| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও মেঘ তোরে বলি
আর একটু সবুর কর
মোটে এর কয়েক বস্তা বাকী।
তোকে কত ভালোবাসি টুকুর বাবা জানে।
চাইলে নোলক পড়বি নাকে
রুপোর চুড়ি চড়াবি তোর হাতে,
ও মেঘ তোরে বলি
আর একটু সবুর কর
মোটে এর কয়েক বস্তা বাকী।
ভিজবো ঠিক ততক্ষণ তুই বলবি যতক্ষণ,
মানবোনা কারো মানা
তবু আমার সোনা আমায় ঘরে নিতে দে,
ও মেঘ তোরে বলি
আর একটু সবুর কর
মোটে এর কয়েক বস্তা বাকী।
ভিক্ষে চাইগো দোহাই তোরে
আমি যে মা
আমার যে মা হতে হয়,
ও মেঘ তোরে বলি
আর একটু সবুর কর
মোটে এর কয়েক বস্তা বাকী।
তুই যদি চাস ছাতা ভাঙবো
নইলে ওরাই ভেঙ্গে দেবে তা,
কেড়ে নেবে ভিটেমাটি
দেখিস তখন জল ঝরাবো সমান তালে
ও মেঘ
ও মেঘ তোরে বলি
আর একটু সবুর কর
মোটে এর কয়েক বস্তা বাকী।
২|
১৫ ই জুন, ২০১৩ রাত ১:০৭
নস্টালজিক বলেছেন: সুন্দর ভাবনা! ভালো লাগা দৃশ্যকল্প!
শুভেচ্ছা, পিপঁড়া!
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:১৮
এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।