| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের আকাশটা কি দেখেছেন ? জানি, আকাশ দেখার সময় কই? নয়তো বলবেন দেখেছিলাম তো, বেশ রোদ ছিল বা আকাশটা আজ বৃষ্টি ভেজা ছিল। এখন শরত কাল, তাই নীল আকাশে খেলছে সাদা মেঘের ভেলা। বিশাল ওই আকাশে ওদের সীমাহীন ছুটে চলা জীবনের মতই। নিরন্তর এ ছুটে চলার পথে ছোট ছোট পাহাড়ের বাঁধাকে ওরা সহজেই ডিঙ্গিয়ে চলে যায়। কিন্তু বড় পাহাড়কে ডিঙ্গানো তো সহজ কথা নয়। প্রচণ্ড আঘাত পায়। সয়তে না পেরে বৃষ্টি হয়ে ঝরে। শরতের এ মেঘগুলো দেখতে সাদা হলেও প্রতিটি মেঘই আসলে বিন্দু বিন্দু জল কনায় তৈরী। তাই না ডিঙ্গানো ওই পাহাড়ের আঘাতে তা বৃষ্টি হয়ে ঝরে পড়ে এ পৃথিবীর বুকে। ঠিক আমাদের জীবনের মতো। কখনো কখনো জীবনের সয়তে না পারা আঘাতে বুকের জমাটবাধা ব্যথাগুলো অশ্রু হয়ে ঝরে পড়ে।
শরতের নীল আকাশে মেঘের ছুটে চলা
নীল আকাশে সাদা মেঘের ভেলাঃ
শরতের মেঘলা আকাশঃ
ছবি ©কে আনামঃ ব্যালকনি থাকে মোবাইল- এ তোলা।(Samsung J7) ।
©somewhere in net ltd.