| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'আওয়ামী পরাজয়ের মুল কারন', 'গত কয়েকদিন ধরে আলোচনার শীর্ষে রয়েছে সিটি নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি। অনেকে ই অনেক কিছু মন্তব্য করেছেন এবং খুজছেন এর কারন, আমার ব্যক্তিগত ভাবে মনে করি যে নিম্নোক্ত বিষয় গুলোর কারোনে ই লীগের এই ভরা ডুবি।
১। যুদ্ধাপরাধ ইস্যুঃ যুদ্ধাপরাধ ইস্যু নিয়ে অতি মাত্রায় কথা বলার প্রবনতা এবং কথায় কথায় যুদ্ধাপরাধ ইস্যু নিয়ে এসে অতি মাত্রায় স্বাধীনতার কথা বলে এই ইস্যুকে মানুষের কাছে তিক্ত করে ফেলা। আওয়ামি সমর্থক ছাড়া অন্য কেউ কমেন্টস করলে ই তাকে রাজাকার বানানোর যে প্রথা তা সাধারন মানুষের কাছে তিক্ত অবস্থান নিয়েছে।
২। অতি দুর্নিতিঃ বিগত বি এন পি আমলে মানুষ তাদের কে প্রত্যক্ষান করেছিল তাদের অনিয়ম আর দুর্নিতির কারনে এবং আশা করেছিল যে আওয়ামিলিক সেই ভুল গুলো শুধ্রে দুর্নিতি থেকে দেশ কে ভাল অবস্তানে নিয়ে যাবে , কিন্তু ব্যাপার টা উলটা প্রমানিত করে পদ্মা / রেল কেলেঙ্কারি, হল্মার্ক দুর্নিতির মতো বড় বড় দুর্নিতি গুলোকে এর হোতাদের কে সাজা না দিয়ে উলটা দেশ প্রেমিক বানানোর চেষ্টা মানুষের কাছে কাটার মতো বেধে গেছে।
৩। ছাত্রলীগের তান্ডবী প্রদর্শনিঃ গত চার বছর সরকারের ইমেজ খুন্ন করার জন্য ছাত্রলীগের তান্ডব ছিল প্রথম কারন। কথায় কথায় মারামারি,টেন্ডারবাজি, অস্ত্রবাজি,খুন,ক্যাম্পাসে প্রকাস্যে অস্ত্র মহরা, বিশ্বজিত হত্য,আবুবকর হত্যা ছিল সরকারের গলার কাটা।
৪। ব্লগার এবং ধর্মানুভুতিতে আঘাতঃ কতিপয় ব্লগার নামধারি ব্যাক্তি যারা কিনা বিডিনিউজ২৪ এর তইরি। তাদের ইসলাম বিদ্বেশি লেখা এবং সরকারের পক্ষপাতিত্ব জনোগনের ভিতরে ক্ষোভের সৃষ্টি করেছে। সরকার তাদের নিয়ন্ত্রন না করে পৃষ্ঠপোষ্কতা করার ফলে জনগনের বড় একটা অংশ ই সরকার বিরোধি হয়ে পরেছে।
৫। ইসলাম বিদ্বেসি মনোভাবঃ সরকারের বড় একটা অংশ ইসলাম কে প্রতিপক্ষ মনে করে ৮০% মুসল্মানের দেশে ইস্লামিক রিতি নিতিকে বাদ দিয়ে বা ধর্ম নিরপেক্ষতার কথা বলে বিসমিল্লাহ কে উঠিয়ে দেয়ার মত যে সংস্কৃতিক চেষ্টা চালিয়েছে তা বিনা বিচারে জনোগনের কাছে অবিচার মনে হয়েছে।
৬। দলীয়করন এবং পুলিশের সিমাহীন দুর্নিতিঃ অনেক সাধারন মানুষের মতে ,দলীয় করনের যে চরম ব্যাবস্থা এই সরকার করেছে যার প্রভাব পড়েছে আইন ও বিচার বিভাগে।পুলিশে দলীয় নিয়োগের ফলে দলীয় ক্যাডার রা যাকে তাকে ধরে অন্যায় ভাবে ঘুস আদায়, নির্যাতন মানুষ কে ব্যাপক ভাবে হতাস করেছে। সরকার পুলিশ কে নিয়ন্ত্রন না দলীয় সার্থে জনগনের প্রতিপক্ষ করে তুলেছে।
৭। বিটিভি কে দলীয় বাক্স করাঃ গ্রাম্য জনগনের বড় একটা অংশ এখওনো বিটিভীর উপর ই নির্ভরশিল। কিন্তু জনপ্রিয় এ চ্যানেল কে দলীয় করনের মাধ্যমে এর অনুষ্ঠান্নের মান এত্ত ই পচিয়ে ফেলছে যে মানুশ এখন আর বিটিভি দেখতে আগ্রহ পাচ্ছেনা। এমন কি অতি মাত্রায় শেখ মুজিব প্রেম দেখিয়ে তার মত মহান নেতাকে ও মানুষের কাছে করেছে বিরক্তিকর।
৮। জামাত ইস্যুঃ জামাত নিয়ে সরকারের যে ভিতিকর অবস্থা তা বারবার প্রমানিত। ধর্মীয় জনোগোষ্ঠির বড় একটা অংশ জামাতের রাজনিতিতে জড়িত থাকার ফলে তাদের কর্মি সমর্থদের উপর পুলিশি মাত্রাতিরিক্ত হ্যারেজ/নির্যাতন করার কারনে সাধারন শ্রেনীর মানুষের চোখে বেধে গেছে। যাকে তাকে ধরে জামাত আখ্যা দিয়ে পুলিশের ঘুস আদায়,প্রকাশ্যে গুলি করে মেরে ফেলা এগুলো সাধারন মানুষ গ্রহন করতে পারে নাই।
৯। শেয়ার বাজার ধসঃ শেয়ার কেলেঙ্কারির ফলে লাখ লাখ মানুষ হয়েছে চরম ক্ষতিগ্রস্থ। সরকারে অজ্ঞতাকে কাজে লাগিয়ে কিছু মানুষ সাধারন মানুষের সর্বোস্য কেড়ে নিয়েছে। সরকার এর বিচার না করে মানুষের মনে যে চরম হতাশ জমিয়েছে তার ফসল ই হল এই নির্বাচনের ফলাফর।
©somewhere in net ltd.