| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজি সবাই চলিয়াছ কাহারই খোঁজে
জিজ্ঞাসিব বাতাসকে যে সবার স্পর্শ বোঝে,
কোথায় যেন মিলিয়া গিয়াছে হঠাৎ
বাতাসকে খুজিবার মায়ায় ছুটিলাম তাহার পিছে,
আসিবে হয়ত খানিক বাদে,মন ভাবিস কেন মিছে।
বাতাসের খোঁজে চাহিয়াছিলেম আকাশ পানে
রাত্রির চাঁদ খানি কি যেন বলিয়া দিল আমারি কানে কানে,
হস্ত পানে তুলিয়া দিলো জোছনা পূর্ণ খামে.
শুধাই তাহারে,সূর্য উঠিবার অনেক বাকি
এখুনি কাহারে দিয়াছো ফাকি?
জোছনা হাসিয়া কহে
এ আলো আলেয়া নহে.
শুধু যে তাহারি কাছে আমারি ঋণ
ঐত বাতাসের সুরেতে বাজিতেছে খুশির বীন.
জোছনার আলোয় আলোকিত হোক তাহারি প্রতিটি দিন।
আজ যে তাহার,
শুধুই তাহার শুভ জন্মদিন
২|
১৫ ই মে, ২০১৩ দুপুর ১:৩১
নীল পিঁপড়া বলেছেন: আসলে জন্মদিন এর কথা ভাবতে গিয়ে কবিতাটা লিখলাম...ভালোলাগায় ধন্যবাদ.....
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৩ ভোর ৫:৫৭
হাসান মাহবুব বলেছেন: কার জন্মদিন? অনেক শুভেচ্ছা রইলো। কবিতায় ভালো লাগা।