নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মাদ নেছার উদ্দিন

মোহাম্মাদ নেছার উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কেমন হতে পারে ২০১৫ তে চান্স পাওয়া ডাক্তারদের চিকিৎসা!

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩

২০৩০ সাল চলছে। ইউজিসির সাবেক এক উর্ধ্বতন কর্মকর্তা মারাত্নক অসুস্থ। যিনি ২০১৫ সালে প্রশ্ন ফাসে সহায়তা করেছিলেন। তাকে ভর্তি করানো হলো ঢাকা মেডিকেল কলেজে। আনফরচুনেটলি, ভদ্র লোকের চিকিৎসার দায়িত্ব পড়েছে ২০১৫ সালে চুরি করে মেডিকেলে ভর্তি হওয়া ছাত্রদের উপর। এই ছাত্রদের অনেকে ভদ্রলোককে চিনতে পেরে দারুণ খুশী। এমন একজন মহৎ মানুষের চিকিৎসার দায়িত্ব তাদের উপর পড়ায়। তারা দারুন খুশী। যে কোন মুল্যে ভদ্রলোককে বাঁচাতে তারা বদ্ধপরিকর। কিন্তু, তারা তো চুরি করে ডাক্তার হয়েছে। এই লোকের চিকিৎসা করা তাদের পক্ষে অসম্ভব। তবু তারা ডাক্তার। চিকিৎসা তো তাদের করতে হবে। ভদ্রলোক যে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সমস্যাটি হচ্ছে, ভদ্রলোকের বুকে ব্যাথা। ডাক্তাররা অনেক ভেবেচিন্তে ভদ্রলোকের যে সমস্যাটি পেয়েছে, সেটি হচ্ছে, যেহেতু উনার বুকে ব্যাথা। সেহেতু উনার কিডনীতে সমস্যা। এখন কিডনী কোথায় থাকে এই ভাবনা এসে পড়লো ডাক্তারদের মনে। অনেক ভেবেচিন্তে তারা এরও সমাধান পেলো। কিডনী থাকে পায়ে। অতএব, অপারেশন করতে হবে। অপারেশন কোথায় করা হবে? অপারেশন করা হবে পেটে। সিদ্ধান্ত হহলো, সেখান থেকে কোন পাইপ দিয়ে যদি কিডনী পায়ে যায়। তাহলে সেখান থেকে কিডনীটা বের করে ভালো কোন ডাক্তার দিয়ে কিডনী ঠিক করে এনে আবার লাগিয়ে দেওয়া হবে। কিন্তু, পেট কাটার পর তন্নতন্ন করে খুজেও সে ধরনের কোন পাইপ পাওয়া যায়নি। যা দিয়ে কিডনী কোনদিকে যেতে পারে। তাহলে এখন অপারেশন পায়ে করা উচিৎ। কিন্তু, পায়েও যদি না পাওয়া যায়। আনন্দের সাথে চিকিৎসা করতে চাইলেও এখন তার চিকিৎসা করাটা জামদলার হয়ে গেছে। সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে, একে যে কোনভাবেই হোক মেরে ফেলতে হবে। কিন্তু, অপারেশন থিয়েটারে কিভাবে মারতে হয়। সেটাও এরা জানে না। অবশেষে বই পড়ে সেটা জেনে নিলো। আর বইয়ের লেখা অনুসরণ করে ভদ্রলোককে হত্যা করা হলো। বিশেষভাবে জানিয়ে রাখা উচিৎ, ভদ্রলোকের বুকের ব্যাথার কারন ছিলো গ্যাস্ট্রিক।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের সব ডাক্তার বিদেশী চিকিৎসা নেয়

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৪

মোহাম্মাদ নেছার উদ্দিন বলেছেন: কিন্তু, অন্যদের তো তাদের চিকিৎসা নিতে হয়।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

ঢাকাবাসী বলেছেন: আর সব আমলাই ঘুষ খায় প্রচুর আয় করে আর বিদেশেই চিকিৎসা করায়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৫

মোহাম্মাদ নেছার উদ্দিন বলেছেন: কিন্তু, ভোগান্তি আমাদেরই হয়।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

রাগীব হাসান বলেছেন: দেশের মানুষির জন্যি ষোল কোটি আফসোস......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.