নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল পিঁপড়া

নীল পিঁপড়া › বিস্তারিত পোস্টঃ

তোমার যান্ত্রিক শহরে

১৫ ই মে, ২০১৩ রাত ১০:৩৩

আজ ফিরতে চাই অনেক পেছনে,

সেই ইট কাঠ আর পাথরে মোড়ানো

তোমার যান্ত্রিক শহরে।

যেখানে আছে নতুন সকাল,

নগ্ন বিকাল,

,সভ্য সমজের সুধিজন আর নির্মলতা।

জেসমিন এর আত্ম চিৎকার যেখানে নেই,

নেই রাজনীতির কালো ধোয়া অসততা বোর্ড,

নেই তোমার আমার চলার পথে রক্ত।



আজ ফিরতে চাই অনেক পেছনে,

সেই ইট কাঠ আর পাথরে মোড়ানো

তোমার যান্ত্রিক শহরে।

যেখানে কাঁদায় নাই লুকানো চোরাবালি।

দরজার ওপাশে যেখানে মুক্ত তুমি।

যেখানে পিষ্ট হবেনা কোন দেয়ালের চাপায়,

কলঙ্ক যেখানে নীচু করেনা ধরণীরে।

যেখানে বিষ মেশানো হয়না সহোদরের খুদায়।



সময়ের টানে কখন ছিঁড়েছে পায়ের জুতা।

জানতে চাই আনমনে,

তাহলে কী ফিরবনা সময় গহীনে?

খালি পায়ে মিশিয়ে মাটি,

আমি হেঁটে হেঁটেই ফিরব একদিন

মুছে দিতে তোমার সকল যান্ত্রিকতা।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল্লাগসে ||

২| ২০ শে মে, ২০১৩ রাত ১:০২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

৩| ২০ শে মে, ২০১৩ দুপুর ২:৫৫

লাবনী আক্তার বলেছেন: আপনার লেখনি অনেক সুন্দর! ভালোলাগা রইল।

৪| ২০ শে মে, ২০১৩ রাত ৮:৫০

নীল পিঁপড়া বলেছেন: কবির ভাই, হাসান ভাই এবং লাবনি সবাইকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.