| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) আল্লাহ তা'লার অসীম কুদরতে ৪০০০ বছর পূর্বে সৃষ্টি হয়েছিল।
২) ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে ৮০০০ লিটার পানি উত্তোলন করার পরও পানি ঠিক সৃষ্টির সূচনাকালের ন্যায়।
৩) পানির স্বাদ পরিবর্তন হয়নি, জন্মায়নি কোন ছত্রাক বা শৈবাল।
৪) সারাদিন পানি উত্তোলন শেষে, মাত্র ১১ মিনিটেই আবার পূর্ণ হয়ে যায় কূপটি।
৫) এই কূপের পানি কখনও শুকায়নি, সৃষ্টির পর থেকে একই রকম আছে এর পানি প্রবাহ, এমনকি হজ্ব মউসুমে ব্যবহার ক'য়েক গুন বেড়ে যাওয়া সত্বেও এই পানির স্তর কখনও নিচে নামে না।
৬) সৃষ্টির পর থেকে এর গুনাগুন, স্বাদ ও এর মধ্যে বিভিন্ন উপাদান একই পরিমানে আছে।
৮) এই কূপের পানির মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্ট এর পরিমান অন্যান্য পানির থেকে বেশী, এজন্য এই পানি শুধু পিপাসা মেটায় তা না, এই পানি ক্ষুধাও নিবারণ করে।
৯) এই পানিতে ফ্লুরাইডের পরিমান বেশী থাকার কারনে এতে কোন জীবানু জন্মায় না ।
১০) এই পানি পান করলে সকল ক্লান্তি দূর হয়ে যায়।
►রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জমজমের পানি যে যেই নিয়তে পান করবে, তার সেই নিয়ত পূরণ হবে। যদি তুমি এই পানি রোগমুক্তির জন্য পান কর, তাহলে আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। যদি তুমি পিপাসা মেটানোর জন্য পান কর, তাহলে আল্লাহ তোমার পিপাসা দূর করবেন। যদি তুমি ক্ষুধা দূর করার উদ্দেশ্যে তা পান কর, তাহলে আল্লাহ তোমার ক্ষুধা দূর করে তৃপ্তি দান করবেন। এটি জিবরাইল (আ.)-এর পায়ের গোড়ালির আঘাতে হজরত ইসমাইল (আ.)-এর পানীয় হিসেবে সৃষ্টি হয়েছে।’ (ইবনে মাজাহ ও আল-আজরাকি)
►জম জমের পানি দাড়িয়ে এবং তিন শ্বাসে পান করা সুন্নাহ। পান করার সময় নিম্নের দোয়াটি পাঠ করা-
اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا, وَرِزْقًا وَاسِعًا, وَشِفَاءً مِنْ كُلِّ دَاءٍ.
(حديث ضعيف/ رواه الدارقطنى وعبد الرزاق والحاكم عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا مَوْقُوْفًا)
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আস'আলুকা ইলমান নাফি'আ, ওয়ারিজকান ওয়াসিয়া, ওয়াশিফা'আন মিন কুল্লি দা।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার নিকট কল্যাণকর জ্ঞান, প্রশস্থ রিযিক এবং যাবতীয় রোহ থেকে আরোগ্য কামনা করিতেছি। (দারা কুতনী, আব্দুর রাজ্জাক ও হাকেম, বর্ণনায় ইবেনে আব্বাস)
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
সাইফুলইসলাম েকােয়ল বলেছেন: ধন্যবাদ আপনাদের সবাইকে। যারা পড়েছেন। আমি এখনো সেই খানে যাই নাই। সেই কারনে জানি না সেকেন্ডে কত লিটার পনি উত্তোলন করা যায়। মোটর দিয়ে পানি উত্তোলন এর পরিমাপ কিভাবে করে বা কারা এর হিসাব করেছে তা আমি জানি না। আবারো ধন্যবাদ।
২|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
নতুন বলেছেন: যমযম কুপের উতস কোথায়?
৩|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
নীড় ~ বলেছেন: ১০) এই পানি পান করলে সকল ক্লান্তি দূর হয়ে যায়।
এর কারন কি?
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
সাইফুলইসলাম েকােয়ল বলেছেন: জানিনা।
৪|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
রাহী আবদুল্লাহ বলেছেন: ভাল লাগল। তবে পত্রিকায় পড়েছিলাম -দর্শনার্থীদের অপব্যাবহারে প্রায় ২২ বছর আগে একবার জমজম কুপের পানি দুষিত হয়েছিল। সাবধানরা অবলম্বনের জন্যই বর্তমানের ফেসিং দিয়ে দর্শনার্থীদের সরাসরি পানির স্পর্শে যাওয়া বন্ধ রাখা হয়েছে।
) ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে ৮০০০ লিটার পানি উত্তোলন করার পরও পানি ঠিক সৃষ্টির সূচনাকালের ন্যায়। -প্রসংগে বলতে চাই পানি উত্তোলনের পাম্প/মটর ভারী/হালকা বলে কোনো উত্তোলন মান বোঝায়না। অন্যান্য পাওয়ার ইঞ্জিনের মতই পানির পাম্প/মটরের ক্ষমতা/উত্তোলন মান বোঝাতে হর্স পাওয়ার উল্লেখ করা হয়।
ধন্যবাদ।
৫|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
শাকিলা জান্নাত বলেছেন: সুবহানআল্লাহ।
প্লাস।
৬|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
কসমিক রোহান বলেছেন: মাশা আল্লাহ।
৭|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
শাকিলা জান্নাত বলেছেন: রাহী আবদুল্লাহ বলেছেন:
) ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে ৮০০০ লিটার পানি উত্তোলন করার পরও পানি ঠিক সৃষ্টির সূচনাকালের ন্যায়। -প্রসংগে বলতে চাই পানি উত্তোলনের পাম্প/মটর ভারী/হালকা বলে কোনো উত্তোলন মান বোঝায়না। অন্যান্য পাওয়ার ইঞ্জিনের মতই পানির পাম্প/মটরের ক্ষমতা/উত্তোলন মান বোঝাতে হর্স পাওয়ার উল্লেখ করা হয়।
ফিজিক্স না অ্যাপ্লাই করাই ভাল। ভারি বলতে কেউ এখানে ঘনত্ব/লিটার বুঝবে না। যে বুঝার ঠিক ই বুঝে নেবে।
এই পোস্টে ক্যাচাল করার ইচ্ছে ছিল না। সরি
৮|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
ভ্রমন কারী বলেছেন: +++++++++++
৯|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১
ইথান মাহমুদ বলেছেন: ভালো লেখা।
১০|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
মো কবির বলেছেন: ভাই,রাহী আবদুল্লাহ অনেক জানেন মনে হয় ।
আরকটু জানেন খুব বড় বড় কোন মেশিনারি জিনিস কে বুঝাতে সাধারণত ভারী শব্দটি চলে আসে।
নিজেকে অবশ্যই জ্ঞানী মনে করবেন, কিন্তু মনে রাখবেন যারা পোস্ট দেয় তারাও কিন্তু কম জ্ঞানী না।
যাক সে সব, পোস্টের জন্য অসংখ্য ভালবাসা
১১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
ডিসকো বয়াতী বলেছেন: রাহি আব্দুল্লাহর মন্তব্যটাতে কোনো কটাক্ষ আছে মনে হচ্ছেনা-তারপরেও পোস্টদাতা এবং আরো কয়েকজন আঁতেল এর বিরক্তি প্রকাশ দেখে বিস্মিত!
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২
সাইফুলইসলাম েকােয়ল বলেছেন: আমি আবার কি রকম বিরক্ত হলাম। পরবর্তিতে চেষ্টা করব হর্স পাওয়ার এ ক্যালকুলেট করার জন্য।
১২|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১
কালোপরী বলেছেন: ++++++++++
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২
সাইফুলইসলাম েকােয়ল বলেছেন: শুকরান।
১৩|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১
যাযাবরমন বলেছেন: +,
তবে ১টা কথা অপ্রয়োজনীয় ও পুরোপুরি ভিত্তিহীন লিখেছেন," এটি জিবরাইল (আ.)-এর পায়ের গোড়ালির আঘাতে "। আমি যতদুর জানি জিবরাইল (আ.) মানুষ না, ফেরেস্তা। তার গোড়ালি আছে না কি তাই অনিশ্চিত।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
সাইফুলইসলাম েকােয়ল বলেছেন: আমরা জানি আল্লাহর কোন আকার নেই। তাই না। কিন্তু খেয়াল করবেন হাসরের দিন আল্লাহ তালা চেয়ারে বসে বিচার কার্য্য চালাবেন। এবার বলুন চেয়ারে বসতে হলে অব্যশই একটা আকার ধরন করতে হবে। তাই না? আপনি যদি বলেন জ্বি তাহলে আপনি সিরক করলেন। কারন আল্লাহ তালার কোন আকার নেই। আমাদের ছোট জ্ঞানে এর থেকে বেশী ভাবতে পারিনা।
সবার কাছে ক্ষমা চাচ্ছি । আমি আশা করব আমার এই মন্তব্যটার আর কোন মন্তব্য কেউ করবেন না। ধন্যবাদ সবাইকে।
১৪|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
এম ই জাভেদ বলেছেন: আমি তো জানতাম শিশু ইসমাইলের পায়ের গোড়ালির আঘাতে আল্লাহর কুদরতে এর সৃষ্টি ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
সাইফুলইসলাম েকােয়ল বলেছেন: হয়ত। আমি জানি না।
১৫|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
ভিটামিন এ বলেছেন: আল্লাহর কুদরতে হজরত ইসমাইল আঃ এর পায়ের আঘাতে এর সৃষ্টি ।
১৬|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
চারু_চারবাক বলেছেন: 'Poisonous' drink
A BBC investigation discovered "Zam Zam" water was being sold by Muslim bookshops in Wandsworth, south-west London, and Upton Park, east London, as well as in Luton, Bedfordshire.
"The water is poisonous, particularly because of the high levels of arsenic, which is a carcinogen," said Dr Duncan Campbell, president of the Association of Public Analysts.
The water has a special significance for many of those who go on pilgrimages to the city of Mecca
"The limits set in drinking water are set there for very good reason.
"Once the water gets above that limit, it's not safe.
Click This Link
In May 2011, a BBC London investigation found that water marketed as having been taken from the Zamzam Well contained high levels of nitrate, potentially harmful bacteria, and arsenic at levels three times the legal limit in the UK.[7] Arsenic is a carcinogen, raising concerns that Muslims who regularly consume commercial Zamzam water in large quantities may be exposed to higher risks of cancer. The British Food Standards Agency has in the past issued warnings about water claiming to be from the Zamzam Well containing dangerous levels of arsenic
en.wikipedia.org/wiki/Zamzam_Well
১৭|
০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫২
দুঃখ বিলাসি বলেছেন: +
১৮|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
নীড় ~ বলেছেন: লেখক বলেছেন: আমরা জানি আল্লাহর কোন আকার নেই। তাই না। কিন্তু খেয়াল করবেন হাসরের দিন আল্লাহ তালা চেয়ারে বসে বিচার কার্য্য চালাবেন
কি আনসান বকছেন কোনো তথ্যসুত্র ছাড়া
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
মুদ্দাকির বলেছেন: সুন্দর +++