| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ না কি স্বার্থপর? সত্যি কি অামরা স্বার্থপর হতে পেরেছি? হয়তো আমরা দুনিয়াবি এই সল্প জীবনের জন্য স্বার্থপর কিন্তু পরকালে জীবনের জন্য স্বার্থপর হতে পারছি না। সত্যিকারেই যদি অামরা স্বার্থপর হতে পারতাম তবে দুনিয়া নিয়ে এতো পেরেশান থাকতাম না। দুনিয়ার জীবনের আমরা যেভাবে অাজে বাজে কাজে সময় নষ্ট করছি তা করতাম না। যেমন আমাদের জীবনের একটি বড় সময় পার করি মানুষের দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করে। কে কি করলো বা কিভাবে চলে এই নিয়েই যত মাথা ব্যাথা। আমারা মানুষ একটি ব্যাপারে বড়ই নির্স্বাথপর, তা হলো মানুষের সমালোচনা করতে ও পরামর্শ দেবার ব্যাপারে। কিন্তু যদি আমরা যদি সত্যিকারের স্বার্থপর হয়ে নিজের দোষ অনুসন্ধান করতাম এবং নিজেকে পরামর্শ প্রদান করে নিজেকে দোষ ত্রুটিহীন মানুষ হিসাবে গড়ে তুলতে পারতাম। প্রতিদিন কিছুটা সময় ব্যায় করে যদি নিজের সারাদিনের কাজে মূল্যায়ন করতে পারতাম। লোক দেখানো ভাল মানুষ না হয়ে নিজের বিবেকের কােছ ভাল মানুষ হতে চেষ্টা করতাম। যে সময়টা অন্যের দোষ অনুসন্ধানে ব্যায় করি তা যদি নিজের দোষ অনুসন্ধানে ব্যায় করতে পারতাম, তবে দুনিয়া ও অাখেরাতের জীবনের জন্য কতই না ভাল হতো। আমরা যদি বুঝতাম অন্যের সমালোচনা করে যেমন পাপ কামাই করছি, তেমনি নিজেকে সংশোধন না করে পাপী হিসাবে জীবন যাপন করছি। তাই আসুন আমরা প্রতিদিন একবার সারাদিনের কোন কাজটা ভাল আর কোন কাজটা খারাপ করলাম তা নিয়ে চিন্তা করি। এই ভাবে নিজের কাজের মূল্যায়ন করতে পারলে, একদিন দেখবেন আল্লাহুর রহমতে ইনশা-অাল্লাহ নিজেকে সুন্দর মানুষ হিসাবে গড়ে তুলতে পারবো।
২|
০২ রা জুন, ২০১৪ রাত ১২:৫০
অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ভালো লাগল । সুন্দর পোস্ট
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৪ রাত ১২:৪৪
শিফরাহ বলেছেন: আল্লাহ আমাদের সকলকে আত্নসমালোচনা করার তাওফিক দান করুন।