নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

সাইফুলইসলাম েকােয়ল

সাইফুল ইসলাম

সাইফুলইসলাম েকােয়ল › বিস্তারিত পোস্টঃ

গোপন ঘাঁটির খবর গোপন নেই

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

সৌদি আরবে গোপনে একটি ড্রোন ঘাঁটি পরিচালনা করছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএ। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে রেডিও তেহরান ও বিবিসি।

ইয়েমেনভিত্তিক আল কায়েদা সদস্যদের ওপর হামলা চালানোর লক্ষ্যে দুই বছর আগে সৌদি আরবে ওই গোপন ঘাঁটি স্থাপন করা হয়। তবে জানার পরও এতদিন এ খবর প্রকাশ করেনি মার্কিন গণমাধ্যমগুলো।

২০১১ সালের সেপ্টেম্বরে আল কায়েদা নেতা আনোয়ার আল-আওলাকিকে হত্যার জন্য যে ড্রোন থেকে হামলা চালানো হয় তা সৌদি ঘাঁটি থেকেই উড়ে গিয়েছিল বলে ওয়াশিংটন পোস্টের খবরে জানানো হয়েছে। এরপর সৌদি ঘাঁটি ব্যবহার করে আরো বেশ কিছু ড্রোন হামলা চালিয়েছে সিআইএ।

এক শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সৌদি আরবে অবস্থিত ড্রোন ঘাঁটির বিষয়টি ফাঁস হলে জঙ্গি দমনে চলমান অভিযান ব্যাহত হতো, এ আশঙ্কায় তা গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.