| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্টুপিড-ই বটে ! ! পরিহাসকে মনে করেছি প্রেম, খেলাকে ভেবেছি সত্য । কিন্ত আমি তো একা নই । জগতে আমার মতো মূর্খরাই তো জীবনকে করেছে বিচিত্র; সুখে-দুঃখে অনন্ত মিশ্রিত । যুগে যুগে এই নির্বোধ হতভাগ্যের দল ভুল করেছে, ভালোবেসেছে, তারপর সারা জীবনভর কেঁদেছে । হৃদয়-নিংড়ানো অশ্রুধারায় সংসারকে করেছে রসঘন, পৃথিবীকে করেছে কমনীয় । এদের ভুল, ত্রুটি, বুদ্ধিহীনতা নিয়ে কবি রচনা করেছে কাব্য, সাধক বেঁধেছে গান, শিল্পী অঙ্কন করেছে চিত্র, ভাস্কর পাষাণ-খণ্ডে উৎকীর্ণ করেছে অপূর্ব সুষমা । জগতে বুদ্ধিমানেরা করবে চাকরি, বিবাহ, ব্যাঙ্কে জমাবে টাকা, জুয়েলারির দোকানে গড়াবে গয়না । স্ত্রী, পুত্র, স্বামী, কন্যা নিয়ে নির্বিঘ্ন জীবন যাপন করবে স্বচ্ছন্দ সচ্ছলতায় । তবুও আমরা মেধাহীনের দল একথা কোনদিন মানবো না যে, সংসারে যে বঞ্চনা করল, হৃদয় নিয়ে করল ব্যাঙ্গ, দুধ বলে দিলো পিটুলি – তারই হলো জিত; আর ঠকল কেবল সে, যে উপহাসের পরিবর্তে দিলো প্রেম ।। ।।
__collected
©somewhere in net ltd.