| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে ছিলে, শান্ত উপকূল থেকে ঝড়ের দূরত্বে
মেঘে মেঘে ছিলনা দুর্যোগ সংবাদ
আমি থাকি, অন্য অপ্রিয় আবর্তে
আমাদের ছিলনা অভিন্ন অপবাদ।
অগোচরে
কত কী হয়!
কে লুট করে নেয় কারে
যখন তখন
বিপদ সংকেত বুঝে না
বুঝতে চায় না
মানুষের মন।
যৌথতার ক্ষণ ক্রমে ফিকে হয়ে আসে
বোকা প্রশ্বাস মিশে দমকা বাতাসে
অবশ্যম্ভাবী ঝড়ের আভাসে
বোঝাপড়া দায়, ভেসে যায়
কাগজের নৌকায়
অবুঝ উত্তাল ক্ষমাহীন দরিয়ায়।
অতলে, অন্তহীন অতলে
খুঁজে পাবে না কিছু
নাই কোন পৃথক নাম।
আমিও ছিলাম।
২|
১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫০
আশিক ইশতিয়াক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৩ রাত ১১:৩২
এহসান সাবির বলেছেন: ভালো কবিতা ।