নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও অন্যান্য সেকশনে একটা প্যারডি কবিতা পড়ে জনগন হাসিয়ে পুরুস্কার পেয়েছিলাম। কবিতাটা এমনঃ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় কথায় যে শুধু মার খাবে
মুখে পান, বুকে গান, ভয়ে ভরা মন,
'মাইর খাইতে হবে' - এই যার পণ৷
বিপদ আসিলে দূরে কর পালায়ন
নাই কি ভয় তব মনে, চলে যাবে প্রান?
হাত পা সবারই আছে, তাই লাগে ভয়?
শক্তি যার আছে, সে কি ছেড়ে দেয়?
...................

এরপরও বিভিন্ন সময়ে বিভিন্ন কবিতা বা গল্পের প্যারডি করেছি। আমার (স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের) ক্লাসমেটদের মধ্যে আমার একটা ট্রান্সলেশন বহুল প্রচলিত ছিলো, Man is mortal - মানুষ মাত্রই ভুল করে।

------------------------------------------------------

BALকে কেন অপছন্দ করি? এই প্রশ্ন সামনে আসতেই আমি ২০২৪ এর জানুয়ারীর একটা ঘটনা বলি সবাইকে।

বহু বছর পর দেশে গিয়েছি, সাথে কন্যা, পুত্র ও স্ত্রী। স্কুল লাইফের বন্ধুদের সাথে দেখা হয়েছিলো বহু বহু বছর আগে, কমসে কম ১৪ বছর আগে! তাদের সাথে দেখা করলাম। সজীব আহমেদ নামে আমার এক বন্ধু ছিলো। সে ২০২৪ এ খুলনার এক বড় নেতার (নেত্রীর) খুব সম্ভবত কোন একটা হাত (ডান হাত বা বাম হাত না, অন্য কিছু)। সে আমার বাসায় এসে দেখা করলো, বুকে পিস্তল ঠেকালো। ৫লাখ টাকা দাবি করলো। বললো আমার আব্বা যেহেতু একলা থাকেন, তার নিরপত্তার জন্য এই টাকা তাকে দিতে হবে।

এ ঘটনা হাজারো ঘটনার মধ্যে অন্যতম একটা।

------------------------------------------------------

আমার আব্বার বইয়ের দোকান ছিলো, আগেও একাধিক পোষ্টে বলেছি। আব্বাকে যখন দোকানে হেল্প করতাম (১৯৯৬ থেকে ২০০৩ পর্যন্ত) তখন আমি বহুবার দেখেছি দিনে দুপুরে ডাকাতি ও চাঁন্দাবাজির ঘটনা। বিম্পির সময়টা মনে করতে ভয় লাগে বেশ। প্রতিদিন সন্ধ্যায় আমাদের এলাকায় ঠুস-ঠাস শব্দ শোনা যেতো। অবশ্য আমার কাছের লোকেরা বিম্পির হওয়ায় মাঝে মধ্যে আমরা জায়গায় দাড়িয়ে থেকেও ঠুস-ঠাস করা দেখেছি। BAL আসবার পর BAL সাপোর্টার হিসাবে আমরা বেশ প্রতাপের সঙ্গেই বসবাস করেছি।

-------------------------------------------------------

অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আবার হয়ত একটা প্যারডি করতে হবে (লেখার টাইটেলটার মত)। তবে মনে প্রাণে চাই ওটা যেন না করা লাগে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের নৈতিকতার উন্নতি হয়েছে বলে
এখনো শুনি নাই ,
তাই ঘটনা চলমান,
এবং মব সন্ত্রাস চলবেই ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: কথা সত্য

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫৪

শ্রাবণধারা বলেছেন: আপনার বাল্যবন্ধুই আপনার বুকে পিস্তল ঠেকিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করলো? :) :) বিষয়টা অসম্ভব তা নয়, হেলমেট হাতুড়ি বাহিনীর পক্ষে কাজটা করা খুবই সম্ভব।

তবে সচরাচর আমাদের বাল্যবন্ধুরা এটা করার কথা নয়। আরেকটা বিষয় হল, আপনি সৌদি আরবে একজন সাধারন চাকুরিজীবি। আপনার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি খুবই ভয়ঙ্কর, গা শিউরে ওঠার মত একটা ঘটনা। আপনার বর্নণা পড়ে মনে হয়, ৫ লাখ টাকা আপনার কাছে কিছুই নয়!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: দেখুন, আমি বলেছি যে, BALকে কেন অপছন্দ করি আমি এই উদাহরণ দেই, কারণ এটা "বাল্যবন্ধুই" আমার বুকে পিস্তল ঠেকিয়েছের মত ভয়াবহ! আপনি যথার্থই বলেছেন, বিষয়টা অসম্ভব তা নয়, হেলমেট হাতুড়ি বাহিনীর পক্ষে কাজটা করা খুবই সম্ভব।

না, আমার কাছে ৫লাখ খুব সহজ কিছু না। তবে যেটা বলেছি, BAL এর সাপোর্টার হিসাবে পরিচিত থাকায় ঐ বন্ধু কিছুই করতে পারে নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.