নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নহীন

কিছু না

নীরব অরণ্য-nirob aronno

গাধা

নীরব অরণ্য-nirob aronno › বিস্তারিত পোস্টঃ

সব কিছু বদলায়

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫০

সময়ের আবর্তনে বদলায় সবকিছু

বদলে যাই আমি-আমরা এমনকি অন্য সবাই

সময়ের প্রয়োজনে নানা সম্পর্ক গড়ে ভিন্ন মাত্রায় ভিন্ন রুপে

আবার সময়ের আবর্তনে সব বদলায়,ভাঙে প্রয়োজনীয় সে-সব

বাস্তব কিংবা অবাস্তব নিরব অথবা সরব সম্পর্ক।

চাঁদ ওঠে আবার চাঁদ ডুবে যায় তবুও আকাশ জাগে

সময়ের কাছে সে কিছুক্ষণ পূর্ণিমা অথবা অমানিশা মাগে।

বদলে যাওয়া পৃথিবীতে বদলায় মানুষ,বদলায় গ্রহ নক্ষত্র তারা

বদলায় পাহপড় বদলায় নদী বদলায় সাগরের স্রোতধারা

মহকালের অতল গর্ভে হারিয়ে যায় কতো কবি,

কবির স্বপ্নে দেখা হাজারো কবিতা হয়ে যায় ছায়াছবি

সময়ের দোলাচলে ভগবান পাল্টায় আল্লাহ হয়ে যায় যিশু

ক্ষুধার কাব্যে যাতনা বাড়ায় ক্ষুধার্ত অনাহারি শিশু

এভাবে সময় বদলে যায় কালের খেয়ায় ভেসে

তবুও নতুন শিশু নতুন রুপে আসে ধরায় হেসে

সব কিছু বদলায় বদলে যাওয়া সময়ের হাত ধরে

সব কিছু পড়ে থাকে স্মৃতি হয়ে হৃদয়ের বালুচরে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.