| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকগুলো দিন আর অনেকটা সময়
সাথে বিশেষ কিছু অপরাধবোধ,
চোখের নোনা জল যেন মুল্যহীন প্রবাহমান নদী।
কখনো জানতে চাইনি
এ আমার কর্মফল নাকি অর্জন।
পেছন ফিরে কখনো কি ভেবেছ
কেমন আছি?
আজও নিজেকে খুঁজে ফিরি লোকালয়ে,
অন্ধকারে হাতরে বেরাই
পুড়ে যাওয়া ছাই আর নিভে যাওয়া
সময় এর মাঝে।
কতবার বদ্লাবো ভেবেছি
বদ্লাতে চেয়েছি, দাওনি
হয়তোবা আমি নামক ঘুড়ির নাটাই
তোমাতেই ছিল।
জানতে খুব ইচ্ছে হয় আজ এই অসময়ে,
আমি কি কখনোই আমার নই?
২|
১৫ ই মে, ২০১৩ রাত ১১:২৮
নীল পিঁপড়া বলেছেন: অন্তরের অন্তস্থল থেকে আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৩ রাত ১০:৫৭
দৃ:খবাদী স্বপ্নবাজ বলেছেন: অনেক অনেক ভাল লেগেছে.......।
ধন্যবাদ, কিছুক্ষণের জন্য নষ্টালজিক হয়ে পড়েছিলাম। মনে হয়েছে, এতো আমার গল্প।