| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল আগুন্তক
ঘুরতে আমার ভাল লাগে, তাই ঘুরে বেড়াই...শহর থেকে গ্রামে, নগর থেকে বন্দরে...
অবশেষে আমাদের অনেক দিনের একটা আকাঙ্ক্ষা পূর্ণ হলো। বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রতি সম্মান জানিয়ে গুগল আজ তাদের ডুডল প্রকাশ করেছে। এর আগে অনেক বার বাংলার জনগণ গুগলের প্রতি দাবী জানাচ্ছিল বাংলাদেশের বিশেষ কোন এক দিনকে স্মরণ করে গুগল তাদের ডুডলকে সাজিয়ে তুলবে, কিন্তু কখনই সেই আশা পূর্ণ হয় নি। অথচ আজ বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রতি সম্মান জানাতে গুগল তাদের ডুডলে প্রথম বারের মত বাংলাদেশকে স্মরণ করল। আজ ডুডলে নিজের দেশের ছবি দেখে বারবার অজান্তেই শিহরিত হয়ে উঠছি আর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব শহীদদের যাঁদের আত্মত্যাগের জন্য আজ আমরা এই স্বাধীন দেশে পথ চলতে পারছি। ধন্যবাদ গুগল, বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা প্রিয় জনগনের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দিনটিকে বেছে নেবার জন্য।
©somewhere in net ltd.