নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাত

নাজ_সাদাত

নাজ_সাদাত › বিস্তারিত পোস্টঃ

বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩০

দুই বাংলায় এখন মাতম চলছে। পূর্ববাংলায় যখন বাড়ি ভেঙ্গে পড়ে অসংখ্য শ্রমিকের মৃত্যু হয়েছে। পশ্চিমবাংলায় তখন ঠগবাজের পাল্লায় পড়ে সর্বস্বান্ত হওয়া মানুষজন আত্মহুতি দিচ্ছেন। দুই ক্ষেত্রেই অভিযোগের তীরে সরকারপক্ষের নেতা-নেত্রীদের দিকে। এ কথা অনস্বীকার্য সরকারের অবহেলার কারনেই এই দুর্যোগের ঘনঘটা। সময় থাকতে ব্যবস্থা নিলে এই এই কঠিন পরিস্থিতির মধ্যে মানুষকে পড়তে হত না। কিন্তু এত দুঃখের মধ্যে ও মানবতার শত্রুরা নূতন নূতন বিভীষিকা তৈরি করতে বদ্ধপরিকর। এদের রুখে দেওয়া আশু দরকার। না হলে এই দুর্যোগের মেঘ কাটবে না।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৮

আহমেদ রিজভী বলেছেন: দুই বাংলা মানে ? আমাদের জানামতে বাংলাদেশ নামে একটা স্বাধীন সার্বভৌম দেশ আছে । আর পশ্চিম বঙ্গ নামে ভারতের একটা অঙ্গ রাজ্য আছে । সূতরাং বাংলা নামে পৃথিবীর বুকে কোন প্লেস নাই । একটা স্বাধীন রাষ্ট্র আর তার সরকারের সাথে একটা অঙ্গ রাজ্য আর তার আজ্ঞাবহ সরকারের তোলনা কর ! আগামীতে দুই বাংলা দুই বাংলা করলে থাফরাইয়া দাঁত ফালাই দিমু কইলাম । সূতরাং খেয়াল কৈরা. . . . . .

২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

নাজ_সাদাত বলেছেন: বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ এটা অনস্বীকার্য। এই স্বাধীনতার জন্য অনেক দাম ও দিতে হয়েছে সেই দেশের মানুষদের। সেই স্বাধীনতাকে অবশ্যই সম্মান করি। আবার পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য এটা আমাদের সকলের জানা। ছুরি কাঁচি চালিয়ে বাংলাকে পৃথক করা গেলে ও কি বাঙ্গালীর মনন থেকে বাংলাকে আলাদা করা গেছে?? দেশ ছেড়ে বিদেশের মাটিতে পা রাখলে এটা কিছুটা উপলব্ধিতে আনা যায়। সেখানে একজন বাঙ্গালীকে যতটা আপন মনে হয় ততটা আপন কিন্তু কোন অবাঙ্গালীকে মনে হয়না। ভারত ভাগের ক্ষেত্রে ধর্মীয় বিচ্ছিন্নতাবোধ কাজ করেছিল। কংগ্রেস দল যদি সেই সময় দ্বিতীয় বৃহত্তম ধর্মগোষ্ঠীকে ক্ষমতার ভাগ দিত তাহলে কিন্তু ইতিহাস অন্যরকম হত। ধর্মীয় সংকীর্ণতাবোধ কংগ্রেসকে বাধ্য করেছিল মুসলিমদের ক্ষমতার কক্ষপথ থেকে বঞ্চিত করতে। জিন্নার দাবী মেনে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর মধ্যে কোন একটি পদ মুসলিমদের জন্য বরাদ্দ করলে মুসলিম লীগের জন্মই হত না। কিন্তু সে ক্ষেত্রে আবার পাইকারি হারে মুসলিম নিধন কিছুটা হলেও বাধা প্রাপ্ত হত। যা কংগ্রেস চাইনি। কিম্বা কংগ্রেস হয়ত ভেবে ছিল মুসলিমরা দেশ ত্যাগ করে তৎকালীন পাকিস্থানে চলে যাবে আর তৈরি করা যাবে হিন্দু রাস্ত্র। কিন্তু মুসলিমদের প্রবল দেশপ্রেম তাদেরকে দেশত্যাগে উৎসাহ জোগায়নি। এতা ঘটার মুল কারন হল মানুবাদিরা বাইরে থেকে এসে ভারতীয় উপমহাদেশের ভূমিপুত্রদের বাধ্য করেছিল তাদের ধর্ম ত্যাগ করতে ও মানুবাদিদের দাসত্ব করতে। সমাজে তাদেরকে প্রান্তিক করে রাখা হয়েছিল। ভারতে ইসলাম প্রচার শুরু হতে দীর্ঘসময়ের অত্যাচার ও অবিচারের বিপক্ষে দাঁড়িয়ে এই সব প্রান্তিক মানুষদের মুলস্রোতে আসার সুযোগ করে দেয়। আর তাই দলে দলে তাঁরা মুসলিম ধর্ম গ্রহন করেন। কিন্তু হাজার অত্যাচারের সামনে দাড়িয়ে তারা অতীতে দেশ ছাড়েননি বর্তমানেও ছাড়ছেননা ভবিষ্যতেও ছাড়বেন বলে মনে হয় না।

দেশের সঙ্গে এই একাত্মবোধ দেশ ভাগের গণ্ডীতে বেঁধে রাখা সম্ভব নয়। ফলে বাঙ্গালীর মনন থেকে বাংলাকে ভাগ করা বোধকরি সম্ভব নয়।

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩

ভাম_বেড়াল বলেছেন: ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে মাথা না ঘামালেই আমরা খুশি হই।

আর প্রতিটি বাংলাদেশীকেই আমার আপন মনে হয়। সে বাঙালী হউক কিংবা চাকমা। ভারতীয় বাঙালীরা কোনওদিন স্বাধীনতার মর্ম বুঝেনাই। তাই তাদের মাথায় এই ব্যাপারটা ঢুকবেনা।

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

নাজ_সাদাত বলেছেন: ভাই কি আওয়ামী লীগের সমর্থক?

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

নাজ_সাদাত বলেছেন: সাভারের ঘটনায় যদি কারো প্রান না কাঁদে, যদি এটাকে দেশ কালের গণ্ডীতে আটকে রেখে মুখ ফিরিয়ে থাকি তাহলে মানুষ হয়ে না জন্মে জানোয়ার হয়ে জন্মানো উচিত ছিল আমার। পৃথিবীর যে কোন দুঃখজনক ঘটনায় যে কোন মানুষকেই নাড়া দিয়ে যায়।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০২

নাজ_সাদাত বলেছেন: ভাম ভাই আপনার প্রিয় পোষ্ট গুলোর কিছু কিন্তু আপনার ভাষায় যদি বলি তাহলে বলতে হয় ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আবার সেই গুলোই আপনার প্রিয় পোষ্ট। আমি কিন্তু আপনার এই আচরণে মানবিক দিক খুজে পাচ্ছি। কারন এই বিষয়গুল সত্যি অমানবিক ও মানুষকে ছুঁয়ে যাওয়ার বিষয়।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৪

ভাম_বেড়াল বলেছেন: আপনের স্ক্রীণশট যে পোস্টের দিছেন সেখানে আমি একজন ব্লগারকে বাঁশ দিছি, যে রাজারবাগী। ভারতের ম্যাটার নিয়ে ফাল পাড়ত। আপনাদের ব্যাপারে আমাদের কেউ ফালতু নাক গলালে তাকে গদাম দেওয়া আমার কর্তব্য। একটু ভালো করে পোস্টখান পইড়া দেখেন। বুঝবেন যে ভারতের ইন্টার্নাল ব্যাপারে কোথাও ফাল পাড়িনাই।

আমি আ.লীগ না বিএনপি তা দিয়ে ত আপনার কোনও কাম নাই। ক্যালকেশিয়ানদের চিরকালের বাজে স্বভাব বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো। মানুষের মৃত্যুতে সমবেদনা জানাইয়াই আপনারা খালাস। আপনারা কোনওদিন সাহায্যে আসবেন না। সে পথ আপনারাই বন্ধ করছেন। আমার সামর্থ্য বেশী নাই। তার মধ্যেও যে কাজটা করছি, একটা অক্সিজেন সিলিণ্ডার আর বিস্কুটের প্যাকেট পাঠাইছি দুর্গতদের জন্য। এইটা ফলাও করে জানাবার ইচ্ছা ছিলো না। প্রসঙ্গ পাড়লেন বলে জানালাম।

আপনাদের ভারতের নোংরা রাজনীতি বাংলাদেশে ছড়াবেন না। বাঙালী আ.লীগ হউক বা বিএনপি, দেশের মানুষের সমস্যা হলে কেবল নোংরা পলিটিশিয়ানরা ছাড়া প্রতিটি সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্য ঝাঁপিয়ে পড়বে। এইটাই বাংলাদেশী হিসাবে আমার গর্ব। ভারতীয়দের মতো রাজনৈতিক মতবাদ নিয়ে ফালাফালি করে নিরীহ মানুষের জান কুরবানি দিবেনা।

আবারও বলি, আ.লীগ / বিএনপি আমাদের রাজনীতি। আপনাদের কংগ্রেস বিজেপি তৃণমূল নিয়ে থাকেন। ভালো পোস্ট করেন। মাথা নীচু করে আপনার ইন্টেলেকচুয়াল শ্রেষ্ঠত্ব মেনে নিবো। কিন্তু আমাদের পলিটিক্সে জড়াবেন না। আমরা আপনাদের পলিটিক্সের যোগ্য নই, কারণ আমাদের মানসিকতা এখনো অত সংকীর্ণ হয়নাই। আপনারা আমাদের পলিটিক্সের যোগ্য নন, কারণ আপনারা ঐ বাজে সিস্টেমে অভ্যস্ত হয়া গেছেন।

আমাদের মধ্যে কালচারাল আদানপ্রদান হবে, পলিটিক্যাল নয়। আমরা বাল ছিড়ার জন্য ভারত থেকে, পরে পাকিস্তান থেকে স্বাধীন হইনাই। কিছু কিছু বিষয়ে দূরত্ব বজায় রাখেন। আমরাও কিছু কিছু বিষয়ে দূরত্ব বজায় রাখি।

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫

নাজ_সাদাত বলেছেন: বাংলাদেশের পত্র পত্রিকা আমি নিয়মিত পড়ি।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৩

ভাম_বেড়াল বলেছেন: আহমেদ রিজভী বলেছেন: দুই বাংলা মানে ? আমাদের জানামতে বাংলাদেশ নামে একটা স্বাধীন সার্বভৌম দেশ আছে । আর পশ্চিম বঙ্গ নামে ভারতের একটা অঙ্গ রাজ্য আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.