড়াহুড়া !
/:) /:)


ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.