নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই বেশ ভাল আছি !!!

নীল ভোমরা

আমি এক যাযাবর....

নীল ভোমরা › বিস্তারিত পোস্টঃ

তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা.....

১০ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪২



কাঞ্চনজঙ্ঘা



পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় শুনেছিলাম..... কিন্তু এর আগে যখন গেছি তখন কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হয়নি। দেখার সুযোগ হবেই বা কিভাবে!... তেঁতুলিয়া থেকে সারা বছর-তো আর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়না! সাধারণতঃ অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আকাশে যখন মেঘ থাকেনা, আবার কুয়াশাও পড়া শুরু হয়নি... শুধুমাত্র তখনই তেঁতুলিয়া থেকে দেখা যায় বরফে ঢাকা ধবল পাহাড়ের চুড়া...দার্জিলিং-এর কাঞ্চনজঙ্ঘা! এবার মোক্ষম সময়ে তেঁতুলিয়ায় গিয়ে দূর থেকে দেখে এলাম চমৎকার সুন্দর সেই কাঞ্চনজঙ্ঘা! বাংলাদেশের আর কোন প্রান্ত থেকে কোন বরফ ঢাকা পাহাড় চুড়া দেখার সুযোগ পাবেননা আপনি।





তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা.... সকালের ছবি।





একটু কাছ থেকে..... জুম করে তোলা।





আরও কাছে টেনে এনে তোলা....



ছবিতে তেঁতুলিয়ার ধানক্ষেত আর কাঞ্চনজঙ্ঘার মাঝখানে যে কালচে পাহাড়টা দেখা যাচ্ছে...ওই পাহাড়ের এপারের ঢালে শিলিগুড়ি শহর। রাতে তেঁতুলিয়া থেকে শিলিগুড়ির আলো দেখা যায় স্পষ্ট। ওই পাহাড়েরই অপর ঢালে দার্জিলিং। দার্জিলিং-এ যারা বেড়াতে যান...তাঁদের কাছে প্রধান আকর্ষণ বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যোদয়ের সময় দিনের প্রথম সূর্যকিরণের ঝিকিমিকি!... অভুতপূর্ব সে এক ভাললাগা দৃশ্য!



তেঁতুলিয়া থেকে এত ভোরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়না। সকাল আট-টা থেকে সূর্যকিরণ যখন তেজ হতে থাকে তখন স্পষ্ট হয়ে ধরা দেয় কাঞ্চনজঙ্ঘা। সকাল দশটা পর্যন্ত বেশ ভাল দেখা যায়। তারপর আস্তে আস্তে আস্তে ঝাপসা হতে থাকে কাঞ্চনজঙ্ঘা। শেষ বিকেলে সূর্যকিরণ আবার যখন তির্যক হয়ে পড়ে বরফ পাহাড়ে... তখন অপূর্ব মহিমায় অন্যরূপে ধরা দেয় কাঞ্চনজঙ্ঘা!





বিকেলের রক্তিম আলোয় কাঞ্চনজঙ্ঘা!



তেঁতুলিয়ার আরও কিছু ছবি...





মহানন্দা নদী, সীমান্তের কাঁটাতারের বেড়া, বিএসএফ-এর ওয়াচ টাওয়ার....তার উপরে কাঞ্চনজঙ্ঘা!





তেঁতুলিয়া বাজারের তেঁতুল গাছ!





মহানন্দার পাড়ে.. টিলার উপরে.. তেঁতুলিয়ার চমৎকার জেলা পরিষদ ডাকবাংলো। ডাক বাংলোর মূল অংশটি বৃটিশ আমলে তৈরী.. যা এখন নো-মেন্স ল্যান্ডে পরেছে!





৪৩৬ নম্বর সীমান্ত পিলার। ছবিতে বামের চা বাগান-টি ভারতীয় ভূ-খন্ডে.... ডানের সড়কটি বাংলাদেশের অভ্যন্তরে।





মেরা লাডলী অনিন্দিতা দাঁড়িয়ে ভারতীয় ভূ-খন্ডে... আমি ক্যামেরা হাতে বাংলাদেশের অভ্যন্তরে।





বাংলাবান্ধা জিরো পয়েন্টের মাইলফলক.....

মন্তব্য ১২৯ টি রেটিং +৩৯/-১

মন্তব্য (১২৯) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪৯

রাজসোহান বলেছেন: ছবি পোস্ট ভালা পাই :)

১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:০১

নীল ভোমরা বলেছেন: ধন্যবাদ!

২| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৫৫

রাইসুল সাগর বলেছেন: অনেক ভালো লেগেছে++++++++++++

১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:০২

নীল ভোমরা বলেছেন: থ্যাংকু!

৩| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৫৭

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: আমারও যাওয়ার সোভাগ্য হয়েছে গত মার্চ মাসে....
তেঁতুলিয়া,পঞ্চগড়....
পুরো জায়গাটাই আমার কাছে অসাধারন সুন্দর লেগেছে....
রওশনপুরে কাজি টি এস্টেট,ডাহুক নদী,মহানন্দা নদী,বাংলাবান্ধা,তেঁতুলিয়া ডাকবাংলো,
তেঁতুলীয়া বুড়া-বড়ীর বাজার...
আমি যতদূর জানি বাংলাবান্ধা থেকে নাকি সকালের সময় দার্জিলিং এর পাহাড়গুল দেখা যায়...

১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:০৭

নীল ভোমরা বলেছেন: বাংলাবান্ধার চেয়ে তেঁতুলিয়া থেকেই বরং ভাল দেখা যায়। বাংলাবান্ধায় গেলে আপনি কাঞ্চনজঙ্ঘার দিকে আরও ১৭ কিঃমিঃ এগিয়ে গেলেন... এর ফলে সামনের কালো পাহাড়টি আরও উঁচু মনে হয় এবং কাঞ্চনজঙ্ঘার অনেকটা ঢেকে যায়... তবে চুড়াটা তখনও দেখতে পাবেন।

৪| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৫৮

দ্যা ডক্টর বলেছেন: ২য় ছবিটা অসাধারণ সুন্দর :)
যেতে মঞ্চায়.....

১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:০৮

নীল ভোমরা বলেছেন: ঘুরে আসুন। আর এখনই যাবার মোক্ষম সময়।

৫| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৫৮

ঊন্মাদ বলেছেন: তেতুলিয়ার ঠিক কোন জায়গা থেকে এই দৃশ্য দেখা যায়?

১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:১২

নীল ভোমরা বলেছেন: তেঁতুলিয়ার প্রায় সব জায়গা থেকেই দেখা যায়.... তবে তার জন্য শর্ত হচ্ছে পরিষ্কার আকাশ এবং ঝলমলে রোদ। এ'বছর নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেখা যাচ্ছে... হয়তো আরও ১০/১৫ দিন দেখা যাবে। নবনির্মিত তেঁতুলিয়া শহর বাইপাস সড়ক থেকে চমৎকার ভিউ পাওয়া যায়।

৬| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৫৯

রেজোওয়ানা বলেছেন: দারুন দারুন দারুন

১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:৩৩

নীল ভোমরা বলেছেন: ফেসবুকে আগেই আপনার কমেন্ট পেয়েছি। ধন্যবাদ!

৭| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:০১

রেজোওয়ানা বলেছেন: অনিন্দতা অনেক কিউট, নামটাও খুব সুন্দর. . .

১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:১৪

নীল ভোমরা বলেছেন: আপনার আদর ও-কে পৌঁছে দিলাম।

৮| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:০১

মেঘ বালকের কথা বলেছেন: আসাধরণ, শেয়ার করার জন্য ধন্যবাদ।

১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:৩৫

নীল ভোমরা বলেছেন: পোস্ট পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ!

৯| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:০২

ত্বাহির বলেছেন: Click This Link

১০| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:০৭

সমকালের গান বলেছেন: বাহ বাহ... খুব যেতে ইচ্ছে করছে।

১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:৩৭

নীল ভোমরা বলেছেন: ঘুরে আসুন। এখন ওখানকার ওয়েদারটা চমৎকার!

১১| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:১৫

রাহা বলেছেন: সুন্দর

১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:৩৭

নীল ভোমরা বলেছেন: জ্বি!

১২| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:১৭

শয়তান বলেছেন: অনিন্দিতার পেছনের চা বাগানটা কি ভারতীয় অংশে ?

১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:৩১

নীল ভোমরা বলেছেন: ঠিক তাই! এই চা বাগানটি ভারতীয় মালিকানায়.... নো-মেন্স ল্যান্ডের ভারতীয় অংশে। মাঝখানের সীমান্ত রেখা থেকে ১৫০ মিটার অভ্যন্তরে চা-বাগানের ভিতর দিয়ে কাঁটা তারের বেড়া। ভারতীয় চা-বাগান শ্রমিকরা যখন কাজ করতে আসে তখন বিএসএফ তাঁদের পাস দেয়... সেই পাস দেখিয়ে আবার সন্ধ্যার আগেই তাঁদের ঢুকতে হয় কাঁটা তারের বেড়ার অভ্যন্তরে।

১৩| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:২৩

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য, আমিও গিয়েছিলাম কিন্তু দেখতে পারিনি.....

১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:৩২

নীল ভোমরা বলেছেন: সঠিক সময়ে না গেলে কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হয়না... যেমন আমারও হয়নি আগেরবার।

১৪| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ১:৫৭

nazmul95 বলেছেন: দারুন....

১০ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:১১

নীল ভোমরা বলেছেন: ধন্যবাদ।

১৫| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ২:০৬

চয়ন কান্তি বলেছেন: সুন্দর তবে দুধের সাধ কি আর ঘোলে মেটে! কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই দার্জিলিং যেতে হবে।

১০ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:১২

নীল ভোমরা বলেছেন: তা-তো বটেই! তবে দার্জিলিং গিয়েও আপনার কপালে না থাকলে কাঞ্চনজঙ্ঘার প্রকৃত সৌন্দর্য দর্শন থেকে বঞ্চিত হতে পারেন.... যদি আবহাওয়া অনুকূল না থাকে।

১৬| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ২:২৮

হাসান মাহবুব বলেছেন: অনেক ছোট থাকতে তেঁতুলিয়া গেসিলাম। কিন্তু এভাবে ঘুরে দেখা হয়নাই। পুরান কথা মনে পড়ে গেল।

১০ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:১৩

নীল ভোমরা বলেছেন: আবারও একবার ঘুরে আসুন..... ভাল লাগবে।

১৭| ১০ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:১৫

সায়েম মুন বলেছেন: উঁকি দিয়ে কাঞ্চনজঙ্ঘা দ্যাখলাম। ছবিগুলো অসাধারণ!

১০ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:১৩

নীল ভোমরা বলেছেন: হুমম..... উঁকি দিয়ে দেখার মতই ছিল ব্যাপারটা!

১৮| ১০ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:৩০

যীশূ বলেছেন: কাঞ্চনজঙ্ঘা তো বেশ স্পষ্ট দেখা যাচ্ছে!!! এতটা ভালো ভাবে দেখা যায় জানতাম না তো!!!!

১০ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:১৫

নীল ভোমরা বলেছেন: আবহাওয়া অনুকূল থাকলে এতটা স্পষ্ট দেখা যায়.... আমারও ধারনা ছিল আগে।

১৯| ১০ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৩১

শোভন এক্স বলেছেন: তেতুলিয়া আমিও গেছি দুইবার, কিন্তু কোনবারেই এরকম দেখতে পারিনি, তবে ঠাকুরগাঁও থেকে দেখেছিলাম।

১০ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:১৫

নীল ভোমরা বলেছেন: আবহাওয়া অনকূল থাকা বাঞ্চনীয়।

২০| ১০ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৩৩

শোভন এক্স বলেছেন: অনেক আশা করে দার্জিলিং গেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে, কিন্তু কপালটা তখনও খারাপ ছিলো, মেঘলা আকাশে কিছুই দেখা যায়নি।

২১| ১০ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৩৮

শোভন এক্স বলেছেন: আপনার প্রথম ছবিটা দেখে বোঝা যাচ্ছে এরকম একটা পাহাড়ের কি বিশালত্ব! আর আমরা কত ক্ষুদ্র। অসাধারন একটা ছবি হয়েছে, তাকিয়ে থাকতে ইচ্ছা করে।

১০ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:১৬

নীল ভোমরা বলেছেন: থ্যাংকু!

২২| ১০ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:৪৫

জুন বলেছেন: এলাকাটা সুন্দর।

১০ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:৫০

নীল ভোমরা বলেছেন: জ্বি...খুব সুন্দর!

২৩| ১০ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:৫৬

সুবিদ্ বলেছেন: দারুন ছবিগুলো...

তেঁতুলিয়ে/বাংলাবান্ধা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় জানতাম কিন্তু এত অসাধারনভাবে তা ভাবতেই পারিনি!

অনেক ধন্যবাদ শেয়ারের জন্য।

১০ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৯

নীল ভোমরা বলেছেন: বছরের এই ক'টা দিন দেখা যায়...চমৎকার দেখা যায়!

২৪| ১০ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৪

শোশমিতা বলেছেন: চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।

১০ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১২

নীল ভোমরা বলেছেন: আপনাকেও ধন্যবাদ!

২৫| ১০ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫৩

অথৈই বলেছেন: অনেক ভালো লাগলো ছবি গুলো দেখে। আশা করি কোন একসময় সদলবলে হাজির হব ছবি উঠাতে।আমার তোলা কিছু ছবি দেখতে পারেন।
অদেখা সৌন্দর্য্য-০১

১০ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৫

নীল ভোমরা বলেছেন: দেখে এলাম আপনার পোস্ট.... চমৎকার ছবি তোলেন আপনি।

২৬| ১০ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০০

শায়মা বলেছেন: কাঞ্চন কাঞ্চন পাহাড়ে

আহারে আহারে .......


মনে হয় যেন আকাশে ভাসছে পাহাড়......

১০ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৬

নীল ভোমরা বলেছেন: আহারে...আহারে.....

২৭| ১০ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৩

উপালি বৈষ্ণব বলেছেন: যেতে ইচ্ছে করছে।

১০ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৭

নীল ভোমরা বলেছেন: নিশ্চয়ই যাবেন... এখনই তেঁতুলিয়া যাবার মোক্ষম সময়!

২৮| ১২ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪৯

সায়েম মুন বলেছেন: শুভ জন্মদিন নীল ভোমরা !:#P !:#P

১২ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৪৭

নীল ভোমরা বলেছেন: খুশি হলাম সায়েম মুন। আপনাকেও শুভকামনা।

২৯| ১২ ই নভেম্বর, ২০১০ ভোর ৬:৩৪

শুভ্র নামের ছেলে বলেছেন: মেমরীজ!!!!!! ৪ বছর পঞ্চগড়ে থাকার সুযোগ থাকলেও কাজে লাগাতে পারি নাই, তাই বলতে পারেন এই প্রথম আমি কাঞ্চনজঙ্ঘা দেখলাম। এর আগে ছুটিতে বাসায় গেলে গল্প শুনতাম শুধু!

ভাল করেছেন পোস্ট দিয়ে, তেতুলিয়া যাওয়ার ইচ্ছা ছিল, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না যেহেতু তাই আর যাব না এই বছর।

১২ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৫৫

নীল ভোমরা বলেছেন: খোঁজ নিয়ে দেখতে পারেন... হয়তো এখনও দেখা যেতে পারে কাঞ্চনজঙ্ঘা! ঘন কুয়াশা পড়া শুরু হলে ... এ'বছর আর সুযোগ নেই।

৩০| ১২ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৩

সুরঞ্জনা বলেছেন: খুব সুন্দর!!!

শুভ জন্মদিন নীল ভোমরা। অনেক অনেক ভাল থাকুন।

১২ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৫৭

নীল ভোমরা বলেছেন: ও..মা!.. কি চমৎকার নীল কেক! অনেক অনেক খুশী হলাম সুরঞ্জনা! আপনিও ভাল থাকবেন...শুভকামনা!

৩১| ১৩ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:৪৯

সুবিদ্ বলেছেন: খুব বেশি দেরি করে ফেললাম, তবুও শুভেচ্ছা জানি কখনো বাসি হয়না...

শুভকামনা জন্মদিনের মিতা:)

১৩ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:১০

নীল ভোমরা বলেছেন: আপনাকেও শুভকামনা!

৩২| ১৩ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৬

সামছা আকিদা জাহান বলেছেন: দারুন অসাধারন। আবার ও যেতে খুব ইচ্ছে করছে।

১৩ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:১৩

নীল ভোমরা বলেছেন: আপনার-তো বাসার বারান্দা থেকে উঁকি দিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কথা! সকাল-সন্ধ্যা একদিনের প্রোগ্রাম করে যে কোন দিন ঘুরে আসতে পারেন।

৩৩| ১৩ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৫

সামছা আকিদা জাহান বলেছেন: শুভ জন্মদিন নীল ভোমরা । বড় দেরী করে জানালাম। তাতে কী ?? :#)

১৩ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:১৪

নীল ভোমরা বলেছেন: তাতে কি?! .... খুশি হলাম।

৩৪| ১৬ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:২১

ভোরের তারা বলেছেন: Be lated Happy Birthday. আমার সেই ছোটবেলার শখ তেতুলিয়া থেকে কাঞ্চনজঞ্গা দেখার। জানি না ইহজীবনে এই শখ পূরন হবে কিনা। সুইট লাডলীতো দেখতে বাপকা বেটি হয়েছে।

১৭ ই নভেম্বর, ২০১০ রাত ১২:২০

নীল ভোমরা বলেছেন: নিশ্চয়ই কখনো ঘুরে আসবেন তেঁতুলিয়া....দেখে আসবেন কাঞ্চনজঙ্ঘা! শুভকামনা।

৩৫| ১৭ ই নভেম্বর, ২০১০ রাত ৩:১৩

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: সুন্দর। ++

ঈদ মুবারাক দাদা। :D

১৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:৪৯

নীল ভোমরা বলেছেন: ঈদ মোবারক!

৩৬| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ২:০৫

কলমীকণ্ঠ বলেছেন: খুব ভালো লাগলো। পোস্টে প্লাস। দার্জিলিং থেকে আরো ভালো দেখা যায়।

বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর ফেইজবুক পেইজের লিংক

২০ শে নভেম্বর, ২০১০ রাত ২:১৪

নীল ভোমরা বলেছেন: বটেইতো!..... দার্জিলিং থেকে আরও ভাল দেখা যাবেইতো!

৩৭| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ২:৪০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাহ দারুণ তো !! আমার তো এখনই চলে যেতে ইচ্ছে করছে !!! অনেক ধন্যবাদ এত সুন্দর ছবিগুলো শেয়ার করার জন্য। :)

২০ শে নভেম্বর, ২০১০ রাত ২:৪৭

নীল ভোমরা বলেছেন: আমার আঙিনায় ঢুঁ মারার জন্য ধন্যবাদ!

৩৮| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ৩:০২

চতুষ্কোণ বলেছেন: কিছু ছবি ফেসবুকে আগেই দেখেছিলাম। দারুন।

২০ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:২৭

নীল ভোমরা বলেছেন: ধন্যবাদ।

৩৯| ২০ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৩২

মে ঘ দূ ত বলেছেন: অদ্ভুত! অদ্ভুত রকমের সুন্দর!

২০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:১৯

নীল ভোমরা বলেছেন: ধন্যবাদ!

৪০| ২০ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১২

চতুষ্কোণ বলেছেন: আচ্ছা এই কি সেই অনিন্দিতা যে গত ঈদে খাসী কেনার জন্য জেদ ধরেছিল এবং আপনি ঈদের আগের রাতে খাসী কিনে এনেছিলেন। আপনার মেয়েটি ভারী কিউট!

২০ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৪

নীল ভোমরা বলেছেন: হুমম..... কিন্তু আপনি জানলেন কিভাবে?!

৪১| ২০ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩৯

নতুন রাজা বলেছেন: অনেক ধন্যবাদ...। চেনা জগতের ছবি দেখলে মনটা খুব নষ্টালজিক হয়ে পরে। আবার যে কবে যেতে পারবো... :(

২০ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৬

নীল ভোমরা বলেছেন: ইচ্ছে আর সুযোগ মিলে গেলেই যাওয়া যায়! সনশ্চয়ই যাবেন আবার। শুভকামনা!

৪২| ২১ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:১১

চতুষ্কোণ বলেছেন: click this link :)

২১ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৪৪

নীল ভোমরা বলেছেন: আপনার পোস্টে এইরকম একটা কমেন্ট করে এসেছি...ভুলেই গেছিলাম। থ্যাংকু!

৪৩| ২১ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:২৬

মিলে মিশে থাকি বলেছেন: দূর থেকে তোলা কাঞ্চনজঙ্ঘা'র ছবি দেখে ভাল লাগল। ঘুরাঘুরির প্রয়াশটা অব্যাহত থাকুক।

২১ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৩৬

নীল ভোমরা বলেছেন: জ্বি.... অনেকদিন থেকেই প্রয়াসটা চালিয়ে যাবার চেষ্টা করছি! ধন্যবাদ!

৪৪| ২৪ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৫৫

বোহেমিয়ান কথকতা বলেছেন: সুন্দর!


কবে যে যাব! এত কাজ এত ব্যস্ততা (এবং ট্যাকা পুয়সা! :P )...

২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:২১

নীল ভোমরা বলেছেন: বেড়াতে যাবার জন্য 'বেড়ানোর নেশা' থাকাটা জরুরী!... ট্যাকা পুয়সা বিষয়না!

৪৫| ২৬ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৭

ফাইরুজ বলেছেন: ++++

২৬ শে নভেম্বর, ২০১০ রাত ৮:১৮

নীল ভোমরা বলেছেন: থ্যাংকু!

৪৬| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০৭

ফাইরুজ বলেছেন: Chobi gulo chomotkar. 2008 sale tetuliate giachilam. tobe akash meghmukto na thakay hotash hote hoeche. she hotasha amar dur korechilo kaji n kaji tea garden . Somotoler tea garden dekhe mugdho hoechilam.eto sobuj

২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১২:১৯

নীল ভোমরা বলেছেন: হুমম.... চা-বাগান মানেই চারিদিকে বিস্তৃত সবুজের গালিচা! শ্রীমঙ্গলে ডানকানের এক চা-বাগানে ছিলাম তিন দিন.... চমৎকার এক ভাললাগা অভিজ্ঞতা!

৪৭| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩০

শূণ্য উপত্যকা বলেছেন: যাওয়ার বিস্তারিত বলুন।আমি যেতে চাই।

২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১২:১৪

নীল ভোমরা বলেছেন: সরাসরি পঞ্চগড়ের বাসে যেতে পারেন। আর একটু আয়েসি ভ্রমণ করতে চাইলে গ্রীণ লাইনে রংপুর বা সৈয়দপুর। সেখান থেকে পঞ্চগড় হয়ে তেতুলিয়া। 'নীলসাগর' ট্রেনে চেপেও সৈয়দপুর পর্যন্ত যেতে পারেন। যাবার সময় যেভাবেই যান, ঢাকা ফেরার সময় 'নীলসাগর'-এর স্লিপিং বার্থের টিকেট জোগাড় করতে পারলে ফাস্ট ক্লাশ একটা জার্নি উপভোগ করতে পারবেন।

তেতুলিয়া-তো গেলেন, এবার থাকা-খাওয়ার ব্যবস্থা। সাধারণভাবে থাকা খাওয়ার মোটেই ভাল কোন ব্যবস্থা নেই তেতুলিয়ায়। সরকারী ডাক বাংলোটা খুব চমৎকার!.... ওটাতে থাকতে পারলে-তো কোন কথাই নাই! এর জন্য টিএনও সাহেব এর অনুমতি নিতে হবে। কাজী এন্ড কাজী টি এস্টেট-এ থাকার ব্যবস্থা করতে পারলে আরও ভাল। কিন্তু কাজী সাহেবের লিংক আমার জানা নাই। আর যদি ঢাকা থেকে কোন একটা ব্যবস্থা নিশ্চিত করে যেতে না পারেন..... দিন তারিখ ঠিক করে এই পোস্টে আমাকে একটা আওয়াজ দিয়েন। শর্তসাপেক্ষে (মুচকি হাসির ইমো!!!) মোটামুটি ভাল একটা ব্যবস্থা করে দেয়া যাবে।

৪৮| ২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৩০

তারার হাসি বলেছেন:
ছবি না দেখলে তো বিশ্বাসই করতাম না হয়তো।
বিকেলের রক্তিম আলোয় কাঞ্চনজঙ্ঘা!' ছবিটা দেখে মনে হচ্ছে যেন দার্জিলিং এর টাইগার হিল থেকে তোলা... এতটাই কাছে মনে হচ্ছে।

জেনে রাখালাম, ধন্যবাদ।

২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৪১

নীল ভোমরা বলেছেন:
আসলেই খুব কাছে!..... এটলিস্ট খালি চোখে দ্যাখা যাবার মত কাছে-তো বটেই! শুধু মাঝখানে কাঁটাতারের বেড়া!.. এতেই দূরত্ব বেড়ে গেছে যোজন যোজন.....!

৪৯| ২৭ শে নভেম্বর, ২০১০ ভোর ৫:৫৫

নক্ষত্রের কান্না বলেছেন: দার্জিলিং থেকে দেখেছিলাম। তেতুলিয়া থেকে দেখা যায় এটা জানতাম না। আপনার ছবিতে কাঞ্চনজঙ্ঘা কেখলাম। এবার হয়তো তেতুলিয়া যাওয়া হবে। যাওয়ার রাস্তাতো আপনি বলেই দিলেন। আর হাঁ যাওয়ার আগে পোস্টে আওয়াজ দেবো কিন্তু ... বাকী ব্যবস্থার জন্য ...... :D :D
====================
আর হাঁ অনিন্দিতাকে অনেক অনেক আদর

৫০| ২৭ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৮

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস। যাওয়ার আগে আপনাকে জানাব।

২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১০:২৭

নীল ভোমরা বলেছেন: ওক্কে!!

৫১| ২৭ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৩৮

নানু বলেছেন: সুন্দর জায়গা কখনো যাওয়া হয়নি একবার ঘুরে আসার ইচ্ছা আছে,,

২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১০:২৮

নীল ভোমরা বলেছেন: ইচ্ছে থাকলেই যাওয়া হবে.....

৫২| ২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৪২

জুন বলেছেন: আমি আবার যাবো মহানন্দার পাড়ে রোডস & হাইওয়েস এর ঐ ডাকবাংলোটায় থাকার একটা ব্যবস্থা করে দিতে পারবেন কি নীল?

২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০২

নীল ভোমরা বলেছেন: উমম..... ভাবছি ঐ ডাকবাংলো-টা কিনে নেওয়া (?) যায় কিনা। তারপর...... নিশ্চয়ই!

৫৩| ২৮ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২১

আসিফ মুভি পাগলা বলেছেন: ছবিগুলো অসাধারন । আপনারে ভ্রমণগুরু হিসেবে ফলো করা শুরু করলাম । নিয়মিত ভ্রমণ অব্যাহত রাখবেন । সম্ভব হইলে আওয়াজ দিবেন যাওয়ার আগে । আমিও ভ্রমণপিপাসু ( যদিও পিপাসাই সর্বস্ব :-B )

২৮ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪৫

নীল ভোমরা বলেছেন: ওক্কে.......

৫৪| ৩০ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৩

bijoy বলেছেন: অসাধারণ লাগল।




অসংখ্য ধন্যবাদ এ রকম একটা ভালো পোষ্টের জন্য।

৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৫

নীল ভোমরা বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন।

৫৫| ০২ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৫৬

মুহিব বলেছেন: অযথাই ভারতে গিয়েছিলাম তাহলে।

০২ রা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৮

নীল ভোমরা বলেছেন: হাঃ... হাঃ... তা হবে কেন?!

৫৬| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:৪৬

নিভৃত নয়ন বলেছেন: ছবিগুলো ভাল লাগল।

আসা করি কখনো ঘুরে আসব সময় করে।

১৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১৫

নীল ভোমরা বলেছেন: নিশ্চয়ই যাবেন।

৫৭| ২৭ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:০৪

এম আই টু বলেছেন: আমি মাস দুয়েক আগেই ঘুরে আসলাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘার এই ছবি চোখে পড়ে নাই :(( :(( :(( , তাই ছবিও তুলতে পারি নাই :(( :(( :(( ।এখন দেখে নিলাম B-) B-) B-) ধন্যবাদ শেয়ার করার জন্য :) :) :)

২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:১১

নীল ভোমরা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৫৮| ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৭

শাহানা বলেছেন: আরে, দারুন তো! এটা তো জানা ছিলনা। খুবই ভাল লাগল ছবিগুলো দেখে। আপনার কন্যাকেও খুব সুন্দর লাগছে।

১৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:০০

নীল ভোমরা বলেছেন: ধন্যবাদ আপা। ভাল থাকবেন। শুভকামনা।

৫৯| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৭

অচল স্বপ্ন বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

১৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:২৪

নীল ভোমরা বলেছেন: পোস্টে পদধূলি দেবার জন্য ধন্যবাদ! ভাল থাকবেন।

৬০| ০৯ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:০৯

শাহনেওয়াজ লতিফ বলেছেন: +++++++++++++

আমি পঞ্চগড়ের ছেলে । এই দৃশ্য আমার শৈশবের অংশ । লেখক কে অসংখ্য ধন্যবাদ ।

১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৫

নীল ভোমরা বলেছেন: পোস্টে পদধূলি দেবার জন্য ধন্যবাদ।

৬১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪

শোভন শামস বলেছেন: সুন্দর বাংলাদেশকে উপস্থাপনের জন্য অসংখ্য ধন্যবাদ। নিজ দেশে অনেক দেখার আছে।ধন্যবাদ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

নীল ভোমরা বলেছেন: Thanks.

৬২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: শোকেসে রাখলাম, আগামী বছর যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ্

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১

নীল ভোমরা বলেছেন: আগামী বছর যথাসময়ে যাবেন...তবেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা!

৬৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩

বেলা শেষে বলেছেন: ...To much good travelling, good description, good picturing. Up to next time.

৬৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩

সাইবার অভিযত্রী বলেছেন: খুব ভাল লাগল । আগে শুনেছি, এবার নিশ্চিত প্রমাণ পেলাম । ধন্যবাদ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩

নীল ভোমরা বলেছেন: শুভকামনা!

৬৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০

সিস্টেম অ্যাডমিন বলেছেন: আপনার মত হিমালয় দর্শন করেছিলাম , শিলিগুড়ি থেকে ।। চমৎকার ছবিগুলো , পুরনো স্মৃতিগুলিকে ফিরিয়ে নিয়ে এলো ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩

নীল ভোমরা বলেছেন: পোস্টে মন্তব্য করার জন্য ধন্যবাদ!

৬৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০

শাহরিয়ার নীল বলেছেন: আমার বাড়ি পঞ্চগড় অনেক দেখছি ছোটবেলায়, কিন্তু বাড়ির পাশে বলে ছবি তোলা হয়নি।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

নীল ভোমরা বলেছেন: হুমম........ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ!

৬৭| ২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

রমিত বলেছেন: কাঞ্চনজঙ্ঘা তো বেশ স্পষ্ট দেখা যাচ্ছে!!! এতটা ভালো ভাবে দেখা যায় জানতাম না । এত সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
(রিসেন্টলি ফেইসবুকে একটা পোস্টে এ ধরনের একটা ছবি দেখে বিষয়টি জানলাম। তারপর সামু সার্চ দিয়ে আপনার পোস্ট পেলাম ও বিস্তারিত জানলাম। )

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.