নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশিক ইশতিয়াক

আমি হৃদয় খুঁড়ে শত্রুতা জাগাতে ভালবাসি। শেষ বিকালে ঝলসে উঠা ছুরির ফলায় পাই সোনালি ডানার চিলের উপমা।

আশিক ইশতিয়াক › বিস্তারিত পোস্টঃ

সলিলে সমাধি খুঁজতেছে প্রচুর ডুবুরী জীবন

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

আবিষ্কারের নেশা নাই

দায় নাই উদ্ধারের

তুখোড়—শুধুই এক উপমা

ডুবুরী ডুবুরী ক্রীড়া

ভাল লাগে না একদম।



দ্বিধার ছুরিটা খুন করে গেলে

না কি বোঝাপড়ার চোরা স্রোতে

কে কাকে হারিয়ে ফেলে

কই?

তবু যদি অতলে যাই

বিচ্ছিন্ন ধাতব নোঙর বলে

‘ফিরে কী করবি রে তুই’!



বিরহ বিষাদ ছাপিয়ে

শুধুই ক্লান্তি, এখন ক্লান্তির দিন।

সমুদ্র দেখার ছলে

সমুদ্র পাড়ে বসে থাকিনি বলে

লুকানো চাপানো অশ্রুই জানে

শোধ হয় না নুনের ঋন।



অনস্বীকার্য পুনশ্চঃ

মানুষ যতবার হারায় মানুষের ভীড়ে

ঢের বেশি তার নিজেরই ভেতরে

হায়! মানস স রো ব র

আমার ভেতর তোমার কেমন কবর!





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

এহসান সাবির বলেছেন: সমুদ্র দেখার ছলে
সমুদ্র পাড়ে বসে থাকিনি বলে
লুকানো চাপানো অশ্রুই জান.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.