নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাকস্য পরিবেদনা

নীল কাক

a real nowhereman

নীল কাক › বিস্তারিত পোস্টঃ

‘ওরা আসবে চুপি চুপি.........সব কটা জানালা খুলে দাও না’

২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩২

মনটা বড়ই বিষন্ন হয়ে যায়...যতবার এই গান শুনি...ততবারই সারাটা বুক শুধু হু হু করতে থাকে। সেদিন ক্লোজআপ প্রতিযোগিতা দেখছিলাম...এই গানটি গাইছিল (বা গাইতে চেস্টা করছিল বলা চলে) একজন। মুহুর্তে চলে গেলাম ছোটবেলায় – মনে পড়ল বিটিভি তখন অপুর্ব সব মুক্তিযুদ্ধের ‘ইয়ে’ (হারামজাদা আমিনীর ভাষায়) সংক্রান্ত অনুস্ঠানমালা দেখাত...একটা নাটক হয়েছিল, নাম খুব সম্ভবত ‘আলোর পাখিরা’ – সেখানে এক শহীদ মুক্তিযোদ্ধার মা, যিনি চোখে দেখতেন না, তার নাতি-নাতনিদের কাছে যুদ্ধের গল্প করতেন আর ঘরের কোন দরজা-জানালা লাগাতে দিতেন না বিজয় দিবসে...তার খোকা ফিরবে সে আসায়......জানালা দিয়ে তাকে ডাকবে – ‘মাগো...আর ভয় নেই...আমরা মুক্ত'। বড়ই কস্টের অনুভুতি হত....আমার পরিবারের কেও মুক্তিযুদ্ধে শহীদ হয়নি...তবুও ওই অন্ধ, প্রচন্ড আশাবাদী বৃ্দ্ধাকে মনে হত আমার নিজের দাদী অথবা নানী......আমার এই ছোটমানুষী মন তীব্র আশায় আশায় থাকত...ওই বৃ্দ্ধার ছেল যেন ফেরে নাটকের শেষে......আজও হয় যখন এই গান শুনি। বিজয় দিবসের নাটক অনেক হয়েছে...নাটকের ধারাও পাল্টেছে অনেক.. আর...আমিও এখন আর ছোট নই। তবুও ওইসব ‘আগের দিনের নাটক’ এখনও আমার কাছে দামি মনে হয়। মফস্বলের অস্পস্ট সাদা-কালো টিভিতে দেখা ওই অশীতিপর বৃ্দ্ধাকে আমি ভুলতে পারব না।



‘চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু...এমন খুশির দিনে কাঁদতে নেই...কেও যেন ভুল করে গেও নাকো মন ভাংগা গান...সব কটা জানালা খুলে দাও না...’ আহা কি অসাধারন সুর...কি রক্তের দামে লেখা এই অসামান্য লিরিক........আমিও ঠিক জানি...ওরা সত্যিই আসবে...আর আমরা বিজয়ের গান গাইতেই থাকব...দেখি কে রুখে!

মন্তব্য ১০ টি রেটিং +১২/-১

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৬

রাঙা মীয়া বলেছেন: ওরা আসবে চুপি চুপি.........সব কটা জানালা খুলে দাও না

২| ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪০

মাহমুদ৬৯ বলেছেন: অসাধারণ।
++++++

৩| ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৯

সলিল বলেছেন: অনেকদিন পর গানটার কথা মনে করায়া দিলেন...ধন্যবাদ।

এই গানগুলার মধ্যে একটা স্পিরিটেড ব্যাপার ছিলো। এখন আর এধরণের গান জন্ম নেয় না।

৪| ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০১

সলিল বলেছেন: গানটা শুনতে ইচ্ছা করতাছে...কেউ কি লিঙ্ক দিবেন?

৫| ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০৭

অক্ষর বলেছেন: এইখান থেকে শুনতে পারবেন

@সলিল

৬| ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩০

সলিল বলেছেন: ধন্যবাদ @ মোঃ নাজমুল হাসান

৭| ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩২

লিপিকার বলেছেন: অসাধারণ গান.......শতবর্ষেও এ ধরনের একটা গান সৃষ্টি হয়না.......

৮| ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৬

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

এই গানগুলোতে চোখের পানি ধরে রাখা যায় না ।


অসাধারণ সৃষ্টি এই গানের স্রষ্টা কে আপনারা কি জানেন ?

২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:০৮

নীল কাক বলেছেন: গীতিকার প্রয়ত নজরুল ইসলাম বাবু আর সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

৯| ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৮

বিবিধ বলেছেন: মোঃ নাজমুল হাসানকে ধন্যবাদ।

আপনাকেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.