নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুরআন - হাদিস - সিরাত গ্রন্থপড়ুন। কুরআন হাদিস কে সত্যের মানদণ্ড হিসাবে মানুন।

হে আল্লাহ্‌ আমাকে ও সকলকে হেদায়েত দান কর।

সত্য অনুসন্ধানী - হতে চাই মুমিন কুরান-হাদিস পড়ে

সত্যের অনুসন্ধানী

সত্য অনুসন্ধানী - হতে চাই মুমিন কুরান-হাদিস পড়ে › বিস্তারিত পোস্টঃ

আসুন আল্লাহ্‌র সাহায্য প্রার্থনা করি ধৈর্য্য ও নামাযের মাধ্যমে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

আমরা বাংলাদেশের সকলেই ( ধনী, গরীব, ছোট, বড়, শিক্ষিত, অশিক্ষিত, ধার্মিক, অধার্মিক, ইসলামপন্থী, ইসলামবিরোধী, ইস্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ ) বাংলাদেশের বাসিন্দা। আমরা সকলেই সকল অন্যায়ের বিপক্ষে থাকবো এবং অবশ্যই ন্যায়-অন্যায়ের পার্থক্যের জ্ঞান অর্জন করে, তবে কোন ধরনের বিভাজন তৈরি করা যাবে না, ঐক্য কে বাড়াতে হবে। ঐক্য ছাড়া উন্নতি সম্ভব নয়।

আল্লাহ্‌র হুকুমে পৃথিবীতে এসেছি আবার আল্লাহ্‌র হুকুমেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে- এর মাঝের জিন্দেগী কে কাজে লাগাতে হবে পরকালের পাথেয় অর্জন করে, এই দুনিয়াতে সকল কিছুর ( বিয়ে-শাদী, সংসার, কাজকর্ম, ব্যবসা-বানিজ্য, রাজনীতি, আইন-কানুন, বিচার-আদালত ইত্যাদি) মধ্যে থেকেই সঠিক পথে থেকে পরকালের পাথেয় অর্জন করতে হবে।

যে কোনো সমস্যায় পড়লে আসুন সকলে ধৈর্য্য ধারন করি এবং নামাযের মাধ্যমে আল্লাহ্‌র সাহায্য প্রার্থনা করি।

তারুন্য কে কাজে লাগাতে হবে সঠিক পথে সঠিক কাজে। বৃদ্ধ কালে কোন ইবাদত করলে যে ছওয়াব হবে যৌবন কালে সেটা করলে সত্তর গুণ বেশি ছওয়াব হয়। অতএব তারুন্যকে, তারুন্যের শক্তিকে কাজে লাগাতে হবে বুঝে-শুনে ভবিষ্যৎ চিন্তা করে সঠিক পথে সত্যের পথে ন্যায়ের পথে। সকলের ভাল কামনা রইল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.