| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একলা হিমু
কম চিন্তাশীল লোকেরাই বেশি কথা বলে।
মনের আকাশে অনেক মেঘ।এই মেঘ আজকের না।বিগত পাঁচটা বছর ধরে জমে আসা এই।এই মেঘে বর্ষণ হয় না।তাই হয়তো মনের মেঘ আমাকে ছাডতে চায় না।
ইদানিং মাথায় কিচ্ছু ধরে না।
এটা মোটেও ভালো কিছু নয়।
কোনো একটা কথা কে সুন্দর
ভাবে গুছিয়ে বলতে কষ্ট হয়,মাথায়
তীব্র ব্যাথা অনুভুত হয়।
সুন্দর
ভাবে চিন্তা করতে গেলে মনে হয়
মাথাটা ভার হয়ে আসছে,প্রতিটা শব্দ
আমার
থেকে ক্রমান্নয়ে দুরে সরে যাচ্ছে।
স্থির হয়ে যায় চিন্তার অনুশীলন।
সামান্য একটা বিষয়
নিয়ে ভাবতে মস্তিষ্ককে অনেক
পরিশ্রম করাতে হয়।
এমন অবস্থায় একটি সুন্দর স্বপ্ন
দেখা খুব ই দুরূহ ব্যাপার।আপনজনদের
ভাল মন্দ চিন্তা করাতো অসম্ভব ই
বটে।প্রেমিকার চাহনীতে আজ
সত্যি অনুভুতি খুজে পাই না।
আমি সত্যি বলছি,আজ চিন্তায় অনেক
ক্লান্ত হয়ে পডেছি।ইচ্ছে করে একটু
বিশ্রাম দেই তাদের।
কখনো ইচ্ছে করে ছুটি দিয়ে দেই
চিরতরে।
আজ মৃত্যুকে খুব কাছ
থেকে উপলব্ধি করছি বলে মনে হয়।কিছু
মানুষের কান্নার
প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি সামনের
দেয়ালে।একি,অজান্তেই মন চরম বিষন্ন
হয়ে উঠেছে।চোখের কোনে সামান্য
অশ্রু উপস্থিতি টের পাচ্ছি।কিছু মানুষ
কখনোই এসবের মুল্য বুঝে না।
নাহ,পৃথিবীটা অনেক সুন্দর।
আরো কিছুদিন বেচে থাকতে চাই।কিছুর
দরকার নেই।কেবল চোখের আলোতে আর
কিছুটা সময় ধারন করতে চাই
পৃথিবীটাকে।
©somewhere in net ltd.