নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত আমি। বন্দিত্বের জীবন অামার।

নাস্তানাবুদ পান্ডে

অব্যক্ত।

নাস্তানাবুদ পান্ডে › বিস্তারিত পোস্টঃ

সূর্য ও সূর্যদেব

২০ শে জুন, ২০১৩ রাত ৮:১৩

হিন্দু ধর্মের পৌরানিক কাহিনীতে (পুরান) সূর্য দেবতার পরিচয় পাওয়া যায়। পুরান মতে সূর্য হিন্দু ধর্মের অন্যতম পৌরানিক দেবতা। সংস্কৃত surya শব্দ থেকে এর উৎপত্তি যার অর্থ দাড়ায় সর্বোচ্চ আলোক অর্থাৎ আলোক প্রদানকারি দেবতা। তিনি কশ্যপ ও অদিতির পূত্র (তবে এটি নিয়ে বিতর্ক আছে) যার চারজন সঙ্গিনী- সরন্যু, রাজ্ঞী, ছায়া এবং প্রভা। সূর্য দেব তার সপ্তহর্ষী রথে করে প্রত্যেহ আকাশ দিয়ে ছুটে বেড়ান এবং সাঝে স্বর্গে ফিরে আসেন যার ফলশ্রুতিতে পৃথিবীতে দিন রাত্র হয়।

হিন্দু ধর্মগ্রন্থে সূর্যদেব কে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়ে থাকে তিনিই একমাত্র দেবতা যিনি প্রত্যেহ দৃষ্টিগোচর হন। আদিত্য দেবগনের মধ্যে সূর্য অন্যতম। তিনি রবিবারের অধিকর্তা। বিষ্ণুভক্তগন সূর্যকে নারায়নের অপর রুপ বলে মানেন তাই তার আরেক নাম সূর্যনারায়ন। অপরদিকে শৈব ধর্মত্বত্তে তাকে শিবের স্বরুপ বলা হয়েছে যার আট নাম- বিবস্থান, রবি, পুষা, আদিত্য, দিবাকর, সবিতৃ, ভানু, অর্ক, গ্রহপতি ও ভাস্কর।



এবার আসি বিজ্ঞানের ভাষায় সূর্যের বর্ননাতে-



সূর্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র। এটি কেন্দ্র করেই পৃথিবী ২৯.৭৮৩/সে. গতির ঘূর্নায়ন বেগে প্রদক্ষিণরত। সূর্য মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম পূর্ন একটি গ্যাসীয় গোলক। যা পৃথিবীর চেয়ে প্রায় ১০৯ গুন বড়। সূর্যপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৫০০০ ডিগ্রি সে.। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ১৪.৯৬ কোটি কি.মি দূরে। এবং সূর্যের গঠন প্রায় নিখুত গোলাকার।



*এ থেকে একটা ধারনা করা যায় যে এটি আর যা হোক কোন ভাবেই ৭ঘোড়ায় টানা রথ নয়। দিন রাতের হিসাব যে আহ্নিক গতির কারনে হয় তা বহু আগেই প্রমানিত। পৌরানিক ভাষ্যমতে সূর্যের পৃথিবী ব্যাপি ছুটে ছুটে দিন রাত বানানোর কোন প্রমানযোগ্য তথ্য আজও পাওয়া যায়নি। এছাড়া তিনি শিব নাকি নারায়নের প্রতিমূর্তি, কশ্যপমুনি নাকি ইন্দ্রের পূত্র তা নিয়ে শাস্ত্রেই যথেষ্ট সংশয়ের উল্লেখ পাওয়া যায়। সব মিলিয়ে সূর্যকে একটি নক্ষত্র ছাড়া দেবতা ভাবাটা যে কত বড় বোকামি তা তথ্যাদি সমূহ পর্যবেক্ষন করলেই বোঝা যায়। আর যাই হোক ৫০০০ ডিগ্রি তাপে কি কেউ নিজেকে সপে দিতে চাইবে? (বি.দ্রঃ- এই অসম্ভাব উত্তাপিত দেবতার ৪জন স্ত্রী ছিল)*

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.