নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জান্নাতীর ব্লগ

আমার কিছুই বলার নাই

নয়নেরজান্নাতী

আমার বলার কিছুই ছিলনা না না কিছুই ছিলনা

নয়নেরজান্নাতী › বিস্তারিত পোস্টঃ

নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্স থেকে দ্বিতীয়বার 'সংকেত' পাওয়া গেল!

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৯





নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইনসের বিমানের তল্লাশিতে আজ দ্বিতীয়বারের মতো চীনের একটি জাহাজ থেকে ‘পালস সিগন্যাল’ এর সন্ধান পাওয়া গেল। বিমানের ব্ল্যাক বক্স থেকে স্বয়ংক্রিয়ভাবে এ ধরনের সিগন্যাল আসে। গতকালের পাওয়া সিগন্যালের সঙ্গে আজকের পাওয়া সিগন্যালের স্থানটিও বেশি দূরে নয় বলে জানিয়েছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।

২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে হারানো বিমানটির উদ্ধারে এ সূত্র পাওয়াকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে গতকাল চীনের একটি জাহাজ তল্লাশি চালাতে গিয়ে ব্ল্যাক বক্সের সংকেতের অনুরূপ ‘পালস সিগন্যাল’ পেয়েছে বলে দাবি করে চীনের সরকারি সংবাদ সংস্থা।

আজকে পাওয়া সিগন্যালটি ৯০ সেকেন্ড ধরে পাওয়া যায়। এর আগের পাওয়া সিগন্যাল স্থান থেকে এ স্থানের দূরত্ব দুই কিলোমিটার।

সূত্র জানিয়েছে, দক্ষিণ ভারত মহাসাগরের যে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে সেখানে আজ পালস সিগন্যাল পেয়েছে ব্ল্যাক বক্স ডিটেক্টর। তবে এখনও সংকেতটি যে বিমানটির ব্ল্যাক বক্স থেকেই আসছে, এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

সিগন্যালটি পর্যালোচনা করে চীন সরকার জানিয়েছে, প্রাপ্ত সংকেতের সঙ্গে বিমানের ব্ল্যাক বক্সের সংকেতের চরিত্রগত মিল রয়েছে। তবে এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে আসতে নারাজ সে দেশের গবেষকরা। সংকেত অনুযায়ী আরো তল্লাশি চালানো হবে বলে জানানো হয়েছে।

এমএইচ ৩৭০ বিমানের ব্ল্যাক বক্সের খোঁজে জোর কদমে তল্লাশি চালাচ্ছে বেশ কয়েকটি দেশের বিমান ও জাহাজ। কাজে লাগানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ব্ল্যাক বক্স ডিটেক্টরও।

বিমান অনুসন্ধানে এত দিন পর্যন্ত সব চেষ্টা বিফলে গেলেও, চীনের সাম্প্রতিক এই সিগন্যাল পাওয়ার দাবি অবশেষে আশার আলো দেখাচ্ছে ‘নিখোঁজ’ বিমানের যাত্রী-ক্রু সদস্যদের পরিজনদের।

ভারত মহাসাগরের দক্ষিণাংশেই বিমানটি ভেঙে পড়েছে বলে বিভিন্ন প্রমাণ বিশ্লেষণ জানাচ্ছেন অনুসন্ধানকারীরা। এবার সে এলাকা থেকেই দ্বিতীয় দফা বিমানটির ব্ল্যাক বক্সের সংকেত পাওয়ার দাবি করল অনুসন্ধানকারীরা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.