নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল পিঁপড়া

নীল পিঁপড়া › বিস্তারিত পোস্টঃ

একান্ত নিজের কিছু কথা

১০ ই মে, ২০১৩ দুপুর ২:৩৫

মাঝে মাঝে ডায়রী লেখাটা আমার অভ্যাসের মধ্যে পড়ে বললে হয়ত ভুল বলা হয়, কারন মন খারাপের সময়টাতেই বেশীরভাগ আমি ডায়রী নিয়ে পড়ে থাকি। তখন ছোট, বড় নানা কষ্ট গুলো মনের জানালায় উঁকি দিয়ে যায়। কখোনোবা ধাঁরালো কিরিচের আঘাতে ক্ষত বিক্ষত হই, কখোনোবা অচনো ভাল লাগায় মনটা দুলে উঠে।

এমনই কোন এক মন খারাপের দিনে কিছু লেখার জন্য লেখা। একাকিও্বই কী কেবল কষ্ট আসে?

কত দিনের সখ নীল খোলা প্রান্তরে রঙ্গিন ঘুড়ি উড়াব..... ঘুড়ি উড়বে নীল আকাশে.... মন লাটাই থাকবে শুধু আমার হাতে.... অধরা স্বপ্নরা কেবল স্বপ্ন হয়েই রইল। আজও আকাশে ঘুড়ি উড়ে কেবল আমার ঘুড়িই ধারাল মা্নজায় কাটা পড়ে....

নীল আকাশ আমার ভাল লাগত....ভাল লাগত সবুজ খোলা প্রান্তরের গজিয়ে উঠা ঘাস....আজ কেবলই অন্ধকার.... অন্ধকার আমাকে গ্রাস করেছে....

কেবল ফেলে আসা কষ্টরাই হাতছানি দিয়ে ডাকে....

ইদানিং খুব কষ্ট হয়... সব কিছুই অর্থহীন মনে হয়...

বাবা-মা, ভাই-বোন কারও কথাই মনে হয় না। অনেকে বলে আমি নাকি চরম পাষান্ড; হয়ত বা তাই. ... ইদানিং সে চেষ্টায় করছি। খুব বেশী কিছু আমি কখনো চাই নি, কিন্তু সেই অল্প কিছু ছোট্ট স্বপ্ন ও আমার জীবনে অধরা রয়ে গেলো। ... কিছুই ভুলতে পারি না,বাস্তবেই বলুন আর স্বপ্নেই ......আমি অনেক বদলে গেছি.... এটাই হয়ত আমার নিয়তি.... ভাগ্যের লেখা খন্ডায় কার সাধ্য....দূর থেকে আমার আমি আমাকে বিদ্রুপ করে...পারলাম না নিজেকে বদলাতে.............আমি আমার আমি থেকে মুক্তি চাই.......................

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

লাবনী আক্তার বলেছেন: Ami amr theke mukti chai. :(

২| ১০ ই মে, ২০১৩ রাত ৯:০৯

নীল পিঁপড়া বলেছেন: ভালোবাসার বিষে,সে মুক্ত হবে কিসে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.