নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বার্থপর, ঠোঁটকাটা, গালিবাজ , আর কমু না ......।

নিশা বিবি

অ্যান্টিবাইওটিক

নিশা বিবি › বিস্তারিত পোস্টঃ

ধর্ষক আর আমরা

৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৪

মাইনষে নাকি এখন খালি অনলাইন সেলিব্রেটি হয়। এফবিতে কি মরার লাইভ খুলসে, বেটিরা কাপড় খুইলা মডেল হয়। লাভ কি ??আদিম বেচাকিনা...।। একদল মানুষ দেইখা জিব্বা চাঠে ...। থুঃ তোর মুখে ...।।
জানতে মন চায় সব পুলাগোর কি এমন ফিল হয়??!! লজ্জায় ভাইরে জিগাইতে পারি না । ভয়ে বাপরে জিগাইতে পারি না।
সোশ্যাল নেটওয়ার্ক যত উন্নত হইতেছে সমাজে ততো উন্নত মানের ধর্ষক সৃষ্টি হইতেসে । শিশুর শরীরটারেও সেক্স দেবী লাগতেসে। সমাজ মুখ গুটায় থাকলে , আইন ঘুমায় থাকলে কয়দিন পর সব ঘরে ঘরে ধর্ষক সৃষ্টি হবে , আমি হলফ কইরা কইতে পারি। পুলাপাইনদের আমরা যেই শিক্ষা দিতেসি ফল সরূপ কয়দিন পর বাহির হইব শিক্ষিত ধর্ষক। যদি সংখ্যায় এখনও কম না।
গাদা গাদা বই বাচ্চাগোর মাথাটা খাইয়া ফেলতেসে । পড়া লেখায় বিনোদন না থাকায় পুলাপাইন ভুল বিনোদনের দিকে চইলা যাইতেসে । বাবা মা হিসাবে আমরা কি করতাসি পুলা মাইয়া ভাগ কইরা ফেলতেসি । মাইয়ারে কইতেসি লুকায় থাক আর পুলারে কইতেসি বাহিরে যাইয়া যা খুশী কর।
পুলা হওক আর মাইয়া হওক কেওই সেক্স কি ? সেইটা জাইনা জন্মায় না । সেক্স এর সঠিক সংজ্ঞা নতুন প্রজন্মের কাছে তুইলা ধরা বাপ মা আর শিক্ষা ব্যবস্থার কাম ... ।শিক্ষিত ধর্ষক অশিক্ষিত ধর্ষকের থেইক্কা মারাত্মক । এরা ধরা ছুঁয়ার বাহিরে। শিক্ষা ব্যবস্থা যদি লজ্জায় সেক্সরে লুকায়, নিজে পতিতালয়ে বইসা থাকে, ধর্ষক একদিন রাজা হইব।


অ্যান্টিবাইওটিক

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৮

আহা রুবন বলেছেন: সমাজটা দ্রুত বদলে যাচ্ছে। বাবা-মা সবার দেখাদেখি সন্তানের হাতে লেটেস্ট ইলেক্ট্রনিক্স ডিভাইজ তুলে দিতে ব্যস্ত। নইলে যে মান থাকে না। কিন্তু এই সবে কী করা যায়, কী দেখা যায় সে বিষয়ে অনেকেরই ধারণা নেই। সারাদিন বন্ধুদের সঙ্গে কাটিয়ে রাতে কেন কথা বলতে হবে, অভিভাবকের ভাবনায় আসে না। রাত জেগে নিষিদ্ধ বিষয়ে ঘাটাঘাটি করে। একটি কিশোর কেন এতটা স্বাধীনতা পাবে? পরিবার ছোট হয়ে আসছে। আগে যৌথ পরিবার ছিল, যৌবনপ্রাপ্তির শুরুতে পরিবারের কারও-না কারও কাছ থেকে (জ্ঞাতি বড় ভাই, বা বোন, ভাবি, দাদা, দাদি...) যৌন বিষয়ে কিছুটা হলেও ঠিক ধারণা পেত। এখন সে সুযোগ নেই। যেটুকু জানে তা সম বয়সী বন্ধুর কাছ থেকে এবং তা বিকৃতভাবে। আমদের সতর্ক হতে হবে। ওরা যাতে সঠিক যৌন শিক্ষা পায় তার নজর দিতে হবে।

২| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: এ বিষয়ে অামার একটি সচেতনতা মূলক লেখা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে

৩| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪২

মারিয়া ফেরদৌসী বলেছেন: ডিজিটাল বাংলাদেশ গড়তে যেয়ে ডিজিটাল শিশু তৈরী করে ফেলছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.