| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য অনুসন্ধানী - হতে চাই মুমিন কুরান-হাদিস পড়ে
সত্যের অনুসন্ধানী
পবিত্র আল-কুরানে আল্লাহ্ সুবহানাহু তায়ালা সুরা আল বাকারায় আদেশ দিয়েছেন যেঃ
"তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত কর না এবং সত্য গোপন করিও না"
- সংবাদ এবং মিডিয়াতে যারা কাজ করেন তাদের মূল আদর্শ হবে এটাই।
"মিথ্যা তোহমৎ দেয়া" থেকে নিজেদেরকে বিরত বা সংযত থাকার অভঙ্গুর দৃঢ় প্রতিজ্ঞা ও আদর্শ থাকতে হবে প্রতিটা কাজের / সংবাদ প্রকাশ এবং পরিবেশনের পূর্বেই ।
এটা সম্ভব না হলে এই জগত থেকে পুরোপুরি মুক্ত থাকতে হবে এবং দূরে থাকতে হবে।
অবশ্যই যাচাই বাছাই না করে পুরোপুরি নিশ্চিত না হয়ে কোন সংবাদ প্রচার ও প্রসার থেকে বিরত থাকতে হবে। এটা সবার জন্যই প্রযোজ্য। আমরা সাধারন মানুষ কেউ যদি কোন যাচাই বাছাই না করে কোন খবর কোন মাধ্যমে ছড়িয়ে দেই আর সেটা যদি মিথ্যা, বিকৃত এবং ভুল হয় তাহলে সেটার দায়ভার আমরা কোন যুক্তিতেই এড়াতে পারবোনা।
আর কে দোষী , কে নির্দোষ সেটা কিন্তু সর্বশক্তিমান আল্লাহ্ সুবহানাহু তায়ালা অবশ্যই জানবেন কেননা গোপনে বা প্রকাশ্যে যা কিছু আমরা করি সবই তিনি দেখেন এবং জানেন। সবাইকে আপন কৃতকর্মের জন্য জবাবদিহিতা ও বিচারের মুখোমুখি হতে হবে।
আল্লাহ্ আমাদের সকলকে সত্যবাদী হওয়ার, সব ধরনের মিথ্যা থেকে সম্পূর্ণ বেচে থাকার, সৎ পথে সুদৃঢ় থাকার, এবং আমৃত্যু সৎ পথে চলার তওফিক দান করুন।
![]()
©somewhere in net ltd.