| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছুটির দিনগুলোয় মনে পড়ে যায়
‘ছুটির দিন’ বলে আসলে কিছু নাই
শুধু ধাই ধাই এগিয়ে যাওয়া যেন
বিরতি নয়, সমাপ্তির রায়।
ইঞ্জিনে থামলো গুণ টানার দিন
জলযান স্পর্ধায় ডাকে সীমাহীন
শুধু তার পাড়ে ভিড়তে গেলে, কে যেন
দাঁড় ভাঙা বুকে চাবুক চালায়!
বিছানায় ভেসে ভেসে ক্লান্ত দেহ
মাথার ভেতর তেপান্তর খুলে গেল
চেনামুখ, চেনা সম্পর্ক পেরোতে গেলে
চিন্তারাম দারোগা নির্মম আটকায়।
দেয়াল ক্রমশ চেপে আসছে এখানে
কে কে গুজছেন মুখ ছুটির দিনে?
২|
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন:
বিছানায় ভেসে ভেসে ক্লান্ত দেহ
মাথার ভেতর তেপান্তর খুলে গেল
চেনামুখ, চেনা সম্পর্ক পেরোতে গেলে
চিন্তারাম দারোগা নির্মম আটকায়।
২য় ভাললাগা।
+++
৩|
২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৫
আশিক ইশতিয়াক বলেছেন: ভাল লাগা টিকে থাকুক। আপনাদের প্রতি শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:০১
বোকামন বলেছেন:
চেনামুখ, চেনা সম্পর্ক পেরোতে গেলে
চিন্তারাম দারোগা নির্মম আটকায়।
খুব ভালো লাগলো !! [১+]