| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসান নাঈম
দুশ্চিন্তা মুক্ত উচ্চাভিলাশহীন গতানুগতিক পরিশ্রমবিমুখ অতি সাধারণ মানুষ
বাংলাদেশে বর্তমানে সবচেয়ে সহজ কাজ মনে হয় মানুষ মারা।
বিশেষ করে সরকার বা সরকারী ক্ষমতাধর কেউ যদি কাউকে মারতে চায় তাহলে খুব সহজেই তা করতে পারে।
মারার পর বা আগে টার্গেটকে 'জঙ্গী' বা 'স্ত্রাসী' হিসেবে প্রচার করলেই হল - কেউ আর কোন প্রশ্ন করবে না।
আর সরকারের বাইরের কেউ এই কাজ করেত চাইলে তাও খুব সহজেই করা যাবে, চাপাতী, বোমা বা গুলি করে কাউকে মারার পর শুধু 'আইএস' এর দ্বায় স্বীকারের একটা বিবৃতি দিলেই হল : তাহলে আর কেউ সেটা নিয়ে কোন প্রশ্ন করবে না। সরকার মুখে যতই বলুক দেশে আইএস নাই, প্রকৃতপক্ষে ঐসব হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত বা শাস্তিবিধানের কোন উদ্যোগ সরকারও নেবে না।
এই দেশে এতটা নিরাপদে প্রতিপক্ষকে হত্যা করার সুযোগ আগে কখন এসেছে বলে মনে হয় না। আসলেই দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে - কোন দিকে সেটাই প্রশ্ন।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২২
হাসান নাঈম বলেছেন: তাইতো দেখছি।
এমনকি পত্রিকার সংবাদের নিচে যে কমেন্ট করা হয়, সেখানেও দেখি সবাই এই নির্বিচার হত্যাকান্ড সমর্থন করছে!
তার মানে সরকার বা কোন বাহিনী কাউকে জঙ্গী ঘোষণা করলেই সে জঙ্গী হয়ে যাবে, তার আর কোন বিচারের প্রয়োজন নাই, গুলি করে মেরে ফেল্লেই হল - এটাই এখন এ'দেশের মানুষের মনভাব।
অথচ এরাইতো নারায়নগঞ্জে ৭ খুন (আসলে চারজন মাঝিসহ হবে ১১) এর হোতা। এ'ছাড়া আরো বহু অপরাধের অভিযোগ যাদের বিরুদ্ধে তারাই যদি মানুষের পরিচয় নির্ধারণ করে দেয় তাহলে নিরপরাধ মানুষযে তার স্বীকার হচ্ছে না সেই নিশ্চয়তা কে দেবে??
২|
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: একেই কি বলে মাৎসানায়!!!!!!!!!!
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
হাসান নাঈম বলেছেন: 'মাৎসানায়' কী না জানি না, তবে স্বাধীন দেশে এমন অবস্থা কিছুতেই মানা যায় না।
কে অপরাধী আর কে নয় সেটা একমাত্র আদালতের বিচারের মাধ্যমেই নির্ধারণ করতে হবে।
বিশেষ করে রাস্ট্রীয় বাহিনী কিছুতেই রাস্ট্রের নাগরিকদের হত্যা করতে পারে না, সে যত বড় অপরাধীই হোক।
রাস্ট্রীয় বাহিনীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস থাকে - তাই সে যখন নির্বিচারে হত্যা করে তখন সে আসলে দুটি অপরাধ করে, এক হত্যা এবং তারচেয়েও বড় বিশ্বাস ভঙ্গ। এই বিশ্বাস ভঙ্গের পরিনতি কী হবে জানি না, তবে ভাল হওয়ার কোন সম্ভাবনা নাই।
৩|
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২২
আরেফীন তূর্য বলেছেন: এখন 'আইএস' হল 'ধর্মের ষাড়'। কিছু হলেই এরা দায় শিকার করবে, সরকার সুর মিলাবে আর জনগণ পরবর্তি সকাল দেখার জন্য কাথা মুড়ি দিয়ে ঘুমিয়ে যাবে।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮
হাসান নাঈম বলেছেন: কে যে কী তা বুঝা যাচ্ছে না - শুধু দেখছি প্রতিদিন মানুষ খুন হচ্ছে। কেউ জঙ্গী নামে আবার কেউ সন্ত্রাসী আক্রমনে।
৪|
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
আমি আবুলের বাপ বলেছেন: কেমনে কি?
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২
হাসান নাঈম বলেছেন: কেমনে যে কী হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, শুধু দেখছি প্রতি দিন মানুষ খুন হচ্ছে।
৫|
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯
শামীম ভাই বলেছেন: আমি আজকাল পত্রিকা খুব কম দেখি, কারণ পাতা খুললেই খুনের খবর দেখতে পাই।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩
হাসান নাঈম বলেছেন: চোখ বন্ধ রাখলেই কি প্রলয় বন্ধ হবে?
৬|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মানুষের জীবনের দাম দেশে সবচেয়ে কম।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪
হাসান নাঈম বলেছেন: ঠিক বলেছেন। মানুষ যেটাকে বেশী গুরুত্ব দেয় সেটার দামই বৃদ্ধি পায়।
আমরা বর্তমানে সম্পদ, ক্ষমতা, কর্তৃত্বকে অধিকতর গুরুত্ব দিচ্ছি আর মানুষকে ভাবছি বোঝা, সমস্যা।
তাই মানুষের দাম ক্রমেই হ্রাস পাচ্ছে।
৭|
২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৬
চাঁদগাজী বলেছেন:
৪৫ বছরের পাশবিক রাজনীতির ফলাফল সবাইকে ভোগ করতে হবে।
৮|
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
আসলে পুলিশ চায় যে, গন্ডগোলে কিছু মানুষ মারা যাক; এটা তাদের আয়ের পথের একটা পথ।
২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৬
হাসান নাঈম বলেছেন: পুলিশ কে যে নিয়ন্ত্রন করে সেই সরকারই যখন চায় হত্যাকান্ড থেকে রাজনৈতিক সুবিধা পেতে - তাহলে শুধু পুলিশকে দোষ দিয়ে কী লাভ?
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
কারাবন্দি বলেছেন: মারার পর বা আগে টার্গেটকে 'জঙ্গী' বা 'স্ত্রাসী' হিসেবে প্রচার করলেই হল - কেউ আর কোন প্রশ্ন করবে না।