| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০১. নদীর দু'পাড়ে গিয়েই জেনেছি
যা নাই তার নাম সুখ
তা বিলিয়ে দিলে, যদি দিতে পারি
প্রশ্বাসে দিও বন্ধু নাব্যতা পাড়ি।
০২. অবশিষ্ট বিপুল জলরাশির বিস্তীর্ণ সৌন্দর্যে
মুগ্ধ কাতর রোমান্টিক মানুষ
ভুলে যায়, ভুলে থাকে
নদীই সবচে প্রাচীন তবে প্রাকৃতিক
কিন্তু চির প্রচলিত এক জনপ্রিয় আস্তাকুঁড়;
সভ্যতার সব বিষ, সব পাপ নদীগামী।
তার তলদেশে বিসর্জিত দেবী কাঁদেন
আর দু’পাড়ের মানুষ বুকে বিরহ পুষে রাখেন।
পুণঃপাঠঃ বাঙলাদেশ নদীমাতৃক দেশ।
০৩. নদী জাতীয়তাবাদ বুঝে না।
নদী দেখে না মানুষ কাঁটাতারে
ঘিরে ঘিরে ছিঁড়ে ফিরে
নিজেরে করে আলাদা আলাদা
নদী জানে না কোন্ রাষ্ট্র স্বার্থ কসমে
তার চঞ্চলতা, পরাণ উচ্ছ্বাস
শত বাঁধে বাঁধে বাঁধা।
চির ধর্ষিতা সে অনন্ত যৌবনা
বুকে লাশের ভার, হাঙ্গরের কামড়
শসস্ত্র রণতরী চরাচরে;
জলাঞ্জলি দেয়ার ছলে
ফুল দিও না আর
এই জনমদুঃখীরে।
০৪. ও উজান
আর কত জল কাটবি বল
গোকূলে ভীষন রোদন
দাউ দাউ দাবানল।।
২|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫
শূন্য পথিক বলেছেন: +
৩|
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
রেজোওয়ানা বলেছেন:
নদী জাতীয়তাবাদ বুঝে না।
নদী দেখে না মানুষ কাঁটাতারে...
তিন নম্বর চমৎকার!
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: খুব সুন্দর -