নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশিক ইশতিয়াক

আমি হৃদয় খুঁড়ে শত্রুতা জাগাতে ভালবাসি। শেষ বিকালে ঝলসে উঠা ছুরির ফলায় পাই সোনালি ডানার চিলের উপমা।

আশিক ইশতিয়াক › বিস্তারিত পোস্টঃ

প্রেম, জঙ্গলে জাগে

০৬ ই জুন, ২০১৩ রাত ৯:২০

নগ্ন, শুয়ে ছিলে পাশে

মনে হয় পাশে ছিল

আফ্রিকা মহাদেশ



প্রেম, দীর্ঘায়ু গোপনে

জঙ্গলে সঙ্গমে মাতে

যেটুকু অবশেষ



শহর, উন্মুক্ত কারাগারে

ভাল থাকার অভিনয়ে

অটুট ছদ্মবেশ



মন, পালিয়ে আসে

যেখানে আনন্দ আকর

তোমার শানুদেশ



চোখ, ধরে রাখো আমায়

যতই তুমুল তুফান

অশনি আবেশ



মগ্ন, কি হবে ভেবে?

অমৃত আদরে ঢেকে

হও নিরুদ্দেশ



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.