| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বনশ্রী টু সোনারগাঁও পানাম সিটি ৬২ কি.মি রাইড দিয়ে আসলাম !!!
আমরা তিন বন্ধু আগে থেকেই ঠিক করে রেখেছিলাম ঈদের ২য় দিন সাইকেল নিয়ে ঘুরেতে বের হব! কিন্তু কথায় যাবো তা ঠিক করে রাখি নাই! যথারীতি ঈদের ১ম রাতে আমরা তিন জন স্কাইপে আলাপে বসলাম কথায় যাবো তা ঠিক করার জন্য।
আগেই বলে রাখি আমি নিশান আর বাকি দুই বন্ধুরা হল মুকুল ও ইশরাক!
লাল্লুটা আমি, নীলটা মুকুল, সাদাটা ইশরাক!
আলাপে আমি আগে প্রস্তাব রাখলাম সোনারগাঁও পানাম সিটি যাওয়ার জন্য! মুকুল ও ইশরাক চাচ্ছিল ঢাকার মধ্যে ঘুরার জন্য কারন ঈদের সময় ঢাকার রাস্তা ফাকা থাকে এবং তার চাইতে বড় কথা তারা দুই জন কখনো সর্বোচ্চ ৪-৫ কি.মি এর বেশি ও হাইওয়েতে কখনো চালায় নাই (আমিও সর্বশেষ ৭ বছর আগে সাইকেল চালিয়ে ছিলাম) আমি বললাম এই টাইমে হাইওয়ে ও মোটামোটি ফাকা থাকবে তা ছাড়া মোটার বাইক দিয়ে ঢাকা শহর ঘুরতে ঘুরতে এখন আর ঢাকায় ঘুরতে ভাল লাগে না তাই ঢাকার বাইরে যাইতে চাচ্ছিলাম! পরে শেষমেশ মুকুল ও ইশরাক রাজি হল কিন্তু শর্ত জুরে দিল পানাম সিটিই যে যাইতে হবে হবে এমন কোন কথা নাই! যতটুকু পারা যায় টতটুকু যাবে! আমি মনে মনে বললাম "বাবাজিরা একবার খালি রওনা হও পানাম সিটি যদি কাল না গেছি......)
যেই কথা সেই কাজ সকাল ৭.৪৫ মিনিটে রওনা হলাম সোনারগাঁও পানাম সিটির উদ্দেশে! বনশ্রী থেকে নন্দিপাড়া-ডেমরা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম! আগের রাতে বৃষ্টি হয়াতে দক্ষিণ বনশ্রী আর নন্দিপাড়ার রাস্তার করুন অবস্থা! আস্তে আস্তে করে ৯.১৫ তে স্টাফ কোয়ার্টারে পৌছালাম, তারপর সেখানে আমপাতা ক্যাফেতে সকালের নাস্তা সারলাম।
আমপাতা ক্যাফের সামনে!
আমপাতা ক্যাফে থেকে বের হয়ে চা খাওয়ার জন্য চায়ের দোকানে বসলাম, চা খেতে খেতে মুকুল বলল "মামা বড়টা লাগছে" দোকানদারকে জিজ্ঞাস করলাম আসেপাশে কথাও টয়লেট আছ কিনা! সাথেসাথে দেখায় দিল সামনের মার্কেটা! মুকুল দিল দৌড়! আমি আর ইশরাক মজা নিচ্ছিলাম,
কিছুক্ষনপর দেখি আমারও জানি কেমন কেমন লাগে
!!! আমি ইশরাককে বললাম "মামা তুই বস আমিও একাটু আইতেছি" ইশরাক সাথে সাথে বলল "কসকি মুমিন তোরও, আমি ই ভাল সকাল বেলা বাসা থেকে সাইরা আসছি
"
তারপর আমাদের স্টাফ কোয়ার্টার থেকে বের হতে হতে ১০.০৫ বাজলো!
হাইওয়ে উঠার পর ওদের নিয়ে আস্তে আস্তে আগাতে লাগলাম, ১০.৪০ এ মদনপুর আসার পর বৃষ্টি বাবাজি আমাদের ধইরা বসলো তারপর কোনোমতে একাটা মিস্টির দোকানে ঢুকলাম সাইকেল সহ কারন দোকান খোলা কিন্তু কার্যক্রম বন্ধ ছিল!
এই সেই মিস্টির দোকান!!
বৃষ্টি কোখন শেষ হবে অপেক্ষা করেতে করতে তিন জনই বিরক্ত হয়ে গেলাম
, ঠিক ১১.১০ এর দিকে ধারাম করে একাটা আওজ হলো, তাকিয়ে দেখি একটা বাস একটা প্রাইভট কার কে পুরা চেপ্টা করে ফেলসে!!! দৌড়ায় গেলাম, অবস্থা দেখে পুরাই মাথা নস্ট
! বাস প্রাইভেটকার টাকে চেপ্টা করে দিয়ে এর উপর উঠে গেছে, গাড়ীর ভিতরে ৫ জন মানুষ! মুকুল সহ আরো কয়জন তাদের বের করার চেস্টা করতে ছিল কিন্তু পিছনের মানুষ গুলারে বের করা যাইতেছিল কারন বাস পুরা উপরে উঠে ছিল! পরে আমি আর অনেক গুলা মানুষ মিলে হাত লাগালাম বাস এর পিছনে! অনেক কষ্ট করার পর বাসটাকে সবাই মিলে নামাতে পারলাম!তারপর পিছনের মানুষ গুলা বের করা সম্ভব হয়েছে! পুরাই মিরাকেল
!!! ৫ জনের মধ্যে সবাই বেচে ছিল! তারপর তাদের হাসপাতালে পাঠায় দেওয়া হল! পুরা সময়টাতে
বৃষ্টি হচ্ছিল! আমি খেলাল করে দেকলাম আমার হাত পুরা ফুলে গেছে বাস টাইনা
!
এই সেই প্রাইভেটকার!!!
তারপর সিদ্ধান্ত নিলাম বৃষ্টিতে যখন ভিজেই গেলাম তো আর বইসা থাইকা লাভ নাই, রওনা হইয়া যাই! ইশরাক কতগুলা পলেথিন নিয়া আসল মবাইল গুলা পেচানর জন্য! আমি আমার একটা মোবাইল পোলিথিনে পেচালাম আর আরেকটা বেগ এ ঢুকালাম পোলিথিন ছারাই! ১১.৪৫ নাগাত ঝুম বৃষ্টির মধ্যে রওনা হলাম পানাম সিটির দিকে! বৃষ্টি আর থামার কোন লক্ষন নাই, আস্তে আস্তে এগোলাম! ১২.৪০ এর মধ্য পানাম সিটিতে পৌছে গেলাম। পানাম সিটিতে পৌছানোর পর কাড়া রোদ উঠল! পানাম সিটির শেষের দিকে একটা পুকুর পেলাম, অনেক বড় ও সুন্দর করে ঘাট বাধানো! ঘাটে সাইকেল রেখে পুকুরে নেমে গেলাম সবাই! আমি নামার আগে বেগ চেক করে দেখি আমার মবাইল পানিতে ভিজে পুরাই লুটুপুটু অবস্থা
। একেবারে ডেড! মনের দুঃখে বেটারী টা খুলে পুকুরে নেমে গেলাম! খানিকক্ষন মজা করে কিছু ছবি তুলে উঠে গেলাম!
তারপর পানাম সিটির মধ্য কিছু চবি তুললাম!
পেটে তখন ইদুর দৌড়াদৌড়ি করতে ছিল! সোনারগাঁও জাদুঘরের সামনে একটা হটেলে তেহারী খাইতে বসলাম, এমন তেহারী আমি আমার জীবনে খাই নাই পোলাউ এর উপর ৪-৫ টা শুকনা গরুর মাংস!মেঝাঝ পুরাই বিগরায় গেল
!!! পরে একটু ঝোল দিয়ে গেছিল! পেটে ক্ষিদা ছিল তাই খাইতে পারছিলাম!
খাওয়া দাওয়া শেষ করে ১.৫০ এর দিকে আস্তে আস্তে ঢাকার দিকে রওনা দিলাম!
রওনার দেওয়ার ৮ কি.মি যাওয়ার পর আমার আরেক সেট চার্জের অভাবে বন্ধ হইয়া গেল, আফসোস লাগলো এন্ডোমোন্ডোর ট্রেকিং টা বন্ধ হইয়া গেল! কি আর করার!!!
এরপর আল্লাহর অশেষ মেহেরবানে সহীহসালামতে ৪.২০ এর মধ্যে বাসায় পৌছেগেলাম!
অবশেষে বলতেই হয় আজকের রাইডটা একটা মেমোরিবল রাইড ।
অনেক অনেক ধন্যবাদ মুকুল ও ইশরাক কে শেষ পর্যন্ত এমন একটা রাইডে সাপোর্ট দেওয়াআর জন্য
!!!!!!
১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৬
নিশা৪৬ বলেছেন: আমারটা কোর প্রোজেক্ট ২.০, মুকুলেরটা প্রিন্স, ইশরাক এরটা রিফ্লেক্স ![]()
২|
১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৭
কালবৈশাখীর ঝড় বলেছেন: সাইকেল আমার প্রিয় বাহন
৩|
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৪
েবনিটগ বলেছেন: এন্ডোমোন্ডোর ট্রেকিং - একটু explain করবেন ব্যাপারটা কি?
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩০
নিশা৪৬ বলেছেন: Endomondo Sports Tracker turns your mobile phone into free personal trainer and social fitness partner।
Use the app to track your running, cycling, walking and any other distance based activity. The app keeps a full log of your training, including route maps, distance, duration, calories. You can see what fitness your friends have been up to, and you can send a peptalk (or a trashtalk…) when you see a friend is working out right now – you just enter a text message which is read aloud to your friend a few seconds later!
Click This Link
এটা আজ আমার ট্রাকিং!
৪|
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৩
রক্ত নজরুল বলেছেন: আমি মেরিডা ইউজ করি, ৩১০ মডেলের লাল রঙের। বনশ্রী ই ব্লকের ২ নাম্বার রোডের ৪০ নাম্বার বাসা। এরপর থেকে রাইডে গেলে আমারে নিয়া যাইয়েনঃ ০১৭১৭-১৭৩৯৯২।
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:২১
নিশা৪৬ বলেছেন: আমার বাসা ব্লক-এ, রোড-৪, হাউজ-১০! নেক্সট টাইম প্লান করলে আপনাকে অবশ্যই জানাবো!
৫|
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৭
সোজা সাপটা বলেছেন: https://www.facebook.com/Banasree.Banasree
এখানে দেখলাম তাই পড়লাম
৬|
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৯
সোজা সাপটা বলেছেন: ভালো লাগলো।
৭|
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৯
ধরণীর অতিথি বলেছেন: vaia apnar post pore besh valo laglo...kintu vaia amar monta vishon kharap karon amar 1ta post soriye neoa hoyese...post ti ami abar post korlam...pls vaia amar vulta dhoriye den...post ar nam...why did remove this post!!!
৮|
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৯
রাখালছেলে বলেছেন: এন্ডোমোন্ডোর ট্রেকিং ....whats this ...plz let me know...
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩১
নিশা৪৬ বলেছেন: Endomondo Sports Tracker turns your mobile phone into free personal trainer and social fitness partner।
Use the app to track your running, cycling, walking and any other distance based activity. The app keeps a full log of your training, including route maps, distance, duration, calories. You can see what fitness your friends have been up to, and you can send a peptalk (or a trashtalk…) when you see a friend is working out right now – you just enter a text message which is read aloud to your friend a few seconds later!
Click This Link
এটা আজ আমার ট্রাকিং
৯|
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৫
অ্যামাটার বলেছেন: কী ভয়ঙ্কর দূর্ঘটনা ![]()
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৮
নিশা৪৬ বলেছেন: হুম ভাই!!! আল্লাহর রহমত ছিল তাই কেউ মরে নাই!
১০|
১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দারুন ভ্রমন।
১১|
২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৩
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
যৌবনে আপনার মত বাইক (বাইসাইকেল) চালিয়েছি; দূর দূরান্তেও গিয়েছি। এখন সবই স্মৃতি। আপনার পোস্ট পড়ে আবার কৈশোর যৌবনের দিনগুলো ঘুরে এলাম।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২২
আপেল বেচুম বলেছেন: কার কোন বাইক ছিল ?