নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখার ভুবনে স্বাগতম

নাজিয়া ফেরদৌস

খোলামেলা কথা বলতে পছন্দ করি । পছন্দ করি লিখতে ,মন্তব্য করতেও।

নাজিয়া ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

নৈঃশব্দের সবক

১২ ই জুন, ২০১৬ রাত ৯:৪১

নৈঃশব্দের সবক
১
এ এক অর্ন্তগত শব্দজাল
নৈঃশব্দের সবক।
যাকে বেশি ভালোবাসো
তার প্রকাশ থাকুক নিরুত্তর।
হৃদয় বাজী রাখতে যেওনা পুরুষ
বোঝার ক্ষমতা নেই সে মনের
রমনী এমনই নিষ্ঠুর।
২
পৃথিবীর আদি কান্নার নাম নৈঃশব্দ
প্রাচীন হাসির নামও তাই।
রমনীর হৃদয় ভরা আদি সুর,
কঠিন পাথরের আবেষ্টনী।
পথ খুঁজে পাবেনা পুরুষ।
যদি পাও জেনে নিও
কেন এত আবেগী রমনী!
৩
চোখ থেকে ঝেরে ফেল সব ইশারা
সবকিছু থমকে যাক আগের মতন।
নিঃশব্দের ভাষা হোক তীব্র প্রখর।
দেখি তোমায় সেভাবেই চিনতে পারি কি না?
দেখি তুমি শব্দহীন কতটা সুন্দর !

-নাজিয়া ফেরদৌস

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৬ রাত ১০:১৫

সুব্রত দত্ত বলেছেন: বাহ্! বেশ লিখেছেন। কিন্তু কেন এত আবেগী রমনী? তার উত্তর কি আদৌ মিলবে?
ভালো লাগল।

১৩ ই জুন, ২০১৬ রাত ১২:০৭

নাজিয়া ফেরদৌস বলেছেন: খুঁজে দেখুন পেতেও পারেন। মন্তব্যের জন্য ধন্যবাদ দত্ত সাহেব।

২| ১২ ই জুন, ২০১৬ রাত ১০:১৯

বিজন রয় বলেছেন: অনেক ভাল লিখেছেন। এই কবিতাটি পড়ে আমার একটি কবিতার কথা মনে পড়ে গেল।

আপনি এত কম লিখেন কেন?
শুভকামনা।

১৩ ই জুন, ২০১৬ রাত ১২:০৫

নাজিয়া ফেরদৌস বলেছেন: আমিতো স্বভাব কবি নই খেয়ালি কবি। তাই যখন শুধু খেয়াল হয় তখন লিখি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

মাসুম মুনাওয়ার বলেছেন: ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.