| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাফিজ মুনতাসির
ভালোবাসি বন্ধুত্ব করতে, আড্ডা দিতে, সুপারন্যাচারাল বিষয়গুলো নিয়ে পড়তে, প্রচুর মুভি দেখতে, বই পড়তে, নিজে সবসময় হাসিখুশি থাকতে এবং মানুষকে হাসিখুশি রাখতে।
![]()
পুরো পৃথিবীর সকল সিনেমাপ্রেমীদের অনেকদিনের অপেক্ষার অবসান শেষ করে মুক্তি পেলো Christopher Nolan এর Batman ট্রিলজির শেষ পর্ব The Dark Knight Rises। এক বিশাল উত্তেজনাময় অপেক্ষার অবসান হলো। বর্তমান সময়ের সবচেয়ে প্রতিভাবান এবং সেরা পরিচালক Christopher Nolan এর হাত ধরে আগের দুটির পর্বের মতো আবারো পর্দা কাপাতে হাজির আমাদের সবার প্রিয় সুপারহিরো Batman। শুরুটা হয়েছিলো Batman Begins দিয়ে ২০০৫সালে। Batmanকে সম্পূর্ণ ভেঙ্গে নতুন করে সাজিয়ে নিজের মতো করে প্রথম বড়পর্দায় আবার নিয়ে আসেন Nolan। তারপর আসে ইতিহাস সৃষ্টি করা The Dark Knight। যে মুভির উন্মাদনা এবং আবেদন এখনো শেষ হয়ে যায় নি। প্রয়াত অভিনেতা হিথ লেজারের The Joker চরিত্রটির কথা মনে হয় সহজে কেউই ভুলতে পারবে না। সিনেমার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ভিলেন হলো এই The Joker।
রিলিজ পেলো এই ট্রিলজির শেষ পর্ব। কোটি কোটি মানুষ অধির আগ্রহ নিয়ে মুভিটি দেখার জন্য অপেক্ষায় বসে আছে।
The Dark Knight Rises
Director : Christopher Nolan
Starring : Christian Bale, Tom Hardy, Anne Hathaway, Joseph Gordon-Levitt, Marion Cotillard, Gary Oldman, Morgen Freeman, Michael Caine.
Running Time : 2 hours 44 minutes
মুভিটি নিয়ে শুরু থেকেই সমালোচক এবং ভক্তদের মাঝে একটা অন্যরকম ভয় ছিলো। The Dark Knight যে উচ্চতায় চলে গিয়েছিলো Nolan কি এই ট্রিলজির শেষ পর্ব The Dark Knight Rises দিয়ে সেই প্রত্যাশা পূরণ করতে পারবে ?? এদিকে নতুন মুভিতে আবার বিশাল সব তারকার আনাগোনা। পৌনে ৩ঘন্টার রানিং টাইপ দেখেই বুঝা যাচ্ছে অনবদ্য এক মহাকাব্য লুকিয়ে আছে এর মাঝে। মুভিতে অভিনয় করা সবাই একবাক্যে রায় দিয়ে বসে আছেন যে ট্রিলজির এই শেষ পর্বটি আগের দুটোকেও ছাড়িয়ে যাবে। তাহলে The Dark Knight Rises কি পারবে সবার এতদিনের অপেক্ষার যোগ্য সম্মান দিতে ??
পরিচালনায় ব্যস্ত Christopher Nolan
কিন্তু পরিচালকের নাম যে Christopher Nolan । সে কথা কি ভুলে গেলে চলবে ?? Nolan শেষপর্যন্ত সফল হয়েছেন। The Dark Knight Rises কে শুধুমাত্র সুপারহিরো মুভি বললে বিরাট ভুল হয়ে যাবে। এই মুভির বিশেষণ আরো অনেক উপরে। মুভিটি দেখে মনে হবে এটা এমন একটি সুপারহিরো মুভি যেখানে আসলেই কোন সুপারহিরো নেই!!! এই মুভিতে Batman শুধুমাত্র একটি চরিত্র থেকে আরো অনেককিছু। এই ২ঘন্টা ৪৪মিনিটের দারুণ রাইডে Batman কে মনে হবে একটি আদর্শ, আমাদের সবার জন্য একটি প্রতিকী আইকন। এই নি:সঙ্গ প্রতিবাদী কন্ঠ যেনো আমাদের মনের কথাই বলে যাচ্ছে!!
![]()
যাইহোক The Dark Knight এর ঘটনার পর ৮ বছর পেরিয়ে গেছে। নিজেকে অপরাধী মনে করা Bruce Wayne তার ব্যাটম্যানকে সবার চোখের আড়ালে রেখে দিয়েছে। Joker এর ঘটনার পর শহরের সবার চোখ খুলেছে। নতুন সব আইন Gotham শহরে প্রয়োগ হয়েছে। শহরের রাস্তা থেকে সব ধরণের অপরাধ প্রায় মুছে গেছে। এই শহরকে রক্ষা করতে এখন আর কোন Mask পড়া সুপারহিরোর দরকার নেই। ঠিক এই সময়েই ঘটনাক্রমে Bruce এর সাথে Selina Kyle নামের একজন রহস্যময় মেয়ের সাথে পরিচয় হয়। সবকিছু পরিবর্তনের ডাক আসে।
![]()
শহর Bane নামের মুখোশধারী একজন বিপ্লবীর সাথে পরিচিত হয়। যে নিজেকে Gotham শহরের পরিবর্তনকারী বলে মনে করে। এই শহর তার ইতিহাসের সবচেয়ে বড় হুমকীর মাঝে পড়তে থাকে। ভয়াবহ এই সাইকো অপরাধী এক নতুন রক্তক্ষয়ী খেলার পরিকল্পনা নিয়ে মেতে উঠে। পরিচালক Nolan তার মুভির এই ভয়ংকর অপরাধীর প্রথম দৃশ্যটি দূর্দান্ত এবং দারুণ থ্রিলের সাথে তুলে ধরেন। আকাশে CIA এর একটি বিমান থেকে আটক Bane কে আকাশে উড়ন্ত অবস্থায় উদ্ধার করা হয়। আকাশে উড়ন্ত অবস্থাতেই !! চমকপ্রদ এবং দারুণ উত্তেজনায় ভরপুর এই দৃশ্যে কোনরূপ কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করা হয়নি!!! ভাবা যায় !!! আসলেই সত্যিকারভাবেই র্দৃশ্যটি ঘটিয়ে পর্দায় সবার সামনে দারুণ এই দৃশ্যটি সবার সামনে উপস্থাপন করেছের Nolan। এছাড়াও Nolan এই মুভির একশন দৃশ্যগুলোকে বড়পর্দায় সবার সামনে আরো রিয়েলিস্টিকভাবে উপস্থাপন করার জন্য আরো অনেক দৃশ্যে এরকম করেছেন।
![]()
The Dark Knight মুভিতে পরিচালক Nolan ভিলেন Joker কে যখন আমাদের সামনে আনেন তখন তাকে একজন ব্যাংক ডাকাত হিসেবে দেখিয়ে শুরুতে আমাদের একটা ভালোই ধোকা দিয়েছিলেন। ভেবেছিলাম ভিলেন এত সাধারণ একজন ডাকাত মাত্র !!! পরে কিন্তু দেখা যায় ভয়ংকর চেহারা। The Dark Knight Rises মুভিতে এরকম একটি ট্রিক আরো সুন্দরভাবে এবং দারুণ ড্রামাটিক উপায়ে চলে এসেছে কিন্তু। ভয়ংকর এই সাইকো Bane সবার ভিত নাড়িয়ে দেয় তার অমানবিক ও কেয়ারলেস চরিত্র এবং দূর্ধর্ষ সব প্ল্যানিং দিয়ে। পুরো শহরের সবার ভিত নাড়িয়ে দেয়। শহরের সবার মাঝে দারুণ আতংক ছড়িয়ে দেয়। প্রচন্ড ভয়ে আতংকিত মানুষদেরকে দারুণ এক ভয়ে নিশ্চুপ করে দেয় সে। যুদ্ধ ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে।
মুভির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো তরুণ পুলিশ অফিসার John Blake। Commissioner Gordon এর অধীনেই সে কাজ করে। মুভিতে তার চরিত্রটির গুরুত্ব অনেক। Bane এবং Batman এর সাথে সাথেও তার চরিত্রটি মুভিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনে অংশগ্রহন করে।
![]()
পুরো মুভিটিতে Christian Bale থেকে শুরু করে Tom Hardy, Anne Hathaway, Joseph Gordon-Levitt, Marion Cotillard, Gary Oldman, Morgen Freeman, Michael Caine সবার চরিত্রের গুরুত্ব সমান এবং সবাই তাদের সেরা অভিনয় দিয়েছেন এই মুভিকে। সবাই দূর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। যেনো একে অপরকে ছাড়িয়ে যাবার এক অদৃশ্য লড়াইয়ে মেতে উঠেছিলেন সবাই !!
আর কিছু বলে লাভ নেই। বাকিটা জানার জন্য দেখতে হবে সবাইকে। The Dark Knight Rises মুভিটি বানানোর সময় Christopher Nolan তার সমস্ত ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়েছেন। অসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলারের সাথে সাথে দূর্ধর্ষ যুদ্ধের ডামাডোল। এক অপূর্ব ক্যামিস্ট্রি। ভালোর সাথে খারাপের দূর্দান্ত এক এপিক লড়াই। এই মুভিতে আপনি যেমন চরিত্রগুলোর গভীরতা টের পাবেন ঠিক একইসাথে এক অসাধারণ থ্রিলের উত্তেজনায় কাপতে থাকবেন। বিশাল এবং ভয়ংকর সব অস্ত্র নিয়ে মূহুর্তেই লেগে যাবে তুলকালাম যুদ্ধ। দূর্ধর্ষ সব একশন দৃশ্য। সে এক নির্মম কিন্তু উপভোগ্য ধ্বংসের খেলা।
![]()
পুরো মুভির রানিং টাইম ২ঘন্টা ৪৪মিনিট। এই পুরোটো সময় আপনি এক ধরণের আবেগে মোহ হয়ে থাকবেন। কারণ এরকম উত্তেজনায় ভরপুর ক্রাইম থ্রিলার আর দমবন্ধ করা একশন আগে দেখেছিলেন নাকি সন্দেহ আছে!! এক অসাধারণ মহাকাব্য নিয়ে আমাদের সবার সামনে এবার হাজির হয়েছেন পরিচালক Nolan। মহাকাব্যিক এই ট্রিলজির শেষ পর্বের সমাপ্তিটা দারুণভাবে দিয়েছেন Nolan। সব ভক্তের মন ভরাবে এই সমাপ্তি। মন অবশ্য একদিক থেকে অনেক খারাপ। আর Nolan এর হাত ধরে বড়পর্দায় আসবে না Batman। দূর্দান্ত এপিক The Dark Knight Rises দিয়ে সমাপ্তি হলো এই রাইডের।
এই মুভি ১বার বা ২বার দেখলেও মনের আশা মিটবে না। দেখতে হবে বেশ কয়েকবার। পুরো স্বাদটা হয়তো তখনই সবাই নিতে পারবো।
মুভিটির প্রিমিয়ার শো দেখার পর সাথে সাথে নেয়া একজন ক্রিটিকের মন্তব্য এবং অনুভূতি
I watched one of the first screenings here in Sydney about 24 hours ago. I generally prefer Marvel over DC but I've got to say that The Dark Knight Rises made The Avengers looks like a kids movie. It was dark, provocative, emotionally laced. Bane is truly menacing and chilling. The whole movie feels emotionally charged. A true epic. This one will go down as one of the great movies of our time. I cannot recommend this movie enough. Go out and watch it again and again. I know I will.
**মুভিটা এখনো দেখা হয় নাই। দেখার প্রশ্নও আসে না। আজকে মাত্র রিলিজ পেলো। অরিজিনাল ব্লুরেপ্রিন্ট আসতে আসতে আরো ৭/৮মাস। পন্ডিতি করলাম একটা। ব্লগার রাজসোহান এরকম একটা লেখা দিবো নাকি জিজ্ঞেস করেছিলো। তখনই মাথায় ভূত ঢুকে সামুতে প্রিয় এই ট্রিলজির শেষ পর্বটি নিয়ে মুক্তির পরপরই আমি রিভিউ দিবোইইই। তাই নেট ঘেটে প্রিমিয়ার শো দেখা কয়েকজন ক্রিটিকের রিভিউ থেকে পড়াশোনা করে এই রিভিউ। ক্ষমাপ্রার্থী।
**মনটন অনেক অনেক খারাপ। বারবার ঘুরেফিরে স্যারের কথাই মনে পড়ছে। মনোযোগ অন্যদিকে নিতে হচ্ছে বারবার জোর করে। স্যারকে নিয়ে যেকোন পোষ্ট এড়িয়ে যাচ্ছি। মন খারাপ হয়ে যায় বারবার।
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৬
নাফিজ মুনতাসির বলেছেন: আজাইরা পন্ডিতি করলাম চামে ![]()
অনেক ধন্যবাদ........
২|
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৯
ফেলুদার চারমিনার বলেছেন: ভালো লাগা রেখে গেলাম, পোস্টটি পরে পড়বো, ডেনভারের ইনসিডেন্টে অনেক শকড হইছি, তার আগে হুমায়ুন আহমেদের চলে যাওয়া, সবমিলিয়ে মনটা খুবই খারাপ।
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৭
নাফিজ মুনতাসির বলেছেন: হুমায়ুন আহমেদ স্যারের চলে যাওয়া আমাদের বিরাট ক্ষতি..........মন সবারই আসলে অনেক খারাপ.......
৩|
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৯
সন্দীপ হালদার বলেছেন: মুভি না দেখেই রিভিউ! যাই হোক, আমি আপনার রিভিউ পড়ে অবাক হয়ে গেছিলাম যে এত তাড়াতাড়ি কিভাবে দেখে ফেললেন! শেষে এসে twist টা বুঝতে পারলাম!
রিভিউর জন্যে ধন্যবাদ।
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৮
নাফিজ মুনতাসির বলেছেন: আরে দেখা..........আরো ৬/৭মাস অপেক্ষা করতে হবে......অপেক্ষা আর করতেই পারছি না ![]()
৪|
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৪১
নাঈম আহমেদ আকাশ বলেছেন: IMDB rating--৯.২
দেখার লোভ সামলাইতে পারতেছি না ।
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৯
নাফিজ মুনতাসির বলেছেন: আমি পুরা ১০নম্বর ভোট দিয়া আসছি না দেখেই.........
৫|
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৪১
তামিম ইবনে আমান বলেছেন: রিভিউ অনেক ভালো হয়েছে।
তবে ২০১৫ তে নাকি নোলান আবার ব্যাটম্যান নিয় মুভি বানাবে
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৫০
নাফিজ মুনতাসির বলেছেন: হলে তো চরম খুশি হবো...........তবে মনে হচ্ছে না নোলান আর এদিকে হাত দিবে.......ট্রিলজি দিয়েই শেষ করবে মনে হয়.......
৬|
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৪১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন:
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৫১
নাফিজ মুনতাসির বলেছেন: ছবি আসে না ![]()
৭|
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৪২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কালকে পড়ব
এখন টাইম একদম কম
না পড়েই লাইক দিছি
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৫১
নাফিজ মুনতাসির বলেছেন:
ঠিক আছে.........পরে পড়ার জন্য অগ্রীম ধন্যবাদ ![]()
৮|
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৭
সাকিন উল আলম ইভান বলেছেন: নোলান গুরুর হাত আছে না বুঝতেই হইবো
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৫২
নাফিজ মুনতাসির বলেছেন: নোলান পুরাই বস একজন পাবলিক.....
৯|
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৫০
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধুর ,ছবিটা আইলোনা
আমি কিন্তু পড়িনাই , কারো কিচ্ছু শুনতে চাইনা আগে দেখতে চাই
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৫৪
নাফিজ মুনতাসির বলেছেন: স্পয়লার কিন্তু একদমই নাই পোষ্টে...........আমি নিজেই ক্রিটিকদের রিভিউ পড়ার সময় সব ধরণের স্পয়লার এড়িয়ে গেছি......
১০|
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৫১
রাজসোহান বলেছেন: একদম প্রিয়তে, যখন মুভিটা দেখুম তখন রিভিউ আবার পরুম আর দেখুম
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৫৫
নাফিজ মুনতাসির বলেছেন: আরো ৬/৭মাস অপেক্ষা করতে হবে.........কেমনে কি করুম বুঝতেছি না ![]()
১১|
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৫২
শূণ্যতানিম বলেছেন: বহুত কষ্টে ওয়েট করতেসি ভালো প্রিন্টের জন্য.. অপেক্ষার ঠ্যালা কারে বলে বুঝতেসি এখন..
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৫৬
নাফিজ মুনতাসির বলেছেন: ঠেলার নাম বাবাজী..........আরো ৬/৭ মাস
১২|
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৫৮
শার্লক বলেছেন: কেউ একজন নোলানের মুভি নিয়ে একটা পোষ্ট দিছিলো। ঐখানে একজন লিখছে ব্যাটম্যান তার ভালো লাগে নাই। আমি তো পড়ে অবাক। হা ভালো নাও লাগতে পারে সে হয়তো কমেডি মার্কা ব্যাটম্যান দেখে অভ্যস্ত এটা বুঝার ক্ষমতা তার নাই।
আমি প্রথমে ব্যাটম্যান দেখতে আগ্রহী ছিলাম না মনে করছিরাম ঐ টিভি সিরিজ অথবা আগের মুভি গুলার মতো হবে। দেখার পর তো আমি অবাক এতো নতুন এক ব্যাটম্যান।
২২ শে জুলাই, ২০১২ রাত ১:০৩
নাফিজ মুনতাসির বলেছেন: হাহাহাহা...........নোলানের ব্যাটম্যান ভালো লাগে নাই !!! মজা পেলাম অনেকদিন পর কথাটা শুনে.........
নিজের কথাই বলি...........নোলানের ব্যাটম্যান দেখার পর আগের সবগুলো আবার দেখতে বসেছিলাম..........সত্যি কথা বলতে দারুণ হাসি পাচ্ছিলো আগেরগুলো দেখে.........
১৩|
২২ শে জুলাই, ২০১২ রাত ১:০১
দ্যা ডার্ক নাইট বলেছেন: পোস্ট সরাসরি প্রিয় তে। অনুরোধ থাকলো মুভি দেখার পর পুরো ব্যাট ম্যান সিরিজ নিয়েই একটি রিভিউ লিখতে।
জোকার এর প্রেমে যেই পরিমান পরসি তাতে বেন কতোটুকু দখল করতে পারে সেইটা দেখার অপেক্ষাতেই আছি। তবে নোলান বস আছে বলেই সব ভরসা ।
২২ শে জুলাই, ২০১২ রাত ১:০৫
নাফিজ মুনতাসির বলেছেন: নোলানের ব্যাটম্যান ট্রিলজি নিয়ে লেখার সাহসই হয় না........গভীরতাটাই মনে হয় ধরতে পারবো না ![]()
আহ জোকার!!............মিস করবো তাকে ভীষণ.........
১৪|
২২ শে জুলাই, ২০১২ রাত ১:০৮
শিশুমন বলেছেন: না দেখে রিভিউ,.
২২ শে জুলাই, ২০১২ রাত ১:১০
নাফিজ মুনতাসির বলেছেন:
১৫|
২২ শে জুলাই, ২০১২ রাত ১:১২
টিনটিন` বলেছেন: সুপার হিরো মুভি একসময় ভালো লাগতো না অবশ্য তখন লো বাজেটে এধরনের মুভি তৈরি হতো। কিন্তু স্পাইডারম্যান ১ আর ব্যটম্যান দেখে সে ধারনা ভেঙ্গে গেছে। যদিও ব্যাটম্যান বিগিনস অতটা ভালো লাগেনি। পোষ্ট (অসাম শালা) হয়েছে।
২২ শে জুলাই, ২০১২ রাত ১:১৫
নাফিজ মুনতাসির বলেছেন: সত্যি কথা.............স্পাইডারম্যান থেকেই সুপারহিরো মুভির পরিবর্তনটা শুরু.............
ব্যাটম্যান বিগিনস কিন্তু আমার অসাধারণ লেগেছিলো.......অন্ধকার এক জগত........ব্যাটম্যানের চরিত্রের গভীরতাকে নোলান দারুণভাবে ফুটিয়ে তুলেছেন......বলা যায় চরিত্রটিকে গড়ে তুলেছেন নিজের হাতে.........
১৬|
২২ শে জুলাই, ২০১২ রাত ১:১২
চতুষ্কোণ বলেছেন: জোকার চরিত্র হিথ লেজারের পর মনে হয় না আর কাউকে মনে ধরবে। তারচেয়ে বড় কথা ট্রেলার দেখে এবারের জোকারকে পছন্দ হয় নাই। অবশ্য ছবি দেখলে বুঝা যাবে। রিভিউ খুবি ভালো হয়েছে।
২২ শে জুলাই, ২০১২ রাত ১:১৬
নাফিজ মুনতাসির বলেছেন: জোকারের চরিত্রে আর কাউকেই ভালো লাগবে না......শেষ মুভিতে যে জোকার চরিত্রটিকে বাদ দিয়েছে এতেই খুশী অনেক.........এবার দেখা যাক ভিলেন বেন কেমন করে.......
১৭|
২২ শে জুলাই, ২০১২ রাত ১:১৪
টিনটিন` বলেছেন: একটা কথা, পোষ্টের শুরুটা পড়েছি আর শেষটা। রিভিউ কিন্তু পড়িনি। রিভিউ পড়লে দেখার মজা অনেকটাই নষ্ট হয়ে যায়।
২২ শে জুলাই, ২০১২ রাত ১:১৭
নাফিজ মুনতাসির বলেছেন:
পোষ্টে কাহিনীর ধারেকাছেও দিয়ে যাই নাই কিন্তু
১৮|
২২ শে জুলাই, ২০১২ রাত ১:১৮
গেমার বয় বলেছেন: অরিজিনাল ব্লুরেপ্রিন্ট আসতে আসতে আরো ৭/৮মাস।
এতদিন লাগবে ??? সাধারণত ৩ মাসের বেশি এখনও দেখি নাই।
২২ শে জুলাই, ২০১২ রাত ১:২২
নাফিজ মুনতাসির বলেছেন:
দ্যা এভেন্জারস এর কাহিনী দেখেই এইটার আভাস করলাম.......দ্যা এভেন্জারস সেই সেপ্টেম্বরে আসবে ![]()
১৯|
২২ শে জুলাই, ২০১২ রাত ১:২৩
টিনটিন` বলেছেন: এইবার বাকিটুকুও পড়লাম। থেংকু ঝুলায় রাখা রিভিউ এর জন্য।
২২ শে জুলাই, ২০১২ রাত ১:২৫
নাফিজ মুনতাসির বলেছেন: পুরাটা পড়ার জন্যি ব্যাপক থ্যাংকু
২০|
২২ শে জুলাই, ২০১২ রাত ১:৩৩
গেমার বয় বলেছেন: হুমমম, সেইদিন অ্যাভেন্জারস এর ব্লুরে খুজতে যে পাই নাই !!!
২২ শে জুলাই, ২০১২ রাত ২:০২
নাফিজ মুনতাসির বলেছেন: আরো অনেক দেরী ![]()
২১|
২২ শে জুলাই, ২০১২ রাত ১:৩৭
chai বলেছেন: দশম ভাললাগা ।
২২ শে জুলাই, ২০১২ রাত ২:০৩
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ...
২২|
২২ শে জুলাই, ২০১২ রাত ১:৪১
অক্টোপাস পল বলেছেন: অপেক্ষায় আছি, অনেকদিনের প্রতীক্ষা।
২২ শে জুলাই, ২০১২ রাত ২:০৫
নাফিজ মুনতাসির বলেছেন: আমরা সবাই অপেক্ষায় দিন গুনছি ![]()
২৩|
২২ শে জুলাই, ২০১২ রাত ১:৪২
বেঈমান আমি বলেছেন: না দেখে রিভিউ?
ট্যালেন্ট পোলা
অনেক কস্ট করতে হইছে মনে হয়?
২২ শে জুলাই, ২০১২ রাত ২:০৭
নাফিজ মুনতাসির বলেছেন: আবার জিগস ![]()
মাঝে মাঝে পাকনামি করতে ইচ্ছা করে......এইবারও করলাম ![]()
২৪|
২২ শে জুলাই, ২০১২ রাত ১:৪৭
আমি তুমি আমরা বলেছেন: aisa prsi. Post porlam, valo laglo. Jodi keu dharona kore thake nolaner muvi kharap hobe, tahole shey ekta gadha.
Muvir blue ray print ber holei kintu download link soho r ekta review post diyen. Opekkhay thaklam.
২২ শে জুলাই, ২০১২ রাত ২:১০
নাফিজ মুনতাসির বলেছেন: আমারো মনে হয় নোলানের প্রমাণ করার কিছু নেই..........সে যে দারুণ প্রতিভাবান একজন পরিচালক সেটা যে মানবে না তাকে বোকাই বলবো আমিও.........
দেখা যাক ![]()
২৫|
২২ শে জুলাই, ২০১২ রাত ১:৫১
শীতল৬৯ বলেছেন: ব্যাটম্যান শেষ! তবে আগামী বছর নোলান সুপারম্যান নিয়ে আসছে!!
২২ শে জুলাই, ২০১২ রাত ২:১২
নাফিজ মুনতাসির বলেছেন: ইয়েস...........নোলান বস এইবার প্রডিওসার এবং স্ক্রিপরাইটার..........জম্পেস ![]()
২৬|
২২ শে জুলাই, ২০১২ রাত ১:৫১
ধূসরধ্রুব বলেছেন: মুভি না দেখেই রিভিও !!! আপনি পারেনও । অসাধারণ !!! ব্যাটম্যান না দেখলে সিনেমা দেখাই অসম্পূর্ণ থেকে যাবে । আর দেখলে অবশ্যই ব্লুরে দেখব । ওয়েট কোন সমস্যা নাই
মুভি দেখার পরও রিভিও চাইইই
২২ শে জুলাই, ২০১২ রাত ২:১৩
নাফিজ মুনতাসির বলেছেন: পন্ডিতি না করলে মাঝে মাঝে কেমন জানি লাগে............তাই এইবার করেই ফেললাম............
অনেত ধন্যবাদ ![]()
২৭|
২২ শে জুলাই, ২০১২ রাত ১:৫২
ধূসরধ্রুব বলেছেন: আরেকটা সত্যি কথা কি ব্যাটম্যানের রানিং টাইম অনেক বেশি এই জন্য বেশি ভাল লাগে
২২ শে জুলাই, ২০১২ রাত ২:১৫
নাফিজ মুনতাসির বলেছেন: এইবারেরটা পুরা ২ঘন্টা ৪৪মিনিট.............আহ....মজাই মজা.........
২৮|
২২ শে জুলাই, ২০১২ রাত ২:১৪
নিয়নের আলো বলেছেন: মাথা গুলাইতেসে,কখন যে দেখুম???????
২২ শে জুলাই, ২০১২ রাত ২:১৬
নাফিজ মুনতাসির বলেছেন: আরো অনেক অনেক অনেক দেরী ![]()
২৯|
২২ শে জুলাই, ২০১২ রাত ২:১৫
মুহসীন৮৬ বলেছেন: প্লাস
২২ শে জুলাই, ২০১২ রাত ২:১৭
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
৩০|
২২ শে জুলাই, ২০১২ রাত ২:২০
hasan03 বলেছেন: আমার জানামতে মুভিটা বেশি ভাল চলে নাই এখন পর্যন্ত। যেরকম সাড়া ফেলার কথা ছিল সেরকম কিছুই করতে পারে নাই।তার উপর এই মুভি নিয়ে এক তুল কালাম কান্ড হয়ে গেল, ১৩ জনের মত লোক কে খুন করা হয়েছে, সিনেমার কাহিনী বাস্তব হয়ে ফিরে আসে অনেকের জীবনে।এই কারনে হল গুলা ফাকাই ছিল, লোকজন ভয়ে মুভি দেখতে যায় নি।নোলান ভাবছে ছবিটার আর কোন প্রিন্ট নতুন করে কোন হল এ দেবে না।তাই আপাতত ২/৩ টা হল বাদে আর কোথাও দেখান হবে না এই মুভি। এমনকি নোলান এও ভাবছে যে হল গুলোতে মুভিটা চলছে সেগুলোতেও সাময়িকভাবে এর প্রচার বন্ধ রাখতে।লোকজনের ভয় কমলে পরে রিলিজ করতে চাচ্ছে সে।তাই বলা যায় ঠিকমত শুরুর আগেই এই মুভির ভবিষ্যত অন্ধকার।
২২ শে জুলাই, ২০১২ রাত ২:২৮
নাফিজ মুনতাসির বলেছেন: কোথায়!!!.....আমিতো রিপোর্ট যা বললাম তাতে দেখি বেশ তুলকালাম অবস্থা.......বিখ্যাত হলিওড রিপোর্টারের বক্স অফিস রিপোর্টটা দেখেন...........
মুভিটার সর্বকালের ইতিহাসের থার্ড বেস্ট ওপেনিং হয়েছে........ডেনভারের শুটিংয়ের পর কিছু ঝামেলা হলেও তা দর্শকদের ঠেকিয়ে রাখতে পারে নি....... সবমিলিয়ে ধারণা করা হচ্ছে ইতিহাসের প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয় করা মুভির মাঝে এই মুভি ২য় বা ৩য় স্থানে চলে আসতে পারে......
বিস্তারিত এখানে....
Box Office Report: 'Dark Knight Rises' Now Headed For $165 Mil-$170 Mil Weekend Box Office Report: 'Dark Knight Rises' Now Headed For $165 Mil-$170 Mil Weekend
৩১|
২২ শে জুলাই, ২০১২ রাত ২:২১
বিডি আইডল বলেছেন: রিভিউটা পড়লাম না ইচ্ছা করেই ![]()
আজ রাতে সেহেরী করে দেখতে যাবার ইচ্ছা আছে
২২ শে জুলাই, ২০১২ রাত ২:৩০
নাফিজ মুনতাসির বলেছেন:
হিংসে করা ছাড়া আমার হাতে কিছুই নাই আপাতত ![]()
৩২|
২২ শে জুলাই, ২০১২ রাত ২:৩২
বিডি আইডল বলেছেন: হাসান এর দেয়া তথ্যের কোন সোর্স আছে?? আমি অনন্ত: কিছু দেখি নি....বরং উল্টোটা এসেছে নানান নিউজে
লিংক
২২ শে জুলাই, ২০১২ রাত ২:৩৬
নাফিজ মুনতাসির বলেছেন: হলিওড রিপোর্টারের বক্স অফিস আপডেটে তেমন কিছু মনে হলো না...........দূরন্ত গতিতেই চলছে মনে হলো........
৩৩|
২২ শে জুলাই, ২০১২ রাত ২:৫৩
বুনো বলেছেন: ভালো লাগল। জোকার'কে আসলে কখনোই ভোলা সম্ভব নয়। সুপার হিরোর ভিলেন সুপার পাওয়ারই মানায়, যেমন স্পাইডারম্যানে দেখি কিন্তু লেজার আর নোলান মিলে দেখিয়েছে কিভাবে একটি মানুষ সুপার হিরোকে ভয়ঙ্কর চ্যালেঞ্জ জানাতে পারে। এই পর্বটির ভালো প্রিন্টের অপেক্ষায় আছি, আপাতত 'that's my boy' দেখছি ![]()
২২ শে জুলাই, ২০১২ রাত ২:৫৫
নাফিজ মুনতাসির বলেছেন: নোলান সুপারহিরো এবং এর ভিলেনের এক অসাধারণ নতুন সংজ্ঞা নিয়ে এসেছে...........আর জোকার লিজেন্ড হয়ে গেছে............
অ্যাডাম স্যান্ডলারের বেশ ভালো ভক্ত আমিও........রেটিং যেমনই হোক অ্যাডামের মুভি আমার অলটাইম ফেভারিট ![]()
৩৪|
২২ শে জুলাই, ২০১২ রাত ৩:১২
অরন্য জীবন বলেছেন: আগের ব্যাটম্যানের জোকার এর অভিনয় অনবদ্য ছিল। এরকম অভিনয় বারবার দেখতে ইচ্ছা করে। মিস করি লোকটাকে।
২২ শে জুলাই, ২০১২ রাত ৩:৪৬
নাফিজ মুনতাসির বলেছেন: জোকার তো লিজেন্ড...........এর মতো চরিত্র আর পাবো নাকি সন্দেহই আছে.........মিস করবো আমিও .......
৩৫|
২২ শে জুলাই, ২০১২ ভোর ৪:১২
স্বাধীনতার বার্তা বলেছেন: ফেসবুকে একজন ছবিটার স্পয়লার দিয়ে দিসে। চরম বিরক্ত হইসি তার উপর।
২২ শে জুলাই, ২০১২ সকাল ১১:৫০
নাফিজ মুনতাসির বলেছেন: বিরক্ত আমারো লাগে তখন.........কিছু কিছু মানুষের বুদ্ধিসুদ্ধি অনেক কম
৩৬|
২২ শে জুলাই, ২০১২ সকাল ৮:৫৮
দা লর্ড বলেছেন: অচাম লিখেছেন। লোভ লাগায়ে দিলেন। অপেক্ষায় আছি, একটু ভালো প্রিন্ট পেলেই দেখা শুরু করবো।
২২ শে জুলাই, ২০১২ সকাল ১১:৫৭
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক বড়সড় অপেক্ষা করতে হবে ভাই.........প্রায় ৬/৭মাস ![]()
৩৭|
২২ শে জুলাই, ২০১২ সকাল ৯:৫৭
কাউসার রুশো বলেছেন: দুর্দান্ত লিখছো। তোমার লেখাটা পড়েই থ্রিল অনুভব করছি।
তোমার লেখা কিন্তু দিনকে দিন দারুন হচ্ছে
++++++++++++++
২২ শে জুলাই, ২০১২ সকাল ১১:৫৯
নাফিজ মুনতাসির বলেছেন: অপেক্ষা আর সয় না.........স্টার সিনেপ্লেক্সে যাতে তাড়াতাড়ি নিয়ে আসে সেই দাবী জানালাম.......
প্রসংশার জন্যি থ্যাংস ![]()
৩৮|
২২ শে জুলাই, ২০১২ সকাল ১০:৪১
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: লোভ বাড়াইয়া দিলেন
২২ শে জুলাই, ২০১২ দুপুর ১২:০০
নাফিজ মুনতাসির বলেছেন: আমারও লোভ বেড়ে গেলো ![]()
৩৯|
২২ শে জুলাই, ২০১২ সকাল ১১:০৪
বিডিওয়েভ বলেছেন: রিভিউ খুবি ভালো হয়েছে।
২২ শে জুলাই, ২০১২ দুপুর ১২:০০
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য ![]()
৪০|
২২ শে জুলাই, ২০১২ সকাল ১১:৫৬
হাসান মাহবুব বলেছেন: তিনটা প্রধান ট্রিলজির একটাও দেখা হয়নাই বৈলা মানুষ বাঁকা চোখে তাকায়। লর্ড অফ দ্যা রিংস, ম্যাট্রিক্স, ব্যাটম্যান
তবে ইচ্ছাও করেনা দেখতে। লাস্ট দেখলাম গ্রিক মুভি ডগটুথ। মাথা খারাপ করা।
২২ শে জুলাই, ২০১২ দুপুর ১২:০৪
নাফিজ মুনতাসির বলেছেন:
লর্ড অফ দ্যা রিংস আর ব্যাটম্যান দেখেন নাই এখনো ! :-& :-&
ডগটুথ টাইপের আর্টিস্টিক ডার্ক মুভিগুলো কেন জানি মাথার উপর দিয়া যায় ![]()
৪১|
২২ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১০
কাউসার রুশো বলেছেন: হামা ভাইয়ের জীবন বৃথা
২২ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৬
নাফিজ মুনতাসির বলেছেন:
৪২|
২২ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৫
প্রিন্সর বলেছেন: জিনিয়াস!
ডার্ক নাইট রাইজেস যেদিন ব্লুরে প্রিন্টে আসবে সবার আগে আমি দেখমু ।।
রিভিউটা ভালো হইসে
২২ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৭
নাফিজ মুনতাসির বলেছেন: সুখবর একটা শুনলাম যে ১.৫/২মাসের মাঝে স্টার সিনেতে আসার একটা সম্ভাবনা আছে..........ইয়েসসসসস
৪৩|
২২ শে জুলাই, ২০১২ দুপুর ১২:২১
শহিদুল বলেছেন: সব রেকর্ড ভেঙে ফেলবে মনে হচ্ছে
ভয়ংকর উত্তেজনায় আছি কবে দেখবো
তবে জোকারকে ভোলা সম্ভব না
২২ শে জুলাই, ২০১২ দুপুর ১২:২৫
নাফিজ মুনতাসির বলেছেন: সুখবর একটা শুনলাম যে ১.৫/২মাসের মাঝে স্টার সিনেতে আসার একটা সম্ভাবনা আছে..........ইয়েসসসসস
![]()
জোকারকে ভুলা সম্ভব না ![]()
৪৪|
২২ শে জুলাই, ২০১২ দুপুর ১২:২৪
এনটনি বলেছেন: ব্যাটম্যান শেষ হওয়ার প্রশ্নই আসেনা। এখনো অনেক নাম করা ভিলেন বাকি! পেন্গুইন, রিডলার, ক্যাটওম্যান .... রবিন ও তো এখনো আসেনাই...
২২ শে জুলাই, ২০১২ দুপুর ১২:২৭
নাফিজ মুনতাসির বলেছেন: ব্যাটম্যান শেষ হবার সম্ভাবনা কম............তবে বস নোলান আর ব্যাটম্যানে থাকবে না বলেই শুনেছি
৪৫|
২২ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৩৪
নক্ষত্রচারী বলেছেন: আমার মনে হয় ডার্ক নাইটের মত এতটা জনপ্রিয়তা পাবে না এটা । যে যাই বলুক জোকার কে ভোলা সম্ভব নয় ।
বাজেটের দিক দিয়ে, প্রযুক্তি আর কলাকৌশলের দিক দিয়ে সব রেকর্ড ভাঙতে যাচ্ছে ডার্ক নাইট রাইসেস । অতএব, না দেখে কিছুই বলা যাচ্ছে না ।
২২ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৩২
নাফিজ মুনতাসির বলেছেন: জোকার তো লিজেন্ড হয়ে গেছে............তাকে ভোলা কারো পক্ষেই সম্ভব না..........
অনেক প্রতীক্ষিত একটা মুভি ![]()
৪৬|
২২ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৪১
দিপ বলেছেন: এভেঞ্জার-ই- এখনো আসলোনা।
এত আগে লোভ দেখিয়ে লাভ আছে/
আর স্যারের কথা আর কি বলবো।
আমি লাইব্রেরিতে ঢুকিই না এখন।
কেমন যেন পেটের ভিতর ,মুচরিয়ে ওঠে/
২২ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৩৩
নাফিজ মুনতাসির বলেছেন: এভেন্জারস আসবে সেই সেপ্টেম্বরে...........আরো অনেক দেরী ![]()
স্যার অনেক তাড়াতাড়ি চলে গেলো ![]()
৪৭|
২২ শে জুলাই, ২০১২ বিকাল ৩:১৫
রাতুল_শাহ বলেছেন: ক্রিশ্চিয়ান বেলের মুভি মানেই অন্য রকম কোন ব্যাপার। এইটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি।
২২ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৩৪
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক প্রতিক্ষীত একটা মুভি............অনেকদিন অপেক্ষা করতে হয়েছে মুভিটার জন্য ![]()
৪৮|
২২ শে জুলাই, ২০১২ বিকাল ৪:১১
আরজু পনি বলেছেন:
নাফিজ দ্য গ্রেট!
২২ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৩৫
নাফিজ মুনতাসির বলেছেন:
![]()
৪৯|
২২ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৩৫
পাস্ট পারফেক্ট বলেছেন: কারও ব্যাটম্যান ভালো নাই লাগতে পারে। এখানে টিজ করার কি আছে। আপনে মনে হয় সব মুভি বুঝে বসে আছেন? নাকি রেটিং দেখে মাথা খ্রাপ হয়ে গেছে? এই রেটিং রিলিজের শুরুতে এমন হাই বা লো থাকেই। ৩/৪ মাস পর কারেক্ট রেটিং পাইবেন।
২২ শে জুলাই, ২০১২ বিকাল ৫:২৯
নাফিজ মুনতাসির বলেছেন: ফালতু প্যাচাল পারেন কেন ??? এখানে টিজ করা হইছে কখন ??? না বুইঝা মন্তব্য কইরেন না........ফালতু জিনিস নিয়ে ক্যাচাল কইরেন না........টিজ বুঝেন?? এখানে কার নাম আসার ব্যক্তিগতভাবে টিজ করা হইছে দেখান তো???
৫০|
২২ শে জুলাই, ২০১২ বিকাল ৫:১২
তাশা বলেছেন: পাস্ট পারফেক্টরে ভালা পাইলাম.............. আসলেই কিছু জিনিস হয়তো ৯৯ শতাংশের কাছে ভালো লাগবে............ বাকি ১ শতাংশের কাছে লাগবে না.............. তাই বলে তাদেরকে নিয়ে হাসাহাসি করাটা ভালো দেখায় না..............
২২ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৩৫
নাফিজ মুনতাসির বলেছেন: হুমমম......কাকে নিয়ে হাসাহাসি করা হয়েছে একটু নামটা দেখিয়ে দিন আমাকে......আমি খুজে পাচ্ছি না ভাইয়া ![]()
৫১|
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৬
মাস্টার বলেছেন: hasan03 বলেছেন: আমার জানামতে মুভিটা বেশি ভাল চলে নাই এখন পর্যন্ত। যেরকম সাড়া ফেলার কথা ছিল সেরকম কিছুই করতে পারে নাই।তার উপর এই মুভি নিয়ে এক তুল কালাম কান্ড হয়ে গেল, ১৩ জনের মত লোক কে খুন করা হয়েছে, সিনেমার কাহিনী বাস্তব হয়ে ফিরে আসে অনেকের জীবনে।এই কারনে হল গুলা ফাকাই ছিল, লোকজন ভয়ে মুভি দেখতে যায় নি।নোলান ভাবছে ছবিটার আর কোন প্রিন্ট নতুন করে কোন হল এ দেবে না।তাই আপাতত ২/৩ টা হল বাদে আর কোথাও দেখান হবে না এই মুভি। এমনকি নোলান এও ভাবছে যে হল গুলোতে মুভিটা চলছে সেগুলোতেও সাময়িকভাবে এর প্রচার বন্ধ রাখতে।লোকজনের ভয় কমলে পরে রিলিজ করতে চাচ্ছে সে।তাই বলা যায় ঠিকমত শুরুর আগেই এই মুভির ভবিষ্যত অন্ধকার।
আপনার জানায় দুনিয়ার ভুল আছে।
মুভি টা লন্ডনে হাউজফুল চলতেছে। এই রকম সাইকোদের ভয়ে মানুষের জীবন যাত্রা কখনো থেমে ছিলোনা
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৯
নাফিজ মুনতাসির বলেছেন: এরকম একটা কনফিউশন অবশ্য আমিও পড়েছিলাম কালকে...........কিন্তু পরে ভুলটা ভাঙ্গে.........মুক্তির প্রথম সপ্তাহে সর্বকালের সেরা ব্যবসাসফল ৩টার মাঝে মুভিটা চলে এসেছে ![]()
কমেন্ট ব্যান শেষ তাইলে!!
৫২|
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৯
মাস্টার বলেছেন: পাস্ট পারফেক্ট বলেছেন: কারও ব্যাটম্যান ভালো নাই লাগতে পারে। এখানে টিজ করার কি আছে। আপনে মনে হয় সব মুভি বুঝে বসে আছেন? নাকি রেটিং দেখে মাথা খ্রাপ হয়ে গেছে? এই রেটিং রিলিজের শুরুতে এমন হাই বা লো থাকেই। ৩/৪ মাস পর কারেক্ট রেটিং পাইবেন।
আপনি মনে হয় অন্য কোথাও কমেন্ট করতে গিয়ে এখানে করে ফেলছেন
অতীব অপ্রাসঙ্গিকভাবে টিজিং এর কথা তুলছেন। এই টিজিং এর নাম কি দিবেন? মুভি-ফ্যান-টিজিং?
বাই দ্যা ওয়ে, আমার নিজের কাছেও বিগিন্স ভালো লাগে নাই...
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৩১
নাফিজ মুনতাসির বলেছেন: এই কমেন্টে আমিও অনেক অবাক............কোথা থেকে টিজিং শব্দটা এখানে চলে আসলো এখনো বুঝতেছি না ![]()
সত্যি কথা বিগিংনসটা আমার কাছে অসাধারণ লেগেছিলো ![]()
৫৩|
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৩২
মাস্টার বলেছেন: নাফীজ, এই মুভিতে সুপারহিরো দের অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। ইট খুড বি ইয়ু, খুড বি মি, খুড বি এনিওয়ান...
আর জোকার এর জায়গায় নিয়ে এসেছে মাস্কম্যান। ক্যাটওম্যান কে নিয়ে এসেছে। এমনকি ভিলেইন এর ক্ষেত্রেও আছে ভিন্নতা
আমার মতে নোলান বলেই সম্ভব হয়েছে, অন্য কেউ বানাইলে গাজাখুড়ি বলে উড়িয়ে দিতাম
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৯
নাফিজ মুনতাসির বলেছেন: আপনে দেখি লোভ আরো বহুগুণে বাড়ায়া দিলেন ![]()
নোলান তো বস পাবলিক..........গুরু মানুষ........বোঝাই যাচ্ছে বেশ কিছু চমক নিয়ে নোলান বস এইবার হাজির হয়েছে ![]()
৫৪|
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৩৮
মাস্টার বলেছেন: নাফিজ, ১২ নাম্বার মন্তব্য দেখেন। শার্লক আর আপনার কথোপকথন কে টিজিং হিসেবে ধরে নিছে।
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১০
নাফিজ মুনতাসির বলেছেন: নরমাল একটু ফান করলাম........তাও কারো নাম নাই সেখানে........এইটা টিজিং? ![]()
৫৫|
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৫৯
সবখানে সবাই আছে বলেছেন: মুভিটা দেখার সৌভাগ্য হয়েছে। তবে বেনের অভিনয় জোকারকে ছাড়িয়ে গেছে বলে মনে হচ্ছে। মানে ক্যারেক্টারটা জোকারের থেকেও আবেদন্ময়ী। বিশেষ করে.................না থাক । মজা নষ্ট করা ঠিক হবে না। তবে এই বছরের সেরা ছবি নিঃসন্দেহে।
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১২
নাফিজ মুনতাসির বলেছেন: নোলান বসের মুভি......হতাশ হবার চান্সই নাই.........
তবে সামনে মনে হয় সিনেমাপ্রেমীদের জমজমাট একটা আড্ডা আসছে..........কে সেরা ভিলেন????
আপনাকে হিংসে ![]()
৫৬|
২২ শে জুলাই, ২০১২ রাত ১০:৪৪
তাশা বলেছেন: আচ্ছা যাকগা............... মোদ্দা কথা হইলো ব্যাটম্যান এর এই সিরিজে দেখানো হয়েছে যে সত্যিকারের সুপারহিরো বলতে আমরা যাদের বুঝি বা কল্পনা করি সেরকম আসলে কেউ নেই............. আবার আমরা যাদের বিশাল দানব বলে ভয় পাই সেরকমও কেউ নেই............. আমরা নিজেরাই আসলে নায়ক, আবার নিজেরাই দানব............. এটাই এই মুভি সিরিজের বার্তা.............. এই বার্তাটারে চরম ভালা পাই............. আর ডার্ক নাইট ভাল্লাগেনাই আসলে শেষের অংশটুকুর জন্য............... শেষে দেখা যায় যে জোকারই আসলে জিতে যায়............ ব্যাটম্যান হেরে গিয়ে নীরবে চলে যায়........... একটা মন খারাপ করা সমাপ্তি............. এজন্যই আসলে ভাল্লাগেনাই.......... আর বাকি সবকিছুই ভালো............. আর নোলানেরই আরেক অসাধারণ সৃষ্টি 'ইনসেপশন' আমার প্রিয় চলচ্চিত্র.............
২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৫
নাফিজ মুনতাসির বলেছেন: দারুণ বলেছেন...........তবে ডার্ক নাইটে শেষে জোকারকে পুরোপুরি বিজয়ী বলা যাবে না.........ব্যাটম্যান হয়তো নীরবে চে যায় তবে শেষের অংশে জোকারের প্ল্যান পুরোপুরি সফল হতে দেয়নি.........![]()
৫৭|
২৩ শে জুলাই, ২০১২ রাত ২:১৩
রাহি বলেছেন: টাস্কি খাইছিলাম
২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৬
নাফিজ মুনতাসির বলেছেন: কেমনে কি?
৫৮|
২৩ শে জুলাই, ২০১২ রাত ২:২৩
ভাম_বেড়াল বলেছেন: ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি
ছবি নিয়ে কোনো মন্তব্য করা আমার পক্ষে গর্হিত অপরাধ হবে। অসাধারণ ছবি নি:সন্দেহে। এতোদিন আমার মোস্ট ফেভারিট হিসাবে ডার্ক নাইট আর ফাইট ক্লাব এর নাম বলতাম। এবার থেকে ডার্ক নাইট রাইজেস ও অ্যাড হল। মুভিটা দেখে আমি পুরোপুরি overwhelmed!
তবে নি:সন্দেহে আপনার-আমার জীবদ্দশায় লোকে সেরা ভিলেন চরিত্র হিসাবে জোকার এবং হীথ লেজারকেই উল্লেখ করবে। নোলানের একটা বড় সফলতা এটাই, যে সে জোকারের মাস্টারপিস অভিনয়কে ছাড়িয়ে গিে কিছু ক্রিয়েট করার চেষ্টা করেনি, বরং সেটাকে আরও আরও পূর্ণ করে তোলার চেষ্টা করেছে। সেজন্য কেউ বলবেনা যে ডার্ক নাইট রাইজেস মুভিটি ডার্ক নাইটের তুলনায় নিম্নমানের হয়েছে। কিন্তু কেউ এর উল্টোটাও বলবেনা। বরং হল থেকে বেরিয়ে বন্ধুদের দিকে তাকিয়ে বুঝেছিলাম সকলকেই জোকারের স্মৃতি হন্ট করছে, প্রসঙ্গটা তুলবে কিনা তাই নিয়ে তারা দ্বিধান্বিত ছিল। শেষ পর্যন্ত আমিই কথাটা তুললাম।
২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৮
নাফিজ মুনতাসির বলেছেন: হিংসে ![]()
যেরকম প্রসংশা করলেন তাতে দেখি মাথা আমার আরো খারাপ করে দিলেন..........কতদিন যে অপেক্ষা করতে হবে........
তবে এইটা ঠিক যে জোকারকে ভুলাটা এত সহজ না..........জোকার মুভি জগতের একটা লিজেন্ড চরিত্র.........এইবার দেখা যাক নোলান বেনকে দিয়ে কতটুকু কি করতে পেরেছে.............
৫৯|
২৩ শে জুলাই, ২০১২ রাত ২:২৭
ভাম_বেড়াল বলেছেন: সবখানে সবাই আছে বলেছেন: মুভিটা দেখার সৌভাগ্য হয়েছে। তবে বেনের অভিনয় জোকারকে ছাড়িয়ে গেছে বলে মনে হচ্ছে। মানে ক্যারেক্টারটা জোকারের থেকেও আবেদন্ময়ী। বিশেষ করে.................না থাক । মজা নষ্ট করা ঠিক হবে না। তবে এই বছরের সেরা ছবি নিঃসন্দেহে।
@ব্লগার সবখানে সবাই আছে - নোলান কি এমন কিছু ইন্ডিকেট করতে চেয়েছেন? আমি কিছুটা কনফিউজড। আপনার মতামত জানতে আগ্রহী।
ব্যক্তিগতভাবে আমি মনে করি এই দুটো ক্যারেক্টারের মধ্যে তুলনা করাটা আমাদের সচেতনভাবে এড়িয়ে যাওয়া উচিত।
২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১০
নাফিজ মুনতাসির বলেছেন: স্পয়লার স্পয়লার স্পয়লার!!!!!
৬০|
২৩ শে জুলাই, ২০১২ সকাল ৭:১০
অন্ধকারের রাজপুত্র বলেছেন: আগামীকালকে সিনেওয়ার্ল্ড-এ দেখুম !
টিকেট অলরেডি বুকড ! ![]()
পরশুদিন আইসা কমেন্টে কমুনে কেমন লাগছে !
আপাতত প্লাস ! ![]()
২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১০
নাফিজ মুনতাসির বলেছেন: চরমজ হিংসা করে রাখছি.....হুহ.......
দেখে এসে কেমন লাগলো জানিয়ে যাবেন ![]()
৬১|
২৩ শে জুলাই, ২০১২ সকাল ১১:৪৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: কি লেখলেন ভাই, এখন তো উত্তেজনায় দেয়ালে মাথা ঠুকাইতে মন চাইতাসে। রোজা বইল্যা সংযম করলাম, নাইলে কিন্তু মাথা ফাটায়া কেলেঙ্কারী হইতো !!
চরম লেখা বস, মাথা নষ্ট !!!
২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১১
নাফিজ মুনতাসির বলেছেন: ইয়ে মানে ইয়ে এইসব আবার কি কথা :!>
অনেক ধন্যবাদ আপনাকে ![]()
৬২|
২৩ শে জুলাই, ২০১২ সকাল ১১:৫৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: নাফিজ ভাই, আপনি কি ওয়ারিয়র্স দেখসেন? আমি মুভিটা দেখসি শুধু মাত্র টম হার্ডিকে দেখার জন্য। বেন হিসেবে ও চলে কিনা জাজ করতে চাইসিলাম।
অইখানে টম হার্ডির অভিনয় আর একশন দেইখা আমার মাথা নষ্ট। আপনার কেমন লাগসে জানার ইচ্ছা রইল।
২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৩
নাফিজ মুনতাসির বলেছেন: আবার জিগস...........টাম হার্ডির নাম দেখেই ওয়ারিয়র্সটা নামিয়েছিলাম..........ওর অভিনয় দেখে তো মাথা নষ্ট.........যেমন মুভি তেমন হার্ডি...........সুপার্ব.........
৬৩|
২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৫
চাটিকিয়াং রুমান বলেছেন: ছবিটা দেখার ইচ্ছা রইলো।
পোস্টে +++
২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৪
নাফিজ মুনতাসির বলেছেন: দেখার পর কেমন লাগলো জানাবেন...........অনেক ধন্যবাদ ![]()
৬৪|
২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৯
লিন্কিন পার্ক বলেছেন: ++++++
কিন্তু ৭/৮ মাস !!
২৩ শে জুলাই, ২০১২ রাত ১০:২৪
নাফিজ মুনতাসির বলেছেন: হুমমম...প্রায় ৭/৮মাস ![]()
৬৫|
২৩ শে জুলাই, ২০১২ রাত ১০:৩৬
দূর্যোধন বলেছেন: রিভিউগুলো পড়েই রিভিউ দিয়া দিলেন!ছবি আশানুরুপ না হইলে এই পোস্টে ঝাল মিটানোর আশা রাখি
২৩ শে জুলাই, ২০১২ রাত ১০:৪৩
নাফিজ মুনতাসির বলেছেন: সম্ভাবনা কম...........যারা যারা দেখে ফেলেছেন তারা কমেন্টে অসাধারণ মানের মুভি হিসেবে রায় দিয়ে গেছেন
৬৬|
২৪ শে জুলাই, ২০১২ রাত ২:২৫
মাস্টার বলেছেন: কাহিনী কইয়া দিতে পরান উসখুশ করতেছে
২৪ শে জুলাই, ২০১২ ভোর ৬:৩১
নাফিজ মুনতাসির বলেছেন:
কাওরে ব্লক করতে আমারও পরান উসখুস করতেছে
৬৭|
২৪ শে জুলাই, ২০১২ রাত ৩:৪১
ভাম_বেড়াল বলেছেন: যাইহক, নোলানের ব্যাটম্যান সিরিজ কিন্তু লিজেন্ড হয়ে রইল। এখনো পর্যন্ত যত মুভি সিরিজ হয়েছে তার মধ্যে গডফাদার ছাড়া আর কোনোটাই রেপুটেশান ধরে রাখতে পারেনাই। কারণ সিকুয়েলের কাছে দর্শকের চাহিদা সাধারত আগের সিনেমার রেপুটেশানের ডবল লেভেলে থাকে। প্রতিভারও একটা লিমিট আছে। তাই স্বাভাবিকভাবেই খুব ভালো সিনেমার সিকুয়েলগুলোতে দর্শকদের সন্তুষ্ট করা কঠিন কাজ। নোলানের এই মুভি সিরিজ সেই কঠিন কাজটা ট্যাক্টফুলি করেছে। ব্যাটম্যান সিরিজ দেখে লোকে বলবে "হ, সত্যিই ভালো লাগলো।"
@ব্লগার মাস্টার - আমারও কিছু হিন্টস দিতে খুব ইচ্ছা করছিল। শেষপর্যন্ত হিন্টসগুলো লিখে ড্রাফট করে রেখেছি। একবছর পর পাবলিশ করব।
২৪ শে জুলাই, ২০১২ ভোর ৬:৩৪
নাফিজ মুনতাসির বলেছেন: নোলানের ব্যাটম্যান ট্রিলজি আসলেই লিজেন্ড হয়ে গেছে.......তবে গডফাদার ছাড়াও আরেকটা ট্রিলজি আমার কাছে অসাধারণ লেগেছে..........লর্ডস অফ দ্যা রিংস..............এইটাও আরেকটা লিজেন্ড ট্রিলজি..........
একবছর পরই দিয়েন
৬৮|
২৪ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৩৩
জেনারেশন সুপারস্টার বলেছেন: দেখতে হবে আগে........তারপর কথা
২৪ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৫
নাফিজ মুনতাসির বলেছেন: আপনি মনে হয় আমাদের আগেই দেখে ফেলবেন ![]()
৬৯|
২৪ শে জুলাই, ২০১২ দুপুর ১:২২
আপেল বেচুম বলেছেন: মাত্র সপ্তা-দুয়েক আগে ডার্ক নাইট দেখলাম। আগে ভাবতাম সুপার হিরো মুভিই তো, সবাই এত ডার্ক নাইট, ডার্ক নাইট করে কেন ? দেখার পর বুঝলাম নোলান কী জিনিস। ব্যাটম্যান বিগিনস এখনও দেখিনি। কিন্তু ডার্ক নাইট দেখার পর থম মেরে গিয়েছিলাম।এটাকে সুপার হিরো মুভির মধ্যে আটকে রাখা যায় না।
তার চেয়েও বেশী কিছু। দেখা যাক কবে ভাল প্রিন্ট আসে।
২৪ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৭
নাফিজ মুনতাসির বলেছেন: ঠিকই বলেছেন........এটাকে সুপার হিরোর মাঝে আটকে রাখা যায় না.....তার থেকেও অনেক কিছু..........আমি যে এই পর্যন্ত ডার্ক নাইট কতবার দেখলাম হিসাব নাই.........
ব্যাটম্যান বিগিনস টাও দেখে ফেলুন..............ভালো লাগবে আশা করি ![]()
৭০|
২৫ শে জুলাই, ২০১২ সকাল ১০:১৫
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: কি বলব বুঝতে পারছি না, প্লাস বাই ডিফল্ট
অপেক্ষায় কবে ভালো প্রিন্ট বের হয়!!
২৫ শে জুলাই, ২০১২ দুপুর ১:২৬
নাফিজ মুনতাসির বলেছেন: মাত্র রিলিজ..........আরো অনেকদিন অপেক্ষা করতে হবে ব্লুরে এর জন্য.......দু:খে মারা যাবো ![]()
৭১|
২৫ শে জুলাই, ২০১২ দুপুর ২:৫৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: কবে যে ব্লুরে পাবো ?
+++++++++++++++++++++++++ ধইণ্যা
২৫ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৫
নাফিজ মুনতাসির বলেছেন: গুণিয়া গুণিয়া আরো ৭/৮মাস ![]()
অনেক ধন্যবাদ চেয়ারম্যান ![]()
৭২|
২৫ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১২
ইঁন্দুর বলেছেন: দেখতে হবে
২৫ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৪
নাফিজ মুনতাসির বলেছেন: অবশ্যই দেখতে হবে ![]()
৭৩|
২৬ শে জুলাই, ২০১২ ভোর ৫:৩৭
উদাসী স্বপ্ন বলেছেন: ভয়ংকর এই সাইকো Bane সবার ভিত নাড়িয়ে দেয় তার অমানবিক ও কেয়ারলেস চরিত্র এবং দূর্ধর্ষ সব প্ল্যানিং দিয়ে
বেন সাইকো না। এ এক চরম মমতায় ভরা এক মার্সিনারী আর তাকে ভালোবাসে বলেই এতবড় একটা বিপ্লব ঘটাতে যায়।
আর Nolan এর হাত ধরে বড়পর্দায় আসবে না Batman। দূর্দান্ত এপিক The Dark Knight Rises দিয়ে সমাপ্তি হলো এই রাইডের।
আমার কাছে মনে হয় এখানে নোলান এপিকের সমাপ্তি ঘটেছে আর একটা নতুন রিসারেকশান। অনেকটা জিসাস ক্রাইস্ট সাথে যুক্ত হয়েছে রবিনহুড। নোলান যদি এর কোনো সিরিজ নাইবা করে এটা এমন সমাপ্তি যে মানুষ যুগ যুগ ধরে বলবে এই পরিচালক প্রতিটা মানুষের মনে ডার্ক নাইটের জন্য বিশাল একটা জগৎ তৈরী করে দিয়েছেন। এর পরে নোলানের কোনো পর্ব যদি নাও বের করে তাহলেও বলা যায় মানুষ তার ভাবনার আকাশে উড়াল দেবে।
ছবিটার জন্য একটাই সমালোচনা, থ্রি ডি তে বের করেনি। দেখতে গিয়ে দেখলাম আইম্যাক্স। কেন থ্রি ডি করলো না বুঝে আসলো না। তবে থ্রি ডি তে মুক্তি দিলে আরও ভালো লাগবে।
বিশেষ কারে সাউন্ড ক্লারিটি বেন এর জন্য আরও ভালো দরকার নাকি আমার কানে সমস্যা বুঝলাম না!
সিনেমাটোগ্রাফী অসাধারন, কাহিনী আগে থেকে বোঝার উপায় ছিলো না সেটা বলবো না, তবে কনসেপ্টটাতে মেধার জোর অসাধারন। আর ছোট পর্দার উঠতি শিল্পীদের দিয়ে অভিনয়টা ডিরেক্টর অনেকটা আদায় করে নিয়েছেন! বিশেষ করে ২৪ এর ঐ মার্সিনারী চাইনিজটা যে পুলিশের ভূমিকায় অথবা প্রিজন ব্রেকের ঐ জেলার ....
২৬ শে জুলাই, ২০১২ সকাল ৭:৪১
নাফিজ মুনতাসির বলেছেন: আমারও মনে হয় নোলান ট্রিলজি দিয়েই তার দূর্দান্ত এই যাত্রা শেষ করবে........তারপর আসবে নতুন কেউ...........তবে নোলান ব্যাটম্যানকে যে উচ্চতা এবং মানের দিকে নিয়ে গেছে তার জন্য মানুষ তাকে সবসময় মনে রাখবে.........
থ্রিডিতে যে কেন করলো সেইটা নিজেও বুঝলাম না..........এই টাইপের মুভি অবশ্যই থ্রিডিতে করা উচিত ছিলো.........তবে হয়তো কোন একটা কারণ আছে.....আমরা জানি না আরকি ![]()
ভাগ্যবান অনেক.........দেখে ফেলেছেন........আমাদের দেখতে দেখতে আরো ৬/৭মাস ![]()
৭৪|
২৬ শে জুলাই, ২০১২ সকাল ৯:০০
সজল_হাসান বলেছেন: আমার মনে হচ্ছে এটা ডার্ক নাইট থেকেও ভালো হবে । যে যাই বলুক না কেন ডার্ক নাইট ছিলো জোকার নির্ভর । তবে ডার্ক নাইট রাইজেস মনে হচ্ছে কাহিনী নির্ভর হবে ।
__________________________________________________
লেখক বলেছেন: মুক্তির প্রথম সপ্তাহে সর্বকালের সেরা ব্যবসাসফল ৩টার মাঝে মুভিটা চলে এসেছে
মুভিটা ডার্ক নাইট থেকে ভালো ব্যবসা করেছে কিন্তু অন্যান্য মুভির তুলনায় খুবই কম
২৬ শে জুলাই, ২০১২ সকাল ১১:৫৭
নাফিজ মুনতাসির বলেছেন: মুভিটা এখনও দেখি নাই.........দেখার আগে কিছু বলবো না......আগে দেখে নেই................
হলিউড রিপোর্টারের লাস্ট রিপোর্ট এই মুভি মুক্তির প্রথম সপ্তাহে সবচেয়ে বেশী আয় মুভির তালিকায় ৩নং এ আছে এখন পর্যন্ত..........
৭৫|
২৬ শে জুলাই, ২০১২ সকাল ৯:১৫
সজল_হাসান বলেছেন: নোলানের আগের ব্যাটম্যান মুভির অবস্থা ছিলো করুন ।
কিন্তু নোলান যখন ব্যাটম্যান নিয়ে কাজ করে তখন পুরো পৃথিবী জুড়ে ব্যাটম্যান নতুনভাবে আলোচিত হয় ।
সুপারম্যানেরও একই অবস্থা । এখন পর্যন্ত ৫ টা সুপারম্যানের মুভি বের হলেও সবই হতাশাজনক ছিলো ।
কিন্তু নোলান যদি ব্যাটম্যান এর মতো সুপারম্যানকে রিবুট করে ....
হুম ব্যাপারটা সত্যি ।
সুপারম্যানও এবার রিবুট হচ্ছে । মুভির নাম ম্যান অফ স্টিল। ডিরেক্টর জ্যাক স্নাইডার । তার তাকে এই কাজে সাহায্য করবে ব্যাটম্যান টিম । মানে ম্যান অফ স্টিলের রাইটার থাকবেন ক্রিস্টোফার নোলান আর মিউজিক কম্পোজার হচ্ছেন হেন্স জিমার ।
কমিককন ও ব্যাটম্যানের সাথে মুভির ট্রেইলার রিলিজ করা হয় ।
কিন্তু অনলাইনে এখনো ট্রেইলার আসেনি । এসেছে টিজার ট্রেইলার ।
অবশেষে আমার মনের মতো সুপারম্যান মুভি পেলাম ।
২৬ শে জুলাই, ২০১২ দুপুর ১২:০৫
নাফিজ মুনতাসির বলেছেন: ব্যাটম্যানের আগেরগুলোর অবস্থা করুণ ছিলো.........কমেডি লাগতো...........নোলান এসে পুরাই চেন্জ করে দেয় সব..................
তবে আমার কাছে সুপারম্যানের আগেরগুলো তেমন একটা খারাপ লাগে নাই..........ভালোই লেগেছিলো..........
ট্রেলারখানা দেখেছি আগে ![]()
নি:সন্দেহে আরেকটা জটিল জিনিস আসছে সামনে............দেখা যাক সামনে কি হয় ![]()
৭৬|
২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৫:২০
কড়া চা বলেছেন: হুররররররররররররর...
২৯ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩০
নাফিজ মুনতাসির বলেছেন: হুররররররররর টু ইউ
৭৭|
২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:২৪
ইউসুফ খান বলেছেন: নোলান যখন থেকে ব্যাটমান নিয়ে কাজ শুরু করেছে তখন থেকেই বোঝা গেছে সে দর্শকদের হতাশ করবে না। সেই ১৯৬৬ থেকে ব্যাটমান মুভির যাত্রা।
মাইকেল কিটন,ভল কিল্মার,জর্জ ক্লুনির ব্যাটম্যান যুগ ২০০৫- এ নোলান শেষ করে দেয়। সম্পূর্ণ নিজস্ব স্টাইলে 'বেলকে' নিয়ে শুরু করে নতুন ব্যাটম্যান যা পাল্টে দেয় ব্যাটম্যানের ইতিহাস। দর্শক ব্যাটম্যানকে শুধুমাত্র একটা সুপারহিরো নয়,একটা আইকন হিসেবেই গ্রহন করে নেয়।
'ডার্ক নাইট' যেভাবে ইতিহাস গড়েছে 'ডার্ক নাইট রাইসেস'ও সে পথেই রওনা হয়েছে--- হয়তো তারচে বেশি কিছুই পেয়ে যাবে সে।
উত্তেজনা কমছে না। ক্যাম প্রিন্ট/টিএস দেখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি---
বাই দা ওয়ে---
"গ্রেট পোস্ট বাই নাফিজ ব্রো"
২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:২৯
নাফিজ মুনতাসির বলেছেন: একদম সঠিক কথা বলেছেন ইউসুফ ভাই............নোলানের নিজের স্টাইলে গড়ে তুলা এই চরিত্র ইতিহাস সৃষ্টি করে বসে আছে............কোটি কোটি গুণমুগ্ধ দর্শক তৈরী করেছে পৃথিবী জুড়ে...............
আমার দেখা হবে না............অভ্যাস হয়ে গেছে...........এইসব মুভি ব্লুরেরিপ ছাড়া দেখে কোন মজাই পাই না..........আরো অনেকদিন অপেক্ষা করতে হবে ![]()
৭৮|
৩০ শে জুলাই, ২০১২ রাত ২:০৯
ভাম_বেড়াল বলেছেন: দুটো কথা আর চেপে রাখতে পারছিনা, টুক করে বলে যাই, কথাটা নিয়ে বেশী ভাবনা চিন্তা করলে কিন্তু স্পয়লার হয়ে যাবে, সুতরাং না ভেবে কথা অনুসারে কাজ করে ফেলুন। সেটা হল -
১) ব্যাটম্যান বিগিনস না দেখে এই মুভি দেইখেন না। অর্ধেকও মজা পাইবেন না।
২) দেখে এসে টোরেন্টে ডিসি কমিকসের "Vengeance of Bane" এবং "Knightfall" সিরিজটা নামিয়ে পড়ে ফেলবেন। বাজি রেখে বলছি, এটা করার পর আপনি আবার মুভিটা দেখতে যাবেন। আমি বাজে পয়সা খরচ করিনা। তবুও এই দুটো সিরিজ পড়ার পর আরেকবার দেখতে গেছি।
৩০ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৩
নাফিজ মুনতাসির বলেছেন: ব্যাটম্যান বিগিনস তো মুখস্থ আছে.........আমি তাও মুভিখানা দেখার আগে ট্রিলজির আগের দুইটা পার্ট আবার রিভাইস দিয়ে যাবো............
ডিসি কমিকসের নাম দুটা টুকে রাখলাম...........দেখা শেষে পড়তে হবে........দেখি ঘটনা কি...............
অনেক ধন্যবাদ ![]()
৭৯|
৩০ শে জুলাই, ২০১২ সকাল ৮:০৫
তন্ময় ফেরদৌস বলেছেন: দেখার আগেই এই অবস্থা। দেখলে না জানি কি রিভিউ পাই।
তুখাড় হইসে নাফিজ।
++++++
৩০ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৫
নাফিজ মুনতাসির বলেছেন: আরে ধুর......না দেখে পন্ডিতি করছি..........এইটা আবার রিভিউ হয় নাকি ![]()
অনেক ধন্যবাদ তন্ময় ![]()
৮০|
০২ রা আগস্ট, ২০১২ রাত ১:১৯
উদাসী স্বপ্ন বলেছেন: নোলান ব্রাদার্সের আরেকটা ক্রিয়েশন দেখতে চাইলে পার্সন অব ইন্টারেস্ট দেখেন, কেবল সিজন ওয়ান শেষ হইছে। সাথে আছে জে জে আব্রামস। জে জে আব্রামস কে চেনেন তো? এলিয়াস, আলকাট্রেজ,ফ্রিন্জ লস্টের মতো ক্রিয়েশন যারঝাত দিয়ে!
০৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩০
নাফিজ মুনতাসির বলেছেন: জে জে আব্রামস তো আরেক কঠিন পাবলিক.......... পার্সন অব ইন্টারেস্ট সম্পর্কে জানা ছিলো না...........দেখার অনেক আগ্রহ হচ্ছে..........নামটির জন্য অনেক ধন্যবাদ আপনাকে ![]()
৮১|
০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৩
rudlefuz বলেছেন: লেখক বলেছেনঃ থ্রিডিতে যে কেন করলো সেইটা নিজেও বুঝলাম না..........এই টাইপের মুভি অবশ্যই থ্রিডিতে করা উচিত ছিলো.........তবে হয়তো কোন একটা কারণ আছে.....আমরা জানি না আরকি
বস... নোলান সিমপ্লি হেইটস থ্রিডি। নোলান মনে করে থ্রিডি কনভার্ট করলে ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যায়, এইটা একটা সস্তা গিমিক। তার মতে মুভির শিল্প গুনে থ্রিডি নতুন কিছু যোগ করে না। এটা শুধু দর্শকদের ভেল্কি দেখিয়ে অতিরিক্ত পয়সা নেওয়ার ধান্দা।
নোলান এমনকি ডিজিটাল ফিল্ম মেকিং ও পছন্দ করেন না। ডার্ক নাইট রাইজেস সম্পুর্ন ফিল্মে শ্যুট করা হয়।
ডার্ক নাইট রাইজেস মুভিতে ১ ঘন্টার ও বেশি লেংথের আই ম্যক্স ফুটেজ আছে। আই ম্যক্স থিয়েটার ছাড়া এই জিনিসের আলাদা কোন প্রভাব সাধারণত বুঝা যায় না। তবে আই ম্যক্সের ভিডিও কোয়ালিটি সাধারনের থেকে কয়েক গুন ভালো হয়ে থাকে।
নোলান এমনিতে তার মুভিতে CGI তেমন ব্যবহার করতে চান না। ডার্ক নাইট রাইজেসে CGI এর ব্যবহার খুবই কম। শুরুর স্কাই জ্যকিং বা পরের স্টেডিয়াম ব্লো আপের মত দৃশ্য গুলতেও CGI ব্যবহার হয়েছে খুবই কম। ভাবা যায়???
০৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩২
নাফিজ মুনতাসির বলেছেন: দারুণ কিছু তথ্য জানলাম.........আসলেই জানা ছিলো না.........তবে টেকনিক্যাল ব্যাপারগুলো কেন জানি মাথার উপর দিয়ে যায় ![]()
তবে শুরুর স্কাই জ্যকিং বা পরের স্টেডিয়াম ব্লো আপের মত দৃশ্য গুলতেও CGI ব্যবহার হয়েছে খুবই কম। এই তথ্যটা আসলেই অবাক করার মতো...........নেটেও দেখলাম ঘটনা সত্যি............নোলান বসের স্টাইলই আলাদা.......
অনেক ধন্যবাদ আপনাকে ![]()
৮২|
০৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:২৮
স্যাম মার্ক্স বলেছেন: এটার কোন রিপ বের হয়নি এখনো??
ভালো লাগা জানালাম
০৫ ই আগস্ট, ২০১২ রাত ১১:০৩
নাফিজ মুনতাসির বলেছেন: ক্যামরিপ বাইর হইছে.........ব্লুরে ছাড়া দেখুম না ![]()
৮৩|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ৩:৩৩
স্যাম মার্ক্স বলেছেন: অন্তত ডিভিডিরিপ বের হলেও কথা ছিলো
০৬ ই আগস্ট, ২০১২ রাত ৩:৩৬
নাফিজ মুনতাসির বলেছেন: আর ডিভিডি রিপ...........লম্বা ঘুম দেন.........ডিসেম্বর মাসের আগে কোন কিছুর আশা কইরা লাভ নাই ![]()
৮৪|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১০:০২
কাঙাল মামা বলেছেন: পোস্ট বা কমেন্টে কোনো স্পয়লার আছে? থাকলে পড়ুম না..।
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১০:০৬
নাফিজ মুনতাসির বলেছেন: কোন স্পয়লার নাই.........পড়েন......অন্য অনেক তথ্যও পাবেন কমেন্টে.........মজা পাবেন ![]()
৮৫|
১২ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২২
'একলা শালিক' বলেছেন: ক্যাম রিপ দেখছি ভাই, ডার্ক নাইটের মতো ভাল লাগলো না... তবে মোবাইল গেমটা ভালই লাগতেছে...
১৩ ই আগস্ট, ২০১২ রাত ১২:০৪
নাফিজ মুনতাসির বলেছেন: আমি এখনো দেখি নাই ভাই...........ব্লুরে এর জন্য বসে আছি ![]()
৮৬|
১৩ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৬
নাজমুস চৌধুরি বলেছেন: মিশ্র মন্তব্য পাচ্ছি। ছবিটা এখনও দেখা হয় নাই।
ব্লু রে লিঙ্ক থাকলে দিয়েন। :#> :#>
১৩ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪৯
নাফিজ মুনতাসির বলেছেন: আমি অবশ্য বেশ পজিটিভ মন্তব্য পাচ্ছি পরিচিত অনেকের কাছে থেকে.......তবে আমার মনে হয় ডার্ক নাইটের সাথে এটাকে মিলানোটা ঠিক হবে না......যদি খুব কষ্টের কাজ.....কারণ ডার্ক নাইটের মোহে আমি নিজেই আজও আচ্ছন্ন...........
ব্লুরে আসিবে সেই ডিসেম্বরে.....ঘুম দেন ![]()
৮৭|
১৪ ই আগস্ট, ২০১২ ভোর ৬:৩৬
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: কবে যে দেখমু......
১৪ ই আগস্ট, ২০১২ দুপুর ১:০০
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক দেরী আছে ভাই ![]()
৮৮|
২১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০০
লাল নীল কালো বলেছেন: ভাই হল প্রিন্ট ই দেখে ফেলেছি। লোভ সামলাতে পারি নাই। ছবিটা সেই রকম হইছে, দেখা এবং মনে রাখার মত।
২১ শে আগস্ট, ২০১২ রাত ৯:২১
নাফিজ মুনতাসির বলেছেন: আমি হল প্রিন্ট দেখার সাহস পাইতেছি না......ব্লু রে দেখুম..কিন্তু কবে আসবে??? ![]()
৮৯|
০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩১
আশরাফুল সিয়াম বলেছেন: Click This Link
০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৮
নাফিজ মুনতাসির বলেছেন: যাচ্ছি এখনই ![]()
৯০|
২৮ শে অক্টোবর, ২০১২ রাত ১১:২৩
তাশা বলেছেন: খোজ নিয়া জানলাম ব্লুরে আইবো ৩ ডিসেম্বরে............. আমার মনে লয় ১০ ডিসেম্বরের মইধ্যে ডাউনলোডাইতে পারুম..........
২৯ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩৮
নাফিজ মুনতাসির বলেছেন: আমিও সেটাই দেখলাম............অপেক্ষায় আছি আমিও....
৯১|
২৪ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৮
সজল_হাসান বলেছেন: ৫ বার দেখলাম মুভিটা।
আমার ব্যক্তিগত রেটিং ৪.৫/৫ ।
২৫ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২৬
নাফিজ মুনতাসির বলেছেন: পুরাই চ্রম মুভি..........আমিও ৫বারের মতো দেখে শেষ
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৮
নাঈম আহমেদ আকাশ বলেছেন: হুম । ভালোই বলছেন না দেইখা । নিজে দেখে হয়তোবা আরো ভালো বলতে পারতেন । ওভারঅল ভালো লিখছেন ।