নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সংঘাতমুক্ত বিশ্ব গড়ি

পৃথিবীটা দেখতে চাই হাতের মুঠোয় - কিন্তু তার জন্য কস্ট করতে ইচ্ছুক নই।

হাসান নাঈম

দুশ্চিন্তা মুক্ত উচ্চাভিলাশহীন গতানুগতিক পরিশ্রমবিমুখ অতি সাধারণ মানুষ

হাসান নাঈম › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনে অংশ নেয়ার সুফল - কুফল

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

কোন দেশের কোন শৈরাচার সরকারকে ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার কোন ইতিহাস নাই।
তাই শৈরাচারের অধীনে নির্বাচনে অংশ নেয়াই একটা বোকামী।
আমাদের বিরোধী দলগুলি সেই বোকামিটাই আবার করল।

তবে সব খারাপের যেমন কিছু ভাল দিক থাকে, তেমনি এই বোকামীরও কিছু সুফল নিশ্চয়ই আছে।

একটা সুফল হল কয়েক কোটি মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতা। নেতা নেত্রীদের কাথা বা মিডিয়ার উপর আমাদের আস্থা অনেক আগেই কমে গেছে। কিন্তু নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতাকে অবহেলা করা কঠীন। তাই যে কয়েক কোটি ভোটার এই নির্বাচনের চিত্রটা প্রত্যক্ষ করেছেন তারা আরো নিশ্চিত ভাবেই বুঝতে পারবেন যে দেশে এ'খন কী হচ্ছে - এর পরও সরকারী লোকেরা যখন গনতন্ত্রের কথা বলবেন তখন সেটা ঐসব লোকের মনে কেবল ঘৃনাই তৈরী করবে। আমার বিবেচনায় এই নির্বাচনে অংশ নিয়ে এটাই বিরোধীদের একমাত্র প্রাপ্তি। যদিও সচেতন মানুষ মাত্রই বহু আগে থেকে এই সরকারের চরিত্র বুঝে নিয়েছে।

কিন্তু কুফলটা এর চেয়েও মারাত্মক। নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে গিয়ে বিরোধীদের বহু নেতাকে লাইম লাইটে আসতে হয়েছে। নির্বাচনের বিভিন্ন পদের প্রার্থী ছাড়াও প্রচার প্রচারনায় সক্রীয় হওয়া এইসব নেতারা এখন খুব সহজেই চিন্হিত হয়ে থাকবেন। ফলে সরকার ও তার ক্যাডার বাহিনীর পক্ষে এদেরকে গুম খুন হামলা মামলার টার্গেট করা সহজতর হবে। একজন নির্দলীয় সাধারণ মানুষ সরকারী আক্রমনের স্বীকার হলে মিডিয়া আর বুদ্ধিজীবিরা তাও কিছুটা কথাবার্তা বলেন (যেমন মিলন, বিশ্বজিৎ) কিন্তু চিন্হিত বিরোধীদের ক্রসফায়ার, গুম, খুনের ব্যাপারে তাদের কোন উচ্চবাচ্চ থাকে না। আমরা অচিরেই হয়ত সরকারকে এই সুবিধাটা নিতে দেখব, ঝরে যেতে দেখব আরো কিছু সম্ভাবনাময় তরুন রাজনৈতিক নেতা কর্মীকে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আপনি খুবই গেয়ানী লুক :-B

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

হাসান নাঈম বলেছেন: হে হে হে হে হে আপনিও খুব বিজ্ঞ লোক:-B

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

লেখোয়াড়. বলেছেন:
হে হে হে হে আপনি খুব প্রাজ্ঞ লোক!!

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

হাসান নাঈম বলেছেন: আপনিও কম না - ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

লেখোয়াড়. বলেছেন:
হে হে হে হে আপনি খুব অভিজ্ঞ লোক!!

হে হে হে .............. জ্ঞানী, বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ......... সবাই আছে এই সামুতে!!

হে হে হে হে হে ে.................

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

হাসান নাঈম বলেছেন: হে হে এখানে সামু বিশেষজ্ঞও আছে!!

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৬

বিজন রয় বলেছেন: তাই।

৫| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬

সোজোন বাদিয়া বলেছেন: বুঝতে পারছি আপনি এখানে সংখ্যালঘু। লিখে যান, অনেকেই হয়ত পুনরায় চিন্তা করবে, কেউ কেউ দুঃখিত হবে। ব্লগ তো আপনার উপলব্ধিগুলো সকলকে জানানোর জন্যই, বিশেষভাবে যাঁরা ভিন্নমতের তাঁদেরকে। দমবেন না। আপনাকে অনুসরণ দিলাম।

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৫

হাসান নাঈম বলেছেন: ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য।
তবে খুব বেশী লিখতে ইচ্ছা করে না - হয়ত যোগ্যতাও নাই। মাঝে মধ্যে দুই চার লাইনে মনের কথা বলার চেস্টা করি। আর অধিকাংশ সময়ই বিরুপ মন্তব্য পাই!

৬| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


"আমরা অচিরেই হয়ত সরকারকে এই সুবিধাটা নিতে দেখব, ঝরে যেতে দেখব আরো কিছু সম্ভাবনাময় তরুন রাজনৈতিক নেতা কর্মীকে। "

-সম্ভাবনাময় তরুন রাজনৈতিক নেতা কর্মী এই মহুর্তে নেই; ফলে, যারা প্রাণ হারাবে, তারা মোটামুটি পেশী প্রফেশানেল।

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৭

হাসান নাঈম বলেছেন: একেবারেই যে নেই তা বলা বোধ হয় ঠিক না।
হয়ত সংখ্যায় কমে গেছে - কিন্তু এখনও বিলুপ্ত হয় নাই।
অনেকেই এখনও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।
যেদিন এই লড়াইটাও থাকবে না - সেদিন হয়ত পুরো ব্যাবস্থাটাই ভেঙ্গে পরবে।

৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯

খালি বালতিফারখালি বালতি বলেছেন: মির্জা বাড়ির বউড়া নামে এক বেশরম মাল্টির কারণে বেলের শরবত, শরণার্থী, আখের রস তিনটা নিক ব্যান হয়েছে আমার। তবুও আমি অগ্নিসারথির হয়ে চিকা মারা থামাব না। এখনকার অবস্হা দেখেন

জার্মান প্রবাসেঃ ১৬৪৬
অগ্নি সারথির ব্লগঃ ৩০৭
ইস্টিশন ব্লগঃ ১৯৫
প্রবীর বিধানের ব্লগঃ ৬১
ইতুর ব্লগঃ ৩২

আপনাদের বুঝা উচিত আপনাদের কম ভোট দেয়ার কারণে অন্যরা সুযোগ নিচ্ছে। জার্মান প্রবাসে ওয়েব সাইটটি টাকা দিয়ে ইন্টারনেটে ভোট কিনছে, ওদের প্রতিযোগিতা থেকে বহিঃস্কার করা উচিত। জার্মান প্রবাসে ব্লগ জার্মানীতে একটা চাকচিক্যময় জীবনের প্রতি ইঙ্গিত দিয়ে চলা ব্যবসায়ি এজেন্সি ছাড়া কিছু না। সেখানে অগ্নি সারথি এই ব্লগের শতাব্দির সেরা ব্লগার। সেখানে আমার ভরষা শুধু নিজেদের ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট টি যেখানে বন্ধু মাত্র ১০২৪ জন। আর কিছু সহব্লগার।


মাননীয় জুরি বোর্ডের প্রতি আমার আকুল আবেদন, শুধু আমাকে আর ইতুর ব্লগকে বিবেচনা করতে, বাকিরা সব কয়টা ভন্ড। একজন ব্লগার শুধু ব্যাক্তি তথা ইউজার একজন আর একটি ব্লগ হল কয়েক হাজার ব্লগারের সমন্বিত রুপ। আর বিষয়টা যেহেতু যোগ্যতার চেয়ে যোগাযোগের এর সেহেতু আমাকে জয়যুক্ত করা হোউক। একজন ব্লগার কখনোই পুরো একটা ব্লগের প্রতিদ্বন্দ্বী হয়ে টিকে থাকতে পারেনা। আশা করি আপনারাও বিষয়টা নিয়ে ভাববেন এবং আমাকে ব্লগে রেসিডেন হিসাবে নিয়োগ দেবেন।

নববর্ষের উৎসবে যাওয়ার আগে পরে আমাকে দুইটা করে ভোট দিয়ে যান, আমি জিতলে সামু জিতবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.