| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মাঝে হাজার স্রোত
বয়েছে বাহিরে-আড়ালে,
রাতের আমিকে যায় না চেনা
দিনের আলোতে দাড়ালে।
জীবনের দিন যাচ্ছে কেটে
অভিনয়ের নানান রুপে।
গড়ছি কতো কৃর্তি নিজের
আঁধার - আলোয় নিশ্চুপে।
যোগাযোগের নানান ভাষায়
হাজার দিনের হাজার আমি,
নিজের দেবতা গড়েছি নিজেই
বানিয়েছি পাহাড় মরুভূমি।
নিজের সৃষ্টি দেখে নিজে
অবাক হয়ে যাই যে কীযে।
ভাবতে পারিনি কখনো আমি
নিজেকে অবিনশ্বর
খুজেছি বৃথাই অন্ধকারে
নিজের স্রষ্টা ঈশ্বর।
ঈশ্বর আমি,আল্লাহ আমি
আমিই ভগবান,
আমার সৃষ্টিতে নেই যে কোন
স্রষ্টার অবদান।
আমি হলাম সীমানাবিহিন
নিজেই নিজের স্রষ্টা,
নিজেই বানাই নিজের জীবন
নিজেই নিজের দ্রষ্টা।
আমার আমি হাজার রুপে
হাজার দিনের সেরা,
নিজের কাছে নিজেই মহান
সৃষ্টি - উল্লাসে ঘেরা
©somewhere in net ltd.