নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জানি কি আমি জনি।আমি জানি কি আমি জানিনা।আমি কি জানি না তা যখন ভুলে যাই তখন আমি যা জানি তা আমাকে সমস্যায় ফেলে দেয়।আমি শিখেছি যে জ্ঞান থেকেই সব কিছুর সৃষ্টি।সকল আবিষ্কারের জন্মভুমি হলো চিন্তা।মানব সভ্যতায় যা কিছু ঘটেছে,তা প্রথমে ঘটেছে মানুষের চিন্তায়

একলা হিমু

কম চিন্তাশীল লোকেরাই বেশি কথা বলে।

একলা হিমু › বিস্তারিত পোস্টঃ

"নিছকই একটি গল্প"

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৭

একটি গল্প লিখবো।কোন বিষয় নেই গল্পের।এমন কি কোনো ভুমিকা কিংবা উপসংহারও নেই।তবুও আমি এটাকে গল্প বলবো।আর এভাবেই একটা গল্প লিখবো।



এটি হতে পারে হতাশার বিডম্বনা কাটিয়ে উঠতে না পারা কোনো ছেলের।কিংবা বেকারত্বের জামা পড়া সমাজের চোখে অক্ষম কোনো যুবকের।যে কিনা জানে কিভাবে নষ্ট হতে হয়। এটি হতে পারে কোনো স্কুল পালানো ছেলের,যে কিনা জরের অজুহাতে সুন্দর একটি মিথ্যা বলে বেচে যায়।আর এটি দেখে কেউ হয়তো মনে মনে বলে মিথ্যেও এত সুন্দর হয়?এটাকেও আমি গল্প বলবো।



গল্পটা আমার মত।আমার জীবনের মত। আমার চোখে আমার জীবনটাও একটা গল্প।শৈশবে তামান্না নামের একটি মেয়ের প্রেমে পডাটাও গল্প হতে পারে।তাকে ভাবতে গিয়ে ভাবনায় আসক্তি কিংবা তার জন্যে বুকের মাপের পুরোটা জুডে বিশুদ্ধ ভালোবাসা তোলা রাখা অথবা আমার শৈশব থেকে যৌবনের যাত্রাটাও একটা গল্প হতে পারে।



ক্ষুদার্থ একটি শিশু ১০টাকার জন্যে ১০জন মানুষের থেকে নিরাশ হয়ে শুণ্য মুখে দুরের কুৎসিত কাকটির মৃত প্রাণি খাওয়ার দৃশ্য দেখাটাও একটা গল্প হতে পারে।



সাম্প্রতি কোন প্রেমে পডা ছেলের উদাস হয়ে থাকাটাকে কবি প্রতিভা ভাবা এবং জীবনের কাছে পরাজিত কোনো ছেলের আত্বহত্বাটাকেও একটা গল্প বলা যেতে পারে।



কোনটা গল্প নয়?প্রতিনিয়ত পায়ের নিচে পিষ্ঠ হওয়া পিপিলিকা থেকে শুরু করে বোনের মত মেয়েটির পবিত্রতা ধর্ষন করা।প্রতিটাই গল্প।জীবনের গল্প।এক একটা সতন্ত্র গল্প।প্রতিটা জীবনই একটা ভিন্ন ভিন্ন গল্প।কারোটা মানুষ লিখে রাখে ইতিহাসে আর কারোটা জায়গার অভাবে হারিয়ে যায় অন্ধকারে। আচ্ছা?গল্পের ধর্মটাই নাকি পাল্টে যাচ্ছে।নাহ,গল্পের ধর্ম তার যায়গাতেই আছে।কেবল আমাদের জীবনের ধর্মটাই পাল্টে যাচ্ছে এবং যাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.