নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল পিঁপড়া

নীল পিঁপড়া › বিস্তারিত পোস্টঃ

একটি অমীমাংসিত প্রেমের কবিতা

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫

আলোড়িত রাত,

থেমে থেমে বিজলীর ডাক

দমকা মাতাল হাওয়া

দুমড়ে মুচড়ে যাচ্ছে যেন চারপাশ

তবু থামেনি তোমার জন্য লেখা....

আজ সেই প্রথম থেকে লিখছি...

তোমার সাথে পরিচয়,

প্রথম কথা

সব যেন কাগজের বুক চিরে লিখে চলেছি.

আমি কি তোমার কেউ?

আজ হঠাৎ এই প্রশ্ন

মনে খুব বেশি ঘুরপাক খাচ্ছে।

ইদানীং প্রচন্ড তোমায় নিয়ে ভাবি

তোমাকে ঘিরেই আবর্তিত লেখাগুলো

যেন ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে

আলেয়ার আলোয়.

একটু আগের ঝড়টা এখন আর নেই

হয়তো ধুল উড়িয়ে চলেছে

অন্য কারো কবিতায়,

আপাতত কেবল হিংসা তার জন্য(চলবে).

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৩

লাবনী আক্তার বলেছেন: কার জন্য হিংসা?? :( :( :(

২| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১০

নীল পিঁপড়া বলেছেন: hoytoba kabab me haddir jonno.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.