| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসান নাঈম
দুশ্চিন্তা মুক্ত উচ্চাভিলাশহীন গতানুগতিক পরিশ্রমবিমুখ অতি সাধারণ মানুষ
মাহমুদুর রহমান অনেক দিন থেকেই সরকার ও শাহবাগের বিরুদ্ধে লিখছেন। কিন্তু গ্রেফতার হলেন আজকে - কেন? সম্প্রতি তিনি এমন কি করেছেন যে তাকে গ্রেফতার না করলেই নয়? উত্তরটা খুজতে গিয়ে আজকের আমারদেশ পত্রিকার অনলাইনে এই খবরটা চোখে পড়ল।
উইকিলিকসে শেখ মুজিবের শাসনকাল
অতি গোপনীয় নথি ফাঁস করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট উইকিলিকস এবার প্রকাশ করেছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের শাসনকালের নানা দিক।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এসব গোপনীয় নথিতে উঠে এসেছে ১৯৭৩-৭৫ পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতির চালচিত্র। গুরুত্ব পেয়েছে বাংলাদেশে কূটনৈতিক সম্পর্ক। এতে স্থান পেয়েছে সে সময়ের ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং চীন-পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের নানা দিক।
কূটনৈতিক এসব রিপোর্টে শেখ মুজিবের শাসনকালের মূল্যায়ন করা হয়েছে। দুর্লভ তথ্য রয়েছে বাংলাদেশের খাদ্যসঙ্কট ও দুর্ভিক্ষ সম্পর্কে। বর্ণনা আছে অর্থনৈতিক সঙ্কট, চোরাচালান, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে।
গোপন এসব নথিতে রয়েছে সব দল নিষিদ্ধ করে বাকশাল প্রতিষ্ঠা, সংবাদপত্রের কণ্ঠরোধ, দেশে জরুরি অবস্থা জারিসহ সেই সময়কার প্রতিটি ঘটনারই নির্মোহ বিশ্লেষণ।
নথিতে ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণ, ঢাকায় জুলফিকার আলী ভুট্টোকে বীরোচিত সংবর্ধনা ও সামরিক অভ্যুত্থানে শেখ মুজিবের মৃত্যু সম্পর্কেও রয়েছে বহু অজানা তথ্য। উইকিলিকসের ফাঁস করা নথি আগামীকাল থেকে ধারাবাহিকভাবে ছাপা হবে আমার দেশ-এ।
আগামীকাল পড়ুন ‘শেখ মুজিব : দ্য নিউ মোগল’
এটাই কি তাকে এই সময়ে গ্রেফতারের আসল কারণ?
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭
হাসান নাঈম বলেছেন: সংবাদটা আজকের আমারদেশের অনলাইন সংস্করণ থেকে নেয়া। এটা মুল সংবাদ নয় - আগামী কাল থেকে ধারাবাহিকভাবে ছাপানো হবে তার ঘোষণা।
যদি এটাই মাহমুদুর রহমানের গ্রেফতারের কারণ হয় তাহলে বুঝতে হবে সেই লেখায় নিশ্চয়ই এমন কিছু ছিল যা সহ্য করা আওয়ামী লীগ সরকারের পক্ষে সম্ভব নয়।
২|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমারদেশ বন্ধ করলেই কি সত্য গোপন হবে?
মামুহুদর রহমানকে আটক করলেই কি সত্য মিথ্যা হয়ে যাবে?
বাকশালীতার চূড়ান্তে বসে শেখ মুজিব কি পেরেছিলেন স্বপ্ন পূরণ করতে?????
তবুও বারবার শাসকেরা ভুল করেভ ক্ষমতার মোহে, দম্ভে, লালসায়!!!!!
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০
হাসান নাঈম বলেছেন: এই সরকারের অবস্থা দেখে আমার প্রায়ই ফেরাউনের কথা মনে পরে। ফেরাউন নিজের চোখে নবী মুসা(আ.) এর মোজেজায় নীল নদের পানি বিভক্ত হয়ে রাস্তা তৈরী হতে দেখেছিল - কিন্তু তখনও তার হুস হয় নাই। নবীর জন্য তৈরী রাস্তায় সৈন্য নিয়ে ঝাপিয়ে পরেছিল সেই নবীকেই হত্যা করার জন্য। মানুষ যখন বিভ্রান্ত হয় তখন এমনই হয়ে থাকে।
৭৫ এর ট্রাজেডীর পর এক আওয়ামী লীগ নেতা লন্ডনে বলেছিলেন 'এক ফেরাউনের পতন হয়েছে'। এখন বলতে হয় সেই ফেরাউনের প্রেতাত্বা আবার ফিরে এসেছে - দেখা যাক তার পতন কখন কিভাবে হয়।
৩|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬
সুন্দর সমর বলেছেন: হয়ত।
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮
হাসান নাঈম বলেছেন: দেখা যাক
৪|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০
তালপাতারসেপাই বলেছেন: زعماء العالم مسلم التعبير عن سعادتهم وارتياحهم للاعتقال الصحفي محمود الرحمن الصفراء. قادة مسلمون التعبير عن دعمهم لتكنولوجيا المعلومات والاتصالات والقلق العميق إزاء مسألة استخدام قادة مسلم لمكافحة النشاط السياسي الإسلامي. شكر حكومة بنغلاديش أخيرا أنها لصنع علاقة قوية مع العالم مسلم.
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪
হাসান নাঈম বলেছেন: ভাই, বাংলা বা ইংরেজীতে লিখলে ভাল হত - আরবী বুঝি না।
৫|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১
উৎস১৯৮৯ বলেছেন: আপনার কথায় যুক্তি আছে। কিন্তু মাহমুদুর রহমানকে গ্রেফতার করার জন্য সরকারকে ধন্যবাদ। কারন এই লোকের কিছু মিথ্যা সংবাদের জন্য আমরা ব্লগাররা আজকে নাস্তিক নামে পরিচিত। আর সম্পাদক গ্রেফতার হলেতো আর পত্রিকা বন্ধ হয়না। আশা করছি উইকিলিকসে শেখ মুজিবের শাসনকাল সিরিজটা আমারদেশ কাল থেকে ধারাবাহিকভাবে প্রচার করবে।
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯
হাসান নাঈম বলেছেন: "কারন এই লোকের কিছু মিথ্যা সংবাদের জন্য আমরা ব্লগাররা আজকে নাস্তিক নামে পরিচিত।"
আসলেই কি তাই? না কি আমরা বা ব্লগ কর্তৃপক্ষ নাস্তিক ধর্মদ্রহীদের প্রতিহত করতে ব্যার্থ হওয়াতেই এটা ঘটেছে?
একই ভাবে হেফাজতে ইসলাম বা কওমী মাদ্রাসার ছাত্রদের জঙ্গী হিসেবে প্রচারের জন্য কি প্রথম আলো, কালের কন্ঠ বা অন্যকোন পত্রিকার সম্পাদককে গ্রেফতার করা হবে? সেটাওতো মিথ্যা প্রচার কারণ, কওমী মাদ্রাসার সকল ছাত্র বা সকল ইসলামী সংগঠন নিশ্চয়ই জঙ্গী নয় - তাই না?
৬|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ধর্মীয় উন্মদনার জন্য তাকে আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। আমাদের সমাজে আস্তিক-নাস্তিক নতুন করে সৃষ্টি হয়নি। কিন্তু তিনি সম্প্রতি এটা নিয়ে প্রচারণা চালিয়েছেন হীন রাজনৈতিক স্বার্থে। মাওলানাদের ক্ষেপিয়ে তুলেছেন নিতান্তই খামাখা। হালে এসে তিনি ইসলামের ইজারাদার হয়ে পড়েছেন। মাহমুদুর রহমানের মতো লোককে যদি সুবিধা দেওয়া যায় , নগদে তিনি পল্টি মেরে বলবৈন, সৃষ্টিকর্তা আবার কি জিনিস?
আর এই ব্যক্তি নিয়েছে ইসলামের ইজারাদার। ব্লগে কে কি লেখে তা ব্লগাররাই জানে। ব্লগাররা তো আদালতে গিয়ে বলেনি যে, ’আমার অনুভূতিতে অমুক আঘাত দিছে??’
এই ফালতু বিতর্কের জন্য ইসলামের এ্ই ইজারাদারদের সাজা হওয়া উচিত।
শুধু মাহমুদুর রহমান সত্য প্রকাশ করেন?? দেশে আর পত্রিকা বা গণমাধ্যম নেই? বেজায় সত্যওয়ালা।
ওই মিয়া তোমার দাড়ি কই??
মাহমুদুর রহমানেরই তো কোনো দাড়ি নাই
Click This Link
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭
হাসান নাঈম বলেছেন: "শুধু মাহমুদুর রহমান সত্য প্রকাশ করেন?? দেশে আর পত্রিকা বা গণমাধ্যম নেই? বেজায় সত্যওয়ালা। "
কেন থাকবে না - নিশ্চয়ই আছে। এবং তারা সরকারের পছন্দের সব সত্য প্রতিদিনই প্রচার করে চলেছে - একটি মাত্র পত্রিকা বিরোধী দলের সত্য প্রকাশ করলে এমন কি সমস্যা? মানুষতো দুটিই দেখছে - তাই না?
ভাই আপনারাইতো সবসময় বলেন - কথার জবাব কথা দিয়ে দিতে হবে, লেখার জবাব হবে লেখায়। তাহলে এক আমারদেশের বিরুদ্ধে দশ-পনেরোটা পত্রিকা থাকতেও কেন তাকে গ্রেফতার করতে হবে?
৭|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯
এ জাফর বলেছেন: তালপাতারসেপাই ভাইয়ের লেখার মানে বুঝলাম না। লেখার উদ্দেশ্য যদি হয় লোকদেরকে জানান দেয়া তাহলে কেন সহজবোধ্য ভাষায় নয়।
৮|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬
শাহীন উল্লাহ বলেছেন: eai amardesh paper a j blogerder list chilo tader ekjon k arrest kora holo!!!!!
r tader biruddhe j ek year purbe ekta mamla chilo seta o sotto!!!!
sobcheye mitthuk report to dei btv?????
ki bichitro eai desh!!!!
jokon samu te ektar por ekta post kortam samu ekta o publish korto na!!!
onekdin por dhuke dekhi . ami nirapod blogger!!!!!
kintu eaidhoroner blog a ekon r post dewar agroho ses hoye geche.
jodi emon suaject pai j sobar upokar hobe sedin post dibo.
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬
হাসান নাঈম বলেছেন: ভাই শুধুমাত্র মিথ্যা রিপোর্টের জন্য যে তাকে গ্রেফতার করা হয় নাই এটা সবাই বুঝতে পারছে। আসল সমস্যা হল সরকার ও শাহবাগের বিরুদ্ধে অবস্থান। এর মাধ্যমে আবারও প্রমানিত হল যে আওয়ামী চেতনা বিরুদ্ধমত সহ্য করতে পারে না।
৯|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮
এস আর সজল বলেছেন: ভাই, যদি কিছু মনে না করেন, কষ্ট করে কি উইকিলিকসের লিঙ্কটা দিতে পারবেন? আমি শালায় গত ঘণ্টাখানিক খুইজা কিছু পাই নাই। বিনীত।
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
হাসান নাঈম বলেছেন: সংবাদটা আজকের আমারদেশের অনলাইন সংস্করণ থেকে নেয়া। এটা মুল সংবাদ নয় - আগামী কাল থেকে ধারাবাহিকভাবে ছাপানো হবে তার ঘোষণা।
১০|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১
শাপতাহিন বলেছেন: কাবাঘরের গিলাফ পরিবর্তনের ছবিকে জামাতী নেতাদের মুক্তির দাবীতে মানববন্ধনের ছবি বলে চালিয়েছিলো কে? মুখে ধর্মের বুলি আর পবিত্র কুরআনের বাণী দিয়ে ক্ষমতা যাওয়ার উদগ্র লালসা এবং উগ্র সাম্প্রদায়িকতাকে যারা লালন করে তাদের আরও আগেই গ্রেফতার করা উচিত ছিল। যেই কালপ্রিট ভুল নিউজ দিয়ে দেশের বিরাট অংশের ধর্মপ্রাণ মানুষকে পলিটিক্যাল স্বার্থে ব্যবহার করতে অগ্রণী ভূমিকা রেখেছে তার উপযুক্ত শাস্তি তাকে পেতেই হবে।
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩
হাসান নাঈম বলেছেন: উপযুক্ত স্বাস্তি কি? ফাঁসি না গুম?
যে সরকারের পক্ষে দেশের প্রায় সব প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কাজ করছে, আপনারমত বহু ব্লগার যাদের পক্ষে আছে একটা মাত্র পত্রিকা ও তার সম্পাদক ( সত্য/মিথ্যা যেকোন সংবাদ দিয়ে ) সেই সরকারের কী এমন ক্ষতি করতে পারত যে তাকে গ্রেফতার করে সাস্তি দিতেই হবে? তাহলে কি এটাই ঠিক যে সরকারের পয়ের তলায় মাটি নাই?
একটা মাত্র পত্রিকার উস্কানী(!) ডজন খানেক পত্রিকা আর ইলেক্ট্রনিক মিডিয়ার সত্য(?) প্রচারনা দিয়েও মোকাবেলা করা যায় না? তাহলেতো বলতেই হয় ঐ পত্রিকা এবং তার সম্পাদক আসলেই মহা শক্তিসালী - কি বলেন?
১১|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬
বিশ্বাস০০৭ বলেছেন: সামুটা ছাগুতে ভইরা গেসে
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫
হাসান নাঈম বলেছেন: আপনি এই ছাগুরাজ্যে কী করছেন?
১২|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯
সাহাদাত উদরাজী বলেছেন: কে সত্য আর কে মিথ্যা বুঝতে পারা কঠিন।
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩
হাসান নাঈম বলেছেন: হ্যা আপনার সাথে একমত - সত্য মিথ্যা বুঝতে পারা আসলেই কঠীন। কিন্তু আমাদের এই কঠীন কাজটাই করতে হবে - অন্যথায় বিপর্যয় যখন আসবে তখন তার ক্ষতি থেকে কেউ রক্ষা পাব না।
১৩|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪
ম্যাংগো পিপল বলেছেন: জয় বাবা বাকশাল
১৪|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫
ধূসর-কল্পনা বলেছেন: ভাই গুগল এ তো আপনাদের পছন্দের পত্রিকা আমার দেশ ছাড়া র কথাও উইকিলিকস এর লিঙ্ক টা পাচ্ছি না.।..। উইকি কি আপানদের সম্পাদক কে কানে কানে এসে দিয়ে গেছে.।..
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭
হাসান নাঈম বলেছেন: পত্রিকা কোথা থেকে সংবাদ পেয়েছে সেটা বলতে পারব না - তবে মনে হচ্ছে সরকার ঠিকই জানত ঐ সংবাদে কী ছাপা হতে যাচ্ছে। এখন যদি সংবাদ ছাপা না হয় তাহলে মানুষের সন্দেহ আরো বাড়বে। সবাই ভাববে ওতে নিশ্চয়ই খুব ভয়াবহ কোন কিছু ছিল যার প্রচার ঠেকানোর জন্যই সরকার মাহমুদুর রহমানকে গ্রেফতার করেছে।
১৫|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯
কালবৈশাখীর ঝড় বলেছেন:
দৈনিক আমার দেশ-এ প্রকাসিতব্য উইকিলিকসের রিপোর্টটি ২ বছর আগেই প্রকাশ পেয়েছিল ঊইকিলিক্সের পেইজে।
এতে এমন নতুন কিছু নেই।
এই রিপোর্টটি তৎকালিন মার্কিন রাষ্ট্রদুত ডেভিড বোষ্টারের পাঠানো একটি গতানুগতিক মাসিক রিপোর্ট।
যা তৎকালিন তীব্র বাংলাদেশ বিরোধী নিক্সন-কিসিঞ্জার প্রশাসনের মনোভাবই প্রকাশ পেয়েছিল।
সাম্রাজ্যবাদি শত্রুপক্ষের বিবৃতি দেখে আমাদের লাফানোর কিছু নেই।
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭
হাসান নাঈম বলেছেন: গুরুত্ব পুর্ণ কিছু আছে কি না সেটার চেয়েও বড় কথা হচ্ছে মানুষ এখন ভাবতে শুরু করবে যে নিশ্চয়ই তাতে সরকারের জন্য বিপজ্জনক কিছু ছিল।
আসলে কোন তথ্য গোপন করতে গেলেই তা অধিকতর গুরুত্বপুর্ণ হয়ে ওঠে।
১৬|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২
রুদ্র মানব বলেছেন:
বাংলার মাটিতে আরেক আরেক বীর এসেছেন।
তিনি হলে মাচুদুর রহমান
![]()
তারে গ্রেফতারের মাধ্যমে ডিম ধেরাপীর তীব্র নিন্দা জানাই ![]()
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩১
হাসান নাঈম বলেছেন: ব্লগের একটা বড় সমস্যা কি জানেন, এখানে নিজেকে লুকিয়ে রেখে কথা বলা যায়। আমার ধারনা ব্লগে যে এত এত নোংড়া কথা চলে তার অন্যতম কারন এই জনবিচ্ছিন্নতা।
আপনি কি আপনার পরিবারে বাবা মায়ের সাথে এই ভাষায় কথা বলেন? নিশ্চয়ই নয় - তাহলে ব্লগে কেন বলছেন? কারণ আপনি ভাবছেন এখানে আপনাকে কেউ দেখার নাই, তাই না? কিন্তু আসলেই কি তাই? আমরা কি আমাদের প্রতিটি কথা ও কাজের জন্য দ্বায়ী নই?
১৭|
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪
মুন্তাসীর আর রাহী বলেছেন: রুদ্র মানব বলেছেন:
বাংলার মাটিতে আরেক আরেক বীর এসেছেন।
তিনি হলে মাচুদুর রহমান
তারে গ্রেফতারের মাধ্যমে ডিম ধেরাপীর তীব্র নিন্দা জানাই
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২
হাসান নাঈম বলেছেন: অন্যের কথা কপি না করে নিজের ভাষায় কিছু বল্লে ভাল হত না?
১৮|
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫
শাপতাহিন বলেছেন: আদালত ঠিক করবে উপযুক্ত শাস্তি কি।
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯
হাসান নাঈম বলেছেন: বাংলাদেশে আদালতের সেই অবস্থা কি আছে? আদালতের সিদ্ধান্তের আগেই রিমান্ডে নিয়ে যে নির্যাতন করা হয়, দীর্ঘ দিন জেলে আটকে রাখা হয় তার মুল্য কে দেবে? আগের বারতো দশ মাসেরমত আটক রাখা হল - কিন্তু আদালতে কোন অপরাধ কি প্রমান করা গেছে?
একটা বিষয় মনে রাখা দরকার - যেকোন বিচারে সরকার দেশের যেকোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের চেয়ে ক্ষমতাশালী। আর ক্ষমতার সাথেই আসে দ্বায়িত্বশীলতা - তাই সরকারের দ্বায়ও সবচেয়ে বেশী। দ্বায়িত্বহীন ভাবে ক্ষমতার প্রয়োগ শেষ পর্যন্ত করা জন্যই ভাল হয় না।
১৯|
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: গ্রেফতার নিয়ে পুলিশ কর্মকর্তার বিবৃতী শুনে মনে হল- চোরে চুরি করবে। তুমি চুরি কইরা চুরির খবর বাইর করলা কেন?
এইটা অপরাধ । আর সেই সত্য তথ্য যখন তৃতীয় জন প্রকাশ করল- সেই হল মহা অপরাধী!!!! এই অপরাধেই তাকে গ্রফতার করা হল!!!
যেখানে বিচারপতি নিজে পদত্যাগের মাধ্যমে তার কেলংকারীর দায় মাথায় নিয়েছেন- তারপরও উদোর পিন্ড বুধোর ঘাড়ে চাপিয়ে দিল হাম্বা সরকার!!!!
মগের মুল্লুক শুনেছেন। না শুনলে দেখে নিন। হাম্বা মগের মুল্লুক এখন প্রিয় স্বদেশ
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩
হাসান নাঈম বলেছেন: হ্যা তাই দেখছি। এইসব মানুষগুলোর জন্য দু:খ লাগে। ক্ষমতা এদেরকে কীরকম অন্ধ বানিয়ে দিয়েছে!!
এই সরকারের অবস্থা দেখে আমার প্রায়ই ফেরাউনের কথা মনে পরে। ফেরাউন নিজের চোখে নবী মুসা(আ.) এর মোজেজায় নীল নদের পানি বিভক্ত হয়ে রাস্তা তৈরী হতে দেখেছিল - কিন্তু তখনও তার হুস হয় নাই। নবীর জন্য তৈরী রাস্তায় সৈন্য নিয়ে ঝাপিয়ে পরেছিল সেই নবীকেই হত্যা করার জন্য। মানুষ যখন বিভ্রান্ত হয় তখন এমনই হয়ে থাকে।
৭৫ এর ট্রাজেডীর পর এক আওয়ামী লীগ নেতা লন্ডনে বলেছিলেন 'এক ফেরাউনের পতন হয়েছে'। এখন বলতে হয় সেই ফেরাউনের প্রেতাত্মা আবার ফিরে এসেছে - দেখা যাক এবারের পতন কখন কিভাবে হয়।
২০|
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫
অজানা এক আমি বলেছেন:
উইকিলিকস সার্চ পেজ
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭
হাসান নাঈম বলেছেন: ধন্যবাদ, ফেসবুক থেকে এই লিংকগুলি পেয়েছি। এখানে আরো সুনির্দিস্ট ভাবে লেখাগুলি পাওয়া যাবে।
মুজিব শাসনের বর্ণনাসম্বলিত উইকিলিকসের যে তথ্য দেশবাসী যাতে না জানতে পারে তার জন্য মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে, সেসব তথ্য পাবেন নিচের লিঙ্কগুলোতে।
1. CONSTITUTION IS CHANGED: MUJIB NOW PRESIDENT: Click This Link
2. NEW COUNCIL OF MINISTERS EQUALS OLD CABINET: Click This Link
3. SHEIKH MUJIB: THE NEW MUGHAL: Click This Link
4. CHAIRMAN MUJIB: THE NATIONAL PARTY IS ANNOUNCED: Click This Link
5. MORE MEMBERS FOR THE NEW PARTY: Click This Link
6. EK NETA, EK DESH: MUJIB GOES TO THE PEOPLE: Click This Link
7. COMING ATTRACTION FOR JUNE: BAKSAL LEADERSHIP: Click This Link
মুজিব শাসনের বর্ণনাসম্বলিত উইকিলিকসের যে তথ্য দেশবাসী যাতে না জানতে পারে তার জন্য মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে, সেসব তথ্য পাবেন নিচের লিঙ্কগুলোতে।
1. CONSTITUTION IS CHANGED: MUJIB NOW PRESIDENT: Click This Link
2. NEW COUNCIL OF MINISTERS EQUALS OLD CABINET: Click This Link
3. SHEIKH MUJIB: THE NEW MUGHAL: Click This Link
4. CHAIRMAN MUJIB: THE NATIONAL PARTY IS ANNOUNCED: Click This Link
5. MORE MEMBERS FOR THE NEW PARTY: Click This Link
6. EK NETA, EK DESH: MUJIB GOES TO THE PEOPLE: Click This Link
7. COMING ATTRACTION FOR JUNE: BAKSAL LEADERSHIP: Click This Link
২১|
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০
রিফাত হোসেন বলেছেন: lOl
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১
আহলান বলেছেন: উইকির লিঙ্কটা দেন না, পড়ে জ্ঞ্যান আহরণ করি ....